14
Dec
করোনা আবহে ধীরে ধীরে এবার আগের জায়াগায় ফিরছে শিক্ষা ব্যবস্থা। অন্যদিকে বিশ্ব উষ্ণায়নের জেরে দীর্ঘ হচ্ছে গ্রীষ্মকাল৷ বাড়ছে দাবদাহ৷ তাপপ্রবাহের জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী একাধিকবার গ্রীষ্মাবকাশ অনেকটাই বাড়িয়েছেন৷ অথচ এমতাবস্থায় ‘মডেল হলিডে লিস্টে’ গ্রীষ্মের ছুটি কমিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার ছুটির তালিকা প্রকাশ করা হয়৷ তাতে দেখা গিয়েছে, গ্রীষ্মের ছুটি রয়েছে মাত্র ১১ দিন। কিন্তু পুজোতে রয়েছে লম্বা ২৪ দিনের ছুটি। গ্রীষ্মের ছুটি কমানো নিয়ে প্রশ্ন তুললেন শিক্ষকরা৷ শিক্ষকরা বলছেন, মোট ৬৫ দিনের ছুটি অপরিবর্তিত রয়েছে। সঙ্গে রয়েছে ৫২টি রবিবার৷ তাছাড়া, পরীক্ষার জন্যেও ফি বছর দীর্ঘদিন পঠনপাঠন বন্ধ থাকে। গরমের ছুটি কমানো হলে সিলেবাস শেষ করতে সুবিধা হওয়ারই কথা। তবে আগামী বছর গ্রীষ্মের…
