15
Mar
বিজেপি ছাড়ার তিন বছরের মাথায় তৃণমূলে যোগ দিলেন যশবন্ত সিন্হা। তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েই বড় দায়িত্ব পেলেন যশবন্ত সিনহা। দলের সহ-সভাপতি পদে নিযুক্ত করা হল প্রাক্তন BJP নেতা যশবন্ত সিনহাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেই তৃণমূলে যোগদান যশবন্ত সিনহার। বিধানসভা ভোটের মুখেই ৮৩ বছর বয়সি এই দুঁদে রাজনৈতিক ব্যক্তিত্বকে দিল্লিতে দলের যাবতীয় কাজকর্ম দেখাশোনার ক্ষেত্রে মুখ্য দায়িত্ব দিল দল। উল্লেখ্য যে, গত পরশু অর্থাৎ শনিবার দেশের প্রাক্তন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী যশবন্ত সিনহা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন।
