05
Oct
কোভিড-পরবর্তী বিশ্বে ফিনান্সিয়াল ইমিউনিটি বিষয়ে গ্রাহকদের মতামতের ভিত্তিতে এসবিআই লাইফ ইন্স্যুরেন্স তাদের একটি গ্রাহক সমীক্ষার ফলাফল প্রকাশ করল। দ্য নিয়েলসন কোম্পানিকে ‘আন্ডারস্ট্যান্ডিং কনজিউমার অ্যাটিচ্যুড টুওয়ার্ডস ফিনান্সিয়াল ইমিউনিটি’ শীর্ষক সমীক্ষাটি করার জন্য নিযুক্ত করা হয়েছিল। দেশের ১৩টি প্রধান শহরে ২,৪০০ জন গ্রাহকের কাছে যাওয়া হয়েছিল সমীক্ষার প্রয়োজনে। জানা গেছে, কোভিড-১৯ প্রাদুর্ভাবের ফলে শারীরিক রোগপ্রতিরোধের ব্যাপারটি অনেকের কাছেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ১০ জনের মধ্যে ৮ জনই সচেতন যে ‘স্ট্রেস’ মানুষের মানসিক ও শারীরিক ইমিউনিটি হ্রাস করে। সমীক্ষায় স্ট্রেসের কারণ জানার চেষ্টায় স্পষ্ট হয়েছে যে আর্থিক দুশ্চিন্তাকে সর্বাধিক বলে মনে করেছেন উত্তরদাতারা। আর্থিক দুশ্চিন্তার কারণ হিসেবে গ্রাহকরা লাইফস্টাইল ডিজিজে আক্রান্ত হলে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট…
