আসাম

করোনার চাপ সামলাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা  হাসপাতাল

করোনার চাপ সামলাতে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল

শিলিগুড়ি তথা দার্জিলিং এ করোনা নিয়ন্ত্রনে আনা তো যাচ্ছেই না বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংখ্যা।শিলিগুড়িতে সেফ হাউস তৈরির কথা বলা হলেও পরিকাঠামো যে সন্তুষ্টি জনক নয় তা হাড়ে হাড়ে টের পাচ্ছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর।আর তাই এমন অবস্থায় তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতালও ।জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে জেলা হাসপাতালে আরো প্রায় একশো আইসোলেশন ওয়ার্ড রাখা হচ্ছে। কোনো রোগীর করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে ওই রোগীকে আইসলেশন ওয়ার্ডে ট্রান্সফার করা হবে বলে জানা গিয়েছে
Read More
রাজ্যজুড়ে পালিত হল বিদ্যাসাগরের প্রয়াণ দিবস

রাজ্যজুড়ে পালিত হল বিদ্যাসাগরের প্রয়াণ দিবস

করোনা ও লকডাউনের আবহেও রাজ্যের নানা জায়গায় পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ১৩০ তম প্রয়াণ দিবস। বাংলা ভাষার সৃষ্টিতে ও গদ্যচর্চা বিকাশে তাঁর অবদান আজকের দিনে আরো বেশি করে আলোচনা যোগ্য ।সমাজসংস্কারক বিদ্যাসাগরের জীবন,শিক্ষা,কর্ম তাঁকে অনন্য স্থানে অধিষ্ঠিত করেছে।আজ শিলিগুড়ির কলেজপাড়া বিদ্যাসাগর শিশু উদ্যানে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে তাঁকে স্মরণ করেন ।এছাড়াও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত স্থানে বিদ্যাসাগরের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানান।তাঁর এই প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সহ রাজ্যের বিশিষ্ট মানুষরা
Read More
আজ ভারতে শুভ পদার্পন রাফালের

আজ ভারতে শুভ পদার্পন রাফালের

ফ্রান্স থেকে আজ এসে পৌঁছচ্ছে পাঁচটি রাফাল৷ চিনের সঙ্গে সীমান্ত বিবাদের মধ্যেই রাফালের আগমণ ভারতীয় বায়ুসেনার কাছে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ ঘটনা৷ ভারতীয় বায়ুসেনার ইতিহাসে রাফালের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে স্মরণীয় ঘটনাও হতে চলেছে৷ কিন্তু বর্তমান পরিস্থিতি একেবারেই অন্যরকম৷ কারণ ২০১৬ সালে যখন ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ফ্রান্সের থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করে ভারত, তখনও কেউ ভাবেনি যে চিনের সঙ্গে ভারতের সম্পর্কের কয়েক বছরের মধ্যেই এতখানি অবনতি হবে৷ প্রথম দফায় ভারতে আসা রাফালগুলিকে আপাতত পশ্চিমবঙ্গের হাসিমারা এবং হরিয়ানার আম্বালার বিমান ঘাঁটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বর্তমান পরিস্থিতিতে রাফালগুলি চলে আসার পরই সেগুলিকে কাজে লাগাতে শুরু করার পরিকল্পনা রয়েছে বায়ুসেনার৷
Read More
ঘণ্টার মধ্যে লকডাউনের তালিকা বদল,ধন্দ রাজ্যজুড়ে

ঘণ্টার মধ্যে লকডাউনের তালিকা বদল,ধন্দ রাজ্যজুড়ে

লকডাউনের তারিখ নিয়ে চরম ধন্দ রাজ্যজুড়ে। ঘণ্টার মধ্যে ফের সেই তালিকা বদল করেন তিনি। তবে এখানেই শেষ নয়। মঙ্গলবার রাতে আবারও বদলালো লকডাউনের দিন। সরকারের তরফে টুইট করে জানানো হল, ২ আর ৯ তারিখ পূর্ব ঘোষণা অনুযায়ী লক়ডাউন বহাল থাকছে না রাজ্যে। টুইট করে সরকারি ভাবে যে ঘোষণা করা হয়েছে ২ এবং ৯ অগস্ট লকডাউন থাকবে না, তার কারণও ব্যাখ্যা করা হয়েছে। লেখা হয়েছে, রাজ্যজুড়ে লকডাউনের তালিকা ঘোষণা করার পরে বিভিন্ন গোষ্ঠীর তরফে তারিখ বদলের অনুরোধ এসেছে সরকারের কাছে। কারণ কিছু বিশেষ সম্প্রদায়ের উৎসব ও অনুষ্ঠান পড়েছে এই দুই দিন। তাই সাধারণ মানুষের ভাবাবেগকে গুরুত্ব দিয়ে ২ ও ৯ অগস্ট–…
Read More
শেষ হতে চলেছে ভারতীয় রেলের ১৬০ বছরের ঐতিহ্য

শেষ হতে চলেছে ভারতীয় রেলের ১৬০ বছরের ঐতিহ্য

করোনার এবার কোপের মুখে শতাব্দী প্রাচীন ডাক ব্যবস্থায়। রেলের বাড়তি খরচ কমাতে এবার রেলের তরফে নেওয়া হল আরও এক কঠোর সিদ্ধান্ত। দ্রুত অবলুপ্তির পথে মেসেঞ্জার পদ। ডাক মেসেঞ্জারদের মাধ্যমে বার্তা দেওয়া নেওয়ার পরিবর্তে যে কোনও যোগাযোগের জন্যে ভিডিয়ো কনফারেন্সিংয়ের সুবিধে ব্যবহার করতে। এর ফলে শুধু কর্মী সংখ্যা কমবে তাই নয়, পরিবহণ, স্টেশনারি, ফ্যাক্স ইত্যাদি বাবদ খরচও কমানো যাবে বলেই ধারণা রেল বোর্ডের। রেলের এক উচ্চ পদস্থ আধিকারিক জানিয়েছেন, করোনা সংক্রমণ থাবা বসানোর পরই বন্ধ করে দেওয়া হয়েছিল স্বাভাবিক রেল পরিষেবা। বর্তমানে শুধু হাতে গোনা কয়েকটি বিশেষ ট্রেন চলছে। এমন অবস্থায় মে মাসেই রেলের আয় কমেছে প্রায় ৫৮ শতাংশ। ২৬ জুলাই…
Read More
সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা হতে পারে

সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা হতে পারে

করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা যায় কি না ভেবে দেখবে সরকার।’ স্কুল – কলেজ খোলা নিয়ে সরকার একটা প্রাথমিক পরিকল্পনা করেছে। মমতা জানান, স্কুল খুললেও রোজ স্কুলে যেতে হবে না পড়ুয়াদের। একদিন পর একদিন পঠনপাঠন হবে প্রতিটি ক্লাসে। এভাবেই পুজোর ছুটি পর্যন্ত চলবে পঠনপাঠন। গোটা পরিকল্পনার বাস্তবায়ন নির্ভর করছে করোনা পরিস্থিতি কোন দিকে গড়ায় তার ওপর।
Read More
একাধিক ক্ষেত্রে মমতাকে বিধলেন ধনকড়

একাধিক ক্ষেত্রে মমতাকে বিধলেন ধনকড়

মমতাকে কড়া চিঠি দিয়ে একাধিক অভিযোগে বিদ্ধ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি বলেন, সোমবার যে ভাবে প্রধানমন্ত্রীর সামনে তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মমতা এনেছেন তা মুখ্যমন্ত্রীসুলভ নয়। তিনি বলেন, ‘তিনি যে অসহযোগিতা করছেন এই অভিযোগ কখনও তাঁকে করেননি মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই অভিযোগ ভিত্তিহীন।’ সঙ্গে রাজ্যপালের দাবি, পশ্চিমবঙ্গের মানুষের স্বর দমিয়ে রাখতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। ক্রমশ পুলিশ শাসিত রাজ্যে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। এমনকী পশ্চিমবঙ্গের বহু শীর্ষ পুলিশর্তার সম্পত্তির হিসাব নিলে অনেক সত্য সামনে আসবে বলে দাবি করেছেন তিনি।  রাজ্যপালের আশঙ্কা, পশ্চিমবঙ্গ একটি পুলিশ শাসিত রাজ্যে পরিণত হতে চলেছে।
Read More
হারিকেন হান্নার কারণে লন্ডভন্ড টেক্সাস উপকূল

হারিকেন হান্নার কারণে লন্ডভন্ড টেক্সাস উপকূল

বিধ্বংসী গতিতে টেক্সাস উপকূলে আছড়ে পড়ল হারিকেন হান্না। হারিকেন হান্না ক্যাটাগরি ওয়ান ঘূর্ণিঝড় হিসেবে ৮০ মাইল বেগে টেক্সাস উপকূলে আঘাত হানে। এবং ঘূর্ণিঝড়টি ঘন্টায় আট মাইল বেগে পশ্চিম দিকে এগিয়ে যায়। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ছিল টেক্সাসের পোর্ট ম্যান্সফিল্ড থেকে ৫০ মাইল পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ব্যাপক ক্ষয়ক্ষতি সেখানে। ইতিমধ্যে শুরু হয়েছে উদ্ধারকাজ। কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের কারণে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বিপর্যয় মোকাবিলা দলকে। ঘূর্ণিঝড় হান্নার আঘাতের পর টেক্সাসের গভর্নর গ্রেগ আ্যবোট উদ্ধার কর্মীদের দ্রুত কাজ চালানোর জন্যে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে জরুরি অবস্থা ঘোষণার অনুরোধ করেছেন গভর্নর।
Read More
৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার  ঘোষণা রাজ্যের

৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার ঘোষণা রাজ্যের

শ্চিমবঙ্গে কবে খুলতে পারে স্কুল-কলেজ? অবশেষে তার আভাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘সেপ্টেম্বরে স্কুল-কলেজ খোলা যায় কি না ভেবে দেখবে সরকার।’ স্কুল-কলেজ খোলার প্রশ্ন নেই। আগে থেকে ৩১ অগাস্ট পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এর পর তিনি জানান, স্কুল – কলেজ খোলা নিয়ে সরকার একটা প্রাথমিক পরিকল্পনা করেছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে ৫ সেপ্টেম্বর সর্বপল্লি রাধাকৃষ্ণনের জন্মদিন থেকে ফের শুরু হতে পারে পঠনপাঠন।
Read More
রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

রাম মন্দিরের জন্য মহা যজ্ঞ শুরু তারাপীঠে, জীবিত কুণ্ডের জল ও মহাশ্মশানের জল যাবে অযোধ্যায়

অযোধ্যায় রাম মন্দির নির্মানের জন্য মহাযজ্ঞের আয়োজন করা হল তারপীঠ মন্দিরে। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই আয়োজন করা হয়।। তারাপীঠের জীবিত কুন্ডের জল, দ্বারকা নদীর জল ও তারাপীঠের মহাশ্মশানের জল পাঠানো হবে অযোধ্যায় । অযোধ্যায় রামমন্দির নির্মান হেতু মৃত্তিকা পুজো করা হল সিদ্ধপীঠ তারাপীঠে । সেই উপলক্ষ্যে একটি মহাযজ্ঞের আয়োজন করা তারাপীঠ মন্দির চত্বরে ।
Read More