আসাম

২৪ ঘণ্টায় করোনাজয়ী প্রায় ১৬ হাজার রাজ্যবাসী

২৪ ঘণ্টায় করোনাজয়ী প্রায় ১৬ হাজার রাজ্যবাসী

দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। শেষ কয়েকদিনে নিয়মিত বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। তবে গত ২৪ ঘণ্টায় আগের তুলনায় অত্যন্ত সামান্য হলেও কমেছে সংক্রমিতের সংখ্যা। যা স্বল্প আশার আলো দেখিয়েছে রাজ্যবাসীকে। সেই সঙ্গে ঊর্ধ্বমুখী সুস্থতার হার। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন রাজ্যের ১৭,৫০১ জন। তাঁদের মধ্যে ৩,৯৯০ জনই কলকাতার। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে ফের প্রথম স্থানে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। সেখানেও তিন হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এদিন। নতুন আক্রান্তের সংখ্যা ৩,৯৬৫ জন। তৃতীয় স্থানে হাওড়া। একদিনে নতুন করে করোনা থাবা বসিয়েছে সেখানকার ৯৯০ জনের শরীরে। দক্ষিণ ২৪ পরগনা রয়েছে চতুর্থ স্থানে। একদিনে আক্রান্ত সেখানে ৯৬২ জন।…
Read More
নির্বাচনে জয়ী হয়েই তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের তাণ্ডব  চোপড়ায়

নির্বাচনে জয়ী হয়েই তৃনমূল আশ্রিত দুস্কৃতীদের তাণ্ডব চোপড়ায়

নির্বাচনে জয়ী হয়েই তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাস ভাঙচুর লুটপাটের অভিযোগ উঠল উত্তর দিনাজপুর জেলার চোপড়ায়। অভিযোগ তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা চোপড়ার সোনাপুর, মাঝিয়ালি, চোপড়া বাজার এলাকায় রবিবার সন্ধ্যা থেকেই লুটপাট ভাঙচুর চালায়। ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে চোপড়ার বিজেপি কার্যালয়েও। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে চোপড়া বিধানসভা এলাকায়। যদিও স্থানীয় তৃনমূল নেতা ঘটনার কথা অস্বীকার করে বলেন আমরা শান্তি আর উন্নয়নের পক্ষে কাজ করি। কোথাও কোনও অভিযোগ নেই বলে জানিয়েছেন চোপড়া ব্লক তৃনমূল কংগ্রেস সভাপতি পৃত্থী রঞ্জন ঘোষ। ঘটনাস্থলে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে। চোপড়ায় চতুর্থ বারে বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃনমূল কংগ্রেস প্রার্থী হামিদুল রহমান।…
Read More
লোকডাউনের নির্দেশ দিল শীর্ষ আদালত

লোকডাউনের নির্দেশ দিল শীর্ষ আদালত

করোনা ঝড়ে কাঁপছে গোটা দেশ। কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক হাসপাতালে কার্যত মৃত্যু মিছিল। এই অবস্থায় ভাইরাসের সংক্রমণ রুখতে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলিকে লকডাউন জারির পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। তবে পাশাপাশি লকডাউনের জেরে  সাধারণ মানুষের অসুবিধার বিষয়টিকেও নজরে রাখার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, স্থানীয় আবাসিক প্রমাণ বা পরিচয় প্রমাণের অভাবে কাউকে হাসপাতালে ভর্তি করা বা প্রয়োজনীয় ওষুধ অস্বীকার করা হবে না তা পর্যবেক্ষণ করে, বেঞ্চ কেন্দ্রকে দুই সপ্তাহের মধ্যে হাসপাতালে ভর্তি সংক্রান্ত একটি জাতীয় নীতিমালা তৈরি করতে বলেছে। তবে করোনা সুনামি রুখতে দেশের বিভিন্ন রাজ্য লকডাউনের পথে হাঁটলেও এখনও সে…
Read More
সংকটময় পরিস্থিতিতে সাহায্যের আর্জি

সংকটময় পরিস্থিতিতে সাহায্যের আর্জি

করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। গভীরতম সংকটে গোটা দেশ। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ে সবথেকে বেশি প্রতিকূল পরিস্থিতি তৈরি করেছে দেশে অক্সিজেনের ঘাটতি। এরমধ্যে শীর্ষে রয়েছে দিল্লী। দিল্লিতে করোনা পরিস্থিতি ভয়াবহ। অক্সিজেনের অভাবে বাড়ছে মৃতের সংখ্যা। গোরস্থান ও শ্মশানে উপচে পড়ছে সৎকারের জন্য আনা মৃতদেহ। এহেন পরিস্থিতিতে এবার সেনাবাহিনীর সাহায্য চেয়ে কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকার। রাজধানীতে ভয়াবহ করোনা সংকটের মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য চেয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে চিঠি লিখেছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সেনার সাহায্যে দিল্লিতে কোভিড হাসপাতাল বানাতে চাইছে দিল্লি সরকার। এই অবস্থায় গত শনিবার দিল্লিতে লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।
Read More
আজ বৈঠক

আজ বৈঠক

আবারও চেনা পথেই শুরু হল পথ চলা৷ শুরু আরেক অধ্যায়ের৷ হল সব জল্পনার অবসান৷ হ্যাটট্রিক গড়ল তৃণমূল৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার গঠনে পচিমবঙ্গের শাসক দল। তৃতীয়বার রাজ্যের ক্ষমতায় বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের পর আর দেরি করতে চাননি। তাই আজ দুপুরেই তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে তৃণমূল ভবনে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের সঙ্গে সর্বপ্রথম রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। নতুন মন্ত্রিসভার নীল নকশা কার্যত তৈরি হয়ে গিয়েছে। এ বার নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হবে রাজভবন। ২০১৬ বিধানসভা নির্বাচনের ফলাফলের রেকর্ডও ভেঙে গিয়েছে ২০২১এ। ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে ঘাসফুল ঝড়।
Read More
সংকটময় পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াল বন্ধু দেশ

সংকটময় পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াল বন্ধু দেশ

দেশজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। গোটা দেশ এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত। মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। প্রতিদিন দেশের বিভিন্ন রাজ্যে বহু মানুষ শুধুমাত্র অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন।এবার এই বিপর্যয়ের সঙ্কটের মধ্যে ভারতকে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছে বন্ধুদেশ জাপান। ভারতকে ৩০০ টি অক্সিজেন জেনারেটর এবং ৩০০ টি ভেন্টিলেটর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে জাপান। উল্লেখ্য, ভারতের সঙ্গে জাপানের সম্পর্ক অত্যন্ত ভাল। তাই বন্ধুর বিপদে জাপান যে তার পাশে দাঁড়াবে, সেটাই তো স্বাভাবিক।
Read More
লক্ষণ থাকলেই হাসপাতালে

লক্ষণ থাকলেই হাসপাতালে

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ এই মুহূর্তে রাজ্যের সরকারি ও বেসরকারি ল্যাবরেটরিগুলির উপর আরটি-পিসিআর পরীক্ষার জন্য চাপ মারাত্মক। পরীক্ষা হলেও অনেক সময় রিপোর্ট আসতে সময় লাগে অনেক। অনেকসময় রিপোর্টও ভুল আসে। তৈরি হচ্ছে নানা জটিল পরিস্থিতি। একাধিক হাসপাতাল ‘রেফার’ করেই দায় সারছিল। এসব ক্ষেত্রে বেশিরভাগ রোগীকেই চরম হয়রানির মুখে পড়তে হচ্ছিল। তাই রেফার রোগ ঠেকাতে এগিয়ে এল স্বাস্থ্য দপ্তর। এবার এ লিখিত নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, সামান্যতম করোনা উপসর্গ…
Read More
বড় সিদ্ধান্ত নিলো অর্থমন্ত্রক

বড় সিদ্ধান্ত নিলো অর্থমন্ত্রক

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে ফের লোকডাউনে এর মুখে দেশ। এই মহামারীর মোকাবিলায় রাজ্যগুলিকে যাতে অর্থ সংকটের সম্মুখীন না হতে হয়, তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। নির্ধারিত সময়ের একমাস আগেই বিপর্যয় মোকাবিলা খাতে প্রথম কিস্তির ৮ হাজার ৮৭৩.৬ কোটি টাকা বরাদ্দ করা হল। সব রাজ্যই এখন থেকে নিজেদের জন্য বরাদ্দ এই অর্থ ব্যবহার করতে পারবে। এই অর্থ দিয়েই হাসপাতালগুলিতে অক্সিজেন প্লান্ট স্থাপন, ভেন্টিলেটর কেনা, থার্মাল স্ক্যানার এবং অন্যান্য চিকিৎসা সামগ্রী কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
Read More
নতুন বাংলা শিল্পীরা হোক আগামীর নক্ষত্র

নতুন বাংলা শিল্পীরা হোক আগামীর নক্ষত্র

যত সময় যাচ্ছে ততই মানুষ ভালো থাকার রসদ হারিয়ে ফেলেছে, এখন আমাদের প্রত্যেকের একটাই চাহিদা আমরা একটু ভালো থাকতে চাই, মাত্র এক বছর আগে কোরনার প্রথম দাপটের সময় মানুষ যখন গৃহবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাচ্ছে, ঠিক তখন প্রতিটা শিল্পী নিজেদের ফেসবুকে গান গেয়ে কিংবা শ্রোতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সাধ্যমতো চেষ্টা করছে মানুষকে ভাল রাখতে, তবে জানেন কি এই মুহূর্তে সবথেকে হতাশাময় জীবন কাটাচ্ছে প্রতিটি শিল্পী, বহু সংগীতশিল্পী তাদের শিল্প তৈরি করার স্বপ্ন ভেঙে ফেলছে, আর ঠিক এই সময় মৌলিক বাংলা গান কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীদের পাশে এসে দাঁড়াচ্ছে JMR Music company , ইতিমধ্যেই যারা…
Read More
ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে করোনা

ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে করোনা

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। হু হু করে বাড়ছে সংক্রমণ। ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক করোনার গ্রাফ সাড়ে তিন লক্ষ পেরিয়ে এবার পৌঁছে গেল ৪ লক্ষে। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। বাংলাতেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Read More