আসাম

বিজেপিতে যোগদান মেহতাবের

।ফুটবলে নিজের জাত চিনিয়েছেন।এবার জুতোজোড়া খুলে নাম লেখালেন রাজনীতিতে মেহতাব হোসেন।একসময় চুটিয়ে ফুটবল খেলেছেন, অধিনায়কত্বের দায়িত্ব সামলেছেন ইস্টবেঙ্গল ,মোহনবাগানের মতো নামকরা ক্লাবের। এবার সেই একই চ্যালেঞ্জ নিতে নেমে পড়লেন রাজনীতির ময়দানে।গতকালই রাজ্য সভাপতি দিলিপ ঘোষের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড়। মেহতাব জানান যে বিজেপি ধর্মের নামে রাজনীতি করে না। নিজের এলাকা বারুইপুর থেকে নিজের রাজনৈতিক কর্মসূচি শুরু করবে। এদিন মেহতাবের সঙ্গে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন সংগীতশিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়
Read More

২১ এর আগে ২১ জুলাইয়ে সংশয়ী ভাষণ মুখ্যমন্ত্রীর

আসলেন,শোনালেন।দিয়ে রাখলেন হুঁশিয়ারিও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে।তবে গলায় শোনাল সংশয়ের ভাব।২১ জুলাইয়ের মঞ্চ তৈরি ছিলই। করোনার আবহে ভার্চুয়াল ভাষনেই আগামী ২১এর বিধানসভা নিয়ে ঢাকে কাঠি বাজিয়ে দিলেন। মুখ্যমন্ত্রীর দীর্ঘ ১ঘন্টারও বেশি ভাষণে উঠে আসল কেন্দ্রের বিরুদ্ধে বিষেদগার।ক্ষোভ উগড়ে দেন রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধেও। এই মঞ্চ থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আগামী বিধানসভায় টিএমসি ক্ষমতায় এলে বিনামূল্যে রেশন পাবে বাংলার মানুষ।এরসঙ্গে বেকারত্ব,কর্মসংস্থানে জোর দেওয়া হবে।তার এই শহীদ স্মরনের মঞ্চে বেশিরভাগ সময় খরচ করেন বিজেপির বিরুদ্ধে।তিনি অভিযোগ করেন বিজেপি রাজস্থান, মধ্যপ্রদেশের মতো বাংলাতেও সরকার ফেলার চক্রান্ত করছে।এবং টিএমসি বিধায়কদের রাতের অন্ধকারে ফোন করে টাকার টোপ দিচ্ছে।এই সাম্প্রদায়িক সরকার রাজ্যে ক্ষমতায় আসলে জীবন জীবিকাও যাবে…
Read More

৭দিন ধরে রাস্তার ধারে পড়ে রইল জখম মহিলা

নাগরাকাটার জাতীয় সড়কের ধারে সাতদিন ধরে পড়ে থাকা জখম অবস্থায় এক মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো নাগরাকাটা থানার পুলিশ। জানা গিয়েছে জখম ওই মহিলার নাম সুন্দরি লোহরা(৬৫)। বাড়ি নাগরাকাটা চাবাগানে । জঙ্গলের ভিতরে জখম অবস্থায় বসে ছিল বৃদ্ধা। চলাতো দুরের কথা এমনকি উঠে দাড়ানোর ক্ষমতাটুকু তার ছিল না। গভীর জঙ্গলের ধারে থাকায় কারো নজরে আসেনি ওই মহিলার। এরপর এদিন নাগরাকাটা থানার ওসি সঞ্জু বর্মন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি ওই মহিলাকে লক্ষ করেন। এরপরই তিনি সুলকাপাড়ার এক স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার আমিনুর হুসেনকে সাথে নিয়ে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে সুলকাপাড়া হাসপাতালে তার চিকিৎসা চলছে জক্ষম বৃদ্ধার। 
Read More

এবার করোনায় আক্রান্ত হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ

এবার করোনায় আক্রান্ত হলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।মঙ্গলবার রাতের  করোনা ভাইরাস সংক্রমনের পজেটিভ তালিকায় উঠে এলো এক চাঞ্চল্যকর নাম। বিধায়ক উদয়ন গুহ। জেলা প্রশাসন মারফত ইতিমধ্যেই নামের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সুতরাং কোচবিহার পৌরসভার পৌর প্রশাসক ভূষণ সিং এর পর দিনহাটার পৌর প্রশাসক তথা বিধায়ক উদয়ন গুহ করোনা সংক্রমিত।
Read More
চীনে খুলে গেল সিনেমা হলগুলি

চীনে খুলে গেল সিনেমা হলগুলি

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীন ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দে। এবার ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট দেশের বিভিন্ন সিনেমা হলগুলিও। সাংহাই, গুইলিন শহরগুলিতে সিনেমা হল খুলে দেওয়া হয়েছে। তবে সামাজিক দূরত্ব বজায় রেখেই চলবে সিনেমা দেখানো। যে সমস্ত অঞ্চলে বিগত ১৪ দিনে নতুন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যায়নি, সেই সমস্ত জায়গার সিনেমা হলের কর্মীরা থিয়েটারগুলিকে স্যানিটাইজ করছে যাতে সেখানে সিনেমা দেখানো যেতে পারে। তবে সিনেমা হল খোলা হলেও দর্শকদের জন্য বেশ কিছু বাধ্যবাধকতা রয়েছে।
Read More
ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন

ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন

ভারতের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন হতে চলেছে ঋষিকেশ রেলওয়ে স্টেশন। উত্তরাখণ্ডে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলওয়ে লাইন প্রকল্প অনুযায়ী বানানো এই স্টেশন। ভারতে এত সুন্দর রেলওয়ে স্টেশন আর কোথাও নেই। ভারতীয় রেলওয়ে ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেল প্রকল্পের কাজে দ্রুততা এনেছে। আর ২০২৪ থেকে ২০২৫ এর মধ্যে এই রেল প্রকল্প সম্পূর্ণ করার জন্য কোমর বেঁধে নেমেছে রেল। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিভেন্দ্র সিং রাওয়াত এই প্রোজেক্টের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেল মন্ত্রী পীযূষ গোয়েলের প্রশংসা করেছেন। মুখ্যমন্ত্রী জানান, যোগনগরী ঋষিকেশ রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রেনের যাতায়াত খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ১২৫ কিমি দীর্ঘ এই প্রোজেক্টে লাইন পাতার কাজ সমস্ত জায়গাতেই শুরু হয়ে যাবে বলে জানান তিনি। ঋষিকেশ…
Read More
দেশে প্রায় ১২ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত

দেশে প্রায় ১২ লাখের কাছাকাছি মানুষ করোনা আক্রান্ত

করোনা ভাইরাস সংক্রমণ বাড়িয়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে এই করোনা আক্রান্তের শিকার হয়েছে আরও ৩৭,৭২৪ জন এবং মৃত্যু হয়েছে ৬৪৮ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১১,৯২,৯১৫ জন। মোট করোনা আক্রান্তের মধ্যে কমপক্ষে ৭,৫৩,০৫০ জন মানুষ সুস্থ হয়ে উঠেছেন। তবে এখনও পর্যন্ত এদেশে মোট ২৮,৭৩২ জনের প্রাণ কেড়েছে করোনা। পরিসংখ্যান বলছে, ভারতে করোনা থেকে পুনরুদ্ধারের হার ৬৩.১২ শতাংশ এবং যতগুলো করোনা পরীক্ষা হচ্ছে তার মধ্যে করোনা পজিটিভের হার ১০.৯৯ শতাংশ।
Read More
বাজারে এল এইচপি’র নতুন গেমিং পোর্টফোলিয়ো

বাজারে এল এইচপি’র নতুন গেমিং পোর্টফোলিয়ো

আজকের দিনের গেমারদের জন্য এইচপি পেশ করল নতুন ওমেন ল্যাপটপস ও অ্যাক্সেসরিজ, ওমেন কম্যান্ড সেন্টারের আপডেটস এবং প্রথম ১৬” প্যাভিলিয়ন গেমিং ল্যাপটপ। এসবের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে গেমাররা উপলব্ধি করতে পারবেন যে তাদের ডিভাইস কী করতে পারে।  এইইচপি’র এই নতুন গেমিং পোর্টফোলিয়ো হচ্ছে ইন্ডাস্ট্রির এধরণের প্রথম হার্ডওয়্যার টেকনোলজি-সমৃদ্ধ যা গেমপ্লে এক্সপিরিয়েন্সকে নেক্সট লেভেলে পৌঁছে দেয় এবং কোনও সমঝোতা ছাড়াই দেয় অতুলনীয় পাওয়ার। নতুন এইচপি গেমিং পোর্টফোলিয়ো ও অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছে সকল এইচপি ওয়ার্ল্ড স্টোর্স ও অনলাইনে (স্টোর.এইচপি.কম/ইন)। এখন মানুষ যেহেতু বাড়িতেই বেশি সময় থাকছেন, তাই তাদের জন্য গেমিং বেনিফিটের সুবিধা বাড়িয়ে দিয়ে মনোরঞ্জন ও জেনারেল ওয়েল-বিয়িংয়ের নতুন নতুন পথ…
Read More
প্রায় ১১ ক্যারেটের হিরে মিলল মধ্যপ্রদেশের খনিতে

প্রায় ১১ ক্যারেটের হিরে মিলল মধ্যপ্রদেশের খনিতে

মধ্যপ্রদেশের পান্না জেলায় হিরের খনিতে মিলল ১০.৬৯ ক্যারেটের একটি বড় মাপের হিরে৷ সাম্প্রতিককালে এত বড় মাপের হিরে বিশ্বের কোথাও হয়তো পাওয়া যায়নি৷ পান্না জেলাটি মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ডে পড়ে৷ হিরের খনির জন্য এই জেলা বিখ্যাত৷ রানিপুর এলাকায় ওই খনির লিজ নিয়েছেন আনন্দীলাল কুশওয়া নামের এক ব্যক্তি৷ তিনি ১০.৬৯ ক্যারেটের হিরেটি জমা দিয়েছেন স্থানীয় ডায়মন্ড অফিসে৷ হিরটির আনুমানিক বাজারদর ৫০ লক্ষ টাকা৷ ওই হিরেটি এ বার নিলামে তোলা হবে৷ তারপর সেই অর্থ সরকারি কর ও রয়্যালটি বাদ দিয়ে টাকাটি তুলে দেওয়া হবে আনন্দীলালের হাতে৷
Read More
বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ নেপালের জলগ্রহণ এলাকা থেকে বিহারের তেরাই এলাকা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জনের মৃত্যু হল বিহারে৷ ৯ জন গুরুতর আহত হয়েছেন৷ বাঁকা জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের৷ এর পাশাপাশি বেলহরের চৌরা, শম্ভুগঞ্জের গদিমোহন, গিধোরা ও ভারতশিলা রয়েছে যেখানে এক এক জনের মৃত্যুর হয়েছে৷ জমুই জেলের ৩টি আলাদা পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে৷ সীমাঞ্চল, চম্পারণ ও মিথিলাঞ্চল জেলায় মৌসম বিভাগের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে৷ পাশাপাশি সমস্ত জেলার এনডিআরএফ ও এসডিআরএফ টিমগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে৷
Read More