আসাম

নতুন বাংলা শিল্পীরা হোক আগামীর নক্ষত্র

নতুন বাংলা শিল্পীরা হোক আগামীর নক্ষত্র

যত সময় যাচ্ছে ততই মানুষ ভালো থাকার রসদ হারিয়ে ফেলেছে, এখন আমাদের প্রত্যেকের একটাই চাহিদা আমরা একটু ভালো থাকতে চাই, মাত্র এক বছর আগে কোরনার প্রথম দাপটের সময় মানুষ যখন গৃহবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাচ্ছে, ঠিক তখন প্রতিটা শিল্পী নিজেদের ফেসবুকে গান গেয়ে কিংবা শ্রোতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সাধ্যমতো চেষ্টা করছে মানুষকে ভাল রাখতে, তবে জানেন কি এই মুহূর্তে সবথেকে হতাশাময় জীবন কাটাচ্ছে প্রতিটি শিল্পী, বহু সংগীতশিল্পী তাদের শিল্প তৈরি করার স্বপ্ন ভেঙে ফেলছে, আর ঠিক এই সময় মৌলিক বাংলা গান কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীদের পাশে এসে দাঁড়াচ্ছে JMR Music company , ইতিমধ্যেই যারা…
Read More
ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে করোনা

ভয়াবহতার সীমা ছাড়াচ্ছে করোনা

দৈনিক সংক্রমণের ভয়াবহ রেকর্ড। হু হু করে বাড়ছে সংক্রমণ। ফের একবার দৈনিক সংক্রমণে বিশ্বে সর্বকালীন রেকর্ড গড়ল ভারত। দৈনিক করোনার গ্রাফ সাড়ে তিন লক্ষ পেরিয়ে এবার পৌঁছে গেল ৪ লক্ষে। বিশ্বের কোনও দেশে দৈনিক সংক্রমণ এর আগে চার লাখ পার হয়নি। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১ হাজার ৯৯৩ জন, মৃত্যু হয়েছে ৩৫২৩ জনের। এক ধাক্কায় তা অনেকটাই বেড়েছে। ইতিমধ্যেই একাধিক রাজ্যে জারি হয়েছে কার্ফু। বাংলাতেও সংক্রমণ চেন ভাঙতে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
Read More
নতুন নিয়ম

নতুন নিয়ম

প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে নতুন গাইডলাইন দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। গাইডলাইন অনুযায়ী, যে ঘরে কোভিড আক্রান্ত ব্যক্তি থাকবেন সেটি যেন খোলামেলা হয়। অর্থাত্ জানলা-দরজা দিয়ে যেন হাওয়া-বাতাস আসে। করোনা আক্রান্তকে সব সময়ে ত্রিস্তরীয় মাস্ক পরে থাকতে হবে। মাস্ক নোংরা হলেই বা ৮ ঘণ্টা পার হলেই ফেলে দিয়ে নতুন মাস্ক পরতে হবে। তবে, মাস্ক ফেলার সময়েও সাবধান হতে হবে। সেটি সোডিয়াম হাইপোক্লোরাইটে ধুয়ে, জীবাণুমুক্ত করে তবেই ফেলে দিতে হবে। পাশাপাশি বলা হয়েছে হোম আইসোলেশনের পর কোভিড টেস্টের কোনও প্রয়োজন নেই…
Read More
কিছুতেই যেন থামছেনা সংক্রমণ

কিছুতেই যেন থামছেনা সংক্রমণ

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। নতুন আক্রান্ত বৃদ্ধির জেরে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়েই চলেছে। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। করোনার ছায়া গোটা দেশে। গত দু’সপ্তাহ ধরেই দেশের সংক্রমণের হার রয়েছে অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। দৈনিক সংক্রমণের নিরিখে যা রেকর্ড। আর গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৯৮ জনের৷ এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হয়েছেন ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬ জন। মোট আক্রান্তের নিরিখে ভারতের আগে শুধু আমেরিকা। দেশের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু মহারাষ্ট্রে। সেখানে দৈনিক মৃত্যু ৭০০-র বেশি। উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমন্ত্রকের৷
Read More
আজ বৈঠকে নামো

আজ বৈঠকে নামো

নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। রীতিমতো ভয় ধরাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রোজ বেড়েই চলেছে অক্সিজেনের অভাব। বিধ্বস্ত ভারত। যুদ্ধকালীন তৎপরতায় হচ্ছে কাজ। এই পরিস্থিতিতে আজ শুক্রবার মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতি পর্যালোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। দেশে অক্সিজেন ও রেমডেসিভিরের ঘাটতি মেটাতে উঠেপড়ে লেগেছে কেন্দ্র সরকার। দেশের কোভিড পরিস্থিতি নিয়েই এই জরুরি বৈঠক তলব করেছেন।
Read More
দেশের সংকটের কথা মাথা রেখে দাম কমালো দুই সংস্থাই

দেশের সংকটের কথা মাথা রেখে দাম কমালো দুই সংস্থাই

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে কেন্দ্র। তাই ভ্যাকসিন-সঙ্কট কাটাতে সেরাম ইনস্টিটিউটের পর এবার কেন্দ্রের আরজিতে ইতিবাচক সাড়া দিল ভারত বায়োটেক। টিকাকরণ অভিযান শুরুর ঠিক আগে সংস্থা জানিয়ে দিল আরও কম দামে কোভ্যাক্সিন পৌঁছে দেওয়া হবে রাজ্যগুলির কাছে। জানিয়ে দেওয়া হল, ৬০০ নয়, এবার রাজ্যগুলি ৪০০টাকার বিনিময়েই প্রতি ডোজ কোভ্যাক্সিন পাবেন, বিজ্ঞপ্তি জারি করে ভারত বায়োটেক জানাল। দেশের সংকটের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
Read More
চা বাগান দখলকে কেন্দ্র করে ঝগরা, গুলিতে আহত তিন

চা বাগান দখলকে কেন্দ্র করে ঝগরা, গুলিতে আহত তিন

ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকায় একটি চা বাগান দখলকে কেন্দ্র করে ঝগরা, গুলিতে তিন জন আহত ,ইসলামপুর মহাকুমা হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে জানা যায় আজ সকাল থেকে একটি চা বাগান কে দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসে , তারপরই গুলি চালানোর ঘটনাটি ঘটে এখন পর্যন্ত তিনজনের গুলি লাগে তারা প্রত্যেকে ইসলামপুর মহকুমা হসপিটাল এ ভর্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। ভদ্রকালী হাটে প্রচুর পরিমানের রেফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার শচীন মক্কর। ঘটনার পুর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়
Read More
আলুয়াবাড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

আলুয়াবাড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশনের সংলগ্ন এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় ও রেল সূত্রের খবর এই ব্যক্তির স্টেশনের 2 নমর প্ল্যাটফর্ম এর বাহিরে শুয়েছিল সাফাই কর্মীরা এসে ওই ব্যক্তিকে দেখতে পায় ও তারা বুঝতে পারে কি ওই লোকটি মারা গিয়েছে তারপরে রেল পুলিশকে খবর দেওয়া হয়। রেল পুলিশ বডি উদ্ধার করে পোস্টমর্টেম এর জন্য ইসলামপুর হাসপাতাল পাঠিয়ে দিয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। ইসলামপুর স্টেশনের ইনচার্জ বরুণ কুমার সিংহ জানান কি তারা নিয়মিত স্টেশন চত্বরে ও আশপাশ এলাকায় ঘোরাফেরা করেন ওই লোকটা কোথায় থেকে কিভাবে আসলো তাদের জানা নাই আজকে…
Read More
যুব নেতার বাড়ি ভাঙচুর

যুব নেতার বাড়ি ভাঙচুর

যুব নেতার বাড়ি ভাঙচুর। হামলা চালানো হয় তার গাড়ির উপর। যুবনেতা গাড়ির উপর চলে দেদার ইট-পাটকেল বৃষ্টি। অভিযোগের তির বিজেপির দিকে ।মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মানিকচকের যুব নেতা সৈয়দ রেজাউল আলী পশ্চিম নারায়ন পুর এলাকার ১০৭নম্বর বুথ মহেন্দ্রটোলা এলাকায় বুথ পরিদর্শনে যাচ্ছিলেন ।অভিযোগ সেই সময় বেশকিছু বিজেপি কর্মী হামলা চালায় তার গাড়ির উপর । হামলায় গাড়ী চালক আহত ।তবে হামলার অভিযোগ অস্বীকার বিজেপির।
Read More
জাপানি সম্রাট হিরোহিতোর ১২০ তম জন্মদিনে, তাঁর জীবন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার অবদানটি দেখেনিন

জাপানি সম্রাট হিরোহিতোর ১২০ তম জন্মদিনে, তাঁর জীবন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার অবদানটি দেখেনিন

হিরোহিতো (১৯০১-১৯৮৯) ১৯২৬ সাল থেকে ১৯৮৯ সালে তাঁর মৃত্যুর আগ পর্যন্ত জাপানের সম্রাট ছিলেন। তিনি ক্রমবর্ধমান গণতান্ত্রিক অনুভূতির সময়ে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তবে শীঘ্রই তার দেশ চূড়ান্তভাবে জাতীয়তাবাদ এবং সামরিকতন্ত্রের দিকে ঝুঁকছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় (১৯৩৯-৪৫), জাপান তার প্রায় সমস্ত এশিয়ার প্রতিবেশী দেশ আক্রমণ করেছিল, নাৎসি জার্মানের সাথে জোট বেঁধেছিল এবং পার্ল হারবারের মার্কিন নৌ-ঘাঁটিতে অবাক হামলা চালিয়েছিল। যদিও পরে হিরোহিতো নিজেকে কার্যত শক্তিহীন সংবিধানের এক রাজা হিসাবে চিত্রিত করেছিলেন, অনেক বিদ্বান বিশ্বাস করেছেন যে তিনি যুদ্ধের প্রয়াসে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। ১৯৪৫ সালে জাপানের আত্মসমর্পণের পরে, তিনি কোনও রাজনৈতিক শক্তি ছাড়াই একজন ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের সম্পৃক্ততা…
Read More