05
Jul
করোনার প্রাদুর্ভাব এবং বিধ্বংসী ঘূর্ণিঝড় সামলে গত জুন মাসে বাংলায় বেকারত্বের হার কমেছে প্রায় ১১ শতাংশ। বেকারত্বের জাতীয় হার যেখানে ১১ শতাংশে দাঁড়িয়ে, সেখানে রাজ্যের কর্মহীনতা তার প্রায় অর্ধেক। রাজ্যের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সকালেই তিনি ট্যুইটারে দেশের সঙ্গে তুলনা টেনে এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ‘রোবাস্ট’ অর্থনীতির কথাও উঠে এসেছে তাঁর লেখায়। অর্থনীতির সংজ্ঞা অনুযায়ী, এটি এক শক্তিশালী আর্থিক পরিকাঠামো, যা বাজারের প্রতিকূল পরিস্থিতিতেও উন্নয়নের গতি বজায় রাখতে সক্ষম। লকডাউনে স্তব্ধ হয়ে থাকা রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী। আনলক পর্বে একদিকে অর্থনীতির মানোন্নয়ন, আর অন্যদিকে বিকল্প কর্মসংস্থান—দু’য়ের মিশেলে রাজ্যকে ঘুরে দাঁড়ানোর…
