আসাম

রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা

রাজ্যে বাড়ছে মৃতের সংখ্যা

রোজই নতুন রেকর্ড করছে করোনা সংক্রমণ। আর লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বুধবারই অতীতের সব রেকর্ড ভেঙে দিল বাংলার দৈনিক করোনা সংক্রমণ। একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেস। এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা ছিল ৫,৮৯২ জন। এদিন রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ২৪ জনের। বাংলাতেও বেড়েছে টেস্টিংয়ের গতি। উদ্বেগ বাড়িয়ে কমল সুস্থতার হার।
Read More
হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার  সময় অসাবধানতায় সিঁড়ি থেকে মাটিতে পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু

হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার সময় অসাবধানতায় সিঁড়ি থেকে মাটিতে পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু

সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় অসাবধানতায় নিচে পড়ে গিয়ে মারা গেল এক বছরের শিশু। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার মাকুলপুর এলাকায়। পরিবারের লোকেরা মৃতদেহটি মঙ্গলবার রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের নিয়ে আসে। মৃত ওই বালকের নাম সাবির সেখ তার বাবার নাম শামীম সেখ তার বাবা পেশায় রাজমিস্ত্রির কাজ করে মা ফাতেমা বিবি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতে বাড়িতে সবাই কাজে ব্যস্ত ছিল তখনই শিশুটি হামাগুড়ি দিয়ে সিঁড়িতে ওঠার চেষ্টা করছিল। সেই সময় অসাবধানতায় সিঁড়ি থেকে মাটিতে পড়ে যায় এবং মাথায় চোট পায় । তড়িঘড়ি ওই শিশুকে বাড়ির লোকেরা রাতে প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে শিশুটিকে ।…
Read More
উধাও ভ্যাক্সিন

উধাও ভ্যাক্সিন

দেশজুড়ে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। ভয়ংকর হারে বাড়ছে দৈনিক সংক্রমণ। টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। কিন্তু এই পরিস্থিতিতে রাজস্থানের জয়পুরের সরকারি হাসপাতালের ভিতর থেকে উধাও ৩২০ ডোজ ভারত বায়োটেকের কোভ্যাক্সিন করোনাভাইরাস টিকা। পুলিশে অভিযোগ দায়ের করে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই চুরির ঘটনা টিকা সুরক্ষার উপর তুলে দিচ্ছে প্রশ্ন।
Read More
জরুরি বৈঠক নির্বাচন কমিশনের

জরুরি বৈঠক নির্বাচন কমিশনের

হু হু করে বাড়ছে করোনা৷ পরিস্থিতি ভয়াবহ। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি আগামী শুক্রবার দুপুরে ১০টি স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হবে এই বৈঠক৷ কোভিড প্রক্রিয়া মেনে চলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্বাচন কমিশনকে যে কোনও ধরনের জমায়েতে কোভিড বিধি যথাযথভাবে পালন করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷ যে কোনও ক্ষেত্র বড় ভিড় এড়াতে হবে৷ বিধিভঙ্গকারীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে৷
Read More
পঞ্চম দফার আগে আরও কড়া নির্বাচন কমিশন

পঞ্চম দফার আগে আরও কড়া নির্বাচন কমিশন

এর আগে চার দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। শীতলকুচির ঘটনার মত বড় ঘটনাওঘটছে। এরপরই পঞ্চম দফার আগে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের৷ নেওয়া হল বড় সিদ্ধান্ত৷ চতুর্থ দফা নির্বাচন থেকে অষ্টম দফা নির্বাচন পর্যন্ত পর্যবেক্ষকদের সঙ্গে থাকবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ কেন্দ্রীয় বাহিনীর চারজন করে জওয়ান থাকবে পর্যবেক্ষকদের সঙ্গে৷  
Read More
কোভিড পজিটিভ মুখ্যমন্ত্রী

কোভিড পজিটিভ মুখ্যমন্ত্রী

ভয়াবহ আকার ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ। বাড়ছে করোনার প্রকোপ। জটিল হচ্ছে পরিস্থিতি। করোনার গ্রাসের তালিকায় যুক্ত হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম। রিপোর্ট পজিটিভ আসে তাঁর। বুধবার তিনি নিজেই টুইট করে জানিয়েছেন এই কথা। বেশ কিছুদিন ধরেই শরীরের ছিল একাধিক উপসর্গ। নিজেকে আইসোলেশনে রেখেছেন মুখ্যমন্ত্রী। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই চলবে চিকিৎসা। আপাতত সব কর্মসূচি হবে ভারচুয়ালি।
Read More
বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর

বাড়ছে করোনার প্রকোপ। কোভিড সংক্রমণের বাড়বাড়ন্তের জন্য ক্রমশ জটিল হয়ে ওঠা পরিস্থিতির জেরে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্র।বাতিল হল সিবিএসই দশম শ্রেণির পরীক্ষা। পিছিয়ে গেল দ্বাদশ শ্রেণির পরীক্ষা। পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন আগে নোটিশ দেওয়া হবে। বোর্ডের নীতি মেনে দশম শ্রেণির পড়ুয়াদের মার্কশিট তৈরি করা হবে। বুধবার দুপুরে শিক্ষামন্ত্রী-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকে এই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ । আগামী ১ জুন আবারও পরিস্থিতির পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। যে পরীক্ষা ৪ মে থেকে শুরু হয়ে আগামী ১৪ জুন শেষ হওয়ার কথা ছিল।
Read More
শুরু হল তদন্ত

শুরু হল তদন্ত

গত ১০ এপ্রিল রাজ্যে চতুর্থ দফার ভোটে শীতলকুচির বুথে গুলিতে মৃত্যু হয় চার জনের৷ ওই ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ চড়েছে পারদ৷ এই পরিস্থিতিতে শীতলকুচি ঘটনায় পৃথকভাবে তদন্ত করার কথা ঘোষণা করল সিআইএসএফ৷ পৃথক তদন্ত শুরু করতে চলেছে সিআইএসএফ৷ জিজ্ঞাসাবাদ করবেন সিআইএসএফ-এর কর্তারা৷ তদন্তের জন্য দিল্লি থেকে উচ্চপদস্থ আধিকারিকরাও আসছেন রাজ্যে৷
Read More
রোজই বাড়ছে করোনা সংক্রমণ

রোজই বাড়ছে করোনা সংক্রমণ

নতুন বছরে কাটিয়ে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরছিল গোটা বিশ্ব। কিন্তু না ফের হু হু করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। নতুন রেকর্ড করছে করোনা। স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৪ হাজারেরও বেশি। মৃত্যু এক হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১ হাজার ২৭ জনের। ক্রমাগত ভাঙছে রেকর্ড। দৈনিক এবং মোট করোনা আক্রান্তের হিসেবে এবং মৃত্যুর পরিসংখ্যানে শীর্ষে রয়েছে কলকাতা।
Read More
বড় সিদ্ধান্ত

বড় সিদ্ধান্ত

করোনার ভয়াবহতা থেকে মুক্তি নেই বিশ্বের। ফিরছে নির্মম স্মৃতি। বেসামাল বিশ্বের একাধিক দেশ। ফের আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। বড় সিদ্ধান্ত নিল মহারাষ্ট্র প্রশাসন। রাজ্যজুড়ে আগামী ১৫ দিনের জন্য জারি করা হল কার্ফু। ভারতীয় দন্ডবিধির ১৪৪ ধারা জারি থাকবে মহারাষ্ট্রে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বুধবার রাত থেকে শুরু হবে কার্ফু। থাকবে। তবে চালু থাকবে জরুরিকালীন সব পরিষেবা।  
Read More