দেশ

আবার ভোপালে গ্যাস লিকের ঘটনা দেখা দিলো

আবার ভোপালে গ্যাস লিকের ঘটনা দেখা দিলো

বিগত কয়েক বছর আগের ছবি যেন ফিরে এলো আবার৷ আতঙ্ক ছড়াল মধ্যপ্রদেশে৷ আচমকাই রাজধানী ভোপালে গ্যাস লিকের ঘটনায় দুই শিশু-সহ অন্তত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের আপাতত বস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভোপালের মাদার ইন্ডিয়া কলোনির একটি জল পরিশোধন কেন্দ্র থেকে ক্লোরিন গ্যাস লিক করতে শুরু করে। তীব্র ঝাঁঝালো গন্ধে ভরে যায় গোটা এলাকা৷ মারাত্মক কাশি শুরু হয় স্থানীয়দের। ঝাঁঝাল গন্ধে কারও কারও বমি হতে শুরু করে। হাঁসফাঁস করা অবস্থার মধ্যে দু’জন শিশু জ্ঞান হারায়৷ সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলাহিনী। কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা খালি করে…
Read More
করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই চিন্তা বাড়ছে যক্ষ্মার প্রকোপ নিয়ে

করোনাভাইরাসের আতঙ্কের মাঝেই চিন্তা বাড়ছে যক্ষ্মার প্রকোপ নিয়ে

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। বিগত কয়েক বছর ধরে শুধুমাত্র করোনা ভাইরাস সংক্রান্ত খবর সবথেকে বেশি শিরোনামে রয়েছে। কিন্তু তার মানে এই নয় যে অন্যান্য রোগের অবসান ঘটেছে। আর এই বিষয়টাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট। তাতে দাবি করা হয়েছে, ভারতে বিরাটভাবে বেড়েছে যক্ষ্মা রোগের প্রকোপ। রিপোর্টে জানা গিয়েছে, ২০২০ সালে দেশের যে যক্ষ্মা রোগী ছিল তার থেকে প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে ২০২১ সালে। পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে গোটা দেশে যক্ষ্মায় আক্রান্ত…
Read More
আত্মনির্ভর হয়ে উঠেছে দেশ, ৯৭ শতাংশ ফোন তৈরি হচ্ছে ভারতেই

আত্মনির্ভর হয়ে উঠেছে দেশ, ৯৭ শতাংশ ফোন তৈরি হচ্ছে ভারতেই

ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছে দেশ, স্মার্টফোন উৎপাদনে এখন প্রায় ‘আত্মনির্ভর’ ভারত৷ দেশের ৯৭ শতাংশ ফোনই ভারতে তৈরি। এই তথ্য জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এদিন কেন্দ্রীয় মন্ত্রী জানান, এই মুহূর্তে ভারতে ব্যবহৃত ফোনের ৯৭ শতাংশই মেড ইন ইন্ডিয়া। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত CyFY ২০২২ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী৷ রাজীব চন্দ্রশেখর বলেন, ‘‘২০১৪ সালে ভারতে যত ফোন ব্যবহার করা হত, তার ৯২ শতাংশই বাইরে থেকে আমদানি করা হত৷ ২০২২ সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ভারতে ব্যবহার হওয়া মোবাইলের ৯৭ শতাংশই ভারতের তৈরি। এমনকি আজ আমরা ১২ বিলিয়ন মার্কিন ডলারের (৯৮,৮০০ কোটি…
Read More
ছট পুজোর ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা

ছট পুজোর ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা

ছট পুজো উপলক্ষে ঘাট সংস্কারের উদ্যোগ নিল ইংরেজবাজার পৌরসভা। মহানন্দা নদীতে রয়েছে প্রচুর জল। এই পরিস্থিতিতে ধুস মাটি ফেলে ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে ঘাট। রামকৃষ্ণ মিশন ঘাট, বালুচর, পুলিশ লাইন সহ বিভিন্ন ঘাট সংস্কার করা হচ্ছে পুরসভার উদ্যোগে। শুক্রবার সকাল থেকেই বহু সংখ্যক শ্রমিক নিয়োগ রয়েছে ঘাট সংস্কারের কাজে।জানা গিয়েছে, রবিবার বিকেলে এবং সোমবার ভোরে ডালা নিয়ে ঘাটে নামবেন হাজার হাজার ছট পুণ্যার্থী। তাই জোর কদমে ঘাট সংস্কারে কাজ শুরু হয়েছে পুরসভার উদ্যোগে।
Read More
পুরো দেশের সাথে শিলিগুড়ির ইসকন মন্দিরেও হল গোবর্ধন পুজো

পুরো দেশের সাথে শিলিগুড়ির ইসকন মন্দিরেও হল গোবর্ধন পুজো

প্রতিবারের মতো রীতি মেনে শিলিগুড়ির ইস্কন মন্দিরে পালিত হয়েছে গোবর্ধন পুজো। বিগত বছর সংক্রমণ কালে রীতি মেনে পুজো হলেও সব পুজোর অনুষ্ঠানে ভক্তদের উপস্থিত সংখ্যা ছিল অনেক কম৷ তবে এবছর কঠিন পরিস্থিতি কাটিয়ে বিভিন্ন জাগার পাশাপাশি শিলিগুড়ি ইস্কন মন্দিরে মহা ধুমধামে মধ্য করা হল দিয়ে গোবর্ধন পুজো। যেখানে এবার শিলিগুড়ি শহর সহ আশেপাশের এলাকা ছারাও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকেও ভক্তদের সমাগম লক্ষ করা যায়। বৃহস্পতিবার গোবর্ধন পুজো উপলক্ষে পুজো অর্চনার পাশাপাশি কীর্তন, পরিক্রমা ও প্রসাদ বিতারণের আয়োজন করা হয়। উল্লেখ ১০৮ টি ভোগের পদ দিয়ে গোবর্ধন পাহারের প্রতিকৃতি তৈরী করে পুজো আয়োজন করা হয়ে থাকে ইস্কন মন্দিরে। পুরান মতে, ইন্দ্রের…
Read More
দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে

দেবী চৌধুরানীর শ্মশান কালী মন্দিরে ভোগ দেওয়া হয় আমিষ, হাত-পা ধুইয়ে দেওয়া হয় সুরাতে

আজও আমিষ ভোগ দেওয়া হয় কালী মা-কে, দেওয়া হয় বোয়াল মাছ ও শোল মাছ। গভীর রাতে পুরোহিতদের দেখা যায় মদ বা সূরা দিয়ে মায়ের পা ধুয়িয়ে দিতে, মায়ের হাতে খালি বাটিতে মদ বা সূরায় ভরে দিতে। জলপাইগুড়ি দেবী চৌধুরানী শ্মশান কালী মন্দির পুজো ঠিক এভাবেই হয়ে আসছে বহুকাল ধরে। সারারাত ধরে চলে এই শ্মশান কালী মায়ের পুজো। দূরদূরান্তের ভক্তরা রাতে ভিড় জমান ঐতিহ্যবাহী এই দেবী চৌধুরানী শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের পুজো দেখতে। রাত যতো বাড়ে ভক্তদের ভিড় লক্ষ করা যায় মন্দির প্রাঙ্গণে। এই মন্দিরের পূজো এবারে 276 বছরে পদার্পণ করল। এই মায়ের পুজো অন্যান্য মন্দিরের মায়ের পুজো থেকে একটু…
Read More
প্রতীক্ষালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য শিলিগুড়ি জংশনে

প্রতীক্ষালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য শিলিগুড়ি জংশনে

শিলিগুড়ি জংশন রেলওয়ে স্টেশনের যাত্রী প্রতীক্ষালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়াল চাঞ্চল্য। যদিও আরপিএফ এবং জিআরপি'র তৎপরতায় বড়ো কোন দুর্ঘটনা ঘটেনি। জানা গিয়েছে, এদিন যাত্রী প্রতিক্ষালয়ে দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি এবং আরপিএফ। জিআরপি এবং আরপিএফ কর্মীরাই আগুন নেভানোর কাজ শুরু করে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরফলে বড়ো দূর্ঘটনা থেকে রক্ষা পায় রেলওয়ে চত্বর। দমকল আধিকারিকরা জানান, যাত্রীদের অসাবধানতার কারণে আগুন লেগে থাকতে পারে। ঘটনার তদন্ত করা হচ্ছে।
Read More
রাস্তা পার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু

রাস্তা পার করতে গিয়ে চিতাবাঘের মৃত্যু

গাড়ির ধাক্কায় মৃত্যু হল একটি পূর্ণ বয়স্ক চিতা বাঘের। ঘটনাটি ঘটেছে গতকাল গভীর রাতে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার ডিমডিমা এলাকায় ৩১ নং জাতীয় সড়কে। গতকাল গভীর রাতে কোনো এক গাড়ির ধাক্কায় একটি পূর্ণ বয়ষ্ক চিতা বাঘের ঘটনাস্থলে মৃত্যু হয়। সম্ভবত চিতা বাঘের সড়ক পারাপার করছিল। ঘটনাস্থলে বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডের মৃতদেহ উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর শুক্রবার ময়নাতদন্ত করা হবে।
Read More
বছর শেষের আগেই ওমিক্রন নিয়ে অশনি সঙ্কেত হু-এর তরফে

বছর শেষের আগেই ওমিক্রন নিয়ে অশনি সঙ্কেত হু-এর তরফে

করোনাভাইরাসের আতঙ্ক এখনও তাড়া করে বেড়াচ্ছে বিশ্বের মানুষকে। বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এখন আবার এক নয়া প্রজাতি সাধারণ মানুষের আতঙ্ক বাড়িয়ে দিয়েছে। এই পরিস্থিতিতে ফের আশঙ্কার কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)৷ কয়েকটি দেশে ফের করোনার নতুন ঢেউ আছড়ে পড়তে পারে বলেই হু-র অশনি সঙ্কেত। বছর শেষের আগে এমনই আশঙ্কার কথা প্রকাশ করলেন হু’র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন। করোনার প্রজাতি ওমিক্রনের উপপ্রজাতি ‘এক্সবিবি’-ই এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে উদ্বেদের কারণ। করোনার এই উপপ্রজাতি প্রসঙ্গে সৌম্যা বলেন, ‘‘ওমিক্রনের তিনশোটিরও বেশি উপপ্রজাতি রয়েছে। এর মধ্যে যেটা উদ্বেগের কারণ হয়ে উঠেছে, সেটি…
Read More
হীরক জয়ন্তী বর্ষে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের পুজোর থিম “ডোকরা”

হীরক জয়ন্তী বর্ষে শিলিগুড়ির বিবেকানন্দ ক্লাবের পুজোর থিম “ডোকরা”

শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫ তম বর্ষের শ‍্যামা পূজোতে থিম ঐতিহাসিক "ডোকরা" শিল্পের মন্ডপ। এবছর শিলিগুড়ি বিবেকানন্দ ক্লাবের ৭৫তম বর্ষ,এই বছরকে স্বরণীয় করে রাখতে শ‍্যামা পূজা দিয়ে শুরু করে সারা বছর নানান সামাজিক কাজ ও নানান প্রতিযোগীতামূলক খেলাধুলার মধ‍্য দিয়ে পালন করা হবে। আজ বিবেকানন্দ স্কুল মাঠে পূজো মন্ডপে এক সাংবাদিক বৈঠকে ক্লাব সভাপতি পিযুষ কান্তি ঘোষ,সম্পাদক নিলয় চক্রবর্তী ছাড়াও দুই পূজো কমিটির সম্পাদক ও অন‍্যান‍্য সদস‍্যরা উপস্থিত থেকে জানান,চলতি বছর ক্লাবের "হীরকজয়ন্তী"কে স্বরণীয় করে রাখতে সারা বছর নানান সামাজিক কাজ হাতে নেওয়া হয়েছে। ক্লাব সম্পাদক নিলয়বাবু জানান, ঐতিহাসিক "ডোকরা" শিল্পকে চির স্বরণীয় করে রাখা এবং সাধারণ মানুষের মধ্যে এই শিল্পের…
Read More