আসাম

উত্তরে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ।

গত দুইতিনসপ্তাহ ধরে উত্তরবঙ্গে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তরে সংক্রমণ সংখ্যা পৌঁছে যাচ্ছে তিন অঙ্কের ঘরে। যা রীতিমত চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য দপ্তর ও রাজ্য প্রশাসনের কাছে। গতকালও আক্রান্তের সংখ্যা সরকারিভাবে তিনশো, মৃত তিন। উত্তরবঙ্গের শিলিগুড়ি ,মালদা,কোচবিহারে সংক্রমণের হার অত্যধিক। সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে গ্রামাঞ্চলেও।শিলিগুড়ি শহর সংলগ্ন মাটিগারা, বাগডোগরা,নকশালবাড়ি এলাকাতেও প্রতিদিন করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কোচবিহারেও মেখলিগঞ্জ,হলদিবাড়ী, এবং জলপাইগুড়িতে যেভাবে করোনা সংক্রমণ ঘটছে,তাতে লকডাউনের ফল মিলবে কিনা সন্দেহ।উল্লেখ্য দুই সপ্তাহ ধরে উত্তরবঙ্গের একাধিক শহর লকডাউনের আওতায় এসেছে।তবে শিলিগুড়ি কর্পোরেশনের প্রশাসক মন্ডলীর সদস্য শংকর বাবু জানিয়েছেন লকডাউন বিফলে যাবে না।এখনই হয়তো সংক্রমণ কমবে না।কিন্তু কয়েকদিনের মধ্যে সংখ্যাটা নিচে নামবে বলে…
Read More

টি২০ বিশ্বকাপ স্থগিত,আইপিল আয়োজনে তোড়জোড় শুরু বিসিসিআই এর

প্ৰত্যাশিত সিদ্ধান্ত।এবারের অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপ স্থগিত। এবার আইপিএল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পালা বিসিসিআইএর। কুড়ির বিশ্বকাপ দীর্ঘ দুমাসের ও বেশি সময় ধরে চলছিল টালবাহানা।আইসিসি শেষ পর্যন্ত স্থগিতাদেশে সিলমোহর দিল।আইসিসির এই সিদ্ধান্তের জন্য বিসিসিআই ও দীর্ঘদিন ধরে সময় গুনছিল আইপিএল নিয়ে। কারন করোনায় অনির্দিষ্টকালে জন্য আইপিএল নিয়ে ভারতীয় বোর্ডও সিদ্ধান্ত নিতে পারছিল না এতদিন।এবার বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থার সিদ্ধান্তে আইপিএল আয়োজনে আর কোনো বাধা রইল না।করোনা জন্য এবারের আইপিএল ভারতের বাইরে অনুষ্ঠিত করার সিদ্ধান্ত প্রায় পাকা করে রেখেছে ভারতীয় বোর্ড। দুবাই,শ্রীলঙ্কা,নিউজিল্যান্ড এর মধ্যে কোনো একটি দেশে আইপিএল আয়োজন করতে চায় bcci। এতদিন সিদ্ধান্ত নিতে পারছিল না বিশ্বকাপের জন্য।এবার দ্রুত আইপিএল নিয়ে আগামী…
Read More
চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

চলতি সপ্তাহ থেকে ২ দিন সম্পূর্ণ লকডাউন

প্রতিদিনই সংক্রমিতের সংখ্যা নয়া রেকর্ড তৈরি হচ্ছে। বাংলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই অবস্থায় বাংলায় প্রতি সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন ঘোষণার পথে হাঁটল রাজ্য সরকার। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক হয়। করোনাভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সেই বৈঠকে সপ্তাহে দু'দিন সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতি সপ্তাহে যে নির্দিষ্ট দিনেই পালন করা হবে, এমন কোনও কথা নেই। বরং কবে সম্পূর্ণ লকডাউন কার্যকর হবে, তা প্রতি সোমবার ঠিক করা হবে।
Read More
কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

কোভিডে প্রয়াত ক্যানসার চিকিৎসক ডক্টর অভিজিৎ বসু

চলে গেলেন এ রাজ্যের আধুনিক ক্যানসার চিকিৎসক অন্যতম পথিকৃৎ ডক্টর অভিজিৎ বসু। কোভিড সংক্রমণে আর জি কর হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের অধ্যাপক দু’সপ্তাহ ধরে ভর্তি ছিলেন পিয়ারলেস হাসপাতালে। অবশেষে শনিবার রাতে হার মানল চিকিৎসকদের সমস্ত চেষ্টা। সূত্রের খবর, নীলরতন সরকার মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্র অভিজিৎ বসু ১৯৬৭ সালে পাশ করেছিলেন। তাঁর পরিবার ও সহকর্মীদের কথায়, কেবল নিজের বিষয়ে নয়, চিকিৎসার বাইরেও অন্যান্য নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্য ছিল সদাহাস্যময় মানুষটির। নাটক, অভিনয়, নির্দেশনা– আরও কত কিছুর সঙ্গে জড়িত ছিলেন! অভিজিৎবাবুর পাশাপাশি তাঁর পরিবার, চিকিৎসক সন্তানেরও কোভিড সংক্রমণ হয়। অসুস্থতা বাড়লে অভিজিৎবাবুকে ভর্তি  করা হয় হাসপাতালে। কিন্তু সর্বোচ্চ চেষ্টার পরেও বাঁচানো যায়নি ৭০ বছরের চিকিৎসককে।
Read More
চাপের মুখে পিছু হটল সিইএসসি

চাপের মুখে পিছু হটল সিইএসসি

চলতি মাসে ইলেকট্রিক বিল পেয়ে অনেক সিইএসসি গ্রাহকেরই মাথায় হাত পড়েছে। বিপুল পরিমাণ টাকার বিল পাঠিয়েছে সিইএসসি। গত ক’দিন ধরেই প্রবল চাপের মধ্যে সংস্থা। তাদের যুক্তি ছিল জুন মাসের বিলের মধ্যে এপ্রিল ও মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। ওই সময়ে লকডাউন চলায় মিটার রিডিং হয়নি বলে অনেকের কাছেই কম টাকার বিল গিয়েছিল। এবার রবিবার রাতে সিইএসসি টুইট করে জানাল, এখন পুরনো মাসের টাকা দিতে হবে না। শুধু মাত্র জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার বিলই মেটাতে হবে। তবে এর জন্য নতুন বিল আসবে কিনা কিংবা এলে তা কবে আসবে সে ব্যাপারে এখন কিছুই জানানো হয়নি।…
Read More
করোনার টিকা বাজারে আসবে একুশের শুরুতে

করোনার টিকা বাজারে আসবে একুশের শুরুতে

ভারতে করোনার ভ্যাকসিন দৌড়ে এখনও এগিয়ে রয়েছে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও জাইদাস ক্যাডিলার জ়াইকভ-ডি। দেশের প্রথম সারি দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানিই মানব শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করে দিয়েছে। ট্রায়াল চলছে দেশের নানা জায়গায়। জাইদাস ক্যাডিলা সম্প্রতি জানিয়েছে, তাদের তৈরি টিকার দুই পর্যায়ের ট্রায়াল শেষ করতে অন্তত তিন মাস লাগবে। এই ট্রায়ালের রিপোর্টে সব ইতিবাচক থাকলে টিকা দেশের বাজারে চলে আসবে আগামী বছরের শুরুতেই। গত ১৫ ফেব্রুয়ারি আহমেদাবাদের এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি জাইদাস ক্যাডিলা ঘোষণা করেছিল তারা করোনার টিকা তৈরি করছে। সংস্থার চেয়ারম্যান পঙ্কজ আর পটেল জানিয়েছেন, জ়াইকভ-ডি হল প্লাসমিড ডিএনএ ভ্যাকসিন। এই ভ্যাকসিন ক্যানডিডেট ডিজাইন করেছে সংস্থার ভ্যাকসিন টেকনোলজি সেন্টার…
Read More
ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

ভারতে ২৪ ঘণ্টায় ৪০ হাজার মানুষ করোনায় আক্রান্ত

নয়াদিল্লি: সাম্প্রতিককালে দেশে করোনাভাইরাসের সবচেয়ে বড় দৈনিক লাফ!। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যা দেখা গেছে, ভারতে গত ২৪ ঘণ্টায় ৪০,৪২৫ টি নতুন করোনাভাইরাস সংকরমণের রেকর্ড মিলেছে এবং ৬৮১ জন এই রোগে মারা গেছেন। এর সঙ্গেই ভারতে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১১,১৮,০৪৩। এই দেশ সর্বাধিক সংখ্যক COVID-19 সংক্রমণের ক্ষেত্রে বিশ্বে তৃতীয়। সর্বমোট মৃত্যুর পরিমাণ ২৭,৪৯৭। দেশের আরোগ্যলাভের হার আজ সকালে ৬২.৬১ শতাংশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭,০০,০৮৭ জন মানুষই সুস্থ হয়ে উঠেছেন। সর্বাধিক সংক্রমণ হয়েছে মহারাষ্ট্রে। তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্র প্রদেশ, উত্তরপ্রদেশ এবং গুজরাট।
Read More
২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

২০ মিনিটে অ্যান্টিবডি পরীক্ষা

লক্ষ-কোটি পরিবারে বিনামূল্যে অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিল ব্রিটিশ সরকার। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে আপনা ভাইরাসের সংক্রমণে এসেছেন কিনা। এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী পরীক্ষার উদ্যোগ নিচ্ছে বরিস জনসন সরকার। ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট। সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, "এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।"
Read More
রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী

রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী

গত বছর ৫ অগাস্টই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল৷ সেই দিনটিতেই অযোধ্যায় রাম মন্দিরের শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মন্দিরের অছি পরিষদের বৈঠকের পর এই দিনটি চূড়ান্ত করা হয়৷ কিন্তু এর পিছনেও রাজনৈতিক অঙ্ক রয়েছে৷ কারণ যেভাবে এক বছর আগে ঠিক এই দিনটিতেই কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছিল,  ফলে রাম মন্দিরের শিলান্যাসের জন্য এই দিনটিকে বেছে নেওয়ার পিছনে পরিকল্পনার ছাপ স্পষ্ট৷ ফলে ৩৭০ ধারা প্রত্যাহারের বর্ষপূর্তির দিনই মোদি সরকারের দ্বিতীয় লক্ষ্যপূরণ হচ্ছে বলে ধরেই নেওয়া যায়৷ মন্দিরের শিলান্যাসের পর নির্মাণকাজ শেষ হতে প্রায় তিন বছর সময় লাগবে৷ সেক্ষেত্র ২০২৩-এ নির্মাণকাজ শেষ হওয়ার কথা৷…
Read More
COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

দিল্লির এইমস-এ ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাকসিন-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস-সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে৷ যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্তিকরণ করেছেন, তাঁদের শারীরিক পরীক্ষার কাজ সোমবার থেকে শুরু হচ্ছে৷ নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন৷ প্রথম পর্যায়ে ৩৭৫ জনের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে৷ তার মধ্যে এইমস থেকে ১০০ জন থাকতে পারেন৷ যাঁরা নাম লেখাতে ইচ্ছুক তাঁরা Ctaiims.covid19@gmail.com-এ ইমেল পাঠাতে পারেন৷ অথবা ৭৪২৮৮৪৭৪৯৯ নম্বরে এসএমএস পাঠাতে পারেন৷ এইমস-এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক চিকিৎসক সঞ্জয় রায় জানিয়েছেন,…
Read More