দেশ

চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

চলতি সপ্তাহে শেষেই ব্রিটেন যাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ব্রিটেনের আকাশে কালো মেঘের ঘনঘটা, সমাপ্তি প্রায় এক যুগের। রানি দ্বিতীয় এলিজাবেথ প্রয়াত। তাঁর উত্তরাধিকার হিসাবে ব্রিটেনের মসনদে বসলেন প্রিন্স চার্লস। রীতি অনুসারে, রানির মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি রাজা হিসাবে শপথ গ্রহণ করলেন। এখন থেকে তিনি কিং চার্লস। এই পরিস্থিতিতে আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য৷ তাঁকে শেষ বিদায় জানাতে ব্রিটেনে যাচ্ছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিদেশ মন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছে৷ আগামী শনিবারই লন্ডনে পৌঁছে যাবেন তিনি। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বকালে গত ৭০ বছরে ভারত ও ব্রিটেনের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপিত হয়েছে। ভারতের তরফে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে…
Read More
হাতির আক্রমণে নিহত ১, আতঙ্কে গ্রামবাসী

হাতির আক্রমণে নিহত ১, আতঙ্কে গ্রামবাসী

হাতির হানায় মৃত্যু হল এক বৃদ্ধের। বীরপাড়া থানার ৩ নম্বর সরুগাঁও বস্তিতে বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ হাতির হানায় নিহত হন পুলিকর ওরাওঁ নামের এক বৃদ্ধ। ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধ এদিন ভোরে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরোতেই একটি দলছুট দাঁতাল হাতি তাঁকে আক্রমন করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পর পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরে অবশ্য দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহটি ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠান হয়।
Read More
মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মেঘালয়ের রাজ্যপাল

মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন মেঘালয়ের রাজ্যপাল

আবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করলেন মেঘালয়ের রাজ্যপাল সত্যপাল মালিক৷ সত্যপাল মালিক সরাসরি আক্রমণ করে বলেন, দিল্লিতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর আমাদের মধ্যে নেই, তিনি এখন আদানির হয়ে গেছেন। শুক্রবার রোহতকের নন্দল ভবনে এক শিক্ষা সম্মেলনে বক্তব্য রাখছিলেন সত্যপাল মালিক। তিনি এমএসপি ইস্যুতে আইন প্রণয়নের পক্ষে কথা বলেন। তিনি বলেন, এমএসপি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্য ঠিক নয়। যে দেশের কৃষক ও যুবসমাজ সুখী নয় সে দেশের উন্নয়ন হতে পারে না। তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের জন্য কৃষকদের আবারও লড়াই করতে হবে। এমনকী, তিনি মুখ না খুললে তাঁকে উপরাষ্ট্রপতিও করা হত বলে দাবি করেছেন তিনি৷
Read More
বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা দেখে বিশেষজ্ঞদের মতে বছরে একটি করে করোনার টিকা নিতে হবে

বাড়তে থাকা সংক্রমণের সংখ্যা দেখে বিশেষজ্ঞদের মতে বছরে একটি করে করোনার টিকা নিতে হবে

বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এই করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় বিগত অনেক মাস ধরেই চলেছে টিকাকরণ। করোনা সংক্রমণ রোধে টিকাকরণ শুরু হয়েছিল গোটা বিশ্বজুড়ে। এখনও তা দাপটের সঙ্গে চলছে। বর্তমানে টিকার বুস্টার ডোজও দেওয়া হচ্ছে। কিন্তু একটা প্রশ্ন উঠে গিয়েছে যে, এইভাবে বুস্টার নিতে নিতে কি বছরে একটি করে টিকা নেওয়া বাস্তব হয়ে যাবে? সত্যি কি প্রত্যেক বছর করোনা টিকা নিতে হবে? বিশেষজ্ঞদের একাংশের মতে, পরিস্থিতি মূলত তেমন দিকেই যাচ্ছে। ইতিমধ্যে আমেরিকা নাকি এমন সিদ্ধান্ত নিয়েছে। কেন করোনা টিকা প্রত্যেক বছর নিতে হবে? গবেষকদের যুক্তি, যত দিন যাচ্ছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের হদিশ মিলছে যা আগেরটার থেকে…
Read More
আচমকাই বিদায় জানালেন, গতকাল সম্পন্ন হল সাইরাসের শেষকৃত্য

আচমকাই বিদায় জানালেন, গতকাল সম্পন্ন হল সাইরাসের শেষকৃত্য

গত সপ্তাহের শেষ দিন অর্থাৎ গতকাল আচমকাই এক আকস্মিক দুর্ঘটনায় প্রাণ যায় টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যানের৷ তিনি ছিলেন রতন টাটার এককালের উত্তরাধিকার৷ উল্কার বেগে উত্থান হয়েছিল তাঁর৷ সেই সেইরাস মিস্ত্রির বিদায়ও হল আকস্মিক৷ রবিবার দুপুর ৩টে৷ মহারাষ্ট্রের পালঘর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান৷ সেই সঙ্গে শেষ হল কর্পোরেট দুনিয়ার এক অধ্যায়৷ শাপুরজি-পালোনজি গোষ্ঠীর মালিক সাইরাস মিস্ত্রি ছিলেন টাটা গোষ্ঠীর সবচেয়ে বড় স্টেকহোল্ডার পালোনজি মিস্ত্রির ছোট ছেলে। আহমেদাবাদ থেকে মুম্বই ফিরছিলেন সাইরাস। মহারাষ্ট্রের পালঘর হাইওয়েতে ডিভাইডারে ধাক্কা মেরে তাঁর গাড়ি উলটে যায়। তাতে প্রয়াত হন তিনি। জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ১৩৫ কিলোমিটার বেগে চলছিল তাঁর গাড়ি! যাত্রীরা…
Read More
একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

একাধিক অভিযোগের মাঝেই কেন্দ্র সরকারের তরফে প্রকল্প বাবদ কোটি টাকা পেল রাজ্য

জলই হলো জীবন। তৃতীয়বার রাজ্য জয়ের পর একাধিক প্রকল্প চালু করেছিলো রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের একাধিক প্রকল্পের মাঝে অন্যতম হলো। এই 'জল জীবন মিশন' প্রকল্পে পশ্চিমবঙ্গকে হাজার কোটি টাকা দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে কাজ করেছে তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রতি ঘরে জল পৌঁছে দেওয়ার কাজ রাজ্য সরকার দারুণভাবে করেছে বলেই কেন্দ্রীয় প্রতিনিধিরা জানিয়েছেন বলে অবগত করেছে নবান্ন। পাশাপাশি এও জানা গিয়েছে, এই প্রকল্পে রাজ্য হাজার কোটি টাকা পেয়েছে মোদী সরকারের তরফ থেকে। অভিযোগ ছিল দুই তরফেই। তৃণমূল কংগ্রেস সরকারের অভিযোগ ছিল, কেন্দ্রের বিজেপি সরকার প্রকল্পের টাকা দেয় না রাজ্যকে। অনেক টাকাই বকেয়া আছে। অন্যদিকে বিজেপির তরফ…
Read More
বদলে যেতে চলেছে দিল্লির রাজপথের নাম, ঘোষণা কেন্দ্রের তরফে

বদলে যেতে চলেছে দিল্লির রাজপথের নাম, ঘোষণা কেন্দ্রের তরফে

বদল আসছে, এই বদলের ইঙ্গিত পূর্বেই মিলেছিল প্রধানমন্ত্রীর তরফে৷ পাল্টে যেতে চলেছে চিরাচরিত দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম৷ গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, যে এবার থেকে এই রাস্তা পরিচিতি পাবে কর্তব্য পথ নামে। সূত্রের খবর, নাম বদল সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আজ মঙ্গলবার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ঔপনিবেশিক মানসিকা থেকে বেরিয়ে আসার সময় এসেছে৷ ব্রিটিশ আমলের নাম পাল্টে ফেলার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মতোই এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লেনের নতুন নামাকরণ করা হচ্ছে। নয়া পথের নাম হবে কর্তব্য পথ৷…
Read More
ভারতের তরফের আবেদনে সম্মতি দিয়ে টন টন পদ্মার ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

ভারতের তরফের আবেদনে সম্মতি দিয়ে টন টন পদ্মার ইলিশ পাঠাচ্ছে বাংলাদেশ

বর্ষার মরশুম মানেই খাদ্যরসিকদের মাথায় পছন্দের মাছ ইলিশ৷ অন্যদিকে আবার আর কিছুদিনের অপেক্ষা তারপরেই শুরু বাঙালির মহাৎসব দুর্গাপূজ৷ আর দুর্গাপূজা মানেই প্যান্ডেল হপিং, দেদার আড্ডা আর সঙ্গে ভুড়িভোজ৷ অষ্টমীর দিন পুরোপুরি নিরামিশ৷ কিন্তু সপ্তমী আর নবমীতে পাতে খাসির মাংস বা ইলিশ মাছ না হলে মন ভরে না৷ তবে এবার পুজোয় বাঙালি পাতে ইলিশ উঠবে কিনা, তা নিয়ে বেশ সন্দেহ ছিল৷ তবে পুজো উপলক্ষে এবারও ভারতে প্রায় পাঁচ হাজার টন ইলিশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের ইলিশ ব্যবসায়ীরা। ফলে এবার পুজোয় জমে উঠবে ইলিশের রেসিপিতে৷ ভারতের তরফে জানানো হয়েছে আবেদন, সেই আবেদনে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। সূত্রে খবর, প্রতি বছরের মতো গত…
Read More
করোনাকালের আর্থিক ক্ষতি কাটিয়ে ব্রিটেনকে পিছনে ফেলে এক ধাপ উপরে উঠে এসেছে ভারত

করোনাকালের আর্থিক ক্ষতি কাটিয়ে ব্রিটেনকে পিছনে ফেলে এক ধাপ উপরে উঠে এসেছে ভারত

বিগত দুই বছরের বেশি সময় ধরে গোটা বিশ্ব জুড়ে তান্ডব চালিয়েছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এখনও তাড়া করে বেড়াচ্ছে করোনাভাইরাসের আতঙ্ক। করোনার আতঙ্ক শুরু হওয়ার সাথে সাথে অর্থনৈতিক ভাবেও ভযেজে পড়ছে অনেক দেশ। এই পরিস্থিতিতে অর্থনৈতিক বিশেষজ্ঞরা দেশের আর্থিক বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে নিয়মিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে চলেছেন। বিজেপি বিরোধীরাও এই ইস্যুতে লাগাতার নিশানা করে চলেছেন কেন্দ্রকে। অনেকেই শ্রীলঙ্কা, বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে তুলনা করে আশঙ্কা করছেন যে এখনই বড় পদক্ষেপ না করলে আগামী দিনে ভারতের অবস্থাও ওই দেশগুলির মতো হতে পারে। কিন্তু সমস্ত অভিযোগ বা আশঙ্কা দূর করে ভারত প্রমাণ করে…
Read More
তিনটি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর!

তিনটি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আরও তিনটি নতুন জেলা ঘোষণা মুখ্যমন্ত্রীর। ছত্রিশগড়ে আরও তিনটি নতুন জেলা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ভূপেল বাঘেল। তিনি জানিয়েছেন, উন্নয়নের কাজ দ্রুত গতিতে করতে এই জেলাগুলি গড়েছেন তিনি।’ নতুন তিনটি জেলা হল- মোহলা-মানপুর-আম্বাগড় চৌকি, সারানগড়-বিলাইগড় ও খাড়িয়াগড়-ছুকিখাদান-গণ্ডাই জেলা। এদিকে, মুখ্যমন্ত্রীর। নতুন জেলা ঘোষণা ইস্যুতে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
Read More