আসাম

রেশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

রেশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত ১

রেশন নিয়ে সাইকেলে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা‌য় প্রাণ হারালেন এক যুবক। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে জলপাইগুড়ি‌র অসম মোড় এলাকায়। দুর্ঘটনা‌র পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দীর্ঘ‌ক্ষণ জলপাইগুড়ি-শিলিগুড়ি‌গামী জাতীয় সড়ক অবরোধ করে রাখেন।স্থানীয় প্রত‍্যক্ষ‌দর্শীরা জানান, কোচবিহার থেকে শিলিগুড়ি‌গামী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছে ওই যুবক। যদিও বাসের চালক গাড়ি নিয়ে তৎক্ষণাৎ এলাকা ছেড়ে পালিয়ে যায়। জানা গেছে মৃত যুবকের নাম রমেশ দাস। তাঁর বাড়ি জলপাইগুড়ি শহর সংলগ্ন সঞ্জয় নগর কলোনি এলাকায়। দুর্ঘটনা‌র পর এলাকার মানুষ ছুটে এসে ওই যুবককে গুরুতর জখম অবস্থায়জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে‌ও মাঝ রাস্তাতেই প্রাণ হারান তিনি। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে ঘটনার…
Read More
লাক্ষাদ্বীপ থেকে ৫.৪৫ কোটি টাকার সামুদ্রিক শশা সহ ৭ জন গ্রেপ্তার

লাক্ষাদ্বীপ থেকে ৫.৪৫ কোটি টাকার সামুদ্রিক শশা সহ ৭ জন গ্রেপ্তার

লাক্ষাদ্বীপ থেকে ৫.৪৫ কোটি টাকার সামুদ্রিক শশা সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে বন দপ্তর। লাক্ষাদ্বীপের জনশূন্য পেরুমাল পার আইল্যান্ডে ঘটনাটি ঘটেছে। সবকটি প্রাণী মৃত বলে জানিয়েছে বনদপ্তর। বাজেয়াপ্ত করা হয়েছে দুটি নৌকা। ধৃতদের কাছ থেকে মোট ৪৮৬টি মৃত সামুদ্রিক শশা উদ্ধার হয়েছে। ধৃতরা তামিলনাড়ুর কন্যাকুমারীর বাসিন্দা জুলিয়াস নয়াগাম পি, দক্ষিণ দিল্লির বাসিন্দা জগন্নাথ দাস, পশ্চিমবঙ্গের পরান দাস, ত্রিবান্দ্রামের সজন, অগতির আব্দুল জাব্বার, মহম্মদ হাফেলু, সাকলিন মুস্তাক। বাজেয়াপ্ত হওয়া দুটি নৌকার একটি তামিলনাড়ু ও একটি লাক্ষাদ্বীপে নথিভুক্ত। বন দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে সেখানে টহলদারি চালাচ্ছিলেন তিনাকারা অ্যান্টি-পোচিং ক্যাম্পের লাক্ষাদ্বীপ মেরিন ওয়াইল্ডলাইফ প্রটোকশন ফোর্সের সদস্যরা। তাঁরাই সেখানে চোরাশিকারীদের দু’টি নৌকা দেখতে…
Read More
নন্দীগ্রাম না টালিগঞ্জ?

নন্দীগ্রাম না টালিগঞ্জ?

এবার শুরু জল্পনা। নন্দীগ্রাম ঘটনার পর টালিগঞ্জে মুখ্যমন্ত্রীর প্রার্থী হওয়া জল্পনা শুরু হল রাজনৈতিক মহলে। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মমতা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার দিন মমতা বলেছিলেন, আমি নন্দীগ্রামের পাশাপাশি টালিগঞ্জেও দাঁড়াতে পারি। তবে মুখ্যমন্ত্রী যদি শেষ পর্যন্ত নন্দীগ্রামের পাশাপাশিই টালিগঞ্জ থেকেও লড়েন, তা মোটেই নজিরবিহীন হবে না। কারণ, আগে অসংখ্য মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও এমন নজির রয়েছে। প্রসঙ্গত, নন্দীগ্রামে ভোট আগামী ১ এপ্রিল, আর টালিগঞ্জ আসনে ভোট ১০ এপ্রিল।
Read More
কর্মসূচি চলবেই মুখ্যমন্ত্রীর

কর্মসূচি চলবেই মুখ্যমন্ত্রীর

বুধবার নন্দীগ্রামে সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহত হন ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আহত হলেও আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনও রকমের পরিবর্তন করা হচ্ছে না তাঁর নির্বাচনী কর্মসূচিতে। আগামী শনিবার জেলাসফরে বেরোবেন তিনি। সে ক্ষেত্রে বাড়তি সতর্কতা নেওয়া হবে মুখ্যমন্ত্রীর জন্য। সব মিলিয়ে গোটা সপ্তাহ জুড়ে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর।
Read More
আবারও লকডাউন

আবারও লকডাউন

আবার করোনা সংক্রমণ বৃদ্ধিতে জেরবার মহারাষ্ট্র। ফের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করেছে। কেন্দ্রের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বর্তমান নয়া করোনা পরিস্থিতি। তাই আবার কড়া লকডাউনের ঘোষণা হল। করোনা সংক্রমণ রুখতে আগের মতোই কড়া লকডাউন জারি করার পথে হাঁটল নাগপুর জেলা প্রশাসন। তবে শুধু নাগপুর নয়। চলতি সপ্তাহে করোনা আটকাতে ফের সামাজিক দূরত্ব বৃদ্ধির পথে হেঁটেছে মহারাষ্ট্রের বেশ কিছু জেলা।
Read More
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড়

এসএসকেএমে ভর্তি মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। ওই পায়ের পেশিতেও চোট লেগেছে। মুখ্যমন্ত্রীর বাঁ পা ফুলে রয়েছে। গতকাল রাতে এমআরআই-এর পর পায়ে টেম্পোরারি প্লাস্টার করা হয়েছে। শুরু হয়েছে অ্যান্টিবায়োটিক। পায়ের ফোলা ভাব কমলে আজ প্লাস্টার করা হতে পারে। আঘাত লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান কাঁধ ও কনুইয়ে। চোট রয়েছে ঘাড়েও। রাতে মুখ্যমন্ত্রীকে ব্যথা কমানোর ওষুধ দেওয়া হয়েছে।  হাসপাতাল সূত্রে খবর, ইসিজি রিপোর্ট সন্তোষজনক হলেও, বুকে ব্যথা এবং শ্বাসকষ্টের কথা মুখ্যমন্ত্রী চিকিৎসকদের জানিয়েছেন। বুকে ব্যথার কারণ আঘাতজনিত কিনা জানতে সিটি স্ক্যান করা হবে।এছাড়া, আজ আবার করা হবে ইসিজি। করা হতে পারে ইকো-ও।…
Read More
বারছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

বারছে টিকার পার্শ্বপ্রতিক্রিয়া

শুরু হয়েছে টিকাকরণ। দেশজুড়ে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে টিকাকরণ। তবে করোনভাইরাসের ভ্যাকসিন নেওয়া পরে কারো কারো ক্ষেত্রে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। সামান্য জ্বর হওয়া, বমি বমি ভাব, মাথা ও শরীর ব্যথা। এখন পুরানো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াও আরও তিনটি নতুন পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত হয়েছে। এই তিনটি নতুন পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে র‍্যাশ, পেশী ব্যথা এবং বমি বমি ভাব।
Read More
বিশেষ পরিষেবা আজকের জন্য

বিশেষ পরিষেবা আজকের জন্য

আজ হিন্দুদের একটি অত্যন্ত উল্লেখযোগ্য উত্‍সব হল মহাশিবরাত্রি। প্রতি বছর মহা আড়ম্বরে পালন করেন শিবভক্তেরা। বাবার মাথায় জল ঢালার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের সমাগম হয় তারকেশ্বরে। তাই এবছর করোনা মহামারীর কথা মাথায় রেখে আজ এবং আগামীকাল হাওড়া থেকে তারকেশ্বরের মধ্যে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। শিবরাত্রি উপলক্ষে থাকবে এই বিশেষ পরিষেবা।
Read More
নন্দীগ্রামে আহত হলেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রামে আহত হলেন মুখ্যমন্ত্রী

বুধবার নন্দীগ্রামে মননোয়নপত্র জমা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী রোড শোও করেন হলদিয়ায়। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে ভিড়ের মধ্যে ঠেলাঠেলিতে আহত হন। এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আহত হলেও আপাতত স্থিতিশীল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ সদস্যের মেডিক্যাল টিম পর্যবেক্ষণ করছে মুখ্যমন্ত্রীকে। তাঁর বাঁ পায়ের গোড়ালি ও পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে। তাই আপাতত বিশ্রামেই থাকতে হবে তাঁকে। রক্তের একাধিক রুটিন পরীক্ষাও করা হবে। মুখ্যমন্ত্রী চাইলে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হবে, দিল্লি থেকে জানানো হয়েছে একথা। নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত বাংলা।
Read More
কুণালের এর পর এবার কে?

কুণালের এর পর এবার কে?

সারদা-কেলেঙ্কারির তদন্তে তৎপর সিবিআই-ইডি সহ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সারদার সংবাদমাধ্যমের সিইও কুণাল ঘোষ – এর পর এবার রাজ্যসভার সাংসদ তথা সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে নোটিস পাঠাল সিবিআই। হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, একাধিক ব্যক্তিকে জেরা করে মানস ভুঁইঞার নাম উঠে এসেছে। সেই সূত্রেই মানসকে ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Read More