08
Apr
ভারতের জি২০ প্রেসিডেন্সি চলাকালীন ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠক (৬-৯ এপ্রিল) শুরু হয়েছে কেরালার কোট্টায়াম জেলার কুমারাকমে। এই বৈঠকে ‘ডেটা ডেভেলপমেন্ট’ নিয়ে বিস্তারিত আলোচনা করছেন বিভিন্ন বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থাসমূহ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবি ও সিভিল সোসাইটির বক্তাগণ। জি২০ সদস্য দেশ, আমন্ত্রিত ৯টি দেশ ও বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। ডেভেলপমেন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক হয়েছিল মুম্বইয়ে, গতবছরের ডিসেম্বরে। প্রথম দিনের বৈঠকে চারটি অধিবেশনে একটি প্যানেল ডিসকাশন হয়েছে। প্রথম ও দ্বিতীয় প্যানেল ডিসকাশনের আলোচ্য বিষয় ছিল ‘ডেটা ফর ডেভেলপমেন্ট’, তৃতীয় প্যানেল আলোচনা হয় ‘গ্রিন এডিশন – আ কম্প্রিহেন্সিভ অ্যান্ড ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ’ বিষয়ে ও চতুর্থ প্যানেলের আলোচ্য বিষয় ছিল ‘লাইফস্টাইল…
