দেশ

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগ এর দাবিতে অবস্থান বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টি। গতকাল SSC নিয়োগে ব‍্যাপক দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC এর প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যকে CBI গ্রেপ্তার করে। একারণে রাজ‍্য শিক্ষা ব‍্যবস্থায় অত‍্যন্ত লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয় সারা রাজ‍্য তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে। এই জঘন্যতম কর্মকান্ডে অভিযুক্ত উপাচার্যকে ধিক্কার জানাতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে "ছিঃ VC ছিঃ" বলে ধিক্কার প্রদর্শন করা হচ্ছে। এদিনের ধিক্কার কর্মসূচিতে বিজেপির একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
Read More
এবছর ইতিহাস গড়বে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব

এবছর ইতিহাস গড়বে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব

প্রাচীন সিন্ধু সভ্যতার প্রতি বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে আগ্রহী করে তুলতে পুজো মণ্ডপকে সাজানো হচ্ছে সিন্ধু সভ্যতার কিছু কিছু খন্ড চিত্র দিয়ে। পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে সিন্ধু সভ্যতার চিত্রগুলিকে শিল্পীরা ফুটিয়ে তুলবেন পূজা মন্ডপে। ইতিহাসের প্রতি নবপ্রজন্মকে আগ্রহী করতে এবং বড়দেরকে আরও একবার ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য সিন্ধু সভ্যতার এই চিত্রগুলি ফুটিয়ে তুলছে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব। শিল্পীরা কোথাও কোথাও মাটি পুড়িয়ে, আবার কোথাও বা চটের উপর মাটির প্রলেপ দিয়ে, আবার কেউ কেউ মাটির উপর আঁকিবুকি করে তৈরি করছেন পূজা মন্ডপ। এবার নাট্য সংঘ ক্লাবের পুজোর ৭৩ তম বছর। প্রতিবছরই এই ক্লাব কিছু না কিছু নয়া থিম তৈরী…
Read More
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি শহরের এক স্কুলের সঙ্গীত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই ফোনে অভিযুক্ত শিক্ষক দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে কু প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ম্যাসেজ পাঠাত বলে অভিযোগ। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনে ছাত্রী ও তার পরিবার। স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করতেই সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
লন্ডন সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যোগ দেবেন রানির শোকজ্ঞাপন অনুষ্ঠানে

লন্ডন সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, যোগ দেবেন রানির শোকজ্ঞাপন অনুষ্ঠানে

 ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্যে যোগ দিতে শনিবার সন্ধ্যায় লন্ডনে গিয়ে পৌঁছেছেন। তিনি ভারত সরকারের পক্ষ থেকে শোকজ্ঞাপন করবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বুধবারই ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য শনিবার লন্ডন পৌঁছবেন ভারতের কনিষ্ঠ রাষ্ট্রপতি। যদিও বিদেশমন্ত্রক আগেই রানির মৃত্যুর পর শোকপ্রকাশ করে জানায়, এলিজাবেথের শাসনকালে ভারত-ব্রিটেন সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হয়েছে। দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে প্রয়াত হন। তবে শুধু ভারতের রাষ্ট্রপতি নন, এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে লন্ডনের শোকজ্ঞাপন অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ১০০ দেশের রাষ্ট্রপ্রধানরা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যেমন যোগ দেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে…
Read More
মোদীর জন্মদিনে বিশ্বরেকর্ড! স্বেচ্ছাসেবকের রক্তদান দেশজুড়ে

মোদীর জন্মদিনে বিশ্বরেকর্ড! স্বেচ্ছাসেবকের রক্তদান দেশজুড়ে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মান্ডাভিয়া শনিবার ঘোষণা করেছেন যে রক্তদানের অমৃত মহোৎসবের মাধ্যমে রক্তদানকারীর সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে। টুইট করে তিনি লেখেন, "১ লক্ষ অতিক্রম করেছে..."। এর আগে শনিবার, স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা ঘোষণা করেছিলেন যে দেশ ২০১৪ সালে সর্বোচ্চ ৮৭,০৫৯ রক্তদানের রেকর্ড অতিক্রম করে বিশ্ব রেকর্ড গড়েছে। প্রসঙ্গত, রক্তদান অমৃত মহোৎসব হল দেশব্যাপী গণহারে স্বেচ্ছায় রক্তদান অভিযান। যা শনিবার কেন্দ্রীয় মন্ত্রী দ্বারা চালু করা হয়েছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণের জন্য।  ডাঃ মনসুখ মান্ডাভিয়া নিজে দিল্লির সাফদারজং হাসপাতালে রক্তদান শিবিরে রক্ত ​​দিয়েছেন।একটি বিবৃতিতে বলা হয়েছে, "এই দেশব্যাপী অভিযানের আরেকটি উল্লেখযোগ্য দিক হিসাবে এই মেগা ড্রাইভের জন্য ৬, ১১২ টি ক্যাম্প…
Read More
আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

আশঙ্কার পরিস্থিতিতে খুশির খবর, বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। এরই মধ্যে আবার নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ডেঙ্গু। ডেঙ্গুর বাড়বাড়ন্ত স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। এই আবহের মধ্যেই আশার খবর। দেশে ডেঙ্গির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের অনুমতি পেয়েছে এক সংস্থা। অনুমান করা হচ্ছে, আগামী দু'বছরের মধ্য এই টিকা বাজারে চলে আসবে। শেষ পাওয়া তথ্য বলছে, শুধু বাংলায় গত কয়েক ঘণ্টায় নতুন করে ৫৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৪৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও স্বাস্থ্য ভবন সূত্রে খবর। একাধিক রাজ্যেও এই রোগের বাড়বাড়ন্ত দেখা দিয়েছে। তাই ভ্যাকসিনের খবর যে খুশির বার্তা দিচ্ছে তা বলাই বাহুল্য। জানা…
Read More
বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস,মমতাকে বার্তা দিল হাত শিবির

বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস,মমতাকে বার্তা দিল হাত শিবির

বিজেপির বিরুদ্ধে জোটের নেতৃত্ব দেবে কংগ্রেস। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে এমনটাই বার্তা দিল হাত শিবির। সূত্রের খবর, বিজেপি বিরোধী সরকার অথবা আন্দোলন সবকিছুতেই নেতৃত্বে থাকবে কংগ্রেসের হাতে। জয়রাম রমেশ এবং দ্বিগিজয় সিংয়ের দাবি করেন, তৃতীয় ফ্রন্ট বলে যে কিছু হয় না, অতীতে তার প্রমাণ পাওয়া গিয়েছে। শনিবার বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের দুই প্রবীণ কেন্দ্রীয় নেতা জয়রাম রামেশ এবং দ্বিগিজয় সিং। এদিন জয়রাম রমেশ কার্যত মমতার দলকেই নিশানা করেন। তিনি বলেন, ‘কংগ্রেস ভেঙে অনেক দলেই তৈরি হয়েছে, কিন্তু কংগ্রেস এই নামটা তারা ছাড়তে পারেনি। কংগ্রেস নামটা কিন্তু তাদের দলের আগে বা পরে রাখতেই হয়েছে। এটাই কংগ্রেসের সাফল্য। কংগ্রেস হচ্ছে…
Read More
২৩ সেপ্টেম্বর রাজ্যে সরকারি ছুটি!

২৩ সেপ্টেম্বর রাজ্যে সরকারি ছুটি!

জম্বু ও কাশ্মীরে মহারাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর রাজ্যে সরকারি ছুটি ঘোষণা।ওইদিন সরকারি ছুটি ঘোষনা হওয়ায় খুশি ছেলে তথা প্রবীণ কংগ্রেস নেতা করন সিং। এদিন করন সিং বলেন,“অনেক প্রচেষ্টার পর অবশেষে এটি হওয়ায় আমি আনন্দিত। জম্বু ও কাশ্মীরের তরুণ প্রজন্মকে এজন্য আমার অভিনন্দন।” হরি সিং কে ছিলেন? হরি সিং (২৩ সেপ্টেম্বর ১৮৯৫ – ২৬ এপ্রিল ১৯৬১) ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের শেষ মহারাজা ছিলেন।
Read More
আজ নমোর জন্মদিন ঘিরে একাধিক আয়োজনের প্রস্তুতি

আজ নমোর জন্মদিন ঘিরে একাধিক আয়োজনের প্রস্তুতি

তিনি দেশের প্রধানমন্ত্রী। আজ অর্থাৎ শনিবার ১৭ সেপ্টেম্বর বাহাত্তরে পা দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাঁর জন্মদিনকে কেন্দ্র করে যে বিরাট মাপের আয়োজন করা হবে তা বলাই বাহুল্য। গোটা দেশজুড়েই এই দিনটিকে বিশেষভাবে পালন করতে চলেছে গেরুয়া শিবির। তবে চমকের বিষয় হল, এবারের জন্মদিনে কোনও রকম কেক কাটবেন না প্রধানমন্ত্রী মোদী। কেক কাটার থেকেও বড় চমক বর্তমান। আগেই জানা গিয়েছিল যে, নরেন্দ্র মোদীর তাঁর জন্মদিনেই নামিবিয়া থেকে আনা চিতাদের ছাড়বেন মধ্যপ্রদেশের কুনো পালপুর জাতীয় উদ্যানে। গত ৭৫ বছর ধরে এদেশে বিশ্বের দ্রুততম প্রাণীটির দেখা মেলেনি। সেই অভাব পূরণ করতে নিজের জন্মদিনের দিনটিই বেছে নিয়েছেন তিনি। এদিন যে শিশুদের জন্ম…
Read More
তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি গোর্খাদের

তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার আর্জি গোর্খাদের

গোর্খাদের তপশিলি উপজাতি সম্প্রদায়ে অন্তর্ভুক্ত করার দাবি তোলা হয় শুক্রবার। একসময় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও পরবর্তীতে তা থেকে বাদ দেওয়া হয় গোর্খাদের। তাই গোর্খাদের পুনরায় তপশিলি উপজাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করা হোক বলে দাবি জানালেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুকান্ত শর্মা। শুক্রবার বিধানসভায় তিনি বলেন, "অনেকে আমাদের বিদেশি বলে অভিভূত করে। এক কোটির বেশি গোর্খা জাতি রয়েছে ভারতে। বিদেশি শব্দ শুনতে অসম্মানে লাগে। তপশিলি উপজাতি স্ট্যাটাস ফিরিয়ে দেওয়া হোক।"
Read More