03
Jan
ভারতের অন্যতম দ্রুত বর্ধনশীল মিউচুয়াল ফান্ড অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড পশ্চিমবঙ্গের খড়গপুরে একটি নতুন শাখার উদ্বোধন করেছে। এই শাখাটিকে এই অঞ্চলে বিনিয়োগের সুযোগ ও আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। নতুন শাখাটির ঠিকানা: শেখ টাওয়ার, ইন্দা ওটি রোড, খড়গপুর কলেজের নিকটে, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, পশ্চিমবঙ্গ - ৭২১৩০৫। নতুন শাখার উদ্বোধন করেন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের আরআরবিএইচ, পূর্ব ও দক্ষিণ সন্তোষ সিং। এই শাখায় নতুন আবেদন গ্রহণ ও প্রক্রিয়াকরণের পাশাপাশি কেওয়াইসি পরিষেবা ও অ্যাকাউন্ট স্টেটমেন্ট পরিষেবা পাওয়া যাবে। বিনিয়োগকারীদের সহায়তার জন্য এই শাখায় ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজার থাকবেন। ন্যাশনাল হেড – রিটেল সেলস রোহিত মাট্টু এই সম্প্রসারণ সম্পর্কে বলেন, "আমরা…
