আসাম

যাত্রীশূন্য তেনজিং নোরগে বাসস্ট্যান্ড, রাস্তায় চলছে ফাঁকা বাস

যাত্রীশূন্য তেনজিং নোরগে বাসস্ট্যান্ড, রাস্তায় চলছে ফাঁকা বাস উত্তরবঙ্গের সমস্ত শহরগুলোতে চলছে লকডাউন ।শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার,মালদায় চলছে সম্পুর্ন লকডাউন।আর এই লকডাউনে শহরের বাসস্ট্যান্ড গুলো কার্যত ফাঁকা পরে রয়েছে। বাসস্ট্যান্ডে যাত্রীর দেখা নেই, চলছে যাত্রী শুন্য ফাঁকা বাস।করোনা পরিস্থিতিতে এমনিই যাত্রীসংখ্যা নেই তারওপর একের পর এক শহরগুলো লকডাউন থাকায় বাস স্ট্যান্ড গুলো তে যাত্রীর দেখা মিলছে না ।এমন অবস্থায় বাস চালিয়ে তেলের টাকা জোগাড়ও কঠিন হয়ে পড়ছে। তাই বেসরকারি বাস পরিষেবা প্রায় বন্ধ ।ফাঁ সরকারি বাস
Read More

বীরপাড়া এক পূর্ণ বয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার

সোমবার বীরপাড়ার রামঝোরা চা বাগানে এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে।হাতিটি কি কারনে মারা গিয়েছে সেটার স্পষ্ট কারন জানাতে পারেনি বনদপ্তর। এদিন প্রত্যক্ষদর্শিরা বাগানে হাতির মৃতদেহটি দেখতে পান।খবর দেওয়া হয় বনদপ্তরকে। বনদপ্তরের কর্মী রেঞ্জাররা ঘটনাস্থলে এসে মৃত হাতিটি উদ্ধার করে।
Read More

ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ একটি পরিবারকে ঘর থেকে বিতাড়ন

নিয়তির কি পরিহাস! লকডাউনে উপার্জনহীন মন্টু ভূঁইয়ার পরিবারকে অমানবিক ঘটনার শিকার হতে হল। মাত্র ২৫০০ টাকা ভাড়া দিতে না পারায় চারটি সন্তান সহ মন্টুর পরিবারকে ঘর থেকে বের করে দিলেন নির্মম ঘর মালিক মহিলা। মাত্র এক মাসের ভাড়া দিতে পারেনি দুর্ভাগা পরিবারটি। ঘটনাটি গত বৃহস্পতিবারের । শিবসাগর জেলায় সংঘটিত হয়েছে এই হৃদয় বিদারক অমানবীয় ঘটনাটি। পেশায় রাজমিস্ত্রি মন্টু ভূঁইয়া লক ডাউনের ফলে বর্তমানে কর্মহীন। পত্নী রিজু ভূঁইয়াও পরিচারিকার কাজ করে সংসার চালাতে সাহায্য করতেন। কিন্তু বর্তমানে নিরূপায়। চারটি ছোট ছোট সন্তান নিয়ে অনেক কষ্টে দিন অতিবাহিত করতে হচ্ছে পরিবারটিকে। অভাবের তাড়নায় মাঝে মধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-ঝাঁটি হতো । এটা স্বাভাবিক…
Read More
তিন হাসপাতালে ধাক্কা খেয়ে অটোতেই প্রসব

তিন হাসপাতালে ধাক্কা খেয়ে অটোতেই প্রসব

মর্মন্তিক ঘটনা ঘটেছে বেঙ্গালুরুতে। ভোর রাত তিনটেয় প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন তরুণী। তিন হাসপাতালে ধাক্কা খেয়ে শেষে অটোতেই সন্তানের জন্ম দিলেন মা। কিন্তু বাঁচাতে পারলেন না সদ্যোজাতকে। চিকিৎসা না পেয়ে অটোর মধ্যেই মৃত্যু হল শিশুর। কেসি হাসপাতালের বাইরেই দাঁড়িয়ে ছিল অটোটি। এই হাসপাতালে শেষবারের মতো ভর্তি হতে চেষ্টা করেছিলেন অন্তঃসত্ত্বা তরুণী। কিন্তু বেড নেই বলে ফিরিয়ে দেয় হাসপাতাল। অটোর মধ্যেই প্রসব হয় তাঁর। অভিযোগের আঙুল উঠেছে শ্রীরামপুরা সরকারি হাসপাতাল ও ভিক্টোরিয়া হাসপাতালের বিরুদ্ধেও। তরুণীর পরিবারের অভিযোগ, এই দুই হাসপাতাল কর্তৃপক্ষের কাছেই অনুনয় বিনয় করেছিলেন তিনি। কিন্তু ফিরিয়ে দেন কর্তৃপক্ষরা। তরুণীর পরিবার জানিয়েছে, প্রায় ৬ ঘণ্টা অটোতে চেপেই এক প্রান্ত থেকে…
Read More
নতুন বিল পাঠাবে সিইএসসি জানাচ্ছেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী

নতুন বিল পাঠাবে সিইএসসি জানাচ্ছেন স্বয়ং বিদ্যুৎমন্ত্রী

শুধু সাধারণ মানুষ নয়, বিপুল পরিমাণ বিল হাতে পেয়েছেন নেতা-মন্ত্রী থেকে শুরু করে অভিনেতারাও। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ সব মহল। এবার এগিয়ে এলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যতক্ষণ না পর্যন্ত সিইএসসি নতুন বিল পাঠাচ্ছে ততদিন পর্যন্ত সাধারণ মানুষকে বিল জমা না দেওয়ার জন্য আবেদন করেন তিনি। প্রসঙ্গত সোমবার সিইএসসি কর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে একপ্রস্থ বৈঠকও করেন শোভনদেব চট্টোপাধ্যায়। মাত্রাছাড়া বিলের এক একটি উদাহরণ সামনে রেখে জবাবদিহি চাওয়া হয়েছে সিইএসসির থেকে। এরপরেই নতুন করে বিল পাঠাতে রাজি হয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এই কাজের সময় লাগবে কয়েকদিন। তার আগে কেউ যেন বিদ্যুতের বিল জমা না দেন সেজন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন তিনি। বিদ্যুৎমন্ত্রী…
Read More
তিস্তা প্রবল স্রোতে ভেসে গেল পাঁচজন

তিস্তা প্রবল স্রোতে ভেসে গেল পাঁচজন

তিস্তায় ভয়াবহ দুর্ঘটনা, নৌকাডুবিতে নিখোঁজ ৫ কৃষক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালবাজারের চ্যাংমারি এলাকায়। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার বিকেলে নদীর চরে গরু আনতে গিয়েছিলেন কৃষকের দল। চৌকায় চেপে রঙধামালি থেকে দক্ষিণ চ্যাংমারি এলাকায় ফেরার সময় বর্ষার উত্তাল তিস্তায় আচমকা নৌকা উলটে যায় বলে খবর।  জলের স্রোতে ভেসে যান ৫ কৃষক, এখনও তাঁদের খোঁজ মেলেনি। ঘটনাস্থলে রয়েছেন সিভিল ডিফেন্স এবং এনডি আর এফ কর্মীরা, নিখোঁজ কৃষকদের খোঁজে চলছে তল্লাশি।
Read More
ভারতেই তৈরি হবে ১০০ কোটি ভ্যাকসিন

ভারতেই তৈরি হবে ১০০ কোটি ভ্যাকসিন

করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য একাধিক দেশে রিসার্চ চালাচ্ছেন বিজ্ঞানীরা ৷ এখনও অবধি ব্রিটেনে এই ভ্যাকসিন আবিষ্কারের কাজ সবচেয়ে গঠনমূলক জায়গায় পৌঁছে গেছে ৷ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের AZD1222 ভ্যাকসিনের ট্রায়ালে প্রমাণিত হয়েছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব বিস্তার করছে এই ভ্যাকসিন ৷ এই ভ্যাকসিন AstraZeneca কোম্পানি তৈরি করবে ৷ ভারতীয় কোম্পানি সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া এই প্রকল্পের অংশীদার ৷ তারা শুধু এই প্রকল্পের অংশীদার তাই নয়, এই ভ্যাকসিনের ভারতে ট্রায়ালও তারা শুরু করতে চায় ৷  বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী সংস্থা সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া (SII)-র প্রধান অদর পুনাওয়ালা বলেছেন AZD1222 প্রথম পর্বের পরীক্ষায় দারুণ ফলাফল এসেছে ৷ ভারতের মানুষদের ওপর…
Read More
করোনা চিকিৎসার জন্য আলাদা বিভাগের পরিকল্পনা করছে সরকার

করোনা চিকিৎসার জন্য আলাদা বিভাগের পরিকল্পনা করছে সরকার

রাজ্যে বাড়তে থাকা করোনা সংক্রমনের কথা বিবেচনা করে সমস্ত সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা বিভাগ চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো এবং আলাদা বিভাগ করার নির্দেশিকা জারি হয়ে গিয়েছে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ১৯টি রিভার্স ট্রান্সস্ক্রিপশন পলিমেরাসে চেন রিঅ্যাকশনের পরীক্ষার সামগ্রী আনা হয়েছে, যার ফলে একই দিনে ২৫,০০০ নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। যে হারে করোনা সংক্রমন বাড়ছে, তা বিপদের আভাস দিচ্ছে। দ্রুততার সঙ্গে নমুনা পরীক্ষা করার জন্য পরিকাঠামোকে আরও উন্নত করা হবে। রাজ্য সচিবালয়ের সূত্রে জানা গিয়েছে, এই সপ্তাহে সরকারি এবং বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের একটি দল সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়াও…
Read More
দেশে ১১.৫৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত

দেশে ১১.৫৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত

যতদিন যাচ্ছে ভারতে করোনা ভাইরাস সংক্রমণ ছড়াচ্ছে দ্রুতগতিতে। দেশে এপর্যন্ত ১১.৫৫ লক্ষেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ২৮,০৮৪ জনের। সরকারি তথ্য বলছে, দেশে কোভিড- ১৯ থেকে সুস্থতার হার ৬২.৭%। অর্থাৎ ৭.২ লক্ষেরও বেশি মানুষ করোনার সঙ্গে সুস্থতার পথে ফিরে এসেছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে ৩৭,১৪৮ জন নতুন করে এই রোগে সংক্রমিত হয়েছে, ফলে ভারতে করোনভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ১১,৫৫,১৯১। গত একদিনে আরও ৫৮৭ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। 
Read More
আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

আশার আলো দেখালো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের  গবেষকদের তৈরি করোনা ভাইরাসের টিকার মানব শরীরে পরীক্ষামূলক ব্যবহার খুব তাড়াতাড়ি শুরু হবে ভারতেও।  লাইসেন্স পাওয়ার পরে এই প্রক্রিয়া শুরু করা হবে। ল্যানসেট মেডিকেল জেনারেল-এ প্রকাশিত এই টিকার পরীক্ষামূলক ব্য়বহার সম্পর্কে জানানো হয়েছে যে, আপাতত প্রাথমিকভাবে AZD1222 করোনা টিকার ফলাফল ইতিবাচকই এসেছে। সবচেয়ে বড় কথা, গবেষকরা দাবি করেছেন যে, এই টিকাটির কোনও বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কিছু ছোটোখাটো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলো প্যারাসিটামল ওষুধ খেলেই কাটিয়ে ওঠা সম্ভব।
Read More