22
Jan
‘ওয়ো ট্রাভেলোপিডিয়া ২০২০’ নামে তৃতীয় বার্ষিক ট্রাভেল ইনডেক্স প্রকাশ করল বিশ্বের অগ্রণী হসপিটালিটি চেইন ওয়ো হোটেলস অ্যান্ড হোমস। এই ইনডেক্স জানাচ্ছে, ভালভাবে শুরু হওয়া ২০২০ সালের জানুয়ারি (প্রাক-কোভিড) মাসে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে। লকডাউনের কারণে ২০২০-এর এপ্রিল মাসে সবথেকে বেশি ক্যান্সেলেশন হয়েছে। শহরগুলিতে বর্তমানে আনলকিং প্রক্রিয়া চালু হওয়ায় ও বিশ্বব্যাপী বিধিনিষেধ শিথিল হতে থাকায় ওয়োর পক্ষে ভারতই হল সবথেকে বেশি বুক হওয়া দেশ। বিশ্বের নিরিখে দিল্লিতে সর্বাধিক বুকিং হয়েছে ২০২০-তে। বিজনেস ট্রাভেলারদের কাছে কলকাতা হল সেরা পাঁচটি গন্তব্যের অন্যতম। দেশের মধ্যে সবথেকে বেশি ভ্রমণ হয়েছে এমন রাজ্যগুলির অন্যতম হল পশ্চিমবঙ্গ। ইনডেক্স থেকে আরও জানা গেছে, ২০২০ সালে এক ব্যক্তি ১২৮…
