14
Dec
আলিপুরদুয়ার জেলাকে ‘ক্যাটার্যাক্ট ব্লাইন্ডনেস ব্যাকলগ ফ্রী’ ঘোষণা করা হয়েছে, যা সাইটসেভারস ইন্ডিয়া এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের চার বছরের সহযোগিতামূলক উদ্যোগের সফল সমাপ্তি। এটিকে একটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্য সম্পর্কিত সাফল্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। অন্যান্য অঞ্চলেও একই ধরনের কর্মসূচি প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। আলিপুরদুয়ারের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট (ডেভেলপমেন্ট) শ্রী গড়াই, চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ ডাঃ সুমিত গাঙ্গুলি ও সাইটসেভার্স ইন্ডিয়ার সিইও আরএন মোহান্তি-সহ জেলা কর্মকর্তাদের উপস্থিতিতে এই সাফল্য অর্জনের ঘোষণা করা হয়েছে। সাইটসেভার্স ইন্ডিয়ার সিইও, আরএন মোহান্তি সহযোগিতার গুরুত্বর প্রতি জোর দিয়ে বলেছেন যে এই উদ্যোগটি গুরুত্বপূর্ণ সাধারণ স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা মোকাবিলায় অংশীদারিত্বের শক্তি প্রদর্শন করেছে। আলিপুরদুয়ার জেলার এই অর্জনে ১৫,০০০-এরও…
