আসাম

দিল্লি-গুজরাট-কাশ্মীরের পর এবার কাঁপল মুম্বইও

দিল্লি-গুজরাট-কাশ্মীরের পর এবার কাঁপল মুম্বইও

পর পর কম্পন হচ্ছে ভারতের উত্তর পশ্চিমাংশে। এবার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রও। বিস্তারিত খবর না এলেও, জানা গিয়েছে, অতি কম মাত্রার কম্পন অনুভূত হয়েছে সেখানে। তবে আতঙ্কে রয়েছেন মুম্বইবাসীরা। দিল্লি, কাশ্মীর ও গুজরাটের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল মুম্বই শহর। বুধবার ১১.৫১ নাগাদ মহারাষ্ট্রের মুম্বইয়ের কাছে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫। প্রায় প্রতিদিনই ভারতের উত্তর-পশ্চিম দিকে কম্পন অনুভূত হচ্ছে। জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, মুম্বইয়ের উত্তর দিকে ১০৩ কিমি দূরে কম্পনের উত্‍সস্থল ছিল। কম মাত্রার হলেও এলাকায় তৈরি হয়েছে প্রবল আতঙ্ক। কম্পনের জেরে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Read More
আতঙ্কের চিত্র নয় শুধু, বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগী ৫২৬১-সুস্থ ৬৫৩৩

আতঙ্কের চিত্র নয় শুধু, বাংলায় এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা রোগী ৫২৬১-সুস্থ ৬৫৩৩

হাওড়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় নয়া আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। হাওড়াতে আরও ৭২ জন কোভিড আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ৪৬ জন। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনায় আরও ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবচেয়ে আশাজনক বিষয় হল এই ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫০৫ জন মানুষ।রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩০০। যার মধ্যে অ্যাক্টিভ কেস ৫২৬১ জন। রাজ্যে মোট ৪৬টি ল্যাবে এ দিন আরও ৯২২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ফলে এখনও পর্যন্ত মোট ৩ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।
Read More
ছবির মতোই এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ

ছবির মতোই এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ

বড়সড় ফিচার্স নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে WhatsApp। এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ। ঠিক যে ভাবে WhatsApp-এ ছবি, ভিডিয়ো পাঠানো যায়, এবার সে ভাবে টাকাও পাঠানো সম্ভব হবে। Facebook-এর তরফে এ দিন জানানো হয়েছে, প্রাথমিক ভাবে WhatsApp Payment ফিচারটি আপাতত ব্রাজিলেই লঞ্চ হয়েছে। পরবর্তীতে তা অন্যান্য দেশেও যোগ করা হবে। ইতিমধ্যেই ভারতে বেটা টেস্টিংও (Beta Testing) হয়ে গিয়েছে। আপাতত এই ফিচার্স কাজ করবে Facebook Pay-র মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই Facebook Pay, Facebook-এর যাবতীয় অ্যাপ্লিকেশনে ট্রানজাকশনের জন্য চলে আসবে। পাশাপাশিই সংস্থা এ দিন আরও জানিয়েছে, ব্রাজিলই বিশ্বের প্রথম দেশ যেখানে WhatsApp-এর এই পেমেন্ট ফিচার্স খুবই বড় মাত্রায় চালু করা হয়েছে।
Read More
রাজ্যের হয়ে বলারই সুযোগ নেই, মোদীর বৈঠকে থাকবেন না মমতা!

রাজ্যের হয়ে বলারই সুযোগ নেই, মোদীর বৈঠকে থাকবেন না মমতা!

করোনা পরিস্থিতি নিয়ে এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসলেও সেখানে খুব কম কথা বলারই সুযোগ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে প্রকাশ্যে ক্ষোভও ব্যক্ত করেছিলেন তিনি। শুধু তাই নয়, বেশ বৈঠক এড়িয়ে যাওয়ার বিষয়ও ঘটেছে। এমন পরিস্থিতিতে আবার সামনে এসেছে মঙ্গল ও বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে আবার যে বৈঠক করছেন মোদী, তাতে বক্তা তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। এই পরিস্থিতিতে আবারও কড়া অবস্থানই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিয়ো কনফারেন্সে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন না। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীকে বক্তব্য রাখতে না দেওয়ায় কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিডিয়ো কনফারেন্সে থাকবেন মুখ্যসচিব…
Read More
অসংখ্য প্রাইভেট চেম্বার বন্ধ, রাজ্যজুড়ে জেরবার রোগীরা

অসংখ্য প্রাইভেট চেম্বার বন্ধ, রাজ্যজুড়ে জেরবার রোগীরা

কলকাতা: ‘চেম্বার খুলেছেন’? প্রশ্ন করতেই নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বনামধন্য দন্ত চিকিৎসক সাফ জানালেন, না। একই প্রশ্নে আরেক দাঁতের ডাক্তার বললেন, বয়স ৬৫ পার। সুগার, প্রেসার সবই আছে। করোনা হলে ভেন্টিলেটর পাব কি না, জানি না। এখন চেম্বার খোলার প্রশ্নই আসে না।উল্লেখযোগ্য বিষয় হল, দু’জনের একজন লকডাউন পর্বে জেরবার হয়েছেন চোখের সমস্যায়। অন্যজন দাঁতের। ব্যাপক ভুগে শেষে এক ডাক্তারকে বলে চেম্বার খুলিয়ে দেখিয়েছেন প্রথমজন। নিজের দাঁতের ক্ষেত্রে তা করতে পারেননি দ্বিতীয়জন।ডাক্তাররাই যেখানে চেম্বার বন্ধের জেরে জেরবার, সেখানে সাধারণ মানুষের অবস্থা বলার নয়। প্রতি ১০০ জনের মধ্যে হার্টের রোগে ভুগছেন ১০-১৫ জন, সুগারে ১২-১৩ জন, উচ্চ রক্তচাপে ২৫-৩০ জন। কিডনির রোগ…
Read More
করোনা জয়ী বৃদ্ধকে ১১ লক্ষ ডলার বিল ধরাল এক মার্কিন হাসপাতাল

করোনা জয়ী বৃদ্ধকে ১১ লক্ষ ডলার বিল ধরাল এক মার্কিন হাসপাতাল

ওয়াশিংটন : করোনা মোকাবিলায় এমনিতেই লেজেগোবরে দশা ট্রাম্প প্রশাসনের। এরউপর হাসপাতালগুলির বিরুদ্ধে করোনা রোগীদের পরিবারকে অতিরিক্ত বিল ধরানোর অভিযোগ রয়েছে। যেমন মারণ অসুখ থেকে সুস্থ হয়ে ওঠা ৭০ বছরের এক বৃদ্ধকে চিকিৎসার খরচ হিসেবে ১১ লক্ষ ডলারের বিল ধরিয়েছে আমেরিকার এক হাসপাতাল। যদিও মাইকেলকে হাসপাতালের এই বিল মেটাতে নিজের গাঁটের কড়ি খরচ করতে হয়নি। প্রবীণ নাগরিকদের জন্য দেশে সরকারি স্বাস্থ্যবিমা প্রদানকারী সংস্থাই ওই খরচ মিটিয়েছে। তবে তাঁর চিকিৎসার এই বিপুল খরচের দায়ভার যে করদাতাদের বহন করতে হবে, তা ভেবে মাইকেল অপরাধবোধে ভুগছেন। গত ৪ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অতি সঙ্কটজনক অবস্থায় ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাইকেল ফ্লোর। তাঁর…
Read More
কিমের বোনের কড়া হুঁশিয়ারির পরেই যুদ্ধ পরিস্থিতিতে দুই কোরিয়া

কিমের বোনের কড়া হুঁশিয়ারির পরেই যুদ্ধ পরিস্থিতিতে দুই কোরিয়া

 সিওল: দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শীঘ্রই কঠোর ব্যবস্থা নেবে উত্তর কোরিয়া। তাদের উচিত শিক্ষা দিতে সেনাবাহিনী ‘প্রস্তুত’ হয়ে রয়েছে। এবার এমনই হুমকি দিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের বোন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, ‘আমি মনে করি, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য এটাই সবচেয়ে উপযুক্ত সময়। আমরা শীঘ্রই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’ একই সঙ্গে তাঁর সংযোজন, ‘দল, দলের শীর্ষ নেতা ও রাষ্ট্র আমাকে ক্ষমতা দিয়েছে। সেই ক্ষমতাবলেই আমি সংশ্লিষ্ট বাহিনীকে শত্রু দমনের জন্য প্রস্তুত হতে নির্দেশ দিচ্ছি।’ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে যে সামরিক আক্রমণ চালানো হবে তা স্পষ্ট করে দিয়েছেন কিম জংয়ের মুখ্য উপদেষ্টা…
Read More
দু’মাসের মধ্যেই দেশে সুস্থতার হার ১১ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ

দু’মাসের মধ্যেই দেশে সুস্থতার হার ১১ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ

নয়াদিল্লি: সংক্রমণে চতুর্থ। সুস্থতার হারেও প্রথম সারিতে। ঝলকে ভারতে করোনা চালচিত্রের সামগ্রিক ছবি এটাই। আর তাতেই খানিক স্বস্তি পাচ্ছেন চিকিৎসক মহল।করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রতিদিন লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তবে তারই মধ্যে স্বস্তি দিচ্ছে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যাবৃদ্ধি। প্রতিদিন উন্নতি হচ্ছে সুস্থতার হারে। গত ১৫ এপ্রিল দেশে সুস্থতার হার ছিল মাত্র ১১.৪২ শতাংশ। দু'মাসের মধ্যে এই হার ৫০ শতাংশ ছাড়িয়ে গেল। সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে সুস্থতার হার বেড়ে হয়েছে ৫১.০৭ শতাংশ। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ১০৬ জন। আর সুস্থ হয়ে উঠছেন ১ লক্ষ ৬৯ হাজার ৭৯৭ জন। এই মুহূর্তে…
Read More
অনুরোধের ২৪ ঘণ্টায় ট্রেন চালু মহারাষ্ট্রে

অনুরোধের ২৪ ঘণ্টায় ট্রেন চালু মহারাষ্ট্রে

 নয়াদিল্লি: লোকাল ট্রেন কবে চলবে? হাওড়া-শিয়ালদহ স্টেশনের সেই পরিচিত ছবিটাই বা দেখা যাবে কবে? এই উত্তর খোঁজার দায়িত্ব রাজ্য সরকারের উপর চাপিয়ে, দায় এড়ানোর রাজনীতিতেই ফিরে গেল কেন্দ্রীয় সরকার। সামগ্রিক পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত গ্রহণ নয়, বরং পশ্চিমবঙ্গ সরকার চাইলেই লোকাল ট্রেন এবং মেট্রো চালু করা হবে বলে জানিয়ে দিলেন রেল বোর্ডের চেয়ারম্যান ভি কে যাদব। সোমবার তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, রাজ্য চাইলেই চালু করা হবে শহর ও শহরতলির ট্রেন পরিষেবা। কিন্তু করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে, তাতে রাজ্য সরকার এই পথে হাঁটতে চাইবে? এই প্রশ্ন কিন্তু উঠছে।সোমবার থেকেই শর্তসাপেক্ষে মধ্য এবং পশ্চিম রেলে সাবার্বান পরিষেবা চালু করা হয়েছে। মুম্বই লোকাল ট্রেনে…
Read More
সব্জির বাজার আগুন

সব্জির বাজার আগুন

কলকাতা: লকডাউন শুরু হওয়ার পরে রোজকার বাজারে আনাজ-সব্জির দাম কিছুটা বাড়লেও তা লাগামছাড়া হয়নি। কিন্তু, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর গ্রীষ্মকালীন সব্জি অগ্নিমূল্য হয়েছে। পটল, বেগুন, ঢেঁড়শ প্রভৃতি অধিকাংশ আনাজপাতি খুচরো বাজারে কেজিতে ৫০ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। শিয়ালদহের পাইকারি বাজারে অধিকাংশ সব্জি শুক্রবারও কেজিতে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে বিক্রি হয়েছে। কিন্তু, স্থানীয় বাজারগুলিতে তরকারিতে হাত দেওয়াই দায় হয়ে উঠেছে।ঘূর্ণিঝড়ে সব্জির ব্যাপক ক্ষয়ক্ষতিকে এই দাম বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছেন বিক্রেতারা। কিন্তু, হিমঘরে সংরক্ষিত আলু, তার দামও অনেকটাই বেড়েছে। জ্যোতি আলুর দাম ২০-২১ টাকা থেকে বেড়ে ২৪-২৫ টাকা হয়েছে। হিমঘর থেকে বের হওয়ার পর স্থানীয় পাইকারি বাজারেই আলু…
Read More