আসাম

কেরল পৌঁছলো এক বিশালাকার ট্রাক

কেরল পৌঁছলো এক বিশালাকার ট্রাক

দীর্ঘ এক বছর নিয়ে ধরে অবশেষে মহারাষ্ট্রের নাসিক থেকে তিরুঅনন্তপুরমে এক বিশালাকার ট্রাক এসে পৌঁছলো। এই বিশালাকার ট্রাকটি ৭৪ চাকা বিশিষ্ট । করোনা আবহে লকডাউন হওয়ায় এই ট্রাক অন্ধ্রপ্রদেশে ছিল। আসলে এই ট্রাকে ছিল বিক্রম সারাভাই স্পেস স্টেশনের জন্য তৈরি বিশেষ একটি যন্ত্র। এই যন্ত্রের ওজন ৭৮ টন। বিক্রম সারাভাই স্পেসে এই যন্ত্রের দ্বারা মহাকাশ গবেষণার ব্যাপারে কিছু কাজ শুরু হবে। এই ট্রাকের সঙ্গে ছিল ৩০ জন ইঞ্জিনিয়ার। ট্রাকের ভেতরে যে যন্ত্রটি ছিল তার উচ্চতা ৭.৫ মিটার। প্রায় ১৭০০ কিমি এই ভারী যন্ত্র নিয়ে অবশেষে তিরুঅনন্তপুরমে এসে পৌঁছেছে ট্রাকটি। বিশালাকার ট্রাকের পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু ট্রাকটি বিশালাকার হওয়ার জন্য…
Read More
২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৭২০ জন

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৪৫,৭২০ জন

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫,৭২০ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। গত একদিনে ১,১২৯ জনের প্রাণ কেড়েছে এই মারণ ভাইরাস। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ১২ লক্ষ ছাড়িয়ে গেছে। এখনও পর্যন্ত দেশে মোট ১২,৩৮,৬৩৫ জন কোভিডের কবলে পড়েছে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৯,৮৬১। তবে চিকিৎসার সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে এখনও পর্যন্ত মোট ৭,৮২,৬০৭ জন মানুষ করোনার সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন।
Read More
কলকাতায় মেট্রো ছুটবে চালক ছাড়া

কলকাতায় মেট্রো ছুটবে চালক ছাড়া

অটোমেটিক ট্রেন অপারেশন নামে অত্যাধুনিক প্রযুক্তিতে চালক ছাড়াই ছুটতে পারে চালক ছাড়াই ছুটবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রেন। সেজন্য লকডাউনের মধ্যেই জোর কদমে চলছে মহড়া। মানুষের হস্তক্ষেপ না থাকায় এই প্রযুক্তিতে ট্রেন চালালে দুর্ঘটনার সম্ভাবনা নেই বললেই চলে। এই প্রযুক্তিতে ট্রেন নিজে নিজেই চললেও ট্রেনে একজন চালক থাকেন। বিমান যেমন অটোপাইলটে উড়লেও পাইলটকে সমস্ত যন্ত্র স্বাভাবিক ভাবে চলছে কি না তা নজরদারি করতে হয় ঠিক সেরকম। কোথাও কোনও গোলযোগ দেখলে হস্তক্ষেপ করেন চালক।  ইস্ট-ওয়েস্ট মেট্রো সূত্রে জানা গিয়েছে, ১৬ জুলাই থেকে শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রেন চালানোর মহড়া। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC নির্ভর এই প্রযুক্তিতে রেল লাইন ও অন্য ট্রেনের…
Read More
সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ

সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ

বৃহস্পতিবার রাজ্যজুড়ে লকডাউনের জন্য মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট বিতরণের দিন বদল করল মধ্যশিক্ষা পর্ষদ। আজ বুধবার মার্কশিট দেওয়া হয়েছে এবং শুক্রবার স্কুলগুলি থেকে তা পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি জানানো হয় বৃহস্পতিবারের পরিবর্তে বুধবার (২২ জুলাই) এবং শুক্রবার (২৪ জুলাই) তা বিলি করা হবে। সেই সমস্ত নির্দেশ মেনে আজ পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন স্কুলে সামাজিক দূরত্ব বজায় রেখে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
Read More
২৫ জুলাই থেকে ৩১ জুলাই সম্পূর্ণ লকডাউন বারাসতে

২৫ জুলাই থেকে ৩১ জুলাই সম্পূর্ণ লকডাউন বারাসতে

বেড়ে চলেছে করোনা সংক্রমণের ভাঙতে ফের সম্পূর্ণ যারফলে সাতদিনের লকডাউন ঘোষনা করা হল উত্তর ২৪ পরগনার বারাসতে। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে বারাসতের বিভিন্ন এলাকাতে নিত্য দিনই করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ঘটনায় উদ্বিগ্ন সরকার সহ জেলা প্রশাসন। এরফলে বুধবার ফের বারাসত পুরসভার পক্ষ থেকে নতুন করে সমস্ত বারাসত শহর জুড়ে সাতদিনের জন্যে সম্পূর্ণ ভাবে লকডাউনের কথা ঘোষনা করা হয়েছে। লকডাউন চালু হবে আগামী ২৫ জুলাই শনিবার থেকে ৩১ জুলাই শুক্রবার পর্যন্ত। সাতদিন সম্পূর্ণ কঠোর লকডাউন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বারাসত পুরসভা তরফে। আগামী সাতদিন বারাসত পুরসভার মোট ৩৫টি ওয়ার্ডে সম্পূর্ণ ভাবে লকডাউন রাখার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভার তরফ…
Read More

তোর্ষার নদীগর্ভে 15 টি বাড়ি

মঙ্গলবার এরপর বুধবার সকাল থেকে ব্যাপক ভাঙন তোর্সা নদীতে। ভাঙ্গনের কবলে ১৫ টি বাড়ি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে। প্রায় কয়েক’শ বাড়ি স্থানীয় বাসিন্দারা পার্শ্ববর্তী তোর্সা নদীর বাঁধে তুলে দিয়েছে। অতিমাত্রায় ভাঙ্গনে কার্যত নাজেহাল এলাকার বাসিন্দারা। পরিস্থিতি এতটাই অস্বাভাবিক যে স্থানীয় বাসিন্দারা জরুরী ভিত্তিতে নিজেদের বাড়িঘর নিজেরাই ভেঙে নিয়ে উঠে আসছে নিরাপদ স্থানে। Share this:
Read More

চোপড়ায় মৃত কিশোরীর বাবা-মা সহ পরিজনদের গ্রেপ্তার পুলিশের, চরম উত্তেজনা

কিশোরীর মৃত্যুর ঘটনায় ফুঁসছে চোপড়া। রবিবার থেকে বিক্ষোভ, প্রতিবাদে থমথমে গোটা এলাকা। সোমবার দুপুর পর্যন্ত ছবিটা ছিল একইরকম। তবে সন্ধেয় ওই ঘটনা নিল নয়া মোড়। নিহত কিশোরীর বাবা, দাদা, কাকা-সহ পরিবারের মোট পাঁচজনকে আটক করল পুলিশ। জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে বলেই জানিয়েছে পুলিশ। যদিও আটক করার প্রতিবাদে চোপড়া থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, ঘটনা অন্যদিকে ঘোরাতেই ‘অন্যায়’ভাবে কিশোরীর পরিজনদের আটক করা হল। বিজেপি জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ি বলেন, “পুলিশ বাড়ি বাড়ি ঘুরে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করছে।”
Read More

গুয়াহাটির ভূতনাথে ভবনের ছাদ ধসে নিহত কিশোরী, আহত চার

আজ ভোর বেলায় মহানগরীর ভূতনাথে সংঘটিত হয় এক দুৰ্ভাগ্যজনক ঘটনা । ভেঙে পড়ে ডাঃ ধৰ্মরঞ্জন দাসের ঘরের ছাদ। ঘরটিতে ভাড়াটিয়া হিসাবে ৫ জনের একটি পরিবার বসবাস করছিলেন । অপ্রত্যাশিত এই ঘটনায় পরিবারের সকলে গুরুতরভাবে আহত হন ।৫ জনকে অতি সংকটজনক অবস্থায় জি এম চি এইচ-এ প্ৰেরণ করা । তবে পারবিন খাতুন নামের এক কন্যার মৃত্যু হয়েছে এবং বাকী ৪ জনের অবস্থা অতি সংকটজনক বলে জানা গেছে। আহতরা জিএমসিএইচে চিকিৎসাধীন রয়েছেন।ঘরটি অনেক পুরানো । একাংশের অভিযোগ নিম্নমানের বালি সিমেন্ট ব্যবহার করার ফলে ভেঙে পড়েছে ডাঃ ধৰ্মরঞ্জন দাসের ঘরের ছাদ। সাত সকালে ঘটা এই মর্মান্তিক ঘটনায় ভূতনাথ এলাকায় বিষাদের ছায়া নেমে এসেছে।
Read More

বিজেপিতে যোগদান মেহতাবের

।ফুটবলে নিজের জাত চিনিয়েছেন।এবার জুতোজোড়া খুলে নাম লেখালেন রাজনীতিতে মেহতাব হোসেন।একসময় চুটিয়ে ফুটবল খেলেছেন, অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন ইস্টবেঙ্গল ,মোহনবাগানের মতো নামকরা ক্লাবের। এবার সেই একই চ্যালেঞ্জ নিতে নেমে পড়লেন রাজনীতির ময়দানে।গতকালই রাজ্য সভাপতি দিলিপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়। মেহতাব জানান যে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে না। নিজের এলাকা বারুইপুর থেকে নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করবে। এদিন মেহতাবের সঙ্গে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
Read More

২১ এর আগে ২১ জুলাইয়ে সংশয়ী ভাষণ মুখ্যমন্ত্রীর

আসলেন,শোনালেন।দিয়ে রাখলেন হুঁশিয়ারিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।তবে গলায় শোনাল সংশয়ের ভাব।২১ জুলাইয়ের মঞ্চ তৈরি ছিলই। করোনার আবহে ভার্চুয়াল ভাষনেই আগামী ২১এর বিধানসভা নিয়ে ঢাকে কাঠি বাজিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর দীর্ঘ ১ঘন্টারও বেশি ভাষণে উঠে আসল কেন্দ্রের বিরুদ্ধে বিষেদগার।ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আগামী বিধানসভায় টিএমসি ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন পাবে বাংলার মানুষ।এরসঙ্গে বেকারত্ব,কর্মসংস্থানে জোর দেওয়া হবে।তার এই শহীদ স্মরনের মঞ্চে বেশিরভাগ সময় খরচ করেন বিজেপির বিরুদ্ধে।তিনি অভিযোগ করেন বিজেপি রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বাংলাতেও সরকার ফেলার চক্রান্ত করছে।এবং টিএমসি বিধায়কদের রাতের অন্ধকারে ফোন করে টাকার টোপ দিচ্ছে।এই সাম্প্রদায়িক সরকার রাজ্যে ক্ষমতায় আসলে জীবন জীবিকাও যাবে…
Read More