আসাম

ঈদ উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সংখ্যালঘুদের পাশে তৃণমূল বিধায়ক গৌতম পাল

ঈদ উৎসবকে সাফল্যমণ্ডিত করতে সংখ্যালঘুদের পাশে তৃণমূল বিধায়ক গৌতম পাল

দেশ জুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ক্রমশই বেড়েই চলেছে করোনা সংক্রামকের সংখ্যা।বাড়ছে মৃত্যুর সংখ্যা। এমতো অবস্থায় রাজ্যের মানুষদের বারবার সচেতন করেছেন রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মারণ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্য জুড়ে জারি হয়েছে আংশিক লকডাউন। করোনা ভাইরাস মোকাবিলায় রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের নব নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে সর্বস্তরের জন প্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশা থাকার জন্য। হাতে আর কয়েকদিন তার পরেই সংখ্যালঘু মানুষেরা খুশির ঈদে মেতে উঠবে। খুশির ঈদ হলেও দুস্থ্য মানুষদের মনে খুশি নেই করোনা ভাইরাসের জন্য আংশিক লকডাউনের ফলে। দুস্থ্য সংখ্যালঘু মানুষদের ঈদ উৎসব জাতে ভালো ভাবে কাটে সেই কারণে এগিয়ে এলেন…
Read More
বিধায়ক পদ ছেড়ে সংসদেই নিশীথ-জগন্নাথ

বিধায়ক পদ ছেড়ে সংসদেই নিশীথ-জগন্নাথ

অবশেষে জল্পনার অবসান। বিধায়ক পদ ছাড়লেন নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। সাংসদ পদেই বহাল থাকবেন, ছাড়বেন দিনহাটা ও শান্তিপুরের বিধায়ক পদ। গত শনিবার দিল্লিতে রাজ্য নেতাদের সঙ্গে এ নিয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত পাকা হয়েছে।তাই দিনহাটা–শান্তিপুরে উপনির্বাচনের জন্য তলে তলে প্রস্তুতি শুরু করে দেওয়ার চিন্তা ভাবনায় রয়েছে বিজেপি। বিধানসভা নির্বাচনে লোকসভার মোট চার সাংসদকে প্রার্থী করেছিল বিজেপি। তাদের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ভোটে হেরেছেন। কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহকে হারিয়ে দিনহাটা থেকে বিধায়ক হয়েছেন নিশীথ প্রামাণিক। শান্তিপুরে জয়ী হয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। ইতিমধ্যেই বিজেপি-র ৭৭ জন বিধায়কের সিংহভাগই বিধানসভায় এসে শপথ নিয়েছেন। কিন্তু সেই…
Read More
বড় সিদ্ধান্ত কেন্দ্রের

বড় সিদ্ধান্ত কেন্দ্রের

করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। প্রতি দিনই লাফিয়ে বাড়ছে সংক্রংমণ। ঊর্ধ্বমুখী দেশের দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে বড় ঘোষণা করল কেন্দ্র। করোনা মোকাবিলা সংক্রান্ত সাহায্য এবার থেকে সরাসরি আমদানি করতে পারবে রাজ্য সরকারগুলি। রাজ্যগুলিকে এমনই অনুমোদন দিল কেন্দ্র। নয়া আভ্যন্তরীণ গাইডলাইন অনুযায়ী, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি নিজেরাই কোভিড-ত্রাণ সংগ্রহ বা চিকিত্সা সরঞ্জাম ক্রয় করতে পারবে। এতদিন এই ক্ষমতা শুধু কেন্দ্রের ছিল। কেন্দ্র সেগুলি সংগ্রহের পর প্রয়োজনমাফিক রাজ্যগুলিকে সরবরাহ করত। তবে এবার থেকে রাজ্য সরকারগুলিই এই সিদ্ধান্ত নিতে পারবে। এর জন্য রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলি একজন নোডাল অফিসার নিয়োগ করবেন।
Read More
মাধ্যমিক পরীক্ষা নিয়ে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা, কি জানালেন নতুন শিক্ষামন্ত্রী

মাধ্যমিক পরীক্ষা নিয়ে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা, কি জানালেন নতুন শিক্ষামন্ত্রী

এই মহামারীর সময় আদেও কি সুচি মেনে হবে মাধ্যমিক? তা নিয়ে ক্রমশ বাড়ছে উৎকণ্ঠা, তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিষয়টি স্পষ্ট ভাবে জানানো হয়নি। নয়া শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কথা হচ্ছে।আগে জানানো হয়েছিল ১ জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা অর্থাৎ সূচি মেনে পরীক্ষা হলে হাতে মাত্র কুড়ি দিন পড়ে আছে, কিন্তু যেভাবে রাজ্যে করোনার প্রকোপ বাড়ছে এবং এই মহামারী যে দিন দিন ভয়ানক হয়ে উঠছে সেই সময়ে পরীক্ষা হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের বক্তব্য, পরীক্ষা নিয়ে উৎকণ্ঠা বাড়তে থাকায় পড়াশোনায় মন বসছে না…
Read More

করোনা রোগী কলকাতা মেডিক্যালের কার্নিশে, প্রায় দেড় ঘন্টার চেষ্টায় উদ্ধার সেই রোগী

কলকাতা: কলকাতার মেডিকেলের কার্নিশে পা ঝুলিয়ে বসে এক সন্দেহভাজন করোনা রোগী।মঙ্গলবার সকাল বেলা এই ঘটনা চোখে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে যায়, শেষ পর্যন্ত ঘণ্টা দেড়েকের চেষ্টায় ওই ব্যক্তিকে কার্নিশ থেকে নামানো হয়। তাকে আবার হাসপাতালে ওয়ার্ডে ফেরত পাঠানো হয়।মঙ্গলবার সকালে কলকাতা মেডিকেল কলেজের বিল্ডিং এর চার তলার কার্নিশে ব্যক্তিটি বসে থাকতে দেখা যায় এবং তিনি ঝুলিয়ে বসে ছিলেন। বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে, ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু সেই ব্যক্তিকে কার্নিশ থেকে নামাতে কাল ঘাম ছুটে যায় পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষের। পার্সোনাল প্রটেক্টিভ কিট (পিপিই) পড়েছিলেন উদ্ধারকারীরা, উদ্ধার করে তাকে ওয়ার্ডে ফেরত পাঠানো হয়।জানা যায়,…
Read More
প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায়, কোনও হতাহত হয়নি

প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায়, কোনও হতাহত হয়নি

সোমবার সকালে দক্ষিণ দিল্লীর এক প্যাথলজি ল্যাবে আগুন লেগে যায় যদিও কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং তারাতারি আগুন নিয়ন্ত্রনেো নিয়ে আশা হয়েছে। আজ সকাল ১০.৩০ নাগাদ ফায়ার অফিসারদের কাছে গ্রেটার কেইলাশের একটি ল্যাবে আগুন লাগার ঘটনা নিয়ে একটি ফোন আসে। জানা যায় ল্যাবটিতে ১০০০ টির বেশী কোভিড সহ অন্যান্য তেস্ত করা হয়েছিল। ঘটনাস্থলে গ্রেটার কেইলাশের পুলিশ অফিসাররা ছুটে গিয়ে ল্যাবের স্টাফদের ল্যাবথেকে বের হতে সাহায্য করে।
Read More
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের বিজেপি নেতা মাধব চন্দ্র রায়ের

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের বিজেপি নেতা মাধব চন্দ্র রায়ের

বাড়িতে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই রহস্যজনকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল গাজোলের এক বিজেপি নেতার। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বাবুপুর গ্রাম পঞ্চায়েতের ঝাড়সাবৈল গ্রামে । বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর গুরুতর জখম ওই বিজেপি নেতাকে উদ্ধার করে পরিবারের লোকেরা চিকিৎসার জন্য গাজোল গ্রামীণ হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু সেখানে চিকিৎসকরা  তার মৃত্যুর কথা জানিয়ে দেন। এই ঘটনায় গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তবে এই ঘটনার পিছনে নিছকই কোন ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে অবশ্য এখনও পরিষ্কার করে কিছু জানাতে পারেনি গাজোল থানার পুলিশ। তবে ওই বিজেপি নেতার রহস্যজনক মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের…
Read More
শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন বিরোধী দলনেতা

শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন বিরোধী দলনেতা

মুকুল-শুভেন্দুর মধ্যে থেকে বিরোধী দলনেতা নির্বাচনের জল্পনা শেষ করে কলকাতায় বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকে শুভেন্দু অধিকারীকে রাজ্যের নতুন বিরোধী দলনেতা ঘোষণা করে । কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কলকাতায় আনুষ্ঠানিক ভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। দক্ষ সংগঠক হিসেবে শুরু থেকেই বিরোধী দলনেতা পদে নির্বাচিত হওয়ার জন্য় অনেকটাই এগিয়ে ছিলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে ধারে ও ভারেও নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।  বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভার দীর্ঘ দিনের সদস্য এবং তৃণমূলের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। বৈঠকেও মুকুল রায় শুভেন্দু অধিকারীর নাম প্রস্তাব করলে তাতে বাকি বিধায়করা সম্মতি জানান। বিরোধী দলনেতা নির্বাচিত হওয়ার পর টুইট করে লেখেন, "বিধানসভায় বিরোধী দলনেতা…
Read More
মন্ত্রীসভায় মমতা নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর

মন্ত্রীসভায় মমতা নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর

বহু দায়িত্বে রদবদলের সঙ্গে গঠিত হল মমতার তৃতীয়বারের মন্ত্রীসভা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় নিজের হাতেই রাখলেন আটটি গুরুত্বপূর্ণ দফতর- স্বরাষ্ট্র ও পাহাড়, কর্মীবর্গ ও প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি রাজস্ব, উদ্বাস্তু ও ত্রাণ এবং তথ্যসংস্কৃতি । এবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরকেও মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন।  রাজ্য বিধানসভার শাসকদলের মুখ্য সচেতক হিসেবে নিয়োগ করা হচ্ছে নির্মল ঘোষকে। সেই সঙ্গে তাপস রায় কে উপ মুখ্য সচেতক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী জানান। মন্ত্রীদের মধ্যে দফতর বন্টনের যে তথ্য সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে তাঁর হাতে আগে যে দফতরগুলি ছিল সেগুলিকে ধরে রেখেই বাকি দফতর মন্ত্রীদের মধ্যে বন্টন করে দিয়েছেন। মন্ত্রীসভার…
Read More
করোনা মোকাবিলায় ভারতে বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে ইজরায়েল

করোনা মোকাবিলায় ভারতে বিশেষজ্ঞদের একটি দল পাঠাচ্ছে ইজরায়েল

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, মহামারী মোকাবিলায় ভারতের পাশে আছে ইজরায়েল। তিনি বলেন, “আমরা ভারতে বিশেষজ্ঞদের একাধিক দল পাঠাচ্ছি। একটি দল র‍্যাপিড টেস্ট করবে। অন্য দল ভারতে সহজ উপায়ে দ্রুত অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরির চেষ্টা করবে। বৃহৎ পরিমাণে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন করার ক্ষমতা রয়েছে ভারতের। সেই কথা মাথায় রেখেই আমরা কাজ করব। ভারত ও ইজরায়েলের মধ্যে বন্ধুত্ব অত্যন্ত মজবুত।” ইজরায়েলের রাষ্ট্রদূত আরও জানান যে, তারা বেসরকারি প্রতিষ্ঠানগুলিকেও বন্ধু দেশের মদত করার আহ্বান জানিয়েছেন। মহামারী মোকাবিলায় ওষুধ ও অক্সিজেন জেনারেটর ও রেসপিরেটর পাঠাচ্ছে ইজরায়েল। বিশ্লেষকদের মতে, মোদি জমানায় নয়াদিল্লি ও জেরুজালেমের মধ্যে সম্পর্ক অত্যন্ত…
Read More