আসাম

সোমবার সকালে সংসদে অগ্নিকাণ্ড

সোমবার সকালে সংসদে অগ্নিকাণ্ড

সোমবার সকালে অ্যানেক্স বিল্ডিংয়ের সাত তলায় আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের সাতটি ইঞ্জিন। দমকলের তরফে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে। এদিন সকালে অ্যানেক্স বিল্ডিং থেকে ধোঁইয়া বের হতে দেখেন সংসদের নিরাপত্তাকর্মীরা। দ্রুত আগুন দাউদাউ আকার নেয়। সেই মার্চ মাস থেকেই করোনা সংক্রমণের কারণে সংসদের দুই কক্ষ ও লোকসভা ও রাজ্যসভার অধিবেশন স্থগিত রয়েছে।
Read More
স্বাধীনতা দিবসেও পুলওয়ামায় জঙ্গি হামলা

স্বাধীনতা দিবসেও পুলওয়ামায় জঙ্গি হামলা

স্বাধীনতা দিবসের দিনও উত্তপ্ত হলো জম্মু-কাশ্মীর। গতকাল পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে এক সাধারণ নাগরিকের। জানা গিয়েছে, মৃতের নাম আজাদ আহমেদ দার। পুলওয়ামার দাদুরা-কঙ্গনা জেলার বাসিন্দা। গতকাল রাতে জঙ্গিরা তাঁর উপর হামলা চালায়। একের পর এক বুলেটের ঘায়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন আজাদ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৪২ বছরের আজাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে কড়া নিরাপত্তা। কেন আজাদের উপর এ ভাবে আচমকা হামলা করল জঙ্গিরা সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। স্বাধীনতা দিবসের আগের দিন এবং স্বাধীনতা দিবসের দিন পরপর দু’বার উপত্যকায় জঙ্গি হামলা…
Read More
রূপান্তরকামীদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতায়

রূপান্তরকামীদের জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত কলকাতায়

এক ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হলো কলকাতায়। এবার থেকে কলকাতার দুটি রুটের বাসে তৃতীয় লিঙ্গের জন্য সংরক্ষিত থাকবে আসন। স্বাধীনতা দিবসে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই যাবতীয় উদ্যোগে পেছনে রয়েছেন কলকাতার শোভন মুখোপাধ্যায়। এতদিন পর্যন্ত প্রতিটি মহিলার কাছে সুলভে স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেওয়া ছিল তাঁর জীবনের একটি অন্যতম লক্ষ্য। কিন্তু এরপর ধীরে ধীরে মহিলাদের পাশাপাশি রূপান্তরকামীদের অধিকারের জন্য লড়াই করতে শুরু করেন শোভন। কলকাতার রাস্তাঘাটে বিভিন্ন সময়ে রূপান্তরকামীদের হেনস্তার ঘটনা আগেও সামনে এসেছে। তাই বাসে যাতে তাদের আসন সংরক্ষণ থাকে সেই জন্য চেষ্টা করলেন শোভন। এই প্রস্তাবে তাকে সাহায্য করেন প্রাক্তন কাউন্সিলর অনিতা কর মজুমদার।
Read More
নির্ভয়া কাণ্ডের নৃশংসতা ফিরল উত্তরপ্রদেশে

নির্ভয়া কাণ্ডের নৃশংসতা ফিরল উত্তরপ্রদেশে

দিল্লির নির্ভয়া কাণ্ডের নৃশংসতা ফিরল যোগীরাজ্যে। ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের পর, শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এখানেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা। নাবালিকার জিভ কেটে, চোখ উপড়ে ফেলা হয়েছে। উত্তরপ্রদেশের লক্ষিমপুরের খেরি জেলার ঘটনা। ধৃতরা একই গ্রামের বাসিন্দা। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে। ঐ গ্রামেরই একটি আখের খেত থেকে ঐ কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ নিশ্চিত, ধর্ষণের পর, নিজেদের বাঁচাতেই, কিশোরীকে শ্বাসরোধ করে মারা হয়েছে। পাশাপাশি দেহ বিকৃত করতে কিশোরীর চোখ উপড়ে, জিভ কেটে ফেলা হয়েছে। জেলা পুলিশের প্রধান জানিয়েছেন যে, তেরো বছরের ঐ কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে…
Read More
রেড রোডের অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী

রেড রোডের অনুষ্ঠানে কোভিড যোদ্ধাদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী

কোভিড পরিস্থিতির কারণে আধ ঘণ্টারও কম সময়ে শেষ হয়ে গেল রেড রোডে রাজ্য সরকারের স্বাধীনতা দিবস উদযাপন। এদিন ৭৪ তম স্বাধীনতা দিবসে একেবারেই অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান হয়। এদিন গোটা অনুষ্ঠানের পৌরহিত্য করেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের তরফে কয়েক দিন আগেই রাজ্যগুলিকে গাইডলাইন পাঠিয়ে বলেছিল, যত সংক্ষেপে সম্বব তত কম সময়েই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ও পুলিশ মেমোরিয়াল ফলকে মাল্যদান করেন। এরপর পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয় রাজ্যের তরফে। আগেই ঠিক ছিল, এবারের স্বাধীনতা দিবসে মূলতকোভিড যোদ্ধাদের সম্মান জানানো হবে রাজ্যের তরফে। ২৫ জন কোভিড যোদ্ধার হাতে…
Read More
মৃত করোনা যোদ্ধার পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন

মৃত করোনা যোদ্ধার পরিবারকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন

সঙ্কট আবহে সামনে থেকে লড়াই করে মৃত করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ সরকার।  সহমর্মিতার প্রেক্ষিতে মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। গত ৫ মাসে একাধিক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং পুলিশ এই সংক্রমণে মারা গিয়েছেন। এই মর্মে একটা বিজ্ঞপ্তি জারি করে নবান্ন বলেছে, "এতদিন করোনা যোদ্ধাদের চিকিৎসার খরচ সরকারি তরফে বহন করা হয়েছে। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এবার মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।" ওই বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুর প্রতিষ্ঠান এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের পরিবার এই চাকরির সুযোগ পাবেন। ১৮ বছরের ওপরের প্রার্থীর বয়স হলেই মিলবে এই চাকরি।
Read More
শ্রীনগরের সেন্ট্রাল জেলে করোনায় আক্রান্ত রেকর্ড সংখ্যক কয়েদী

শ্রীনগরের সেন্ট্রাল জেলে করোনায় আক্রান্ত রেকর্ড সংখ্যক কয়েদী

শ্রীনগরে অবস্থিত কাশ্মীরের সেন্ট্রাল জেলে থেকে ১০২ জন কয়েদীকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নিয়েছে জেল কর্তৃপক্ষ। পাঁচজনের মধ্যে এক জন কয়েদীর করোনা সংক্রমণ ধরা পড়েছে কাশ্মীরে সেন্ট্রাল জেলে। শুক্রবার জেল কর্তৃপক্ষ জানায় জেলের আক্রান্ত কয়েদীদের অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। ওই জেলে ৪৮০ জন কয়েদী থাকতেন বলে জানানো হয়েছে। কাশ্মীরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০,০০০ জন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে উপত্যকায় দফায় দফায় লকডাউন করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যদিও অধিকাংশ হাসপাতালে করোনা রোগীর চিকিৎসা হওয়ার দরুন অক্সিজেন শয্যার ঘাটতি দেখা দিচ্ছে। বেশি ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় রোগীদের অপেক্ষা করতে হচ্ছে।
Read More
বৈদ্যুতিন মাস্ক তৈরির উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাদের

বৈদ্যুতিন মাস্ক তৈরির উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাদের

অতিমারী থেকে রক্ষা পেতে মাস্ক এখন অন্যতম প্রধান অস্ত্র। বাজারে বিভিন্ন ধরনের মাস্ক বিক্রি হচ্ছে। N95, ত্রি স্তরীয় সার্জিকাল মাস্ক, সুতির মাস্ক ইত্যাদি রকমারি মাস্ক দোকানে পাওয়া যাচ্ছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যে উচ্চপ্রযুক্তি সম্পন্ন মাস্ক বানানোর পরিকল্পনা করেছেন, তা অন্যদের তুলনায় অভিনব। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইনস্ট্রুমেন্টেশন বিভাগের পড়ুয়ারা উচ্চপ্রযুক্তি সম্পন্ন বৈদ্যুতিন মাস্ক তৈরি করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট দফতরের অনুমোদন মিললে বৈদ্যুতিন মাস্ক উৎপাদন শুরু হবে। ইতিমধ্যে মাস্কের নকশা চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর। গবেষক-পড়ুয়াদের দাবি, উচ্চ প্রযুক্তিতে তৈরি এই মাস্কের তড়িৎ-চৌম্বকীয় প্রভাব ভাইরাস নিকেশ কর সক্ষম হবে। ফলে এই মাস্ক পরলে নিশ্চিত ভাবে মারণ জীবাণুকে রোখা যাবে।  বিশ্ব…
Read More
স্নাতকে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশ

স্নাতকে ভর্তি নিয়ে শিক্ষামন্ত্রীর স্পষ্ট নির্দেশ

বেশ কয়েক দিন হল, স্নাতক স্তরে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির জন্য এবার অনলাইন ফর্ম ফিলআপ প্রক্রিয়ায় কলেজ বা বিশ্ববিদ্যালয় কোনও রকম অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না। কিছু জায়গায় তা হচ্ছে না বলে অভিযোগ আসছিল। এবার ভিডিও বার্তা দিয়ে কড়া নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেছেন, সরকারি বা সরকার পোষিত কলেজগুলি অনলাইনের ফর্ম ফিলআপ এবং প্রসপেক্টাস বাবদ কোনও অর্থ ছাত্রছাত্রীদের থেকে নিতে পারবে না। যে বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকের পঠনপাঠন হয় তাদের ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছেন পার্থবাবু।
Read More
ঘরে বসেই রেল- এর টিকিট বুকিং

ঘরে বসেই রেল- এর টিকিট বুকিং

ভারতীয় রেলের কর্মীদের টিকিট এবং অনলাইন পাস বুকিং প্রক্রিয়ার জন্য চালু হল রেলের ই-পাস মডিউল। অনলাইনে এই মডিউলের সূচনা করলেন রেল বোর্ডের চেয়ারম্যান বিনয় কুমার। রেল বোর্ড জানিয়েছে, ই-পাস সহ মোট একুশটি মডিউল তৈরি করবে সিআরইএস। এই ই-পাস মডিউলের সাহায্যে ঘরে বসেই আইআরসিটিসি ওয়েবসাইটে প্রবেশ করে টিকিট বুকিং এবং রেলের পাস সংরক্ষণ করতে পারবেন কর্মীরা। এতদিন পর্যন্ত এই সমস্ত কাজের জন্য রেলকর্মীদের দফতরে এসে দীর্ঘ সময় নিয়ে তদ্বির করতে হত। নতুন ব্যবস্থায় সেই সমস্যার সুরাহা হল বলে জানিয়েছে রেল বোর্ড। 
Read More