আসাম

লোনার লেকের জল ‘গোলাপি’

লোনার লেকের জল ‘গোলাপি’

নাগপুর: হঠাৎই গোলাপি হয়ে গিয়েছে লেকের জল। শুধু স্থানীয়রা নন, উদ্বেগে বিজ্ঞানী-গবেষকরাও। ঠিক কী হয়েছে, তা জানতে সম্ভবত সোমবার সেখানে যাবেন জাতীয় পরিবেশ সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং গবেষণা সংস্থার (এনইইআরআই) বিজ্ঞানীরা। লেকের জল সংগ্রহ করে পরীক্ষা করবেন তাঁরা।প্রায় ৫০ হাজার বছর আগে একটি উল্কাখণ্ডের আঘাতে মহারাষ্ট্রের বুলধানা জেলায় তৈরি হয়েছিল লোনার লেক। ১৮২৩ সালে ব্রিটিশ অফিসার সি জে ই আলেকজান্ডার অনন্য ভৌগোলিক সাইট হিসেবে লোনার লেককে চিহ্নিত করেন। ডিম্বাকৃতি লেকটির আয়তন প্রায় দেড় কিলোমিটার। কয়েকদিন আগে থেকে হঠাৎই লেকের জল গোলাপি হয়ে গিয়েছে। এতে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। চিন্তিত পরিবেশবিদ, গবেষকরা। কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছেন, জলের লবণের সঙ্গে শেওলার মিশ্রণে…
Read More
বাজারে জাল স্যানিটাইজার, রাজ্যজুড়ে পুলিসি অভিযান

বাজারে জাল স্যানিটাইজার, রাজ্যজুড়ে পুলিসি অভিযান

কলকাতা: কোভিড-বধে এখন মোক্ষম দাওয়াই স্যানিটাইজার। ফলে চাহিদার লেখচিত্র ক্রমেই ঊর্ধ্বমুখী। আর সেই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। রাজ্য ছেয়ে গিয়েছে ভেজাল স্যানিটাইজারে। আসলের সঙ্গে নকলের ফারাক বোঝাই দায়। ঠকছেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, নকল স্যানিটাইজার ব্যবহারে হিতে বিপরীত হওয়ার আশঙ্কাও করছেন চিকিৎসকরা। ভেজাল স্যানিটাইজারের ব্যবসা রুখতে এখন কড়া নজরদারি চালাচ্ছে কলকাতা এবং রাজ্য পুলিসের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি এলাকায় হানা দিয়ে প্রায় তিন হাজার লিটার ভেজাল স্যানিটাইজার বাজেয়াপ্ত করেছে পুলিস। তবে শনিবার পযর্ন্ত গ্রেপ্তারের কোনও খবর নেই।করোনা সংক্রমণের পর থেকেই বেড়েছে স্যানিটাইজারের ব্যবহার। নির্দিষ্ট সময় অন্তর হাত জীবাণুমুক্ত করতে সাবান কিংবা স্যানিটাইজারের…
Read More
বন্ধ বেজিংয়ের সবচেয়ে বড় বাজার

বন্ধ বেজিংয়ের সবচেয়ে বড় বাজার

বেজিংয়ে কি তবে এবার দ্বিতীয় দফার করোনা সংক্রমণের ঢেউ আছড়ে পড়ল? আরও ছ’জন আক্রান্ত হওয়ার পর সেই আশঙ্কাই করছেন বিশেষজ্ঞরা। মাঝে প্রায় ৫৫ দিন বেজিং করোনা শূন্য ছিল। কিন্তু শেষ তিনদিনে মোট ন’জন সংক্রমণের শিকার হওয়ার তুমুল আতঙ্ক ছড়িয়েছে। এরমধ্যেই চীনের সবচেয়ে বড় মাছ-মাংসের বাজার জিনফাদিতে মাছ কাটার বোর্ডের মধ্যে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। তারপরই ওই বাজারের ৫১৭ জন ব্যবসায়ীর নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে ৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে বেসরকারি সূত্রের খবর। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় জিনফাদি সহ বেজিংয়ের একাধিক বাজার, বাজার সংলগ্ন আবাসন বন্ধ করে দেওয়া হয়েছে। বাজারের ক্রেতা ও বিক্রেতা মিলিয়ে হাজার হাজার মানুষের নিউক্লিক…
Read More
দিল্লির সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা

দিল্লির সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট শুক্রবারই দিল্লি-সহ চারটি রাজ্যের করোনা চিকিৎসা প্রসঙ্গে উষ্মা প্রকাশ করেছে। দিল্লি সরকারের অভ্যন্তরীণ রিপোর্টে উদ্বেগ বাড়িয়ে জুলাইয়ের মধ্যে সংক্রমিতের সংখ্যা ৫ লক্ষাধিক হবে, এমন পূর্বাভাসও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে রবিবার রাজ্যের সংক্রমণ পরিস্থিতি নিয়ে বৈঠক করলেন দিল্লির মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রী। শনিবারই এই বৈঠক নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্য সরকারের সচিবালয়ে নোট পাঠানো হয়েছিল। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, সংক্রমণের বিচারে তিন নম্বরে দিল্লি। আগে শুধু মহারাষ্ট্র আর তামিলনাড়ু। দিল্লি সরকার সূত্রে খবর, সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় একসপ্তাহে দ্বিতীয়বার বৈঠক করলেন অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং অমিত শাহ। দিল্লির উপ-রাজ্যপাল অনিল বৈজাল, এইমস কর্তা  রণদীপ গুলেরিয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন।
Read More
সীমান্তে শহিদ এক জওয়ান, জখম তিন

সীমান্তে শহিদ এক জওয়ান, জখম তিন

নয়াদিল্লি: ভারত ও পাকিস্তান বাহিনীর মধ্যে গুলি বিনিময়ে শহিদ এক ভারতীয় জওয়ান। গুলিবিদ্ধ আরও চার। এলওসি বরাবর শাহপুর-কেরনি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে এই গুলি চালিয়েছে পাক সেনা। এমনটাই ভারতীয় তরফে অভিযোগ। যদিও এই যুদ্ধবিরতি লঙ্ঘনের যোগ্য জবাব দেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। জানা গিয়েছে, গুলিবিদ্ধ জওয়ানদের চিকিৎসাধীন করা হয়েছিল। সেখানেই একজনের মৃত্যু হয়েছে। একমাসের মধ্যে এই নিয়ে তৃতীয়বার পাকিস্তান পুঞ্চ আর রাজৌরি সেক্টর বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন (Ceasefire violation) করেছে।  ৪ জুন হাবিলদার পি মাথিয়াঝগন সুন্দরবনি সেক্টরে পাক বাহিনীর গুলির মুখে পড়ে প্রাণ হারান। পিরপঞ্জাল পর্বত এলাকায় এলওসি'তে সাম্প্রতিক ইন্দো-পাক বাহিনীর মধ্যে উত্তেজনা বেড়েছে। শুক্রবার বারামুল্লার উড়ি সেক্টরে পাক বাহিনীর গুলিতে এক…
Read More
সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন

কলকাতা: একদিকে যখন ৪০ জন পুলিশকর্মী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, অন্যদিকে তখন দুই পুলিশকর্মীর মৃত্যুতে শোকের আবহ কলকাতা পুলিশে। মৃতদের মধ্য একজন শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত কনেস্টবল দিলীপ সর্দার। পূর্ণমর্যাদায় তাঁকে শ্রদ্ধা জানানো হয়েছে। এমনটাই লালবাজার সূত্রে খবর। শহরের এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ওই কনস্টেবল। দিলীপের পাশাপাশি সাউথ ডিভিশনে কর্মরত সেবাস্তিয়ান জাজার মৃত্যুতে শোকপ্রকাশ করেন পুলিশ কমিশনার অনুজ শর্মা। কলকাতা পুলিশের টুইটার পেজে পোস্ট করা শোকবার্তায় মৃত দুই পুলিশকর্মীকে করোনা যোদ্ধা বলে পরিচয় দেওয়া হয়েছে।  জানা গিয়েছে, দুই পরিবারকে অন্তর্বর্তীকালীন এক লক্ষ টাকার অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি বিমা প্রকল্পের আওতায় ১০ লক্ষ টাকা করে পরিবারপিছু তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, গত কয়েক…
Read More
ঋতুপর্ণ পেগু হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব সিআইডিকে

ঋতুপর্ণ পেগু হত্যাকাণ্ডের তদন্তের দায়িত্ব সিআইডিকে

গুয়াহাটির নুনমাটিতে প্রকাশ্য দিবালোকে শুক্রবার ঋতুপর্ণ পেগুকে নির্মমভাবে হত্যাকাণ্ডের ঘটনার তদন্তের দায়িত্ব সিআইডির হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।নুনমাটির একটি দোকানে সামান্য তর্কাতর্কি, ফলস্বরূপ মারপিট, পরিণতি খুন । পাঁচজন মিলে ঋতুপর্ণকে নির্মম ভাবে হত্যা করেছিল।যুবক হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে আসাম পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। দিনদুপুরে মহানগরীতে সংঘটিত হওয়া এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্যজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে ।নিসৃংশ হত্যাকাণ্ডের প্রতিবাদে মুখর নুনমাটি এলাকার মিসিং সংস্থা ও স্থানীয় জনগণ রাস্তায় নেমে ঋতুপর্ণ পেগুর উচিত বিচারের দাবি জানান । বিক্ষোভকারীরা নুনমাটি থানা ঘেরাও করে দোষীদের কঠোর শাস্তি প্রদান করা তথা ফাঁসির দাবিও জানান। ফাস্ট ট্রাক আদালতের মাধ্যমে দ্রুত বিচারের দাবি…
Read More
লকডাউনে দেদার চলেছে ই-লার্নিং

লকডাউনে দেদার চলেছে ই-লার্নিং

নয়াদিল্লি: করোনা সংক্রমণ রোধে (Covid-19) বন্ধ স্কুল-কলেজ। কবে ফের ক্লাস শুরু হবে, জানে না কোনওপক্ষ। তবে পড়ুয়াদের পঠনপাঠনের অভ্যাস জারি রাখতে অনলাইন ক্লাসে (E-Learning) অনুমোদন দিয়েছে কেন্দ্র-রাজ্য। কিন্তু অনলাইন ক্লাসের জন্য ন্যূনতম প্রয়োজন স্মার্টফোন। আর সাম্প্রতিক এক সমীক্ষায় এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দেশের প্রায় ৫৫% পড়ুয়া স্মার্টফোন ব্যবহারকারী নয়। মাত্র ৪৪ শতাংশ পড়ুয়া স্মার্টফোন ব্যবহার করে। স্মাইল ফাউন্ডেশন নামে এনজিও'র করা সমীক্ষায় এই উদ্বেগজনক পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। অনলাইন ক্লাসে আরও একটা জিনিস প্রয়োজন। সেটা হল টেলিভিশন। সমীক্ষায় সেই পরিসংখ্যানে সামান্য স্বস্তি প্রকাশ করা হয়েছে। জানা গিয়েছে, দেশের প্রায় ৬৭% পড়ুয়ার ঘরে টিভি আছে। আর ৩১% পড়ুয়ার ঘরে টিভি নেই।…
Read More
COVID-19-এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি সন্দেশ’

COVID-19-এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ‘ইমিউনিটি সন্দেশ’

কলকাতা:  নেই ভ্যাকসিন নেই দাওয়াই! করোনাভাইরাস থেকে বাঁচার উপায় একমাত্র সতর্কতা আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আর এই দ্বিতীয় কাজে, অর্থাৎ ভাইরাসকে হারাতে শরীরে ইমিউনিটি বাড়াতে বিশেষ একটি মিষ্টি কলকাতার বুকে হাজির করেছে জনপ্রিয় মিষ্টি নির্মাতা ‘বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক'। এই বিশেষ মিষ্টির নাম ‘ইমিউনিটি সন্দেশ'। মিষ্টির দোকানের মালিক সুদীপ্ত মল্লিক বলেন, “ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা হ'ল সেই একমাত্র উপায় বা অস্ত্র যা দিয়ে আমরা করোনাভাইরাসের সঙ্গে লড়াই করতে পারি। এখনও কোনও ভ্যাকসিন নেই, তাই আমরা এই মিষ্টি নিয়ে এসেছি যা ১৫ টি বিভিন্ন মশলা দিয়ে তৈরি। প্রতিটি সন্দেশের দাম ২৫ টাকা।” বলরাম মল্লিক এবং রাধারমণ মল্লিক কলকাতার প্রাচীনতম…
Read More
“চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে”: সেনাপ্রধান

“চিনের সঙ্গে সীমান্ত সমস্যা সহ গোটা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে”: সেনাপ্রধান

নয়া দিল্লি: ভারত ও চিনের মধ্যে আপাতত শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে, শনিবার সকালে এভাবেই দেশবাসীকে আশ্বস্ত করলেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি বলেন, "চিনের সঙ্গে আমাদের সীমান্তের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, দুই দেশেরই সিনিয়র মিলিটারি কমান্ডারদের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। তার ফলে যে যে বিষয়ে মতবিরোধ ছিল তা আপাতত সমঝোতা করে একটা ফয়সালায় আসা গেছে। আমি সবাইকে এই কথা বলে আশ্বস্ত করতে চাই যে চিনের সঙ্গে আমাদের সীমান্তের সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আমরা একাধিক বার আলোচনা করেছি, কর্পস কমান্ডার স্তরের সঙ্গে কথা থেকে শুরু করে সমমানের কমান্ডারদের মধ্যে স্থানীয় পর্যায়ে বৈঠক করা হয়েছে", সংবাদসংস্থা এএনআইকে জানিয়েছেন সেনাপ্রধান নারাভানে।
Read More