08
Jul
৫ জুলাইয়ের ওই ঘটনার ভিডিওটি গতকাল ছড়িয়ে পড়তেই স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন শহরের বাসিন্দারা। সুরক্ষা নিয়ে তুলেছেন প্রশ্ন। ভিডিও দেখে নেটিজেনেরাও প্রবল সমালোচনা করেছে গ্রেটার হায়দরাবাদ পুর প্রশাসনের। কেন একজন কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সত্কারের ক্ষেত্রে এতটা অব্যবস্থা, কী করেই বা চিতা পর্যন্ত পৌঁছে কুকুর দেহ টানতে পারছে, কেনই বা আধ-পোড়া দেহ থাকছে চিতায়– এসব প্রশ্ন নিয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন সকলে। সদ্য নিভে যাওয়া একটি চিতার চারপাশে ঘুরছে পথ কুকুরের একটি দল। তাদের মধ্যে একটির মুখে আধপোড়া দেহাংশ। হায়দরাবাদ শ্মশানে এমনই দৃশ্য দেখা গেছে দিন কয়েক আগে। আজ সেই ভিডিও ভাইরাল হতেই জানা গেছে উদ্বেগজনক তথ্য। যে দেহটি ওরকম…
