আসাম

নতুন আসুস জেনবুক ডুয়াল স্ক্রিন ল্যাপটপ

নতুন আসুস জেনবুক ডুয়াল স্ক্রিন ল্যাপটপ

আসুস তাদের জেনবুক রেঞ্জে নতুন সংযোজন হিসেবে লঞ্চ্‌ করল জেনবুক ডুয়ো ১৪ ও জেনবুক প্রো ডুয়ো ১৫ ওএলইডি ল্যাপটপ। তাইওয়ানিজ টেক জায়ান্ট আসুস-এর এই নতুন ল্যাপটপ দুটিতে রয়েছে ফোর-সাইডেড ফ্রেমলেস ন্যানোএজ ডিসপ্লে-সহ ডুয়াল ডিসপ্লে এবং আল্ট্রা স্লিম বেজেলস। আসুস-এর নতুন ল্যাপটপগুলির ডিজাইনে পোর্টাবিলিটি-সহ নজর দেওয়া হয়েছে ক্রিয়েটর ও অন্যান্য ব্যবহারকারীদের সুবিধার দিকে, বিশেষকরে যারা মাল্টিপল ডিসপ্লেতে কাজ করা পছন্দ করেন। ১৪ এপ্রিল থেকে প্রারম্ভিক মূল্য ৯৯,৯৯০ টাকায়জেনবুক ডুয়ো (ইউএক্স৪৮২) পাওয়া যাবে। মধ্য-মে থেকে ২,৩৯,৯৯০ টাকায়জেনবুক প্রো ডুয়ো ১৫ ওএলইডি (ইউএক্স৫৮২) পাওয়া যাবে। অ্যামাজন, ফ্লিপকার্ট, আসুস এক্সক্লুসিভ স্টোর্স, অফলাইন চ্যানেল পার্টনার্স, রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা ও বিজয় সেলস থেকেএই ল্যাপটপগুলি সংগ্রহ করা…
Read More
ভিআই-এর গিগানেট আসামকে জুড়ে রেখেছে

ভিআই-এর গিগানেট আসামকে জুড়ে রেখেছে

ব্রডব্যান্ড টেস্টিং ও ওয়েব-বেসড নেটওয়ার্ক ডায়াগনোস্টিক অ্যাপ্লিকেশনসের গ্লোবাল লিডার উকলা’র মতে ভিআই-এর গিগানেট ভারতে পরপর তিনটি ত্রৈমাসিকে সর্বাধিক দ্রুতগতির ৪জি নেটওয়ার্ক হিসেবে মান্যতা পেয়েছে। উকলা জানিয়েছে, জানুয়ারি-মার্চ ২০২১ সময়কালে ভিআই অন্যান্য অপারেটরদের তুলনায় সবথেকে বেশি ডাউনলোড ও আপলোড স্পিড দিতে পেরেছে, ফলে এটি হয়েছে একটানা ৯ মাস ধরে দেশের একমাত্র ফাস্টেস্ট স্পিড প্রদানকারী অপারেটর। আসাম ও উত্তরপূর্বাঞ্চলে গুয়াহাটি, আগরতলা, ডিমাপুর ও ইম্ফলের মতো মুখ্য শহরগুলিতেভিআই-এর গিগানেট অ্যাভারেজ স্পিডের তালিকায় শীর্ষস্থান দখল করেছে। উকলা’র ‘ফাস্টেস্ট ৪জি নেটওয়ার্ক ভেরিফিকেশন’ নির্ধারিত হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলের ৪জি নেটওয়ার্ক ব্যবহারকারীদের ‘স্পিডটেস্ট’ দ্বারা টেস্ট করার ভিত্তিতে।
Read More
কেএফসি’র বিগেস্ট বার্গার পার্টি

কেএফসি’র বিগেস্ট বার্গার পার্টি

কেএফসি ইন্ডিয়ার আয়োজনায় হয়ে গেল এবছরের ‘বিগেস্ট ভার্চুয়াল বার্গার পার্টি’। কেএফসি’র বিগ বার্গার ব্যাশ একেবারেই অন্যরকম পার্টি, যেখানে উপস্থিত ছিলেন সারা দেশের বার্গার লাভার্স, সোস্যাল মিডিয়া স্টার্স, ফুড কমিউনিটিজ, ব্লগার্স ও কনজিউমার্স। তারা উপভোগ করেছেন তাদের ফেভারিট নতুন ভ্যাল্যু বার্গার্স। পার্টিতে উপস্থিত ছিলেন প্রথিতযশা অভিনেতা ও কেএফসি ফ্যান অনিল কাপুর। তিনি তাঁর কেএফসি বার্গারপ্রিয়তা বিষয়ে জানিয়ে অন্যদের সঙ্গে ছবি পোস্ট করেন। বিভিন্ন শহর থেকে প্রায় ৫০০ জন মানুষ ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন এধরণের এইপ্রথম ও বৃহত্তম বার্গার পার্টিতে। ভ্যালু বার্গার ক্যাম্পেন চালু হয়েছিল এবছরের গোড়ার দিকে। গ্রাহক ও নেটিজেনদের মধ্যে ক্যাম্পেনটি জনপ্রিয় হয়ে ওঠে অনিল কাপুরের ডায়ালগের কারণে: ‘অগর ইয়ে বান…
Read More
শিক্ষার্থীদের জন্য এইচসিএল জিগ্স

শিক্ষার্থীদের জন্য এইচসিএল জিগ্স

ষষ্ঠ থেকে নবম গ্রেডের ছাত্রছাত্রীদের জন্য এইচসিএল নিয়ে এসেছে ‘এইচসিএল জিগ্‌স’ প্রতিযোগিতা। এই ‘প্রিমিয়ার ক্রিটিক্যাল রিজনিং প্লাটফর্মের’ মাধ্যমে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযুক্ত দক্ষতা যাচাই করা হবে। এর উদ্দেশ্য, দেশে সমস্যা সমাধানের এক সংস্কৃতি গড়ে তোলা। এই চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন চলছে। আগ্রহী ছাত্রছাত্রী বা স্কুলগুলি অনলাইনে (www.hcljigsaw.com) রেজিস্টার করতে পারবে। এই প্যান-ইন্ডিয়া প্রতিযোগিতাটি ভার্চুয়ালি দু’টি রাউন্ডে হবে: কোয়ালিফায়ার (২৪-২৭ জুন) ও ফিনালে (১৭ ও ১৮ জুলাই)। অংশগ্রহণকারীরা ১৬ লক্ষ টাকা মূল্যের পুরস্কার ও গ্যাজেট জেতার সুযোগ পাবে। ‘এইচসিএল জিগ্‌স’ অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের তিনটি প্রাথমিক বিষয়ে ১০টি উল্লেখযোগ্য প্যারামিটারের মাধ্যমে পরীক্ষা করবে। এগুলিই হবে সমস্যা সমাধান প্রক্রিয়ার মুখ্য বিষয়। ‘এইচসিএল জিগ্‌স’ পরিচালিত হবে…
Read More
এখন নয় ভারত সফর

এখন নয় ভারত সফর

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। পরিস্থিতি লাগামহীন রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। বেশ কয়েকদিন ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। বিশ্বের বহু দেশের মতোই করোনার নতুন স্ট্রেন ছড়িয়ে পড়েছে গোটা ভারতে। এই পরিস্থিতিতে ফের ভারত সফর বাতিল ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এপ্রিলের শেষে ভারত সফরের কথা ছিল বরিসের। সরকারিভাবে সফর বাতিল হওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে দিল্লিকে। পরিস্থিতির উন্নতি হলেই আসবেন ভারতে।
Read More
কড়া হল কলকাতা পুলিশ

কড়া হল কলকাতা পুলিশ

রাজ্যে বেলাগাম করোনা। হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন সংক্রমণের নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। তীব্র হয়ে উঠছে পরিস্থিতি৷ এই অবস্থায় রাস্তায় যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ৷ মূলত সচেতনতা ফেরাতে কড়া হচ্ছে কলকাতা পুলিশ৷ মাস্ক পরার জন্য এলাকায় মাইকিং করা শুরু করে পুলিশ। শুরু হচ্ছে ব্যাপক অভিযান। বিভিন্ন এলাকায় ধরপাকড়ও চলছে পুরোদমে। রাস্তায় উপস্থিত রয়েছেন অফিসাররা৷ মাস্ক ছাড়া বাইরে বেরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷
Read More
করোনা কেড়ে নিল আরএক কিংবদন্তির প্রাণ

করোনা কেড়ে নিল আরএক কিংবদন্তির প্রাণ

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। করোনার দ্বিতীয় ঢেউ দেশের বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাকেও বাড়িয়ে দিয়েছে। বহু প্রাণ গিয়েছে। ফের কেড়ে নিল এক কবির প্রাণ। প্রয়াত কবি শঙ্খ ঘোষ। মৃত্যু কালে বয়স হয়েছিল ৮৯ বছর। বাড়িতেই এদিন সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন শঙ্খবাবু। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চার জন চলে গিয়েছিলেন আগেই। চলে গেলেন শঙ্খবাবুও। কোভিড সংক্রমণ ধরা পরার পর ঝুঁকি না নিয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। বুধবার সকালে ভেন্টিলেটরে দেওয়া হয় শঙ্খ ঘোষকে। যদিও ব্যর্থ সমস্ত প্রচেষ্টা। দীর্ঘ কর্মজীবনে নানা ভূমিকায় দেখা…
Read More
বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যা

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। করোনার ছায়া দেশে। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। এবার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিন গত ২৪ ঘণ্টার আক্রান্তের পরিসংখ্যান। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৪১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২,০২৩ জনের। অন্যদিকে, রাজ্যে মোটা আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭৮ হাজার ১৭২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৫২।
Read More
জারি নয়া নির্দেশিকা

জারি নয়া নির্দেশিকা

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। পরিস্থিতি আরও করুণ থেকে করুণতর হচ্ছে। বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফের লাগাম পড়াতে চলেছে রেল৷ নয়া নির্দেশিকা জারি করল ভারতীয় রেল। রেল চত্বরে কোভিড সুরক্ষাবিধি মাস্ক না পরলে এবার গুনতে হবে ৫০০ টাকা জরিমানা। ঘোষণা করেছে রেল। আজ থেকে শিয়ালদহ, হাওড়া সহ অন্যান্য জনবহুল স্টেশনে অভিযান চালানো হবে। পাশাপাশি রেলের বিশেষ দল চলন্ত ট্রেনেও অভিযান চালাতে পারেন। এই নির্দেশিকা আগামী ছয় মাস কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
Read More
ধীরে  ধীরে কমেছে রেল পরিষেবা

ধীরে ধীরে কমেছে রেল পরিষেবা

বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। রীতিমতো ভয় ধরাচ্ছে দেশজুড়ে বাড়তে থাকা করোনা। দেশে উর্ধ্বে সংক্রমণের গ্রাফ। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই এহেন পরিস্থিতিতে, কড়া পদক্ষেপ গ্রহণ করা হল পূর্ব রেলের পক্ষ থেকে। একাধিক চালক ও গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন। সেই জন্যই এই সিদ্ধান্ত। পূর্ব রেল সূত্রে জানা যাচ্ছে, এখনও পর্যন্ত ৫৬টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। ওই শাখায় প্রায় ৯০ জন চালক ও গার্ড করোনায় আক্রান্ত হয়েছেন।
Read More