দেশ

বিরাট স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের গ্রাফে

বিরাট স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের গ্রাফে

বিগত ছয় মাস পর বড়ো স্বস্তি মিলল দেশের করোনা সংক্রমণের সংখ্যায়। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ২০ হাজারের নিচে নামলো দেশের করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৯৫ জন। ছয় মাস আগে শেষ বার এই সংখ্যা। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ১৭৯ জনের। এর মধ্যে কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬৯৯ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৬ হাজার ০৩০ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯২ হাজার ২০৬ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬…
Read More
দেশের সবাই ডিজিটাল হেল্থ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দেশের সবাই ডিজিটাল হেল্থ কার্ড পাবেন, ঘোষণা প্রধানমন্ত্রী মোদির

দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষিত করতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ বার আরও এক ধাপ এগিয়ে গেল কেন্দ্রের সেই প্রকল্প। সোমবার আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করলেন তিনি।প্রধানমন্ত্রী ডিজিটাল স্বাস্থ্য মিশন বা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনের ঘোষণা গত বছরই করেছিলেন প্রধানমন্ত্রী। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে লালকেল্লা থেকে তিনি এই নতুন প্রকল্পের ঘোষণা করেছিলেন। এত দিন পরীক্ষামূলকভাবে ৬টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রকল্প চালু থাকলেও এদিন থেকে দেশজুড়ে এই প্রকল্পের সূচনা হল। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্পে দেশবাসী বিনামূল্যে চিকিৎসা পাবেন। এই প্রকল্প স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি বদলে…
Read More
নিম্নমুখী হলো দেশের করোনা আক্রান্তের সংখ্যা

নিম্নমুখী হলো দেশের করোনা আক্রান্তের সংখ্যা

বেশ কিছুদিন ঊর্দ্ধমুখী থাকার পর কিছুটা স্বস্তি দিল দেশের করোনা সংক্রমণ। পাশাপাশি আরও কিছুটা কমেছে দৈনিক মৃত্যু। কমছে অ্যাকটিভ কেসের সংখ্যাও। যদিও আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা রয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ২৬ হাজার ০৪১ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৭৮ হাজার ৭৮৬ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৭৬ জনের। দেশে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৭ হাজার ১৯৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৯ হাজার ৬২১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৬২০…
Read More
প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব সামনে এলো

প্রধানমন্ত্রীর সম্পত্তির হিসাব সামনে এলো

সামনে এলো দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্তীর সম্পত্তির হিসেবে। আরও ধনী হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতিমতো চর্চা চলছে তা নিয়ে। চলতি বছর তাঁর সম্পত্তি ২২ লক্ষ টাকা বৃদ্ধি পেয়েছে। গতবছর প্রধানমন্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ছিল ২ কোটি ৮৫ লক্ষ টাকা। এবছর সম্পত্তির মূল্য বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ টাকা। এক বছরে ২২ লক্ষ টাকা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পত্তি। পাশাপাশি মোদী মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ সম্পত্তির নিরিখে সবাইকে পিছনে ফেলে দিয়েছেন। ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত তাঁর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৩৭,৯১,৫০,৫৮০। এমনকী শেষ একবছরে ৫৬ বছর বয়সি এই মন্ত্রীর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৯.‌২৮ কোটি…
Read More
স্বস্তি মিলছে দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি মিলছে দেশের সংক্রমণ ও মৃত্যুর সংখ্যায়

স্বস্তি দিয়ে আবার নিম্নমুখী হলো দেশের করোনা গ্রাফ। আরও কিছুটা কমেছে দৈনিক মৃত্যুও। পাশাপাশি কমছে অ্যাকটিভ কেসের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ২৯ হাজার ৬১৬। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৭ লক্ষ ২৪ হাজার ৪১৯ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৯০ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন। গত বছর মার্চের পর আজ দেশের সুস্থতা সর্বাধিক।গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ২৮ হাজার ০৪৬ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৪৪২ জন। সুস্থ…
Read More
জঙ্গিদের মদত উদ্দেশে ভৎসনা পাকিস্তানকে

জঙ্গিদের মদত উদ্দেশে ভৎসনা পাকিস্তানকে

সম্প্রতি বার্ষিক সভা আয়োজিত হয় রাষ্ট্রপুঞ্জে। সেখানেই ব্যাপক ভাবে আক্রমন করা হয় পাকিস্তানকে। আক্রমন করা হয় ভারতের তরফে। সন্ত্রাসবাদ ইস্যু থেকে শুরু করে কাশ্মীর পরিস্থিতি পাকিস্তানের ওপর একাধিক আরোপ না হয়। রাষ্ট্রপুঞ্জে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বক্তব্য রাখেন এবং আফগানিস্তান ইস্যুতে তালিবানকে সমর্থন করার বার্তা দেন। এদিকে আবার আফগানিস্তান ইস্যুতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান রাষ্ট্রপুঞ্জের আবেদন করেছেন, দেশের জনগণের স্বার্থে জনসভায় তালিবান সরকারকে সমর্থন করে এবং তাদের স্থিতিশীল এবং শক্তিশালী করতে সাহায্য করে। তিনি দাবি করেছেন, সবাই যদি আফগানিস্তানকে অবহেলা করে তাহলে পরিস্থিতি আরো জটিল হবে তাই প্রত্যেক দেশের উচিত আফগানিস্তানের মানুষের পাশে দাঁড়ানো এবং সেখানকার সরকারকে শক্তিশালী করা। তাঁর…
Read More
কমলার সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

কমলার সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

পূর্বের ঘোষণা মতো মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল পাঁচ শিল্পপতির সঙ্গে বৈঠকও করেছিলেন প্রধানমন্ত্রী৷ ভারতে শিল্পের বিস্তর সুযোগ রয়েছে বলে বার্তা দিয়েছেন তিনি৷ এর পর কমলা হ্যারিসের সঙ্গে বৈঠক হয় তাঁর৷ সেখান থেকে বেরিয়ে নমো দেখা করেন জাপানের প্রধানমন্ত্রী যোশিদা সুগারের সঙ্গেও৷  আজ শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর৷ এর আগে গতকাল তিনি বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে৷ ভারতীয় বংশোদ্ভূত হ্যারিস ভাইস প্রেসিডেন্ট পদে বসার পর এই প্রথম মুখোমুখি বসলেন তাঁরা৷ হোয়াইট হাইজে বৈঠকে বসেছিলেন নরেন্দ্র মোদী ও কমল হ্যারিস৷ এর আগে তাঁর সঙ্গে ফোনে কথা…
Read More
আবার ঊর্দ্ধমুখী সংক্রমণের সংখ্যা

আবার ঊর্দ্ধমুখী সংক্রমণের সংখ্যা

ক্রমাগত ওঠাপড়া লেগেই আছে করোনা সংক্রমণের গ্রাফে। স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩১ হাজার ৩৮২ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৪ হাজার ৮০৩ জন। তবে চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ১৬২ জন। দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। একদিনে দেশে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩১৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনা বলি ৪ লক্ষ ৪৬ হাজার ৩৬৮ জন। রাজ্যগুলিতে সংক্রমণ প্রবনতা সপ্তাহের শুরুর মতো একই রয়েছে। সবথেকে বেশি আক্রান্ত হচ্ছে কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬৮২…
Read More
নিজের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে রাজ্যের শাসক শিবির

নিজের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে রাজ্যের শাসক শিবির

একুশে বিধানসভা নির্বাচনে অভাবনীয় সংখ্যায় জয়ী হয়ে ফেরে রাজ্যের শাসক দল৷ এর পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের লক্ষ্য ত্রিপুরা দখল৷ কিন্তু এবার শুধু ত্রিপুরা দখলই নয় সারা দেশে নিজেদের শাখা বিস্তারই তাদের একমাত্র লক্ষ্য৷ ইতিমধ্যেই সংগঠনকে আরও শক্তিশালী করার কাজ শুরু করে দিয়েছে রাজ্যের শাসক দল৷ আর সেই লক্ষে এবার তৃণমূলের লক্ষ্য ‘মিশন গোয়া’৷ আগামী বছর ভারতের সবচেয়ে ছোট রাজ্য গোয়ায় বিধানসভা ভোট৷ ৪০ আসনের বিধানসভায় ক্ষমতায় দখলের দৌড়ে সামিল হতে চলেছে তৃণমূল কংগ্রেস৷ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে ছিলেন, যে রাজ্যে যাবেন, সেখানে দুই একটি আসনে জেতা তাঁদের লক্ষ্য নয়৷ যাবেন সরকার গঠনে বড় ভূমিকা পালন…
Read More
স্বস্তিতে দেশের করোনা সংক্রমণের সুস্থতার সংখ্যা

স্বস্তিতে দেশের করোনা সংক্রমণের সুস্থতার সংখ্যা

স্বস্তির মাঝেই আবার চিন্তা বাড়ছে দেশের করোনা সংক্রমণ নিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯২৩ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৩৬ লক্ষ ৬৩ হাজার ৪২১ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ২৮২ জনের। ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে দেশের মোট ৪ লক্ষ ৪৬ হাজার ০৫০ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ২৮ লক্ষ ১৫ হাজার ৭৩১ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ৩ লক্ষ ১ হাজার ৬০৪ জন। অগাস্টের শেষ এই ভ্যালু ছিল ১.১৭,…
Read More