23
Sep
মার্কিন রাষ্ট্রপতি জো-বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবার মার্কিন মুলুক সফরের কথা আগেই জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী। এবার সেই ঘোষণা মতো আমেরিকা পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন মুলুকে আসার সময় বিপুল সংখ্যক ভারতীয় আমেরিকানরা স্বাগত জানান প্রধানমন্ত্রীকে। জানা গিয়েছে, আজই গ্লোবাল সিইও বৈঠকে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কথা বলবেন নমো৷ আগামী দু'দিন একাধিক দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকে অংশ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী। বড় বাণিজ্যিক সংস্থার প্রধানদের সঙ্গেও কথা বলবেন তিনি৷ করোনা আবহে প্রধানমন্ত্রীর এই প্রথম মার্কিন সফর দেশের জন্য বেশ কিছুটা আর্থিক সুরাহা আনতে পারবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷ জানা গিয়েছে, আজই ভারতীয় সময় সন্ধ্যা ৭ টা ১৫ নাগাদ পাঁচজন বিশ্বমানের উদ্যোগপতির সঙ্গে…
