14
Jul
মধ্যমগ্রামের চণ্ডীগড় রোহন্ডা পঞ্চায়েতের বিড়পুর এলাকার ঘটনা। ভাল করে রুটি তৈরি করা হয়নি...এই বাহানা তুলে ৮ মাসের অন্তঃসত্ত্বা মহিলাকে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে। ঘটনায় মৃতার পরিবারের তরফে মধ্যমগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। মৃতার পরিবার জানিয়েছে, সোমবার বিকেলে অগ্নিদগ্ধ হয় পরভিনা (খাতুন) বিবি নামে বছর চব্বিশের গৃহবধূ। মৃত্যুকালীন জবানবন্দিতে পরিবারকে তিনি জানান, রুটি তৈরি নিয়ে শাশুড়ি তাঁকে কটুক্তি করে ও গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷ তখন অভিযুক্ত স্বামী ও শ্বশুর ঘরের বাইরে থাকলেও তারা বাঁচাতে আসেনি বলে অভিযোগ। এমনকী, বিষয়টি কেউ যাতে জানতে না পারে, তার জন্য দীর্ঘক্ষণ ঘরের মধ্যেই আশঙ্কাজনক…
