আসাম

করোনা মহামারীর সূত্র কথা খোঁজার নির্দেশ বাইডেনের

করোনা মহামারীর সূত্র কথা খোঁজার নির্দেশ বাইডেনের

গত বছর থেকে করোনা মহামারীর প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মারণ মহামারীর প্রকোপে। এখনও থামেনি এর মৃত্যুলীলা। কোথায় এর উৎস, যার জেরে নাজেহাল গোটা বিশ্ব। এবার এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বন্যপ্রাণ থেকে উদ্ভুত হয়েছিল নোভেল করোনা ভাইরাস নাকি পরিকল্পনা মাফিক চিনের গবেষণাগারে তৈরি করা হয়েছে এই সংক্রামক ভাইরাসটি এ নিয়ে ৯০ দিনের মধ্যে রিপোর্ট তলব করলেন মার্কি প্রেসিডেন্ট। কিন্তু কেউই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, যে কোথা থেকে এলো এই ভাইরাস। লক্ষ লক্ষ মানুষের প্রাণঘাতী এই ভাইরাসের উৎস খুঁজতে মার্কিন…
Read More
স্বস্তি মিলছে দেশে ও রাজ্যের সংক্রমনের হারে

স্বস্তি মিলছে দেশে ও রাজ্যের সংক্রমনের হারে

গত বছরের তুলনায় এবছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছিল করোনা। এবার দেশের করোনা পরিসংখ্যানে বড়সড় স্বস্তির নিঃশ্বাস পড়ল দেশে। খানিকটা হলেও আশার আলো দেখছে দেশবাসী। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১১ হাজার ২৯৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৩ লক্ষ ৬৯ হাজার ৯৩ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশের মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ১৫ হাজার ২৩৫ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের। দেশে সুস্থতার হার বাড়তে বাড়তে ফের পৌঁছে গিয়েছে ৯০ শতাংশের উপরে। গত ২৪ ঘণ্টায় ২ লক্ষ ৮৩ হাজার ১৩৫…
Read More
বুদ্ধ পূর্ণিমা ২০২১: জেনেনিন এই দিনটির বিশেষত্ব

বুদ্ধ পূর্ণিমা ২০২১: জেনেনিন এই দিনটির বিশেষত্ব

বুদ্ধ পূর্ণিমা, বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৬ মে বুধবার গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী। এদিনই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে। ৫৮৮ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে বুদ্ধদেব সাধনায় সিদ্ধিলাভ করেন এবং ৫৪৩ খ্রিস্টপূর্বাব্দের এই দিনে তিনি মহানির্বাণ লাভ করেন। তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত। এই বৈশাখী পূর্ণিমাতেই বোধি বা মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ। রাজপুত্র থাকা সত্ত্বেও রাজপরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায়। উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে। বৈশাখী পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন…
Read More
বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলল সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলল সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব

বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে সাইটোকাইন স্টর্মের অস্তিত্ব মিলল রিপোর্টে। যা নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। মঙ্গলবার রাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে রেমডেসিভির ইনজেকশন দেওয়া হয়েছে। পাশাপাশি, টসিলিজুমাব ইনজেকশন দেওয়ারও পরিকল্পনা চলছে বলে হাসপাতাল সূত্রে খবর। করোনায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন উডল্যান্ডস হাসপাতালের ৩১৩ নম্বর কেবিনে। তাঁর শরীরে সাইটোকাইন স্টর্মের আশঙ্কা করেছিল CPIM নেতৃত্ব। সেইমতো চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় ILS-6 পরীক্ষাটি করা হয়। রিপোর্টে এই স্টর্মের ইঙ্গিত মিলেছে। সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই মুহূর্তে তিনি বাইপ্যাপ অক্সিজেন সাপোর্টে রয়েছেন। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯২ শতাংশ। হার্টরেট স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম রয়েছে। এদিকে, ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে বুদ্ধদেব…
Read More
আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চল

আদিগঙ্গার জল ছাপিয়ে ভাসল দক্ষিণ কলকাতার একাধিক অঞ্চল

ইয়াসের হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেও বৃষ্টিতে ভাসল কলকাতার একাধিক অংশ। ঘূর্ণিঝড়ে প্রভাবে জলস্ফীতি হয় আদিগঙ্গায়। যার জেরে জলমগ্ন হয়ে পড়ে কালীঘাট, রাসবিহারী, ভবানীপুর ও চেতলার বিস্তীর্ণ এলাকা। জল জমে যায় কালীঘাট মন্দির চত্বরে। ময়লা জল ঢুকে পড়ে বাড়ির ভিতর। পুরসভা জানিয়েছে, আদিগঙ্গার জলস্তর বাড়লে এলাকা জলমগ্ন হয়। সমস্ত ম্যানহোল খুলে দিলে জল নেমে যাবে। গোটা এলাকার জল নামতে ছয় থেকে সাত ঘণ্টা সময় লাগবে বলে জানা গিয়েছে। পূর্ণিমা, চন্দ্রগ্রহণ ও ভরা কোটালের জেরেই আদিগঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে বলে জানিয়েছে পুরসভা। করোনা পরিস্থিতিতে জলমগ্ন অবস্থায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখছেন চিকিৎসকরা। এদিকে, নবান্ন থেকে পরিস্থিতির উপর নজরদারি চালান মুখ্যমন্ত্রী মমতা…
Read More
তৎপরতার প্রশাসন, ক্ষতিগ্রস্ত জেলায় নামলো সেনাবাহিনী

তৎপরতার প্রশাসন, ক্ষতিগ্রস্ত জেলায় নামলো সেনাবাহিনী

ঝড় মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ঝড় পরিস্থিতিতে কোনদিক থেকে খামতি রাখতে চায় না রাজ্য সরকার। ইয়াস আসার আগে থেকেই প্রতিনিয়ত পরিস্তিতির পর্যালোচনা করছে মুখ্যমন্ত্রী নিজে। স্থলভাগে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ইয়াস। প্লাবিত হয়েছে বহু এলাকা। বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, দুই ২৪ পরগনায়, বিশেষত উপকূলীয় এলাকার যে সমস্ত জায়গাগুলিতে জল ঢুকে গিয়েছে সেখানেশুরু হয়ে গিয়েছে উদ্ধার পর্ব। এই পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় বাংলায় এবার নামানো হল সেনা। রাজ্যে র ১০ জেলায় ১৭ কোম্পানি সেনা নামানো হল। ইতিমধ্যেই সেনারা কাজ করতে শুরু করে দিয়েছে৷ সেখান থেকে চলছে উদ্ধার কাজ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে।…
Read More
ফের আবার বাড়ল দৈনিক সংক্রমনের সংখ্যা

ফের আবার বাড়ল দৈনিক সংক্রমনের সংখ্যা

কিছুটা স্বস্তির মাঝেই আবার চিন্তার ভাঁজ পড়ল কপালে। দীর্ঘদিন পর সামান্য স্বস্তি দিয়ে গতকালই ২ লক্ষের নিচে নেমেছিল দেশের দৈনিক করোনা সংক্রমণ। প্রায় ৪০ দিন পর মঙ্গলবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। কিন্তু বুধবার ফের ঊর্ধ্বমুখী গ্রাফ। আবার ২ লক্ষ ছাড়িয়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৮ হাজার ৯২১ জন করোনা আক্রান্ত হয়েছেন। একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪,১৫৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৩ লক্ষ ১১ হাজার ৩৮৮ জন। করোনাভাইরাসের নতুন স্ট্রেন অনেক বেশি ঘাতক। আর সেই জন্যই মৃত্যুর হার…
Read More
তৃণমূল জয়ী পঞ্চায়েত প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

তৃণমূল জয়ী পঞ্চায়েত প্রধানের বাড়িতে আগুন লাগালো দুষ্কৃতিরা

বিধানসভা নির্বাচনে কালিয়াচকে তৃণমূল জয়ী হওয়ায়, দলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় তুমুল আতঙ্ক ছড়িয়েছে। পরপর তিনবার কালিয়াচকের আলিনগর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমি বিবির বাড়িতে আগুন ধরিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনার পর পরিবার নিয়ে রীতিমতো আতঙ্কে দিন কাটছে তৃণমূল দলের পঞ্চায়েত প্রধান। পুরো বিষয়টি কালিয়াচক থানার পুলিশ এবং দলের জেলা নেতৃত্বকে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রুমি বিবি ও তার স্বামী মহম্মদ এহেসানুল হক। কিন্তু এখনো পর্যন্ত দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারে নি পুলিশ এমনকি পুরো বিষয়টি নিয়ে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল দলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকেও জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি করা হয়েছে জেলা তৃণমূলের…
Read More
সরকারের কট্টর সমালোচক সাংবাদিককে বিমাণ থেকে নামিয়ে গ্রেফতার করল বেলারুশ সরকার

সরকারের কট্টর সমালোচক সাংবাদিককে বিমাণ থেকে নামিয়ে গ্রেফতার করল বেলারুশ সরকার

রোমান প্রোটাশেভিচকে যাচ্ছিলেন গ্রিসের অ্যাথেন্স থেকে লিথুয়েনিয়ার ভিলিনিয়াসে কিন্তু মাঝপথে সেই বিমানকে জরুরি অবতরণ করায় বেলারুশ সরকার। সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত তিনি। রাজধানী মিনস্কের বিমানবন্দরেই গ্রেফতার করা হয় রোমান প্রোটাশেভিচকে। ২৬ বছরের এই সাংবাদিককে এ ভাবে গ্রেফতার করায় বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কাঠগড়ায় প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কোর সরকার। যুদ্ধবিমান দিয়ে যাত্রিবাহী ওই বিমানকে এ ভাবে জরুরি অবতরণ করানোয় বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক উড়ান সংক্রান্ত কঠোর আইন আনার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। আইরিশ উড়ান সংস্থা রায়ান এয়ারের তরফে জানানো হয়েছে, ভিলিনিয়াসগামী তাদের ওই বিমান এফআর-৪৯৭৮ বেলারুশের আকাশে প্রবেশ করার পরেই একটি মিগ বিমান সেটির পথ আটকায়। পাইলটকে বলা হয়, বিমানটিকে যেন…
Read More
সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই

সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করল সিবিআই

সুপ্রিম কোর্টে বড় ধাক্কা সিবিআই-এর। প্রত্যাহার করা হল নারদ মামলা। নিয়ম মাফিক হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চেই ফিরছে নারদ শুনানি। নারদ মামলার জন্য গঠিত সেই পাঁচ সদস্যের বেঞ্চের রায়ই চূড়ান্ত হবে। মঙ্গলবার বিচারপতি বিনীত শরণ এবং বিচারপতি বিআর গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে শুরু হয় শুনানি। এদিন নারদ মামলার শুনানি শুরুর পরেই সিবিআই আইনজীবী তথা কেন্দ্রের সলিসিটর জেনারলেকে মামলা সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন করেন সর্বোচ্চ আদালতের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেই প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টের বিচারপতি বিনীত সরান ও বিচারপতি ভূষণ গাভাইয়ের অবকাশকালীন বেঞ্চে মামলার সওয়াল-জবাব চলাকালীন সলিসিটর জেনেরাল তুষার মেহেতা বেঞ্চকে জানান, তাঁরা সুপ্রিম…
Read More