আসাম

মন্ত্রীসভায় মমতা নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর

মন্ত্রীসভায় মমতা নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর

বহু দায়িত্বে রদবদলের সঙ্গে গঠিত হল মমতার তৃতীয়বারের মন্ত্রীসভা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর- স্বরাষ্ট্র ও পাহাড়, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ এবং তথ্যসংস্কৃতি । এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন।  রাজ্য বিধানসভার শাসকদলের মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হচ্ছে নির্মল ঘোষকে। সেই সঙ্গে তাপস রায় কে উপ মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী জানান। মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তাঁর হাতে আগে যে দফতরগুলি ছিল সেগুলিকে ধরে রেখেই বাকি দফতর মন্ত্রীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। মন্ত্রীসভার…
Read More
করোনা মোকাবিলায় ভারতে বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে ইজরায়েল

করোনা মোকাবিলায় ভারতে বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে ইজরায়েল

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, মহামারী মোকাবিলায় ভারতের পাশে আছে ইজরায়েল। তিনি বলেন, “আমরা ভারতে বিশেষজ্ঞদের একাধিক দল পাঠাচ্ছি। একটি দল র‍্যাপিড টেস্ট করবে। অন্য দল ভারতে সহজ উপায়ে দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির চেষ্টা করবে। বৃহৎ পরিমাণে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করব। ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত মজবুত।” ইজরায়েলের রাষ্ট্রদূত আরও জানান যে, তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বন্ধু দেশের মদত করার আহ্বান জানিয়েছেন। মহামারী মোকাবিলায় ওষুধ ও অক্সিজেন জেনারেটর ও রেসপিরেটর পাঠাচ্ছে ইজরায়েল। বিশ্লেষকদের মতে, মোদি জমানায় নয়াদিল্লি ও জেরুজালেমের মধ্যে সম্পর্ক অত্যন্ত…
Read More
সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

সতর্ক বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার শপথ নেওয়ার পর নবান্নে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সাধারণ মানুষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি করোনা মোকাবিলা নিয়ে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড মোকাবিলাতেই এখন সরকারের অগ্রাধিকার। কোভিড যুদ্ধে কেন্দ্রকে যেমন বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, তেমনই রাজ্যবাসীকেও আর্থিক সাহায্য দানের বিষয়ে আবেদন জানিয়েছেন তিনি। তিনি আবেদন জানান, যাতে মেডিক্যাল কলেজগুলিতে যাতে অক্সিজেন সেন্টার তৈরি করে। পাশাপাশি তাঁর আবেদন, বড় কর্পোরেট সংস্থাগুলো যেন এগিয়ে আসে। তবে তিনি লোকডাউনের ঘোষনা না করে রাজ্যবাসীকে আরও সতর্ক হতে বলেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বেসরকারি হাসপাতালগুলিকে ১ কোটি টিকা দেওয়া হবে। তৎপরতার সঙ্গে করোনা মোকাবিলা করবে রাজ্য সরকার।
Read More
স্বস্তি দিয়ে নিম্নমুখী হল কোভিড গ্রাফ

স্বস্তি দিয়ে নিম্নমুখী হল কোভিড গ্রাফ

ঊর্ধ্বমুখী বাংলার কোভিড গ্রাফ। চিন্তা বাড়াচ্ছে সামগ্রিক পরিস্থিতি। নজিরবিহীন করোনা সংক্রমণ দেশে। দ্রুত গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা। একের পর এক হাসপাতালে কার্যত চলছিল মৃত্যু মিছিল। এরই মাঝে যেন একটু স্বস্তি পাওয়া গেলো। স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৫৪ জনের। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ৪৫ হাজার ২৩৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ৮১৮ জন। সংকটের মুখে একটু যেন আশার আলো দেখছে দেশবাসী।
Read More
বন্ধন ব্যাংকের ব্যবসায়ে বৃদ্ধি

বন্ধন ব্যাংকের ব্যবসায়ে বৃদ্ধি

২০২১-এর ৩১ মার্চ সমাপ্ত হওয়া ত্রৈমাসিক ও অর্থবর্ষের আর্থিক ফলাফল ঘোষণা করেছে বন্ধন ব্যাংক। ২০২০-২১ অর্থবর্ষের শেষে ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে বন্ধন ব্যাংকের মোট ব্যবসা (ডিপোজিট ও অ্যাডভান্স) ২৮% বৃদ্ধি পেয়ে ১.৬৫ লক্ষ-কোটি টাকায় পৌঁছেছে। আগের বছরের একই ত্রৈমাসিকের থেকে এইসময়ে ব্যাংকের ডিপোজিট বুক ৩৭% বেশি বেড়েছে। বর্তমানে মোট ডিপোজিটের পরিমাণ ৭৭,৯৭২ কোটি টাকা। ইয়ার-অন-ইয়ার ভিত্তিতে ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্ট + সেভিংস অ্যাকাউন্ট (সিএএসএ) বুকের বৃদ্ধি ঘটেছে ৬১%। সার্বিক ডিপোজিট বুকের ক্ষেত্রে বর্তমানে সিএএসএ রেশিয়ো হয়েছে ৪৩.৪%। অ্যাডভান্সের ক্ষেত্রে আগের বছরের একই ত্রৈমাসিকের থেকে ব্যাংকের বৃদ্ধি ঘটেছে ২১% বেশি। বর্তমানে মোট অ্যাডভান্সের পরিমাণ ৮৭,০৫৪ কোটি টাকা। ৩১ মার্চ ২০২১-এ সমাপ্ত ত্রৈমাসিকে বন্ধন ব্যাংকের…
Read More
দুই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে  চাঞ্চল্য মালদার কালাচাঁদ টোলা গ্রামে

দুই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য মালদার কালাচাঁদ টোলা গ্রামে

উচ্চমাধ্যমিকের ব্লক টপার হওয়া মেধাবী ছাত্র সহ আর এক যুবকের একই গাছে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।এই ঘটনাকে কেন্দ্র করে ব্যপক চাঞ্চল্য মালদা জেলার মোথাবাড়ি থানার অন্তর্গত উত্তর লক্ষীপুরের অঞ্চলের কালাচাঁদ টোলা গ্রামে।মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ ও পরিবার।শুক্রবার সকালে তাদের বাড়ি থেকে প্রায় চারশো মিটার দূরে আমবাগানে একটি গাছে দুই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।তাদের পরিবারের অভিযোগ কেউ বা কারা যুবককে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।মৃত দুই যুবকের নাম মনোজ মণ্ডল(১৮) ও চৈতন্য মণ্ডল।(১৭)।পরিযায়ী শ্রমিকের পরিবার থেকে উঠে আসা মনোজ মণ্ডল ৪৯১ নম্বর পেয়ে কালিয়াচক ২ নম্বর ব্লকের মধ্যে প্রথম হয় সে ।গোটা মোথাবাড়ি এলাকায় প্রথম হয়েও…
Read More
শতবর্ষ পূর্বে, রবীন্দ্রনাথের ভাবনায় বর্তমান পরিস্থিতির পূর্বাভাস

শতবর্ষ পূর্বে, রবীন্দ্রনাথের ভাবনায় বর্তমান পরিস্থিতির পূর্বাভাস

'আজি হতে শতবর্ষ পরে, কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি, কৌতূহলভরে…।' জন্মের দেড়শো বছর পরেও তিনি প্রাসঙ্গিক। তাঁর ভাবধারা আজও অক্ষুণ্ণ। তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজ বিশ্বকবির ১৬০তম জন্মজয়ন্তী। বর্তমানে দেশজুড়ে আতঙ্কের পরিস্থিতি। কোভিড-১৯ অতিমারি প্রাণ কেড়ে নিয়েছে লাখ লাখ মানুষের। তবে এই মহামারীর মাঝেও তাঁর লেখনী ভরসা জুগিয়েছে হাজার হাজার দেশবাসীকে। রবীন্দ্রনাথের গান, কবিতা, সাহিত্যে বার বার মহামারীর প্রসঙ্গ এসেছে। বড্ড বাস্তববাদী ছিলেন কবিগুরু। আর সেই কারণেই লিখেছিলেন, '...ম্যালেরিয়া-প্লেগ-দুর্ভিক্ষ কেবল উপলক্ষমাত্র, তাহারা বাহ্য লক্ষণ মাত্র। মূল ব্যাধি দেশের মজ্জার মধ্যে প্রবেশ করিয়াছে। আমরা এতদিন একভাবে চলিয়া আসিতেছিলাম আমাদের হাটে বাটে গ্রামে পল্লীতে একভাবে বাঁচিবার ব্যবস্থা করিয়াছিলাম, আমাদের সে ব্যবস্থা…
Read More
লোকডাউনের পথে এগোচ্ছে একের পর এক রাজ্য

লোকডাউনের পথে এগোচ্ছে একের পর এক রাজ্য

ভয়াবহ রূপ বদলেছে করোনার নয়া স্ট্রেন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। একের পর এক হাসপাতালে কার্যত মৃত্যু মিছিল। দ্রুত গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। করোনা সংক্রমণে রাশ টানতে ইতিমধ্যেই লকডাউনের পথে হেঁটেছে দিল্লি, কেরল সহ একাধিক রাজ্য। এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার সম্পূর্ণ লকডাউন জারি করল কর্ণাটক সরকার। আগামী ১০ মে থেকে সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করল স্তালিন সরকারের তরফে। চলবে আগামী ২৪ মে পর্যন্ত। জরুরি পরিষেবা ব্যতীত অন্যান্য ক্ষেত্রের কাজ বাড়ি থেকেই করতে হবে। গত কয়েকদিনে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজারের বেশি।
Read More
আরো কঠিন হয়ে উঠছে পরিস্থিতি

আরো কঠিন হয়ে উঠছে পরিস্থিতি

ধারাবাহিকভাবে বেড়ে চলেছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে, মতামত বিশেষজ্ঞদের। নিজের রেকর্ড যেন নিজেই ভাঙছে ভারত। প্রতিদিনই নিত্য নতুন রেকর্ড তৈরি করছে। সবমিলিয়ে পরিস্থিতি ভয়াবহ। বিগত ২৪ ঘণ্টায় দেশের নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। আক্রান্তের সঙ্গে সঙ্গে দেশে দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক সপ্তাহে। এবার চার হাজারের গণ্ডি টপকে গেল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১৮৭ জনের মৃত্যু হয়েছে দেশে। ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে দেশে দৈনিক মৃত্যুর পরিসংখ্যান। কপালে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসকদের। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।
Read More
ইজ়রায়েলঃ বিরোধী দলীয় নেতা সরকারের দায়িত্ব পেলেন

ইজ়রায়েলঃ বিরোধী দলীয় নেতা সরকারের দায়িত্ব পেলেন

জোট সরকার গঠনের দায়িত্ব তাঁর হাতে দিয়েছিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট। কিন্তু গত কালই স্পষ্ট হয়ে গিয়েছিল, এ বারের মতো সরকার গঠনে ব্যর্থ দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে আজ বিরোধী নেতা ইয়ের লাপিডের হাতে নতুন সুযোগ তুলে দিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। নেতানিয়াহুর মতোই জোট সরকার গড়তে ২৮ দিন সময় দেওয়া হয়েছে ৫৭ বছরের প্রাক্তন টিভি অ্যাঙ্কর লাপিডকে। কারণ, নেতানিয়াহুর ‘লিকুড পার্টি’র পরে লাপিডের দলই পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়েছে। ১২০ আসনের ইজ়রায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৬১টি আসন পেতে হত নেতানিয়াহুর দল ‘লিকুড পার্টি’কে। কিন্তু গত মার্চের ভোটে ৩০টি আসন পেয়েছে নেতানিয়াহুর দল। আজ সকালে নিজের বাসভবনে লাপিড…
Read More