আসাম

কোভিড -১৯ এর চিকিত্সায় গায়ত্রী মন্ত্রের প্রভাব আছে কি না, দেখছে বিজ্ঞান মন্ত্রক

কোভিড -১৯ এর চিকিত্সায় গায়ত্রী মন্ত্রের প্রভাব আছে কি না, দেখছে বিজ্ঞান মন্ত্রক

কোভিড রোগীদের তাড়াতাড়ি সুস্থ হওয়া ও চিকিৎসার পর তাঁদের আরও বেশি স্বাভাবিক হয়ে ওঠার ক্ষেত্রে নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ ও প্রাণায়াম কতটা কার্যকরী হতে পারে, তা জানার জন্য ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে হৃষিকেশের ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)’-কে অর্থবরাদ্দ করল কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। দেওয়া হল ৩ লক্ষ টাকা। হৃষিকেশের এমস সূত্রের খবর, ‘ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)’-এর ক্লিনিক্যাল ট্রায়াল রেজিস্ট্রিতে নথিভুক্ত এমন ২০ জন কোভিড রোগীর উপর চালানো হবে ট্রায়াল। যাঁদের মধ্যে রোগের মাঝারি পর্যায়ের কিছু কিছু উপসর্গ দেখা গিয়েছে, এমন ২০ জন রোগীকে ভাগ করে নেওয়া হবে দু’টি দলে। ১০ জনের একটি দলের রোগীদের উপর…
Read More
মুখ্যমন্ত্রী মমতার মোদীকে ‘খুব জরুরি’ চিঠি

মুখ্যমন্ত্রী মমতার মোদীকে ‘খুব জরুরি’ চিঠি

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল অক্সিজেনের বরাদ্দ বাড়ানো ও বাংলায় উৎপাদিত অক্সিজেন অন্য রাজ্যে পাঠানো নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ‘খুব জরুরি’ বলে। রাজ্যের কোভিড রোগীদের জন্য কমপক্ষে ৫৫০ মেট্রিক টন অক্সিজেন দেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা লিখেছেন যে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ার কারণে মেডিক্যালে রোজই প্রায় ৪৭০ মেট্রিক টন অক্সিজেনের চাহিদা বাড়ছে।চিঠিতে মুখ্যমন্ত্রী অভিযোগ করে লিখেছেন, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অক্সিজেনের দৈনিক বরাদ্দ বৃদ্ধি করে ৫৫০ মেট্রিক টন করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব। যদিও কেন্দ্র বাংলার উৎপাদিত অক্সিজেন থেকেই অন্য রাজ্যকে বেশি বরাদ্দ করছে বাংলার বরাদ্দ না বাড়িয়ে । মমতার অভিযোগ, বাংলায় চাহিদা রয়েছে ৫৫০ মেট্রিক টন তাও…
Read More
লকডাউন অভিযানকে সক্রিয় করতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ রায়গঞ্জ পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপারের

লকডাউন অভিযানকে সক্রিয় করতে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে রুটমার্চ রায়গঞ্জ পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ সুপারের

রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে শহরে শহরে রুটমার্চ শুরু করল রায়গঞ্জ পুলিশ ও জেলার পুলিশ। এদিন উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিংয়ের নেতৃত্বে রুটমার্চ করল। করোনা সংক্রমণ প্রতিরোধে সাধারন মানুষকে সচেতন করতে মাস্কের ব্যাবহার, সামাজিক দূরত্ব বিধি বজায় রাখা এবং লকডাউন পিরিয়ডে দোকানপাট হাট বাজার যাতে খোলা না থাকে সেইদিকে নজরদারি চালালো পুলিশ। সারা দেশ তথা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন শয়ে শয়ে মানুষ আক্রান্ত হচ্ছেন মারন ভাইরাস করোনায়। মৃত্যুর মিছিল চলছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে। ভোটের পর সরকার করোনার এই…
Read More
“রাজ্যে লকডাউন শুরু হলে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে”, কোন পথে তেলেঙ্গানা ?

“রাজ্যে লকডাউন শুরু হলে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে”, কোন পথে তেলেঙ্গানা ?

দেশের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ দেখে লকডাউনের পথে হেঁটেছে একাধিক রাজ্য। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও লকডাউনের পক্ষে নন। তিনি কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন। সম্প্রতি সুস্থ হয়ে টিম মিটিং- এ বলেন যে রাজ্যে আবার লকডাউন শুরু হলে রাজ্যের অর্থনীতি ভেঙে পড়বে। বিশেষ করে সমস্যায় পড়বেন শ্রমিকরা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর মতে, এখানে বাইরের রাজ্যের কমপক্ষে ২৫-৩০ লক্ষ শ্রমিক কাজ করেন। কোভিডের প্রথম ঢেউয়ের সময় এই শ্রমিকদের ভয়াবহ সমস্যার মুখে পড়তে হয়। বর্তমানে রাজ্যে ধান উৎপাদন হওয়ার পর তা রাখার জন্য ৬১৪৪টা সংগ্রহশালা করা হয়েছে। বাইরের রাজ্যের শ্রমিক যদি রাইস মিলে না কাজ করেন, তাহলে এই বিপুল পরিমাণ ধানের কী হবে ? তাঁর…
Read More
বিজেপির  কোনও বিধায়ক শনিবার বিধানসভার স্পিকার নির্বাচনে থাকবেন না

বিজেপির কোনও বিধায়ক শনিবার বিধানসভার স্পিকার নির্বাচনে থাকবেন না

শনিবার রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন। বিধানসভার স্পিকার নির্বাচনেও তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘাত এবং সেই ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যপালের কাছে দরবার। শুক্রবার বিধানসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ঠিক হয় যে শুভেন্দু অধিকারী কিংবা মুকুল রায় উপস্থিত না থাকলেও, আগামিকাল স্পিকার নির্বাচনে দলের কোনও বিধায়কই অংশ নেবেন না কারন রাজ্যে রাজনৈতিক হিংসাকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ চলছে তা যতদিন না বদল হয় ততদিন তারা ওই ধরনের কোনও কর্মসূচিতে যাবেন না সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় এলেও একলাফে নিজেদের ক্ষমতা অনেকটাই বাড়িয়ে নিয়েছে বিজেপি। শুক্রবার রাজ্যের নবনির্বাচিত প্রার্থীরা বিধায়ক পদে…
Read More
কেন্দ্র তরফে খতিয়ে দেখা হচ্ছে অশান্ত পরিবেশ

কেন্দ্র তরফে খতিয়ে দেখা হচ্ছে অশান্ত পরিবেশ

তুঙ্গে কেন্দ্র-রাজ্য সংঘাত। বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের আগের থেকে পরের ছবিটা আরও ভয়ঙ্কর। রক্ত বইছে জায়গায় জায়গায়। একমাত্র বাংলাতেই চলছে সন্ত্রাস। বেশ কয়েকজনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন সদস্যের মৃত্যু হয়েছে। কেবলমাত্র বাংলার মাটিতেই দেখা যাচ্ছে হিংসার ছবি। নির্বাচন পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বৃহস্পতিবার বাংলায় বিশেষ প্রতিনিধি দল পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ভাটপাড়া বিধানসভা যে সমস্ত এলাকায় বিজেপির কর্মী-সমর্থকেরা আক্রান্ত হয়েছিলেন গতকাল রাতে সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন স্বরাষ্ট্রমন্ত্রকের চার সদস্যের ওই প্রতিনিধি দল। সেই সঙ্গেই তাঁরা বিজেপি কর্মীদের ওপর হওয়া সন্ত্রাস ও বোমাবাজির কথাও শোনেন। এরপর সোনারপুরেরই আরও একটি জায়গায় যান। সেখানে দলের এক কর্মী খুন হয়েছেন বলে…
Read More
দেশে হতে পারে আরেক ভ্যাকসিন উৎপাদন

দেশে হতে পারে আরেক ভ্যাকসিন উৎপাদন

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াচ্ছে মারণ করোনা। মৃত্যুতে চিন্তার ভাঁজ স্বাস্থ্যমহলে। রীতিমতো ভয় ধরাচ্ছে। প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে মারণ করোনা। এই পরিস্থিতিতে স্পুটনিক-ভি টিকা ভারতেই উত্পাদিত হবে রুশ করোনা টিকা এমনটাই জানিয়েছেন এই টিকার প্রস্তুতকারকরা। আগামী কয়েক মাসে ভারতসহ আরও বেশ কিছু দেশে উত্পাদিত হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রক এবং গামালেয়া ন্যাশানাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিয়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি-র যৌথ উদ্যোগে তৈরী হয়েছে এই করোনা টিকা। সংস্থা জানিয়েছে, এই টিকা প্রায় ৭৯.৪% কার্যকর।
Read More
কয়লাকাণ্ডে নয়া মোড়

কয়লাকাণ্ডে নয়া মোড়

বড় পদক্ষেপ। কয়লা কান্ডের মূল চক্রী ‘পলাতক’ অনুপ মাঝি ওরফে লালার জমি, বাড়ির মতো অস্থাবর সম্পত্তি অ্যাটাচ করার প্রক্রিয়া সম্পন্ন করল সিবিআই৷ চার জেলা মিলিয়ে লালার মোট ২৬০টি সম্পত্তি রয়েছে৷ যার বাজার মূল্য কয়েকশো কোটি টাকা৷ যার জেরে লালা আর ওই জমি বাড়ি বিক্রি করতে পারবেন না৷ এমনকী এই অস্থাবর সম্পত্তি মিউটেশনও করা যাবে না৷   একাধিকবার গোয়েন্দাদের মুখোমুখি হলেও তদন্তে সহযোগিতা করছেন না লালা। প্রসঙ্গত, ২৭ নভেম্বর কয়লা পাচারকাণ্ডের তদন্তভার হাতে নেয় সিবিআই। কয়লা পাচারকাণ্ডের শিকড় অনেক গভীরে মনে করছেন সিবিআই।
Read More
চিন্তা বাড়ছে ঘরে ঘরে

চিন্তা বাড়ছে ঘরে ঘরে

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণকে ‘সুনামি’র সঙ্গে তুলনা করা হচ্ছে। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজারেরও বেশি মানুষ। সারা বিশ্বের মধ্যে সংক্রমণের রেকর্ড গড়েছিল ভারত৷ ১৮-১৯টি রাজ্যে এখন উল্লেখযোগ্য সংক্রমণ হচ্ছে৷ মহারাষ্ট্র সবার শীর্ষে৷ অন্যদিকে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৫ জনের৷ এর উপর চিকিৎসা সামগ্রীর আকাল হাসপাতালগুলির উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে৷ বাংলাজুড়ে চলছে আংশিক লকডাউন৷ এখনও পর্যন্ত দেশে মোট ১৬ কোটি ৪৯ লক্ষ ৭৩ হাজার ৫৮…
Read More
বিতর্কের জেরে ডাক এলো দিল্লি দরবার থেকে

বিতর্কের জেরে ডাক এলো দিল্লি দরবার থেকে

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেও বিতর্ক তুঙ্গে। বিস্ফোরক মন্তব্য দলের প্রার্থীদের নিয়ে। জয়ের আশা ছিল বিপুল বিপুল। যদিও তা বাস্তবায়িত হয়নি। আসন নিয়ে বাংলার বিধানসভা দখলের লক্ষ্যমাত্রা নিয়েছিল বিজেপি। এরপরই বিধানসভা ভোটে বিজেপি-র ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়কে দলের তারকা প্রার্থীদের নিয়ে বিস্ফোরক মন্তব্যের জেরে দিল্লিতে তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। টুইটারে দলের চিত্রতারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন তিনি। মুলত চলচ্চিত্র জগতের তারকাদের প্রার্থী করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওই টুইটের পরেই তাঁকে দিল্লিতে তলব করল বিজেপির শীর্ষ নেতৃত্ব। ডাক পড়ল ‘দিল্লির দরবারে’।
Read More