শিক্ষা

ফের একবার খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

ফের একবার খুলতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

কোভিড আবহে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর, কিঞ্চিৎ সময়ের জন্য খুলে ফের বন্ধ হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানৰ দরজা৷ অবশেষে দীর্ঘ আন্দোলনের পর কোভিড আবহে স্কুল খোলা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে রাজ্য৷ সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ফের রাজ্যে চালু হতে পারে স্কুল-কলেজের পঠন পাঠন৷ এহেন আবহে সরকারি স্কুলগুলিকে বাঁচাতে স্কুলছুটদের স্কুলমুখী করতে একাধিক উদ্যোগের কথা সামনে নিয়ে এল পশ্চিমবঙ্গ পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ৷ ভগীরথবাবু বলেন, ‘‘করোনা পরিস্থিতিতে 'পাড়ায় পাড়ায় স্কুল' খোলার পাশাপাশি করোনা বিধি মেনে প্রাথমিক এবং উচ্চপ্রাথমিক স্তরেও স্কুলগুলিতে পঠনপাঠন শুরু করার কথা ভাবতে হবে। পাশাপাশি যেহেতু পাড়ায়…
Read More
৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উত্তরপ্রদেশের স্কুল ও কলেজ

৩০ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে উত্তরপ্রদেশের স্কুল ও কলেজ

কোভিড -১৯ মামলার বৃদ্ধির কারণে, উত্তরপ্রদেশ সরকার ৩০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান- স্কুল ও কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকার ৫ই জানুয়ারী রাজ্যের সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। স্কুলগুলি তাদের শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালিয়ে যেতে পারে। ইউপি সরকার বলেছে,ক্লাস ১১ এবং ১২ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য, ক্লাস অনলাইন মোডে হবে এবং স্কুলগুলি ১৫ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য টিকাদান শিবিরের আয়োজন করবে। কোভিডের বিরুদ্ধে টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের তাদের স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হবে। অঙ্গনওয়ারি শিশুদের জন্য, ক্লাস বন্ধ করা হলেও, খাদ্য ও রেশন বিতরণ অব্যাহত থাকবে।
Read More
খোলা হোক শিক্ষা প্রতিষ্ঠান এর আর্জি নিয়ে চিঠি গেলো শিক্ষামন্ত্রীর কাছে

খোলা হোক শিক্ষা প্রতিষ্ঠান এর আর্জি নিয়ে চিঠি গেলো শিক্ষামন্ত্রীর কাছে

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে বিক্ষোভ। অনতিবিলম্বে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পঠন-পাঠন শুরু করার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে চিঠি দিল মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। এই সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মিত্র এক বার্তায় জানান, তারা প্রাথমিক স্তর থেকে শিক্ষার সর্বোচ্চ স্তর পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন শুরুর দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, আইসিএমআর, হু, ইউনেস্কো, ইউনিসেফ সহ পৃথিবীর স্বনামধন্য চিকিৎসাবিজ্ঞানী ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। রাজ্য সরকারের উচিত অবিলম্বে বৈজ্ঞানিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানে পঠন-পাঠন চালু করার উদ্যোগ নেওয়া। তিনি আরো বলেন, জাতীয় শিক্ষানীতি ২০২০-কে কার্যকর…
Read More
জোরালো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি

জোরালো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি

ফের একবার বাড়ন্ত কোভিড সংক্রমণের জন্য বন্ধ হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান৷ রাজ্য জুড়ে একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে৷ সবার দাবি করোনা বিধি মেনে খোলা হোক স্কুল৷ পুজোর পর কিছু দিনের জন্য নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু হয়েছিল৷ কিন্তু ফের সংক্রমণ মাথাচাড়া দিতেই বন্ধ স্কুল-কলেজের দরজা৷ রাজ্যজুড়ে জারি হয়েছে নানা বিধি-নিষেধ৷ তবে দেখতে গেলে স্কুল বাদে কোভিড বিধি মেনে চলছে সব কিছুই৷ এমতাবস্থায় বুধবার থেকে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে৷ শুরু হয়ে গিয়েছে সই সংগ্রহ অভিযান৷ সাধারণ অভিভাবক থেকে বিশিষ্টজন, সকলেই সামিল হয়েছেন তাতে৷ তাঁদের দাবি, এবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক৷ নাহলে সন্তানদের ভবিষ্যৎ…
Read More
রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা

রাজ্য সরকারের তরফে নয়া নির্দেশিকা

রাজ্যে শিক্ষক বদলি নিয়ে বড়ো ঘোষণা করা হলো সরকারের তরফে। এ বিষয়ে নয়া নির্দেশিকা জারি করা হলো রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে। শিক্ষক বদলি নিয়ে একাধিক অভিযোগের মধ্যে নয়া নির্দেশিকা জারি করল স্কুলশিক্ষা দফতর। নির্দেশিকায় স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে, বদলির ক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং শিক্ষক-শিক্ষিকাদের বয়সের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। সেইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, ন্যূনতম পাঁচ বছর কর্মরত কোনও শিক্ষক বদলির আবেদন করলে, সাতদিনের মধ্যে পদক্ষেপ করতে হবে৷  স্কুলশিক্ষা দফতরের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, বদলির ক্ষেত্রে শিক্ষকের বাড়ি থেকে স্কুলের দূরত্ব এবং বয়সের ভিত্তিতে নির্দিষ্ট নম্বর দেওয়া হবে। কী ভাবে হবে এই নম্বরের বন্টন? বলা হয়েছে, আবেদনকারী শিক্ষকের…
Read More
আগামী শিক্ষাবর্ষ থেকে তেলেঙ্গানার সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু হতে চলেছে

আগামী শিক্ষাবর্ষ থেকে তেলেঙ্গানার সরকারি স্কুলগুলিতে ইংরেজি মাধ্যম শিক্ষা চালু হতে চলেছে

তেলেঙ্গানা মন্ত্রিসভা ২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ইংরেজি মাধ্যম চালু করার এবং বেসরকারী স্কুল, জুনিয়র এবং ডিগ্রি কলেজগুলিতে ফি নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মন্ত্রিসভা, শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্র রেড্ডির নেতৃত্বে মন্ত্রীদের একটি উপ-কমিটি গঠন করেছে যা অধ্যয়ন করে এই বিষয়ের উপর নির্দেশিকা তৈরি করেছে। বৈঠকে, মন্ত্রিসভা সরকারী স্কুলগুলিতে উন্নত পরিকাঠামোর সুবিধা এবং উচ্চমানসম্পন্ন শিক্ষার জন্য ৭,২৮৯ কোটি টাকা ব্যয়ে "মন ভুরু মানা বাদি" (আমাদের গ্রাম-আমাদের স্কুল) প্রকল্পের অনুমোদন দিয়েছে। “মন্ত্রিসভা মনে করেছে যে, গ্রামীণ এলাকার অভিভাবকরা তাদের সন্তানদের সরকারি স্কুলে পাঠাতে প্রস্তুত, যদি তা ইংরেজি মাধ্যম…
Read More
স্কুল বন্ধ রাখা তা অযৌক্তিক: বিশ্ব ব্যাংককর্তা

স্কুল বন্ধ রাখা তা অযৌক্তিক: বিশ্ব ব্যাংককর্তা

প্রতিনিয়ত রূপ বদলাচ্ছে করোনা সংক্রমণ, কিন্তু অন্যদিকে সংক্রমণের নিজের শক্তিও কমছে ধীরে ধীরে৷ শেষের শুরু! এবার হয়তো করোনা মুক্তির সময় এসে গিয়েছে৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷ ইতিমধ্যেই করোনাকে ‘ফ্লু’ বলে ঘোষণা করেছে স্পেন৷ করোনার থেকে ‘ঘাতক’ শব্দটি সরিয়ে দিয়েছে আয়ারল্যান্ড৷ বিশ্বের চিকিৎসক মহলের মতে, ওমিক্রন রূপেই হয়তো শেষ হয়ে যাবে কোভিড-১৯৷ সংক্রমণ রুখতে বার বার লকডাউন হয়েছে৷ করোনার দাপটে বিশ্বজুড়ে দেখা দিয়েছিল মৃত্যু মিছিল৷ তবে সেই পর্ব কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে নীল গ্রহ৷ স্বাভাবিক ভাবেই চলছে গণপরিবহন৷ খুলেছে রেস্তোরাঁ, শপিং মল৷ তাহলে স্কুল-কলেজ বন্ধ কেন? সেই প্রশ্নই এবার তুলে দিলেন বিশ্বব্যাঙ্কের কর্তা৷ তিনি মনে করেন, করোনার চোখ রাঙানি…
Read More
স্কুল খোলার দাবিতে উত্তাল রাজ্য

স্কুল খোলার দাবিতে উত্তাল রাজ্য

বাড়তে থাকা করোনা পরিস্থিতিতে রাজ্যে জারি হয়েছে কড়া বিধিনিষেধ। রাজ্য সরকার করোনা বিধি ঘোষণা করে পুনরায় স্কুল বন্ধ রেখেছে। কিন্তু ছাড়ের সঙ্গে মেলা এবং ২০০ জন নিয়ে বিয়ে বাড়ির অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছে। সরকারের এহেন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রাথমিক স্তর থেকে পঠন-পাঠন চালুর দাবি জানানো হয়। পাশাপাশি 'সারা বাংলা প্রতিবাদ সপ্তাহ' এবং 'চলো স্কুলে পড়াই' কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাদের তরফে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হাণ্ডা জানাচ্ছেন, দীর্ঘ প্রায় ২ বছর বিদ্যালয় বন্ধ রাখার ফলে ব্যাপক পরিমাণে স্কুলছুট হচ্ছে। এমনকি বহু ছাত্র-ছাত্রী অক্ষর চিনতেও ভুলে গেছে। যা ইতিমধ্যেই সংবাদে প্রকাশিত।…
Read More
তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

তামিলনাড়ুতে ১১টি নতুন মেডিকেল কলেজের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) অনুসারে, 12 জানুয়ারী ভিডিও কনফারেন্সের মাধ্যমে  মেডিকেল কলেজগুলির সাথে চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিলের একটি নতুন ক্যাম্পাসও উদ্বোধন করা হবে। পিএমও আরও বলেছে, এই নতুন মেডিক্যাল কলেজগুলি প্রায় ৪,০০০ কোটির আনুমানিক ব্যয়ে প্রতিষ্ঠিত হচ্ছে, যার মধ্যে প্রায় ২,১৪৫ কোটি কেন্দ্রীয় সরকার এবং বাকি তামিলনাড়ু সরকার প্রদান করেছেন। যে জেলাগুলিতে নতুন মেডিকেল কলেজ স্থাপিত হবে সেগুলি হল বিরুধুনগর, নামাক্কল, নীলগিরিস, তিরুপুর, তিরুভাল্লুর, নাগাপট্টিনম, ডিন্ডিগুল, কাল্লাকুরিচি, আরিয়ালুর, রামানাথপুরম এবং কৃষ্ণগিরি। পিএমও আরও বলেছে যে, এই কলেজগুলির ১,৪৫০ আসনের ক্রমবর্ধমান ক্ষমতা থাকবে। ইতিমধ্যে, চেন্নাইতে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ক্লাসিক্যাল তামিল-এর নতুন ক্যাম্পাস ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। এটি, একটি…
Read More
শিক্ষায় শীর্ষে রাজ্যের নাম

শিক্ষায় শীর্ষে রাজ্যের নাম

আরো একবার দেশের মধ্যে শীর্ষে উঠলো রাজ্যের নাম৷ প্রাথমিক শিক্ষায় রাজ্যের মুকুটে জুড়ল নতুন পালক৷ প্রধানমন্ত্রীর ইকনমিক অ্যাডভাইসরি কাউন্সিলের রিপোর্টে রাজ্যকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ৫টি মানদণ্ডের নিরিখে এই মূল্যায়ন করা হয়েছে। জাতীয় ব়্যাঙ্কিংয়ে ফাউন্ডেশনাল লিটেরেসি ও নিউমেরেসি সূচকে প্রথম বাংলা৷  প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সর্বশেষ প্রতিবেদনে প্রাথমিক শিক্ষায় শীর্ষ স্থান দখল করেছে বাংলা৷ পাঁচটি প্যারামিটার যথা- শিক্ষার পরিকাঠামো, শিক্ষার সুযোগ, মৌলিক স্বাস্থ্য, শিক্ষার ফলাফল ও পরিচালন ব্যবস্থার মূল্যায়নের ভিত্তিতে এই শিরোপা৷ রাজ্যগুলিকে চারটি ভাগে ভাগ করে এই মূল্যায়ন করা হয়েছে৷ যথা- ছোট রাজ্য, বড় রাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্য৷ বড়…
Read More