আসাম

বাস মালিকদের বয়কট

বাস মালিকদের বয়কট

ডিজেলের অস্বাভাবিক মুল্য বৃদ্ধির জেরে বিগত কয়েকমাস ধরে বাসের ভাড়া বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাস মালিকরা। বারবার ভাড়া বাড়ানোর আবেদন জানিয়েও কোনও সুরাহা না মেলায় আপাতত অভিনব প্রতিবাদ শুরু করল বাস সংগঠনের সদস্যরা। আজ, ২৭ জুলাই পাম্পে গিয়ে ডিজেল ভরল না জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের বাস। জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দোপাধ্যায় জানিয়েছেন, "কেন্দ্রীয় সরকারের ক্রমাগত ডিজেলের মুল্য বৃদ্ধির প্রতিবাদেই এই সিদ্ধান্ত আমরা নিয়েছি। আমরা চাই সবাই এগিয়ে আসুক। বাকি সংগঠন একই রকম ভাবে প্রতিবাদ জানাক।" জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের তরফ থেকে বাকি সংগঠনের কাছেও আবেদন করা হচ্ছে তারা যেন এভাবে প্রতিবাদ করেন। এদিন…
Read More
টি-৯০ ট্যাঙ্ক নিয়ে প্রস্তত ভারতও

টি-৯০ ট্যাঙ্ক নিয়ে প্রস্তত ভারতও

সামরিক এবং কূটনৈতিক স্তরের আলোচনায় দুই দেশই বাহিনীকে পিছিয়ে নেওয়া এবং উত্তেজনা কমানোর কথা বললেও বাস্তবে দু' পক্ষই পরস্পরের গতিবিধির উপরে নজর রেখে চলেছে৷ সেই নীতি অনুসরণ করেই চিনের সঙ্গে সমান তালে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নিজেদের শক্তিবৃদ্ধি করছে ভারতীয় সেনা৷ পিছু হঠার কথা বললেও চিনে প্রায় ৫০ হাজার সেনার জমায়েত করে ফেলেছে চিন৷ তার সঙ্গে এয়ার ডিফেন্স রাডার বসানো, মাটি থেকে আকাশে নিক্ষেপ করার মিসাইলও সীমান্তের ওপারে নিয়ে এসেছে চিন৷ প্রতিপক্ষের সঙ্গে এঁটে উঠতে এবার ভারতও মিসাইল ছুড়তে সক্ষম এক স্কোয়াড্রন টি-৯০ ট্যাঙ্ক (১২টি), সেনা বহনে সক্ষম সশস্ত্র যান এবং ৪ হাজার সেনার পূর্ণ একটি ব্রিগেডকে দৌলত বেগ ওল্ডিতে মোতায়েন করা…
Read More
চীনা রাখির বয়কট

চীনা রাখির বয়কট

রাখিবন্ধন উৎসবে আর বাকি মাত্র কয়েকদিন। দেশজুড়ে পালন হবে রাখি বন্ধন উৎসব। কিন্তু সম্প্রতি লাদাখ সীমান্তে চিনের সঙ্গে যুদ্ধে শহীদ হন ২০ জন ভারতীয় সেনা। এই ঘটনায় চীনকে ধিক্কার জানিয়েই চীনা রাখির ব্যবহার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স। বাতিল হবে চীনা রাখি এমনটাই বার্তা দেওয়া হল দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স -র পক্ষ থেকে। এর জেরে চীন প্রায় ৪ হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে চলেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সংস্থা। প্রতি বছর সিএআইটি চীন থেক বিপুল রাখি আমদানি করে। ব্যবহার হবে স্বদেশী রাখি।
Read More
আজই ফ্রান্স থেকে পাঁচটি রাফাল আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে

আজই ফ্রান্স থেকে পাঁচটি রাফাল আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে

বহু প্রতীক্ষিত রাফাল যুদ্ধবিমান আসতে চলেছে ভারতীয় বায়ুসেনার হাতে। আজ, সোমবার ফ্রান্সের মেরিনিয়াক থেকে ভারতে দিকে রওনা দেবে পাঁচটি রাফাল ফাইটার জেট। বুধবার, হরিয়ানার আম্বালা বায়ুসেনা ঘাঁটিতে পৌঁছবে। সেখানে ‘গোল্ডেন অ্যারো’ ১৭ নম্বর স্কোয়াড্রনের অন্তর্ভুক্ত করা হবে পাঁচটি রাফালকে। সব প্রস্তুতি ঠিক থাকলে সাতদিনের মাথায় রাফাল পাঠিয়ে দেওয়া হবে পূর্ব লাদাখে। ৩৬টি রাফাল ফাইটার জেটের জন্য ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৫৯ হাজার কোটি টাকার চুক্তি হয়েছিল ২০১৬ সালের সেপ্টেম্বরেই। বায়ুসেনা সূত্রে খবর, ফ্রান্স থেকে পাঁচটি রাফাল উড়িয়ে আনবেন ভারতের পাইলটরা। মাঝে সাময়িক বিরতি নেবেন আবু ধাবির আল ধাফরা এয়ারবেসে। মাঝ আকাশে দু’বার জ্বালানি ভরা হবে ফাইটার জেটগুলিতে। রাফাল যুদ্ধবিমানের সঙ্গে…
Read More
ভারতের আশা জাগাচ্ছে “কোভ্যাকসিন”

ভারতের আশা জাগাচ্ছে “কোভ্যাকসিন”

সম্প্রতি দিল্লিতে এক ব্যক্তির উপর এই ভ্যাকসিনের ট্রায়াল করার পর ভ্যাকসিন “কোভ্যাকসিন” ভারতে বিপুল আশা জাগাচ্ছে। জানা গেছে তাঁর শরীরে কোন পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি হয়নি এবং ফলাফলে উৎসাহজনক। সম্প্রতি ভারত বায়োটেকের ভ্যাকসিন কোভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে বিপুল আশা জাগাচ্ছে। ২৪ জুলাই শুক্রবার প্রথম মানব দেহে প্রবেশ করানো হয় এই ভ্যাকসিন। দিল্লিতে ৩০ বছরের একব্যক্তি স্বেচ্ছায় এই ভ্যাকসিন গ্রহণ করেন। এদিন আরো ৫০ জনকে ভ্যাকসিনটি দেওয়া হয় এবং শনিবার দেওয়া হয় আরও ৬ জনকে। সাড়ে সাতশ জন স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে কোভ্যাকসিন, জানা যাচ্ছে এমনটাই । মানবদেহে প্রথম ধাপের পরীক্ষার পরে আশা জাগিয়েছে কোভ্যাকসিন, জানা গেছে এমনটাই।
Read More
আগুনে পুড়ে ছাই হল আমতলা টায়ারের গোডাউন

আগুনে পুড়ে ছাই হল আমতলা টায়ারের গোডাউন

শনিবার গভীর রাতে আগুন লাগে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার আমতলা ইমলি মার্কেটে। টায়ারের গোডাউনে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পুড়ে ছাই টায়ারের গোডাউন। আগুন দেখতে পেয়েই স্থানীয়রা খবর দেন দমকলে। রাত সওয়া ১২টা নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দু’টি ইঞ্জিন। তারপর প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা থেকে ছ’ঘণ্টার চেষ্টায় রবিবার ভোর বেলা আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলকর্মীরা প্রাথমিক ভাবে জানিয়েছেন, গোডাউনটিতে কোনও রকম অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সে কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তা ছাড়া শনিবার লকডাউন থাকার ফলে মার্কেট বন্ধ ছিল। তাই মূল যে মিটার, যেখান থেকে ৫০টির বেশি দোকানে বিদ্যুৎ…
Read More
কার্গিল বিজয় দিবস

কার্গিল বিজয় দিবস

২৬ জুলাই (১৯৯৯) দিনটি পালন করা হয় কার্গিল বিজয় দিবস ৷ এই দিনটি ভোলার নয় প্রত্যেক বছর এই দিনেই ভারতের শয়ে শয়ে বীর সৈনিকরা জাতির জন্য লড়াই করে বীরত্ব ও সাহসিকতার সঙ্গে শহিদ হয়েছিলেন। ২১ বছর আগে এই দিনটিতেই পাকিস্তানি সেনাদের আক্রমণ রুখে দিয়ে যুদ্ধে জয় হাসিল করে ভারতীয় সেনাবাহিনী ৷ প্রায় দু’মাস ধরে চলেছিল কার্গিল যুদ্ধ ৷ ওই যুদ্ধ প্রক্রিয়াকেই নাম দেওয়া হয় 'অপারেশন বিজয়'। প্রায় ৬০০ জন বীর সেনার বলিদানে শেষপর্যন্ত পাকিস্তানি সেনাদের পিছু হটতে বাধ্য করে ভারতীয় সেনাবাহিনী ৷ ভারতীয় সেনাকে এই যুদ্ধে সাহায্য করে ভারতীয় বায়ুসেনাও ৷ প্রত্যেক বছর ২৬ জুলাই পালন করা হয় কার্গিল বিজয়…
Read More
করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি

করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি

কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ। শনিবার প্রশাসক বোর্ডের সদস্য অতীন ঘোষ জানান, তোপসিয়ার হিন্দু কবরখানা চত্বরে একটি বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শহরের কোনও ব্যক্তি করোনায় মারা গেলে তার পরিজনরা এই কেন্দ্রে গিয়ে মৃত্যু শংসাপত্র, দাহ হওয়ার শংসাপত্র দেখালেই সংশ্লিষ্ট কেন্দ্র থেকে পাওয়া যাবে ওই মৃত ব্যক্তির অস্থি। কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম জানান, করোনায় মৃত ব্যক্তির পরিজনদের হাতে তুলে দেওয়া হবে অস্থি।
Read More
ভারতে করোনায় আক্রান্ত ৪৮ হাজার

ভারতে করোনায় আক্রান্ত ৪৮ হাজার

২৬ রবিবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১৩,৮৫,৫২২। ভারতে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ৪,৬৭,৮৮২। সংক্রমণে এ যাবৎ দেশে মৃত্যু হয়েছে ৩২,০৬৩ জনের। আর এখনও পর্যন্ত সুস্থ হয়েছে মোট ৮,৮৫,৫৭৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮,৬৬১ জন। মৃত্যু হয়েছে ৭০৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩৬,১৪৫ জন। ভারতে এখন সুস্থতার হার ৬৩.৯২ শতাংশ। আর মৃত্যুহার ২.৩১ শতাংশ। ভারতের কোভিড পরিসংখ্যানে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে বাণিজ্যনগরী মুম্বই। এখন মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৬,৩৬৮। মৃত্যু হয়েছে ১৩,৩৮৯ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ২,০৭,১৯৪। মহারাষ্ট্রে এখন অ্যাকটিভ কেসের সংখ্যা ১,৪৫,৭৮৫। দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। দক্ষিণের এই রাজ্যে করোনা আক্রান্তের…
Read More
গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

কলকাতা: শনিবার রাজ্যে দু'হাজার ছাড়িয়েছে সংক্রমণ । জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ২৪০৪ জন, মৃত ৪২। কলকাতায় একদিনে সংক্রমিত ৭২৭। সুস্থতার সংখ্যা প্রতি লক্ষে বেড়েছে। প্রতি দশ লক্ষে নমুনা পরীক্ষা হয়েছে ৮৭৬৮ জনের। গত সোমবার নবান্ন থেকে স্বরাষ্ট্রসচিব সকলকে সতর্ক করে দিয়ে ঘোষণা করেন যে, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, খুবই শোচনীয় অবস্থা শহর কলকাতার। এই সংক্রমণ রুখতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দুই দিন করে কড়া লকডাউন বলবৎ থাকবে রাজ্যে। এই লকডাউনে একমাত্র ওষুধের দোকান ও হাসপাতালগুলো ছাড়া বন্ধ বাকি সব। আজকের (শনিবার ২৫ জুলাই) মতোই আগামী বুধবারও (২৯ জুলাই) রাজ্যে লকডাউন জারি রাখা হবে। আপাতত এই দুই দিন…
Read More