ব্যবসা

ASICS ভুটানে তাদের প্রথম স্টোর চালু করল

ASICS ভুটানে তাদের প্রথম স্টোর চালু করল

জাপানের অগ্রণী স্পোর্টস পারফর্ম্যান্স ব্র্যান্ড আসিকস (ASICS) এশিয়া-প্যাসিফিক জোনে প্রসারণ ঘটিয়ে ভুটানে তাদের প্রথম স্টোর চালু করল। স্পোর্টসের ক্ষেত্রে আসিকস একটি সুপরিচিত ব্র্যান্ড। বিগত ৫ বছরে ভারতে ৬০টি স্টোর খোলার পর এবার ভুটানে পদক্ষেপ করল আসিকস। আসিকস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর রজত খুরানা জানান, ২০২০ সালে চেষ্টা সত্ত্বেও নানা কারণে তারা আশানুরূপ প্রসারণ ঘটাতে পারেন নি, কিন্তু এবার ভুটানে নতুন একটি স্টোর খুলতে সক্ষম হয়েছেন। এই নতুন স্টোরটি থিম্ফুর নোরজিম লাম কুয়েনঝাঙ কমপ্লেক্সে অবস্থিত। এই স্টোরে পুরুষ ও মহিলাদের জন্য থাকবে এক বিস্তৃত রেঞ্জের রানিং, ট্রেনিং ও কোর পারফর্ম্যান্স স্পোর্টস শ্যু, অ্যাপারেল ও অ্যাক্সেসরিজ।
Read More
পাইন ল্যাবসের অলট্যাব অ্যাপ

পাইন ল্যাবসের অলট্যাব অ্যাপ

এশিয়ার অন্যতম মার্চেন্ট কমার্স প্লাটফর্ম পাইন ল্যাবস লঞ্চ্‌ করেছে অলট্যাপ। এটি একটি নানারকম প্রয়োজনীয় ফিচার-যুক্ত অ্যাপ। এর দ্বারা ডিজিটাল পেমেন্ট সহজতর হবে। এনএফসি-সম্বলিত স্মার্টফোনে ব্যবহার্য পাইন ল্যাবস অলট্যাপ অ্যাপ ক্ষুদ্র ব্যবসায়ীদের ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধা দেবে। এজন্য আলাদা কোনও হার্ডওয়্যারের প্রয়োজন হবে না। অ্যাপের ‘ট্যাপ অ্যান্ড পে’ ফিচারটি সুরক্ষিত এবং পিসিআই সিকিউরিটি স্ট্যান্ডার্ডস কাউন্সিল (পিসিআই এসএসএস), রুপে, ভিসা, মাস্টারকার্ড ও অ্যামেক্স দ্বারা সার্টিফায়েড। পাইন ল্যাবস অলট্যাপ অ্যাপ ক্ষুদ্র ব্যবসায়ী, গৃহ উদ্যোগী, স্ট্রিট ভেন্ডর, হকার, ক্যাব ড্রাইভার ও অন্যান্যদের উপযোগী। ডিজিটাল পেমেন্ট গ্রহণের জন্য এদের আর প্রথাগত কোনও পয়েন্ট-অফ-সেল (পিওএস) ব্যবহার করতে হবে না।  পাইন ল্যাবস অলট্যাপ অ্যাপ ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা…
Read More
আগরতলার একমাত্র ৫স্টার হোটেল – হোটেল পোলো টাওয়ার্স

আগরতলার একমাত্র ৫স্টার হোটেল – হোটেল পোলো টাওয়ার্স

ত্রিপুরার আগরতলায় একটি ৫স্টার হোটেল চালু করল উত্তরপূর্ব ভারতের বৃহত্তম হোটেল কোম্পানি হোটেল পোলো টাওয়ার্স গ্রুপ। নবনির্মিত হোটেল পোলো টাওয়ার্স আগরতলা একটি ফুল-সার্ভিস হোটেল, যেখানে রয়েছে বিলাসবহুল গেস্টরুম ও স্যুইট, আর সেইসঙ্গে ১০০০ বর্গফুটেরও অধিক একটি প্রেসিডেন্সিয়াল স্যুইট। অবসরযাপনের সর্বসুবিধাযুক্ত এই হোটেলে রয়েছে বার, অল-ডে ডাইনিং রেস্টুর‍্যান্ট, জিম, স্পা ও সুইমিং পুল। আরও রয়েছে ২০,০০০ বর্গফুটের মিটিং এরিয়া, বলরুম, তিনটি ফাংশন রুম, দুইটি মিটিং রুম, একাধিক লন এবং একটি সেপারেট এরিয়া, যা ফয়ার অথবা ফাংশন স্পেস হিসেবে ব্যবহার করা যায়। উত্তরপূর্বাঞ্চলের তৃতীয় ৫স্টার হোটেল হিসেবে এই হোটেলটি পোলো টাওয়ার্স গ্রুপের পোর্টফোলিওতে ১১তম হোটেল। এটিই ত্রিপুরার প্রথম হোটেল যেখান থেকে এয়ারপোর্টে…
Read More
স্ট্রাটেজিক পার্টনারশিপ – Vi & Mfine

স্ট্রাটেজিক পার্টনারশিপ – Vi & Mfine

এমফাইন-এর সঙ্গে এক স্ট্রাটেজিক পার্টনারশিপে আবদ্ধ হল ভারতের অগ্রণী টেলিকম অপারেটর ভিআই। এমফাইন হল দেশের প্রথম এআই-চালিত হেলথকেয়ার প্লাটফর্ম, যা রোগীদের সঙ্গে বিখ্যাত হসপিটাল চেইনগুলির চিকিৎসকদের তাৎক্ষণিক যোগাযোগ করিয়ে দেয়। এমফাইন অ্যাপের মাধ্যমে ভিআই গ্রাহকরা তাদের পছন্দমতো কোনও হাসপাতালের চিকিৎসককে বেছে নিয়ে পরামর্শ গ্রহণ করতে পারেন। রোগীরা সরাসরি চিকিৎসকদের সঙ্গে চ্যাট বা ভিডিয়োতে আলোচনা করে প্রেসক্রিপশন গ্রহণে সক্ষম হবেন। ভারতের ৬০০টিরও বেশি নামী হাসপাতালের ৩৫টি বিভাগের সেরা চিকিৎসক-সহ ৪০০০-এরও বেশি চিকিৎসককে এমফাইন-এ পাওয়া যাবে। এমফাইন অ্যাপ রোগীদের ইমেজ, আগের মেডিক্যাল রেকর্ড ও প্রেসক্রিপশন আপলোড করার সুবিধাও দেয়।  এই পার্টনারশিপ প্রসঙ্গে এমফাইন-এর চিফ বিজনেস অফিসার ও ফাউন্ডিং মেম্বার অর্জুন চৌধারি এবং…
Read More
‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন

‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন

দেশের গ্রাহকদের ৭২০টিরও বেশি নতুন নিসান ম্যাগনাইট ডেলিভারি দেওয়ার মাধ্যমে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস পালন করছে নিসান ইন্ডিয়া। একইসঙ্গে একমাসব্যাপী ১২তম ‘হ্যাপি উইথ নিসান’ আফটারসেলস সার্ভিস ক্যাম্পেন শুরু করল নিসান ইন্ডিয়া। ভারতের গ্রাহকদের নিকট প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষায় নিসানের এই পদক্ষেপ। ‘হ্যাপি উইথ নিসান’ ক্যাম্পেন চলাকালীন গ্রাহকরা নানারকম বিশেষ সুবিধা পাবেন, যেমন ফ্রি ৬০-পয়েন্ট ভেহিকেল চেক-আপ, ফ্রি কার টপ ওয়াশ, ফ্রি অয়েল ফিল্টার, নির্বাচিত পার্টস ও অ্যাক্সেসরিজে ৫০ শতাংশ অবধি ডিসকাউন্ট ও লেবার চার্জে ২৫ শতাংশ অবধি ডিসকাউন্ট। এই বিগ, বোল্ড, বিউটিফুল ও ‘কারিসমাটিক’ এসইউভি পাওয়া যাচ্ছে ২০টি গ্রেড লাইন-আপ ও ৩৬টিরও বেশি কম্বিনেশনে। বর্তমানে অল-নিউ নিসান ম্যাগনাইট নিসান ইন্ডিয়া ডিলারশিপ…
Read More
বালিশিল্পে কোলগেট বেদশক্তি

বালিশিল্পে কোলগেট বেদশক্তি

ওড়িশার পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বালুশিল্পী সুদর্শন পটনায়েকের সঙ্গে এক সহযোগিতামূলক চুক্তিতে আবদ্ধ হল কোলগেট-পামোলিভ (ইন্ডিয়া) লিমিটেড। এর উদ্দেশ্য, ওড়িশায় পুরীর সমুদ্রতটে কোলগেট বেদশক্তি টুথপেস্ট বিষয়ক একটি আকর্ষণীয় বালুভাস্কর্য সৃষ্টি করা। সুদর্শন পটনায়েকের এই বালুশিল্পের মাধ্যমে ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ বার্তা ছড়িয়ে দেওয়া হবে। বালির মূর্তিতে ফুটিয়ে তোলা হবে কীভাবে মুখের মধ্য দিয়ে জীবানু শরীরে প্রবেশ করে। সেইসঙ্গে সামগ্রিক স্বাস্থ্যের জন্য নিয়মিত ওরাল কেয়ারের গুরুত্ব বিষয়ে সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হবে। প্রসঙ্গত, ২০২০ সালে কোলগেটের ‘মুহ্‌ স্বছ্‌ তো আপ হেলদি’ ক্যাম্পেন শুরুর সময় থেকেই মুখের ভেতরের জীবানু কীভাবে শারীরিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয় সেবিষয়ে মানুষকে অবহিত করা হচ্ছে।
Read More
বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ২.২৫ কোটি

বন্ধন ব্যাংকের গ্রাহকসংখ্যা ২.২৫ কোটি

বন্ধন ব্যাংক ২০২০-২১ আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকের আর্থিক ফলাফল ঘোষণা করেছে। এই ফলাফল থেকে জানা যাচ্ছে, ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ১.৫১ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় ব্যাংকের আমানত ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মোট আমানতের পরিমাণ ৭১,১৮৮ কোটি টাকা। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বেড়েছে ৬২ শতাংশ এবং মোট আমানতের সিএএসএ অনুপাত বর্তমানে ৪৩ শতাংশ। অ্যাডভান্সের দিক থেকে এই ব্যাংকে বিগত বছরের একই ত্রৈমাসিকের তুলনায় বৃদ্ধি ঘটেছে ২৩ শতাংশ। মোট অ্যাডভান্সের পরিমাণ এখন ৮০,২৫৫ কোটি টাকা। ব্যাংকের স্থিতিশীলতার পরিচায়ক ক্যাপিটাল অ্যাডিকোয়েসি রেশিয়ো (সিএআর) বর্তমানে ২৬.২ শতাংশ,…
Read More
এমওয়ে নিয়ে এল “এমওয়ে হোম’ টিএম ফল ও সবজি ওয়াশ”

এমওয়ে নিয়ে এল “এমওয়ে হোম’ টিএম ফল ও সবজি ওয়াশ”

এমওয়ে কোম্পানি "এমওয়ে হোম' টিএম ফল ও সবজি ওয়াশ" পণ্যটি বিক্রি করার ঘোষণা করেছে।এমওয়ে ইন্ডিয়া, দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি সরাসরি বিক্রয়কারী সংস্থা।স্বাস্থকর পণ্যগুলির জন্য গ্রাহকের চাহিদা বৃদ্ধির কারণে ব্র্যান্ডটি উদ্ভিজ্জ এবং ফলের স্বাস্থ্যকর জায়গায় পরিণত হয়েছে। বাজার থেকে কেনা ফল ও শাকসবজির ওয়াশের জন্য ৫ সমস্যার ১ সমাধানটিতে ক্লোরিন, অ্যালকোহল,প্রাণী-ভিত্তিক উপাদান,ব্লিচ বা কৃত্তিম রং থাকেনা এবং ১৯৭টি কীটনাশকের বিরুদ্ধে পরীক্ষা করা হয়েছে।'এমওয়ে হোম টিএম ফল ও সবজি ওয়াশ' পৃষ্টের কীটনাশক,পৃষ্ঠের জীবাণু (ব্যাকটেটিয়া এবং ছত্রাক ),মোম এবং ময়লা, ধুলোর মতো পৃষ্ঠের ভারী ময়লা সরিয়ে ফেলার প্রমাণিত হয়েছে। প্রত্যেকটি পণ্য ৫০০ml এর বোতল এবং মূল্য মাত্র ২৪৯ টাকা
Read More
পশ্চিমবঙ্গে প্রসারিত হচ্ছে টিভিএস মোটর কোম্পানি

পশ্চিমবঙ্গে প্রসারিত হচ্ছে টিভিএস মোটর কোম্পানি

ভারতে দু-চাকা ও তিন-চাকার গাড়ির নির্মাতা টিভিএস মোটর কোম্পানি পশ্চিমবঙ্গের মালদায় এক ল্যান্ডমার্ক ডিলারশিপ উদ্বোধন করল। মালদার মঙ্গলবাড়ির নলডুবিতে অবস্থিত সেডার টিভিএস এমন এক ডিলার, যে শুরু থেকে শেষ পর্যন্ত পরিষেবা দেয়, সেইসঙ্গে গাড়ি বিক্রি, সার্ভিসিং ও আসল যন্ত্রাংশের ব্যবসা করে। সেডার টিভিএস-এর উদ্বোধন করেন টিভিএস মোটর কোম্পানির (ইস্ট জোন) ন্যাশনাল সেলস ম্যানেজার অরবিন্দ গুপ্ত। ওয়ার্কশপের উদ্বোধন করেন সিতাংশু বর্মা (এরিয়া ম্যানেজার, পশ্চিমবঙ্গ, টিভিএস মোটর কোম্পানি)। এই ডিলারশিপের উদ্বোধনের ফলে পশ্চিমবঙ্গে টিভিএস মোটর কোম্পানির টাচপয়েন্টের সংখ্যা ৪-এ পৌঁছাল। উল্লেখ্য, টিভিএস মোটর কোম্পানি হল একমাত্র দু-চাকার গাড়ির কোম্পানি, যারা সম্মানজনক ডেমিং পুরস্কার পেয়েছে। ‘জেডি পাওয়ার আইকিউএস’ এবং ‘অ্যাপিল’ সমীক্ষায় এই কোম্পানির…
Read More
বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০

বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০

পিয়াজিও ইন্ডিয়া তাদের বহু প্রতীক্ষিত এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ বিক্রি করার কথা ঘোষণা করেছে।এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ যার শোরুমের মূল্য আইএনআর -১,৩১,৪৬০। স্কুটারটি বুক হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে (https://apriliaindia.com/-) অগ্রিম ৫০০০ টাকা দিয়ে। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ মডেলটি অনেক এডভান্স সহ ডিজিটাল টেকনোলজি পরিষেবা দেয়।এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারটি পাওয়া যাবে ৪ রকম কালারে ( গ্লসি রেড, ম্যাট ব্লু,গ্লসি হোয়াইট ও ম্যাট ব্ল্যাক )।এর সিটও সুন্দর ,বড় ও আরামদায়ক।এই স্কুটারের ফুয়েল ট্যাংকের ধারণ ক্ষমতা প্রায় ৭ লিটার। এপ্রিলিয়া এসএক্সআর ১৬০ স্কুটারে রয়েছে সিঙ্গল সিলিন্ডার, ৪ স্ট্রোক, এয়ার- কুলড, ৩ ফুয়েল ইনজেকশন ক্লিন এমিশন ইঞ্জিন টেকনোলজি। এছাড়াও রয়েছে দুর্দান্ত ডিজিটাল স্পীড ইন্ডিকেটর,আরপিএম মিটার, মাইলেজ ইন্ডিকেটর, অ্যাভারেজ…
Read More