আসাম

কমেড-কে ইউনি-গেজ এন্ট্রান্স এগ্‌জাম

কমেড-কে ইউনি-গেজ এন্ট্রান্স এগ্‌জাম

কর্ণাটক প্রফেশনাল কলেজেস ফাউন্ডেশন ট্রাস্ট ও ইউনি-গেজ মেম্বার ইউনিভার্সিটিগুলির অনুমোদিত কলেজগুলিতে বি. ই/বি. টেক পাঠক্রমে ভর্তির জন্য একটি কম্বাইন্ড এগ্‌জামিনেশন হিসেবে কমেড-কে ইউগেট (COMEDK UGET) ও ইউনি-গেজ (Uni-GAUGE) এন্ট্রান্স পরীক্ষা হতে চলেছে আগামী ২০ জুন। ভারতের ১৫০টিরও বেশি শহরে ৪ শতাধিক টেস্ট সেন্টারে অনলাইনে এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এবছর ৮০,০০০-এরও অধিক ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসবে বলে আশা করা হচ্ছে। ২২ মার্চ থেকে ২০ মে পর্যন্ত অনলাইন পদ্ধতিতে ভর্তির জন্য আবেদনকারীদের নাম নথিভুক্তির স্থান - www.comedk.org অথবা www.unigauge.com। ভারতের দ্বিতীয় বৃহত্তম মাল্টি-ইউনিভার্সিটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং এগ্‌জাম কমেড-কে – ইউনি-পরীক্ষার ফলাফল ১৮০টিরও অধিক ইনস্টিটিউশন ও ৩০টিরও বেশি ইউনিভার্সিটিতে গ্রহণযোগ্য। ১৫০টি শহরে ৪০০…
Read More
বাড়ল লালাকে গ্রেফতারির সময় সীমা

বাড়ল লালাকে গ্রেফতারির সময় সীমা

বড় পদক্ষেপ সুপ্রিম কোর্ট - এর৷ স্বস্তি পেল কয়লা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত৷ কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালাকে আগামী ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতার করে যাবে না জানিয়েছে সুপ্রিম কোর্ট৷ লালার বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা। সেকারণেই লালাকে হেফাজতে নিতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সপ্তাহ দুয়েক আগেই কয়লাকাণ্ডে জড়িত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করে ইডি৷ প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।
Read More
চলে গেলেন সিবিআই অধিকর্তা ডিরেক্টর

চলে গেলেন সিবিআই অধিকর্তা ডিরেক্টর

প্রয়াত হলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর রঞ্জিত সিনহা। রাজধানী দিল্লিতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। করোনায় আক্রান্ত হয়েই প্রয়াত হলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন রঞ্জিত সিনহা। তিনি সিবিআই ডিরেক্টর পদেও ছিলেন। ইন্দো–তিব্বত সীমান্ত পুলিশের ডিজি ছিলেন। এছাড়া অনেক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তিনি।
Read More
নতুন রেকর্ড করছে সংক্রমণ

নতুন রেকর্ড করছে সংক্রমণ

নতুন রেকর্ড। সংক্রমণের হার বৃদ্ধি। পরিস্থিতি উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৭ হাজার ৩৫৩ জন। যা এখনও অবধি সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৮৫ জনের। রাজ্যেও দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা এক লাফে ৭ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। ২৪ ঘণ্টার মধ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা নতুন উচ্চতা স্পর্শ করল। করোনা পজিটিভ ধরা পড়েছে ৬ হাজার ৭৬৯ জনের। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার এক লাফে বেড়ে হয়েছে ১৬.০৭ শতাংশ।
Read More
পাল্টাবেনা ভোটের নিয়ম

পাল্টাবেনা ভোটের নিয়ম

জল্পনার শেষ হল৷ খারিজ হল আবেদন৷ সিদ্ধান্তে অটুট থাকল নির্বাচন কমিশন৷ একসঙ্গে সম্ভব নয় শেষ তিন দফার ভোট স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন৷ কমিশনের তরফে জানানো হয়েছে পূর্ব নির্ধারিত সূচি মেনেই ভোট হবে রাজ্যে৷ বৃহস্পতিবার জরুরি ভিত্তিতে সমস্ত পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক বসেন নতুন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। বৃহস্পতিবারই জানিয়ে দিল সিদ্ধান্ত৷ আগামী শনিবার রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ। পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতিতে শুক্রবার সর্বদল বৈঠকের ডাক দেয় নির্বাচন কমিশন৷
Read More
বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

পরিস্থিতি আগের থেকেও অনেক বেশি উদ্বেগজনক। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। ক্রমশই ভয়াবহ হয়ে উঠেছে করোনা পরিস্থিতি। তারমধ্যে দিল্লিতে মারাত্মক হারে বাড়ছে কোভিড সংক্রমণ। এই সংক্রমণ রুখতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। শনি ও রবিবার রাত ১০ থেকে সকাল ৬টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। ১৭ তারিখ থেকে কার্যকর হতে চলেছে নয়া নিয়ম। তবে চালু থাকবে জরুরি পরিষেবা। তবে বন্ধ থাকবে অডিটোরিয়াম, মল, জিম, সিনেমা হল এবং স্পা সেন্টার।
Read More
রেকর্ড করলো আজ বাংলার সংক্রমণ

রেকর্ড করলো আজ বাংলার সংক্রমণ

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আজ পশ্চিমবঙ্গে নতুন রেকর্ড করলো করোনা। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত ৬৭৬৯। মৃত্যু হয়েছে ২২ জনের। এক ধাক্কায় প্রায় ১ শতাংশ কমেছে সুস্থতার হার। সংক্রমণের হারে যথারীতি শীর্ষে কলকাতা। ভোট শেষ হলে এই পরিসংখ্যান কোন জায়গায় পৌঁছবে তা নিয়ে চিন্তায় ঊদ্বিগ্ন চিকিৎসক মহল।
Read More
এলো ভ্যাকসিন

এলো ভ্যাকসিন

বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। সংক্রমণ বাড়তেই ভ্যাকসিনের অভাব দেখা দিচ্ছে রাজ্যে। বহু প্রতিষেধক কেন্দ্রেই মজুত নেই পর্যাপ্ত পরিমাণ প্রতিষেধক। ভ্যাকসিনের এই চাহিদা মেটাতেই স্বাস্থ্য দপ্তরকে স্বস্তি দিয়ে ফের রাজ্যে এলো ৩ লাখ কোভিশিল্ড ভ্যাকসিন একইসঙ্গে ২ লক্ষ কোভ্যাকসিনও আসছে। ফলে টিকার চাহিদা আপতত অনেকটাই পূরণ করা যাবে। সারা রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পাঠিয়ে দেওয়া হবে এই ভ্যাকসিন।  
Read More
জলপাইগুড়ি তে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে।”

জলপাইগুড়ি তে প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ “বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে।”

বহিরাগত দের এনে রাজ্যে করোনা ছড়ানো হয়েছে। ৯৬ ঘন্টা আমার লস হয়ে গেছে। জলপাইগুড়ি তে দলীয় প্রার্থী ডাঃ প্রদীপ কুমার বর্মার হয়ে প্রচারে অভিযোগ করলেন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ি‌র বেরুবাড়ি সংলগ্ন সিপাহিপাড়া এলাকায় একটি ময়দানে বুধবার সভা করে‌ন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মার সমর্থনে এই সভা করেন তিনি। যদিও তৃণমূল প্রার্থী ডাঃ প্রদীপকুমার বর্মা করোনা আক্রান্ত থাকা‌য় এই সভায় উপস্থিত থাকতে পারেননি। সভায় উপস্থিত ছিলেন জেলা তৃনমূল সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী, বিজয় চন্দ্র বর্মন, সৈকত চ্যাটার্জী, তপন ব্যানার্জী সহ অন্যান্যরা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, বিজেপি হটাও, বাংলা বাঁচাও। তারপরে…
Read More
কোরোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হলেও  উদাসীন বিজেপি’র রাজ্যের একাংশ নেতা-নেত্রীরা বলে অভিযোগ উঠেছে

কোরোনা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হলেও উদাসীন বিজেপি’র রাজ্যের একাংশ নেতা-নেত্রীরা বলে অভিযোগ উঠেছে

কোরোনা সংক্রমণ নিয়ে যতটা উদ্বিগ্ন প্রধানমন্ত্রী, ততটাই উদাসীন বিজেপি'র রাজ্যের একাংশ নেতা-নেত্রীরা বলে অভিযোগ উঠেছে।  বিধানসভা নির্বাচনের প্রচারে মালদা এসে মাক্সবিহীন অবস্থাতেই দেদার ভাবে মিটিং মিছিলে অংশ নিচ্ছেন রাজ্যের বিজেপি একাংশের নেতা-নেত্রীরা বলে অভিযোগ। আর এতেই করোনা সংক্রমনের প্রভাব আরো বাড়ার আশঙ্কায় ভুগছেন সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, নির্বাচনের প্রাক্কালে যদি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সচেতন না হলে দলের কর্মী সমর্থকেরা কিভাবে সচেতন হবে। তাই এই অবস্থাই বিশেষ করে বিজেপি নেতৃত্বকেই মাক্স ব্যবহার করার পরামর্শ দিচ্ছে আম আদমি। বুধবার সকালে মালদা শহরের পুরাটুলি সদরঘাট এলাকায় ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে নির্বাচনী প্রচার এবং একটি পথসভা করে জেলা বিজেপি…
Read More