আসাম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম

স্মার্ট মিটারের বিরুদ্ধে শামুকতলা বিদ্যুৎ দপ্তরে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম নেতৃত্বরা। আলিপুরদুয়ার দু'নম্বর ব্লকের শামুকতলা গ্রাম পঞ্চায়েতের শামুকতলা চৌপতি দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে তারা বিদ্যুৎ দপ্তরের অফিসে যান, সেখানে স্মার্ট মিটারের বিরুদ্ধে স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করেন।মিছিলে অংশগ্রহণ করেছেন সিপিএম নেতা বলাই সরকার, সাধন দাস, টগর দাস, রিঙ্কু তরফদার, কালিপদ দাস সহ সিপিআইএম নেতৃত্বরা।
Read More
তুফানগঞ্জ শহরের দোলমেলার মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা

তুফানগঞ্জ শহরের দোলমেলার মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা

পৌরসভারউদ্যোগে তুফানগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের দোলমেলা মাঠে শুরু হল পরিবেশ বান্ধব বাজি মেলা। বুধবার দুপুরে ওই পরিবেশ বান্ধব বাজি মেলার উদ্বোধন করেন তুফানগঞ্জ পৌরসভার চেয়ারপার্সন কৃষ্ণা ইশোর। তিনি বলেন, মোট ছয়টি পরিবেশ বান্ধব বাজির স্টল রয়েছে এই মেলাতে। যে কেউ চাইলে পরিবেশ বান্ধব বাজির স্টল দিতে পারবেন।আমরা পৌরসভার থেকে সহযোগিতা করবো। আগামী ১৩ নভেম্বর অবধি বাজির মেলা চলবে। বাজি মেলাতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব সময় পুলিশ ও দমকল কর্মীরা মেলাতে থাকবেন।তুফানগঞ্জের মহকুমা শাসক বাপ্পা গোস্বামী বলেন, পরিবেশ দূষণ ঠেকাতে এই ধরণের উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তুফানগঞ্জ মহকুমা বাজি ব্যবসায়ী সমিতির সম্পাদক ইজাজ আনসারী বলেন,…
Read More
রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

রাজগঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের উদ্যোগে আয়োজন করা হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের৷ শুক্রবার রাজগঞ্জ থানার অধীনস্থ ফাটাপুকুর টোল গেট সংলগ্ন ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট বুথে এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়৷ এদিন সিভিক ভলেন্টিয়ার,গাড়ি চালক সহ স্থানীয় বাসিন্দারা চক্ষু পরীক্ষা করান। এদিন বিনামূল্যে চশমাও দেওয়া হয়। এদিনের চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার, রাজগঞ্জের ট্রাফিক ওসি বাপ্পা সাহা সহ অন্যান্যরা।
Read More
স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী বিপণনের লক্ষ্যে শিলিগুড়িতে আয়োজিত হল বায়ার সেলার মিট

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি সামগ্রী বিপণনের লক্ষ্যে শিলিগুড়িতে আয়োজিত হল বায়ার সেলার মিট

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী সঠিক বিপণনের লক্ষ্যে শিলিগুড়িতে বায়ার সেলার মিটের আয়োজন করলো রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের অন্তর্গত ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল লাইভলিহুড মিশন। শিলিগুড়ির মাল্লাগুড়ি এলাকায় অবস্থিত একটি হোটেলে অনুষ্ঠিত এই মিটে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের মন্ত্রী প্রদীপ মজুমদার। এই মিটে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৬ টি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাতের তৈরি নানা সামগ্রী নিয়ে উপস্থিত ছিলেন এবং প্রায় ৩৬ জন শিল্প উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহাকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির চেয়ারম্যান প্রদীপ…
Read More
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে।তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো,কালীপূজো,রাসমেলা,এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না।জেলাশাসক জানান,এইদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক,জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই সংক্রান্ত…
Read More
এবার নতুন ভাবে সেজে উঠতে চলেছে নতুন দীঘা

এবার নতুন ভাবে সেজে উঠতে চলেছে নতুন দীঘা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণপ্রেমীদের জন্য বড় সুখবর। এবার পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ভোল বদল করতে চাইছে নতুন দীঘার। খুব শীঘ্রই নতুন দীঘায় তৈরি করা হবে একটি বড় পার্ক। ইতিমধ্যেই এলাকা পরিদর্শন করেছেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি বলেছেন, “প্রশাসন ব্যবস্থা করবে যাতে পর্যটকদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধা না হয়। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়ে গেছে। আমরা দেখেছি ওল্ড দীঘার পার্কের জনপ্রিয়তা প্রতিনিয়ত বাড়ছে। সেই মতো একটি নতুন পার্ক তৈরি করা হবে নতুন…
Read More
পুলিশ সুপারিনটেনডেন্টসের দুই দিনের সম্মেলনের প্রথম কার্যক্রমে অংশগ্রহণ  করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী

পুলিশ সুপারিনটেনডেন্টসের দুই দিনের সম্মেলনের প্রথম কার্যক্রমে অংশগ্রহণ  করেছিলেন আসামের মুখ্যমন্ত্রী

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ২৮শে জুলাই বঙ্গাইগাঁওয়ের পুলিশ সুপারিনটেনডেন্টস (এসপি) এর দুই দিনের সম্মেলনের প্রথম কার্যক্রমে অংশ নিয়েছিলেন।সম্মেলনে ভাষণ দিয়ে আসামের মুখ্যমন্ত্রী পুলিশ কর্মীদের জনসাধারণ এবং অভিযোগকারীদের সদস্যদের সাথে সুশীল ও ভদ্র ভাষায় যোগাযোগ করার আহ্বান জানান। বিদ্রোহমুক্ত আসাম অর্জনের জন্য মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশকে পরীক্ষা করতে বলেছিলেন কীভাবে ভারতীয় সেনা কর্মীদের সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন সম্পূর্ণরূপে প্রত্যাহার করে রাজ্যকে মুক্ত করা যায়।এখানে উল্লেখ করা প্রয়োজন যে রাজ্যে বিদ্রোহ অনেকাংশে পরাজিত হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে সিএম সরমা বলেছিলেন যে আসামে ২০১৮-২০২০ সালে জব্দ করা মাদকের বার্ষিক গড় বাজারের হার ছিল ১৯৬.৪৩ কোটি টাকা যা ২০২৩ সালে  বার্ষিক ৭৩০কোটি রুপি…
Read More
পঞ্চায়েত ভোট সেমিফাইনাল ছিল, ফাইনাল হবে ২৪ এর লোকসভায়’: রাজীব ব্যানার্জি

পঞ্চায়েত ভোট সেমিফাইনাল ছিল, ফাইনাল হবে ২৪ এর লোকসভায়’: রাজীব ব্যানার্জি

পঞ্চায়েত ভোট ছিল সেমিফাইনাল,ফাইনাল হবে ২০২৪ এর লোকসভা ভোট,আর লোকসভা নির্বাচনে প্রমাণ হবে একসময় তৃণমূলের ঘর ছিল এই উত্তরবঙ্গ,সেই উত্তরবঙ্গে আবার তৃণমূলের বিজয় পতাকা উড়বে, বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জি। এদিন তিনি শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতৃত্বরা।
Read More
রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরন বিধি ভঙ্গের অভিযোগ

রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আদর্শ আচরন বিধি ভঙ্গের অভিযোগ

রাজ্যের নির্বাচনের বাকি আর মাত্র আট দিন। রাজ্য নির্বাচন কমিশন ভোট ঘোষনার সঙ্গে সঙ্গে আদর্শ আচরন বিধি লাগু হলো বলে জানিয়ে দিয়েছিলেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ১৬ নম্বর আসনে প্রার্থী হয়েছেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর স্ত্রী জোৎস্না সিনহা বর্মন। তার হয়েই গ্রামে গ্রামে হুডার বাজিয়ে লালবাতি জ্বালানো গাড়িতে প্রচার করছেন মন্ত্রী সত্যজিৎ বর্মন। বিরোধীদের হাতে এই তথ্য আসার পরই মন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ তুলে সড়ব হয়েছেন। বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকারের অভিযোগ, সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে স্ত্রী হয়ে নির্বাচনী প্রচার করছেন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। নির্বাচন আচরন বিধি ভঙ্গ করায় তারা জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হবেন।…
Read More
চলতে থাকা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজীব

চলতে থাকা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজীব

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ঘোষিত হয়েছে আসন্ন ভোটের দিনক্ষণ। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে কোর্টে ভর্ৎসিত হয়েছে নির্বাচন কমিশন। সরাসরি নয়া নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে উদ্দেশ্য করে বড় মন্তব্য করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের কড়া নির্দেশের পর এবার কমিশনার রাজীব সিনহা বললেন, ‘‘হাই কোর্টের নির্দেশ এখনও আমরা কাছে এসেছে পৌঁছায়নি। আমি সেটার জন্যই অপেক্ষা করছিলাম। আগে নির্দেশ আসুক। তার পর তা ভাল করে পড়ে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ কলকাতা হাইকোর্টে পঞ্চায়েত মামলা উঠলে গত ১৩ জুন রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী আনার কথা নির্বাচন কমিশনকে…
Read More