আসাম

নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

"ভারতের কর ব্যবস্থার সংশোধন ও সরলীকরণ" করে দেশের মানুষের কর প্রদান পদ্ধতিকে আরও সহজ করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে, প্রধানমন্ত্রী “স্বচ্ছ করব্যবস্থা - স্বচ্ছ করদাতাদের সম্মান” নামক একটি নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, "করবিভাগের সব কর্মী ও আধিকারিকদের শুভ কামনা জানিয়ে আমি এই নয়া ব্যবস্থার উপর থেকে পর্দা উন্মোচন করছি। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হবে। এই নতুন ব্যবস্থার মাধ্যমে করদানে জটিলতা আরও কমবে। করদাতাদের সুবিধা হবে এই প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ফেসলেস অ্যাসেসমেন্ট, ফেসলেস অ্যাপিল ও ট্যাক্সপেয়ার চার্টারের সুবিধা পাবেন গ্রাহকরা। অর্থাৎ কোনও সমস্যার ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপ ছাড়াই সমাধান পাবেন করদাতারা। করদানের ক্ষেত্রেও…
Read More
করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপালদাস

করোনা আক্রান্ত রাম মন্দির ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপালদাস

করোনায় আক্রান্ত হলেন রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান মহন্ত নৃত্য গোপালদাস। কৃষ্ণ জন্মাষ্টমী উদযাপনের জন্য মথুরার সীতারাম মন্দিরে ছিলেন ৮৪ বছরের মহন্ত। বৃহস্পতিবার সকালে তাঁর শ্বাসকষ্ট হচ্ছিল, ছিল জ্বরও। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব আওয়ানিশ আওয়াস্তি বলেন, 'মহন্ত নৃত্য গোপালদাসের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।‘ উনি গত ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজোর অংশগ্রহণ করেছিলেন।
Read More
লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা  যুবকের

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা যুবকের

লোনের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সালুগারায় । জানা গিয়েছে লকডাউনের আগে এক মাইক্রোফিনান্স কোম্পানির কাছ থেকে প্রায় ত্রিশ হাজার টাকা লোন নেন বিকি প্রসাদ কানু নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি চায়ের দোকান করত ফুটপাথে । লোনের টাকার অনেকটা পরিশোধও করে ওই ব্যক্তি। তার পর মার্চ থেকে লকডাউন শুরু হওয়ায় কর্মহীন হয়ে পড়ে বিকি প্রসাদ । ফলে লোনের টাকা দিতে পারছিল না সে ।এদিকে টাকা পরিশোধ করতে মানসিক চাপ দিতে থাকে লোন কোম্পানি । অবশেষে মানসিক চাপে বিপর্যস্ত তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় আজ । পরিবার সূত্রে জানা গিয়েছে কানু ও তার পরিবারকে…
Read More
সঙ্কট কাটেনি প্রাক্তন রাষ্ট্রপতির, ভুয়ো খবরে বিরক্ত অভিজিৎ

সঙ্কট কাটেনি প্রাক্তন রাষ্ট্রপতির, ভুয়ো খবরে বিরক্ত অভিজিৎ

 সঙ্কট এখনও কাটেনি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। তাঁর অবস্থা এখনও স্থিতিশীল । সোমবার তাঁর অস্ত্রোপচার হওয়ার পরেই চিকিৎসকরা জানিয়েছিলেন প্রণববাবুর শারীরিক অবস্থা উন্নতি হতে আরো সময় লাগবে ।উল্লেখ্য রবিবার রাতে প্রণব বাবু বাথরুমে পড়ে গিয়ে মাথায় চোট পান।সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।ডাক্তারবাবুরা জানিয়েছেন মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে। সমস্ত রিপোর্ট খতিয়ে দেখে হাসপাতাল কর্তৃপক্ষ অপারেশনের সিদ্ধান্ত নেন।তাঁকে এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতালের তরফে জানানো হয়, অপারেশনের মাধ্যমে ওই জমাট বাঁধা রক্ত বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু কোনও মতেই রক্তক্ষরণ না কমায় নতুন করে জটিলতা তৈরি হয়। তার জেরেই ক্ষতস্থানের রক্তক্ষরণ বন্ধ করতে…
Read More
রাফাল মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে লাদাখ সীমান্তে

রাফাল মোতায়েনের প্রস্তুতি চালাচ্ছে লাদাখ সীমান্তে

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের লাল ফৌজের সঙ্গে সীমান্ত সংঘাত থামেনি। বরং নতুন করে আকসাই চিন ও তিব্বতে চিনা সেনার তৎপরতা লক্ষ্য করা গেছে। লাদাখ সীমান্তে মোতায়েনের জন্য জোরকদমে প্রস্তুতি চালাচ্ছে রাফাল ফাইটার জেট। রাতের বেলা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় কড়া নজরদারির জন্য পাঠানো হবে রাফাল যুদ্ধবিমানকে। রাফাল পৌঁছনোর আগে ভারতের তৈরি দুটি লাইট কমব্যাট হেলিকপ্টারকে সীমান্তে পাঠানো হয়েছে। বায়ুসেনা জানাচ্ছে, অ্যাপাচে ও চিনুক কপ্টারের চেয়েও দ্রুতগামী ও আক্রমণাত্মক এই এলসিএইচ কপ্টার গালওয়ান উপত্যকা, পাহাড়ি ফিঙ্গার এলাকাগুলোর উপর দিনে-রাতে চক্কর কাটবে। প্রয়োজন হলে কীভাবে মিসাইল ছুড়তে হবে শত্রু ঘাঁটিতে তার প্রশিক্ষণও চলছে। বায়ুসেনা সূত্র জানাচ্ছে, রাফালের বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ এয়ার-টু-এয়ার মেটিওর মিসাইল ও…
Read More
হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর

হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর

বুধবার সন্ধ্যাবেলাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হল কংগ্রেস মুখপাত্র রাজীব ত্যাগীর। বিকালবেলাতেও তিনি বেঙ্গালুরু দাঙ্গা নিয়ে টিভিতে বিতর্কে অংশ নিয়েছিলেন। তারপরেই আচমকা বড়সড় হার্ট অ্যাটাক হয় তাঁর। সাতটার সময় মৃত্যু হয় এই প্রৌঢ় রাজনীতিবিদর। রাজীব ত্যাগীর মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছে কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল।  উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিবাসী রাজীব ত্যাগী ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। একই সঙ্গে উত্তর প্রদেশে দলের মিডিয়ার দায়িত্বে ছিলেন রাজীব ত্যগী। এই নেতা নিজের সাবলীল বক্তব্যের মাধ্যমে সুচারু ভাবে দলের কথা সবার কাছে তুলে ধরতেন। রাজীব ত্যাগির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা। শেষ বিতর্কে তাঁর সামনে ছিলেন সম্বিত পাত্র। তিনিও টুইটারে নিজের হতাশা ও শোক ব্যক্ত করেছেন। তাঁর…
Read More
জুড়ে যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

জুড়ে যাচ্ছে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর

মেট্রোয় চেপে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পে এখন চলছে ফিনিশিং টাচ। কালীপুজোর সময়ই চালু হয়ে যেতে পারে নতুন রুট। খুব তাড়াতাড়ি মেট্রো-সফর চালু হবে কালীঘাট থেকে দক্ষিণেশ্বর। উৎসবের মরশুমে উপহার পেতে পারে কলকাতা। রেল স্টেশন থেকে সহজেই পৌঁছনো যাবে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মন্দিরের আদলে হবে মেট্রো স্টেশন। প্রায় এক দশক আগে দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের সূচনা হয়। জমি জটের কারণে দীর্ঘ সময় লাগে এই মেট্রোরকাজশেষ হতে। ৬০০ কোটি টাকা খরচ হয় ৪ কিলোমিটার যাত্রাপথের জন্য প্রায়। কিছুদিনের মধ্যে শুরু হবে ট্রায়াল রান। কালীপুজোর সময়, এই মেট্রো প্রকল্প চালু করতে চায় রেলমন্ত্রক।
Read More
বেলুড় মঠের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা

বেলুড় মঠের দুর্গোৎসবের প্রস্তুতির সূচনা

হাওড়া: জন্মাষ্টমীর পুজোর দিন মা দুর্গার কাঠামো পুজো দিয়েই শুরু হয় দুর্গোৎসবের সূচনা৷ এই নিয়ম মেনেই করোনা আবহে বেলুড় মঠে শুরু হয়ে গেল ২০২০ সালের দূর্গা পূজার প্রস্তুতি৷ করোনা প্রাদুর্ভাবে ইতিমধ্যে দ্বিতীবার ভক্ত সাধারণের জন্য বন্ধ আছে মঠের দরজা, তারই মধ্যে দূর্গা পূজার সূচনা হলেও ভক্তদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে মঠে দূর্গা পূজায় অংশগ্রহণের বিষয়টা নিয়ে৷ আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে পরের সপ্তাহ থেকেই শুরু হবে মা দূর্গার মূর্তি তৈরির কাজ৷ আজ সকালেই মূল মন্দিরে জন্মষ্ঠমী পুজোর পর মন্দিরেই পুজো করা হলো মা দুর্গার কাঠামো, সব কিছু ঠিক থাকলে…
Read More
কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত বর্মনের বাড়িতে আবার তল্লাশি চালাল কোচবিহার পুলিশ

কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত বর্মনের বাড়িতে আবার তল্লাশি চালাল কোচবিহার পুলিশ

কোচবিহারের স্বঘোষিত মহারাজ অনন্ত বর্মনের বাড়িতে আবার তল্লাশি চালাল কোচবিহার পুলিশ। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।তার মধ্যে গুরুত্বপূর্ণ মামলা সরকারি জমি বাজেয়াপ্ত করা।গত কয়েকবছর ধরেই স্বঘোষিত এই মহারাজের নামে মামলা রয়েছে।অনন্ত শিবিরের অনুগতরা যদিও অভিযোগ করে জানায় যে গ্রেটার কোচবিহারের এই নেতা অনন্ত বর্মন যেহেতু বিজেপি ঘনিষ্ট তাই রাজ্য সরকার ও তৃণমূল ইচ্ছাকৃতভাবে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। কোচবিহার পুলিশ যদিও এবিষয়ে কিছু জানায়নি ।পুলিশের এক আধিকারিকের কথায় এই মামলা অনেকদিন ধরে চলছে।পুনরায় এই মামলা সম্পন্ন করার জন্য তাদের এই অভিযান বলে জানা গেছে।গত রবিবার থেকে অনন্ত মহারাজ কে নিয়ে রীতিমত রাজ্য রাজনীতি তোলপাড়
Read More
শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রম এবং শিলচর শঙ্কর মঠ ও মিশনে পালিত হল  জন্মাষ্টমী

শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রম এবং শিলচর শঙ্কর মঠ ও মিশনে পালিত হল জন্মাষ্টমী

সমগ্ৰ বিশ্বে চলছে করোনা রোগের প্রভাব।ঝুলন যাত্রার রেশ কাটতে না কাটতেই আসমুদ্রহিমাচল উদযাপিত হয় জন্মাষ্টমী। জন্মাষ্টমী যেন ভক্তের কাছে শ্রীকৃষ্ণের নবজন্ম। তাই এর সঙ্গে জড়িয়ে আছে আবেগ, ভক্তি ও ভালোবাসা। পিছিয়ে নেই শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রম এবং শিলচর শঙ্কর মঠ ও মিশন। শিলডুবি শঙ্করজ্যোতি গীতাশ্রম এবং শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিঙ্ঘানানন্দ ব্রহ্মচারী মহারাজ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালন সম্পর্কে বলেন, সেদিন ১১ আগস্ট তথা মঙ্গলবার সকাল ব্রহ্মমূহুর্তে মঙ্গল আরতি, গুরুবন্দনা, কীর্তন, সকাল সাতটায় শ্রীশ্রী চন্ডিকা, সকাল দশটায় গীতা পাঠ, সন্ধান প্রার্থনা, রাত্রী আটটায় অষ্টমীব্রত কথা আলোচনা, রাত্রি নয়টায় সঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা চৌধুরী, বিশাল চৌধুরী,বিপাশা দে,মন্টি দে, রাত্রি দশটায়…
Read More