22
Apr
এই কাঠফাটা রোদ্দুরে বাইরে বেরোনোর অর্থ বিপদকে ডেকে আনা। তাপমাত্রা ৪০ ডিগ্রি পেরিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার মাত্রা ৪৫-ও ছুঁয়ে গিয়েছে। কাজের জন্য রোদে বেরোতেই হচ্ছে। তাই এই মরশুমে সুস্থ থাকার টিপস দিচ্ছেন চিকিৎসকেরা। ডাবের জল থেকে তরমুজ সবই রয়েছে সেই ডায়েট টিপস। আর রয়েছে টক দই। এই গরমে সকালবেলা দই-চিঁড়ে খেয়ে বেরোলে এড়াতে পারবেন হিট স্ট্রোকের ঝুঁকি।গরমে টক দই শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। দইয়ের মধ্যে ভিটামিন এ, বি৬, বি ফ্যাট, ক্যালশিয়াম, ফসফরাসের মতো পুষ্টি রয়েছে। এই গরমে রোজ দই খেলে আপনারই ভাল। এতে মূত্রনালির সংক্রমণের ঝুঁকিও এড়াতে পারবেন। এছাড়া দইয়ের পাশাপাশি চিঁড়েও…
