আসাম

স্নাতকে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশ

স্নাতকে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশ

বেশ কয়েক দিন হল, স্নাতক স্তরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য এবার অনলাইন ফর্ম ফিলআপ প্রক্রিয়ায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না। কিছু জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ আসছিল। এবার ভিডিও বার্তা দিয়ে কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেছেন, সরকারি বা সরকার পোষিত কলেজগুলি অনলাইনের ফর্ম ফিলআপ এবং প্রসপেক্টাস বাবদ কোনও অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না। যে বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকের পঠনপাঠন হয় তাদের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছেন পার্থবাবু।
Read More
ঘরে বসেই রেল- এর টিকিট বুকিং

ঘরে বসেই রেল- এর টিকিট বুকিং

ভারতীয় রেলের কর্মীদের টিকিট এবং অনলাইন পাস বুকিং প্রক্রিয়ার জন্য চালু হল রেলের ই-পাস মডিউল। অনলাইনে এই মডিউলের সূচনা করলেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার। রেল বোর্ড জানিয়েছে, ই-পাস সহ মোট একুশটি মডিউল তৈরি করবে সিআরইএস। এই ই-পাস মডিউলের সাহায্যে ঘরে বসেই আইআরসিটিসি ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট বুকিং এবং রেলের পাস সংরক্ষণ করতে পারবেন কর্মীরা। এতদিন পর্যন্ত এই সমস্ত কাজের জন্য রেলকর্মীদের দফতরে এসে দীর্ঘ সময় নিয়ে তদ্বির করতে হত। নতুন ব্যবস্থায় সেই সমস্যার সুরাহা হল বলে জানিয়েছে রেল বোর্ড। 
Read More
নিউটাউনে আয়োজিত হল দুইদিনব্যাপি সাইকেল রেস

নিউটাউনে আয়োজিত হল দুইদিনব্যাপি সাইকেল রেস

বৃহস্পতিবার নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের তরফে দুইদিনব্যাপি একটি সাইকেল রেসের আয়োজন করেছে। একটি স্বেচ্ছাসেবী সংস্থা এলাকার বাসিন্দাদের নিয়ে স্বাধীনতা দিবসের দিনে এই সাইকেলিং এর অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানিয়েছেন নিউটাউন কলকাতা উন্নয়ন সংস্থা। রেসটি নিউটাউন বিসনেজ ক্লাব থেকে বিশ্ব বাংলা গেট পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। নিউটাউনের ১৫ মহিলা বাসিন্দারা অংশগ্রহন করেছিলেন এই রেসটিতে। দ্বিতীয়দিন, অর্থাৎ শুক্রবার সাধারণভাবে সাইকেলিং হবে নিউটাউন ক্লক টাওয়ার থেকে ইকো পার্ক পর্যন্ত। বর্তমানে নিউটাউনে ১১ কিমি সাইকেলের ট্র্যাক রয়েছে। ওই রাস্তাটি ২০ কিমি পর্যন্ত সম্প্রসারণ করার চিন্তাভাবনা করা হচ্ছে। সাইকেল চালালে সামাজিক দুরত্ব বজায় রাখা সম্ভব। তাই এই পরিবহন ব্যবস্থাটিকে জনপ্রিয় করার জন্য বাইসাইকেল ট্রেনিং ক্যাম্প…
Read More
অবশেষে করোনা যুদ্ধে জয়ী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ !

অবশেষে করোনা যুদ্ধে জয়ী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ !

অবশেষে করোনা যুদ্ধে জয়ী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তির খবর দিল্লির সাউথ ব্লকে । কয়েকদিন আগেই করোনা রিপোর্ট পজেটিভ আসে তাঁর । তারপর চিকিৎকদের পরামর্শে ভর্তি হয়েছিলেন মেদান্ত হাসপাতালে। সেকথা নিজেই টুইট করে জানিয়েছিলেন তিনি। আজ ফের টুইট করে তাঁর নোভেল জয়ের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। টুইট করে তিনি লিখেছেন, “আজ আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই।” এই সময় যাঁরা তাঁর স্বাস্থ্যের শুভকামনা করে পরিবারের সাহস বাড়িয়েছেন, তাঁদেরও সকলকে ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহ। তবে চিকিৎসকের পরামর্শ মতো এখন কয়েকদিন হোম আইসোলেশনেই থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Read More
‘এক দেশ, এক হেলথ কার্ড’,  আগামীকাল  ঘোষণা পারেন প্রধানমন্ত্রী

‘এক দেশ, এক হেলথ কার্ড’, আগামীকাল ঘোষণা পারেন প্রধানমন্ত্রী

এক দেশ এক রেশন কার্ডের আদলে এবার এক দেশ এক হেলথ কার্ড ব্যবস্থা চালু করার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী ১৫ অগাস্ট এই ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার ৷ পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় তথ্য একটিই প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে৷ এর পাশাপাশি আধার কার্ডের মতো প্রত্যেক নাগরিকের হেলথ আইডি কার্ড তৈরি করা হবে ৷ এই তথ্যভান্ডারে চিকিৎসকদের তালিকা সহ দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে৷ এই প্রকল্পে প্রত্যেক নাগরিককেই একটি করে হেলথ কার্ড তৈরি করতে হবে৷ ভবিষ্যতে সমস্ত রকমের টেস্টএবং চিকিৎসা করালে তার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট কার্ডের নম্বরে সংরক্ষিত থাকবে৷এর…
Read More
স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নজরদারি পুলিশের

স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি নজরদারি পুলিশের

আগামীকাল দেশের ৭৪তম স্বাধীনতা দিবস । দেশের সব মানুষ মাতবে স্বাধীনতা দিবস উদযাপনে।যদিও এবার সেই আমোদে কিছুটা ভাঁটা পড়বে করোনার জন্য।তবুও এই স্বাধীনতা দিবসে শিলিগুড়ি জুড়ে বাড়তি সতর্কতা নিচ্ছে পুলিশ ।শিলিগুড়ি শহরের নানা স্থানে শুরু হয়েছে তল্লাশি।শহরে ঢোকার সমস্ত রাস্তায় গাড়িগুলিতে চলছে নাকা চেকিং, শপিং মল গুলিতেও চলছে চেকিং। নেপাল সীমান্ত থেকে আসা সমস্ত গাড়িকে থামিয়ে চলছে চেকিং । পুলিশ সূত্রে জানা গিয়েছে আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে । নজরদারি বাড়ানো হয়েছে । জাতীয় সড়ক হয়ে শহরে প্রবেশ করা গাড়ি গুলিকে তল্লাশি করা হচ্ছে । কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি নজরদারি ও তল্লাশি…
Read More
কলেজের ফর্ম ফিলাপে লাগবে না কোনো ফী, ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

কলেজের ফর্ম ফিলাপে লাগবে না কোনো ফী, ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

কলেজ ,বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক স্তরের ভর্তির ফর্ম ফিলাপ শুরু হয়ে গিয়েছে । অন্যদিকে করোনা পরিস্থিতিতে টালমাটাল দেশের অর্থনৈতিক অবস্থা । গত ১০ আগস্ট থেকে শুরু হওয়া রাজ্যের সমস্ত সরকার ও সরকার পোষিত কলেজ -বিশ্ববিদ্যালয় গুলি ফর্ম ফিলাপ ও বিভিন্ন তথ্যাদি আপলোড করতে নিতে পারবে না কোনো ফি , এমনটাই জানা গেছে শিক্ষামন্ত্রীর কথায় । রাজ্য সরকার আগেই নির্দেশ দিয়েছিল, কোভিড পরিস্থিতির জন্য এবার অনলাইন ফর্ম ফিলআপ প্রক্রিয়ায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না । কিছু জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ আসছিল। বৃহস্পতিবার ভিডিও বার্তা দিয়ে ফের একবার কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন শিক্ষামন্ত্রী…
Read More
দেশে একদিনে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ৫০০ মানুষ

দেশে একদিনে করোনায় আক্রান্ত ৬৪ হাজার ৫০০ মানুষ

গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি নতুন সংক্রমণ ধরা পড়ছিল। গতকাল বৃহস্পতিবার রেকর্ড ভেঙে আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার মানুষ। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় ভাইরাস সংক্রামিত হয়েছে ৬৪ হাজার ৫৫৩ জন। সেই সঙ্গেই দেশের মোট কোভিড পজিটিভ রোগীর সংখ্যা পৌঁছে গেছে ২৪ লাখ ৬১ হাজার ১৯০ জনে। খানিকটা থামল সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জন কোভিড রোগীর। মারণ ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা এখন ৪৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুহার ২ শতাংশের নিচে নেমে গেছে। গতকালের হিসেবে ১.৯৬% ছিল। আজ তা আরও সামান্য কমে হয়েছে ১.৯৫ শতাংশ। অন্যদিকে…
Read More
অন্য এক চিত্র উঠে এল ব্যস্ত রাস্তা বড়বাজারের

অন্য এক চিত্র উঠে এল ব্যস্ত রাস্তা বড়বাজারের

বড়বাজারের ব্যবসায়ী সমিতির দেওয়া হিসেব অনুযায়ী ১০,০০০ কোটি টাকার ক্ষতি হয়েছে শেষ চার মাসে। মন্দায় ধুঁকছে বড়বাজার। সারাবছর বড়বাজারের অলিগলিতে চরম ব্যস্ত থাকে। প্রতিটি গলির প্রতিটি দোকান ব্যস্ত থাকত। সকাল সন্ধ্যে খদ্দেরের ভিড় লেগে থাকত। কোথাও কাপড়ের বিনিকিনি কোথাও আবার কাঁচামালের দরদাম চলে। স্থানীয় ব্যবসায়ীদের হিসেব অনুযায়ী প্রতিদিন প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা হত। করোনা মহামারির কারণে বড়বাজারের ব্যবসায়ে নেমে এসেছে মন্দার জোয়ার। সেই দর নেমে এসেছে দিনে ৩ থেকে ৪ কোটি। ব্যবসায় এত মন্দা কখনও কোন বিপর্যয় আনতে পারেনি। মুদি, কাগজ, জামাকাপড়, বাসন কোসন, প্লাস্টিকের বিভিন্ন দ্রব্য, স্টিলের কাঁচামাল, চাদর, গয়না – বিভিন্ন জিনিসের সম্ভার নিয়ে পসরা সাজিয়ে বসতেন…
Read More
বিডিও, এসডিও ও এডিএম-দের কাজের বার্ষিক মূল্যায়ন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

বিডিও, এসডিও ও এডিএম-দের কাজের বার্ষিক মূল্যায়ন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী

কলকাতা: আমফানের ত্রাণ বিলি নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আমফান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলির বিভিন্ন জায়গা থেকে ত্রাণ বিলি নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ এসেছে নবান্নে৷ তাই এ বার জেলা প্রশাসনের সব স্তরের কর্তা, অর্থাত্‍ বিডিও, এসডিও ও এডিএম-দের কাজের বার্ষিক মূল্যায়ন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী৷ আসলে আমফানে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ত্রাণ বিলির সময় বেশ কিছু বিডিও, এসডিও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে৷ আত্মীয়দের ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আমফানের ক্ষতিপূরণের জন্য জন্য নতুন করে আবেদনপত্র জমা দিতে বলেন মুখ্যমন্ত্রী৷ নয়া আবেদনপত্র জমা পড়েছে প্রায় ৬ লক্ষ৷ সবচেয়ে বেশি ত্রাণের আবেদন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর থেকে৷ নবান্ন সূত্রে খবর, কয়েকটি…
Read More