আসাম

বড় পদক্ষেপে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর কর্ণধারের

বড় পদক্ষেপে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজর কর্ণধারের

ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। ইতিমধ্যেই কেন্দ্র সরকার করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এবার সেই পদক্ষেপের তালিকায় মুকেশ অম্বানি। করোনা আক্রান্তদের জন্য প্রয়োজন অক্সিজেন। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রে অক্সিজেনের চাহিদা তুঙ্গে। সেই পরিস্থিতি সামাল দিতেই এগিয়ে এলেন মুকেশ অম্বানি। গুজরাটে নিজের তৈল পরিশোধনাগারের অক্সিজেন বিনামূল্যে মহারাষ্ট্রে পাঠানো শুরু করলেন তিনি। এটিই বিশ্বের বৃহত্তম তৈল পরিশোধনাগার।
Read More
অসুস্থ সোনিয়া গান্ধীর পুত্র

অসুস্থ সোনিয়া গান্ধীর পুত্র

জাঁকিয়ে বসছে করোনা। দেশজুড়ে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অত্যন্ত সংক্রামক, মানছেন বিশেষজ্ঞরা। লাগামহীন সংক্রমণ। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। এবার সেই মারণ ভাইরাসের শিকার হলেন কংগ্রেসের প্রাক্তণ সভাপতি রাহুল গান্ধী। করোনা পজিটিভ রাহুল গান্ধী। টুইটারে জানিয়েছেন তিনি নিজেই। রাহুলের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রসঙ্গত, দেশের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গে নিজের সব রাজনৈতিক সভা-সমাবেশ বাতিল করেছেন রাহুল গান্ধী।
Read More
পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন মোথাবাড়িতে । এলাকায় উত্তেজনা তদন্তে মোথাবাড়ি পুলিশ। আটক মৃত গৃহবধূর স্বামী।* পণের দাবিতে অন্তঃসত্ত্বা গৃহবধূ খুন করার অভিযোগ উঠল মোথাবাড়িতে । এলাকায় উত্তেজনা তদন্তে মোথাবাড়ি পুলিশ। আটক মৃত গৃহবধূর স্বামী।এই গৃহবধূ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সোমবার সকালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মোথাবাড়ির অচিনতলা গ্রামে । মৃত গৃহবধূ নাম পারভীন বিবি(২৮)। প্রাথমিকভাবে জানা গেছে, ফাঁসি লাগিয়ে খুন করা হয়েছে ওই গৃহবধূকে। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা জানিয়ে শ্বশুরবাড়ি লোক গৃহ বধূর বাবার বাড়িতে ফোন দেয়। যদি মৃত মহিলার মা বাবার অভিযোগ মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলেছে । পুলিশ ছুটে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের…
Read More
করোনা সংকটে শুরু নতুন উদ্বেগ

করোনা সংকটে শুরু নতুন উদ্বেগ

ক্রমশই বাড়ছে আতঙ্ক করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ এমন পরিস্থিতিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে টিকাকরণে। এই সংকটেও ৪৪ লাখেরও বেশি ভ্যাকসিন ডোজ নষ্ট হয়েছে দেশজুড়ে। সবথেকে বেশি নষ্ট হয়েছে তামিলনাড়ুতে। যদিও পশ্চিমবঙ্গের পারফরম্যান্স যথেষ্ট ভালো জানিয়েছে কেন্দ্র। এই মুহূর্তে ভারতে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কো-ভ্যাক্সিন দেওয়া হচ্ছে।
Read More
বাতিল হল পরীক্ষা

বাতিল হল পরীক্ষা

চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। প্রায় প্রতিটি রাজ্যে দিন দিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা৷ গত বছর করোনার প্রকোপে একাধিক পরীক্ষা বাতিল করা হয়েছিল। এবার করোনার কোপ পড়ল আইসিএসই বোর্ডের পরীক্ষাতেও। সিবিএসই-এর পথই অনুসরণ করল আইসিএসই। করোনার ভয়ঙ্কর পরিস্থিতির দিকে নজর রেখেই বাতিল করা হল দশম শ্রেণির পরীক্ষা। যদিও আইএসসি (দ্বাদশ শ্রেণির) পরীক্ষা কবে হবে, সে ব্যাপারে আগের বিজ্ঞপ্তি অনুযায়ী জুন মাসে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
Read More
সোমবার মালদা সাংবাদিক বৈঠকে  মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন অপরির্যাপ্ত।

সোমবার মালদা সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন অপরির্যাপ্ত।

পশ্চিমবঙ্গে করোনা ভ্যাকসিন অপরির্যাপ্ত। কেন্দ্রকে চিঠি দিয়েছি, উত্তর পাই নি । তাই বাইরে থেকে অক্সিজেন ও ভ্যাকসিন কিনে পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে। সোমবার দুপুরে মালদা এসে সাংবাদিক বৈঠক করে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন কোন রাজনৈতিক নেত্রী হিসাবে নন, রাজ্যের প্রশাসনের শীর্ষ কর্তা হিসাবেই বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । এদিন দুপুর আড়াইটা নাগাদ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থেকে নির্বাচনী সভা সেরে হেলিকপ্টার করে পুরাতন মালদা ব্লকের নারায়নপুর এলাকার একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।এদিন মূলত করোণা সংক্রমণের বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে এরাজ্যে এসে পড়েছে,…
Read More
ক্রমশই বাড়ছে আতঙ্ক

ক্রমশই বাড়ছে আতঙ্ক

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। টানা বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। দৈনিক সংক্রমণ আড়াই লাখে উপরে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ২ লক্ষ ৫৯ হাজার ১৭০ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা মৃত্যু হয়েছে ১,৭৬১ জন। মৃত্যুর হারের এই ঊর্ধ্বমুখী গ্রাফ অত্যন্ত ভয়াবহ, মানছেন বিশেষজ্ঞরা।
Read More
করোনা ভাইরাস থেকে মুক্তি নেই নির্বাচন কমিশনেরও

করোনা ভাইরাস থেকে মুক্তি নেই নির্বাচন কমিশনেরও

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। এবার ভাইরাসের থাবা পড়ল নির্বাচন কমিশনেও। করোনা আক্রান্ত ভোটের দায়িত্বে থাকা মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র। ভারতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বাড়িতে থেকে কাজ ও দায়িত্ব পালন করছেন মুখ্য নির্বাচন কমিশনার। রাজ্যে এখনও বাকি আরও তিন দফার নির্বাচন। শুধু তিনি একই নন, করোনা আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার রাজীব কুমারও।
Read More
টিকা পাবে রাজ্য

টিকা পাবে রাজ্য

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। দেশে উর্ধ্বে সংক্রমণের গ্রাফ। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এই পরিস্থিতিতে ভাইরাসকে রুখতে আরও এক বড় পদক্ষেপ নিল মোদী সরকার। সরাসরি টিকা উৎপাদক সংস্থা থেকে ভ্যাকসিন কিনতে পারবে রাজ্যগুলো। পাশাপাশি সরকার নির্ধারিত দামে খোলাবাজারেও ছাড়তে পারবে সেই টিকা। কত দামে সেই টিকা বিক্রি করা হবে, তা আগামী ১ মে'র আগে ঘোষণা করতে হবে। ঘোষণা করল কেন্দ্র। রেকর্ড গতিতে টিকাকরণ চালাচ্ছে ভারত।
Read More
বড় পদক্ষেপ

বড় পদক্ষেপ

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এবার সংক্রমণে লাগাম টানতে বড়সড় সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এবার দেশে ১৮ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। আগামী ১ মে থেকে তৃতীয় দফার টিকাকরণ থেকেই সেই নিয়ম চালু হবে বলে জানানো হয়েছে। এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, এতদিন ৪৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাঁদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। গত ১৬ জানুয়ারি থেকে দেশে করোনার টিকাকরণ শুরুর পর প্রাথমিকভাবে করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা হচ্ছিল।
Read More