আসাম

অ্যাসিড বৃষ্টির সর্তকতা জারি শ্রীলঙ্কায়: সপ্তাহ ধরে জ্বলছে রাসায়নিক ভর্তি জাহাজ

একেই করোনার থেকে রেহাই নেই, তার মধ্যে অ্যাসিড বৃষ্টির চরম সর্তকতা জারি হল শ্রীলঙ্কায়। সপ্তাহ ধরে জ্বলছে সমুদ্রে এক রাসায়নিক ভর্তি জাহাজ, তা থেকেই সৃষ্টি হচ্ছে সেই অ্যাসিড বৃষ্টি জানালেন সে দেশের পরিবেশ দফতর। সতর্ক থাকতে বলা হয়েছে দেশবাসীকে। গত সপ্তাহে কলম্বো উপকূল থেকে সাড়ে ৯ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরের মালবোঝাই জাহাজ ‘এমভি এক্সপ্রেস পার্ল’-এ আগুনে লাগে, গুজরাতের হাজিরা বন্দর থেকে প্রসাধনী তৈরির উপকরণ ও রাসায়নিক নিয়ে কলম্বো যাচ্ছিল সেই জাহাজ। জাহাজের ট্যাংকে ছিল ৩২৫ মেট্রিক টন জ্বালানি, ১ হাজার ৪৮৬টি পাত্রে রাখা ছিল প্রায় ২৫ টন নাইট্রোজেন ডাইঅক্সাইডও। জ্বালানির থেকে নির্গত নাইট্রোজেন ডাই অক্সাইড থেকেই অ্যাসিড বৃষ্টির সম্ভাবনা, বলে…
Read More

‘সুপার বাগ’: মিললো ভয়ংকর ব্যাকটেরিয়ার হদিস !

'সুপার বাগ' শিলিগুড়ি মহানন্দার জলে সন্ধান মেলে এক অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন ব্যাক্টেরিয়ার, নাম 'প্যান ড্রাগ রেসিস্ট্যান্ট'। বিজ্ঞানের সহজ ভাষায় বলা হয় 'সুপার বাগ'। 'প্যান ড্রাগ রেসিস্ট্যান্ট' ব্যাকটেরিয়াকে বিশ্বের ভয়ংকরতম ব্যাকটেরিয়া হিসেবেই চিহ্নিত করেছেন গবেষকরা। মানবদেহে এই জাতীয় ব্যাকটেরিয়া ঢুকলে কোন অ্যান্টিবায়োটিক দিয়েই সেটিকে বিনাশ করা না। 'মেরোপিনেম' কে বলা হয় সবথেকে শক্তিশালী অ্যান্টিবায়োটিক, মানবদেহে এই অ্যান্টিবায়োটিক শেষ অস্ত্র হিসেবে কাজ করবে। এই অ্যান্টিবায়োটিক কে প্রতিরোধ করতে পারে এমন অনেক প্রজাতি পাওয়া গিয়েছে জলপাইগুড়ি করলা নদীর জলে। এমন অনেক ধরনের অ্যান্টিবায়োটিক প্রতিরোধের শক্তি এবং মিলেছে বহু ব্যাকটেরিয়ার হদিশ তোর্সার জলেও। মহানন্দা জলে সেই ব্যাকটেরিয়ার মিলতেই হইচই পড়ে যায় সর্বত্র। চিন্তার ভাঁজ…
Read More
পেট্রোলের দর এবার একশোর দোরগোড়ায়

পেট্রোলের দর এবার একশোর দোরগোড়ায়

করোনাকালে এবার মুম্বইয়ে একশোর গণ্ডি ছাপিয়ে শনিবার রেকর্ড গড়ল পেট্রোলের দর। অন্যদিকে একশোর দোরগোড়ায় মহানগরী কলকাতা। রাজধানী দিল্লি অবশ্য কিছুটা পিছিয়ে রয়েছে এদিন। ইতিপূর্বে পেট্রোলের দর একশো পার করেছে রাজস্থানের শ্রীগঙ্গানগর এবং মধ্যপ্রদেশের ভোপাল।বাণিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি ২৫ পয়সা বাড়ল পেট্রোলের দর। সেক্ষেত্রে মুম্বইয়ে বর্তমান পেট্রোলের দর ১০০.১৯ টাকা লিটার। ডিজেলের দর লিটার পিছু ৯২.১৭ টাকা। মহানগরী কলকাতায় লিটার পিছু পেট্রোলের দর ৯৩.৯৭ টাকা। ডিজেলের দর লিটার পিছু ৮৭.৭৪ টাকা। অন্যদিকে, দিল্লিতে প্রতি লিটার পেট্রল ও ডিজেলের দর বেড়ে ৯৩.৯৪ এবং ৮৪.৮৯ টাকা। করোনা আবহে হু হু করে পেট্রোল এবং ডিজেলের দর বাড়তে থাকায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।
Read More
ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ নিয়ে দিল্লি হাই কোর্টের হতাশা

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ নিয়ে দিল্লি হাই কোর্টের হতাশা

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ পাওয়া যাচ্ছে না বলে দিল্লি হাই কোর্টে অভিযোগ জানানো হয়েছিল দুই রোগীর পক্ষ থেকে। সেই মামলার শুনানির সময়ই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন দিল্লি হাই কোর্টের দুই বিচারপতি। আইনজীবী রাকেশ মালহোত্রা রোগীর পক্ষে সওয়াল করেন। তার জবাবেই বিচারপতিরা সরকার পক্ষের আইনজীবীর কাছে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ আমদানির কী পরিস্থিতি তা জানতে চান। “নরকে বাস করছি আমরা। সকলেই এই নরকে বাস করছি। এমন এক পরিস্থিতি যেখানে সবাই সাহায্য করতে চান অথচ প্রত্যেকেই অসহায়।” ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের অভাব নিয়ে দু’টি মামলার পরিপ্রেক্ষিতে এভাবেই হতাশা প্রকাশ করল দিল্লি হাই কোর্টের বিচারপতি বিপিন সাঙ্ঘি এবং বিচারপতি যশমীত সিংয়ের ডিভিশন বেঞ্চ। অতিরিক্ত…
Read More
ধীরে ধীরে সুস্থতার পরিস্থিতি দেখছে দেশ

ধীরে ধীরে সুস্থতার পরিস্থিতি দেখছে দেশ

করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাথমিকভাবে কিছুটা বেসামাল হয়ে পড়েছিল ভারত। তবে দেশের অধিকাংশ রাজ্যে লকডাউন-নাইট কার্ফু শুরু হওয়ায় সপ্তাহদুয়েক ধরে সংক্রমণের গতি কিছুটা নিম্নমুখী। স্বস্তি দিয়ে টানা দু-দিন কমল দেশের দৈনিক সংক্রমণ। করোনা-আক্রান্তের সংখ্যা আরও কমল শনিবার। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা গত ৪৫ দিনের নিরিখে সর্বনিম্ন। দেশের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশের করোনা আক্রান্ত হয়েছে ১ লক্ষ ৭৩ হাজার ৯২১ জন। মহামারী মোকাবিলায় রাজ্যে-রাজ্যে লকডাউন -সহ একাধিক বিধি নিষেধ আরোপ করা হয়েছে। তারই জেরে সংক্রমণের বিদ্যুৎ গতিতে খানিকটা হলেও লাগাম পরানো গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে তবে দৈনিক সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু কিন্তু কমেনি। শনিবারও তা সাড়ে ৩…
Read More
কেন্দ্র তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হলো তিন রাজ্যের জন্য

কেন্দ্র তরফে ক্ষতিপূরণ ঘোষণা করা হলো তিন রাজ্যের জন্য

তিন রাজ্যের ওপর দিয়ে বয়ে গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর। বহু হাজার হাজার ঘর ভেঙে গুঁড়িয়ে গেছে গৃহহীন হয়েছে বহু গ্রামবাসী। তছনছ করে দিয়েছে বাংলা ও ওড়িশার উপকূলীয় অঞ্চলকে। ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড তিন রাজ্যের জন্য ১ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির মাত্রা খতিয়ে দেখার জন্য তিনটি রাজ্যে কেন্দ্রীয় দল পাঠানো হবে। সেই দলের রিপোর্টের ভিত্তিতে আরও আর্থিক সাহায্য করেন। এছাড়া সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ওড়িশাকে এখনই ৫০০ কোটি টাকা অর্থসাহায্য করছে কেন্দ্র। অন্যদিকে, বাংলা ও ঝাড়খণ্ডের পরিস্থিতি খতিয়ে দেখার পরই দুই রাজ্যকে দেওয়া হবে বাকি…
Read More
ভুয়ো পুলিশের পোশাকে আসা উত্তরপ্রদেশের তিন ব্যাক্তি গ্রেফতার

ভুয়ো পুলিশের পোশাকে আসা উত্তরপ্রদেশের তিন ব্যাক্তি গ্রেফতার

পুলিশ সেজে অপরাধ করার আগে প্রধান নগর থানার পুলিশ গ্রেফতার করল তিন জনকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে শিলিগুড়ির শালবাড়ী এলাকায় নাকা চেকিং এর সময় সিকিমের উদ্দেশ্যে যাওয়া একটি ইনোভা গাড়ীতে তল্লাশি করে তারা। সেই সময় গাড়ীতে থাকা উত্তরপ্রদেশের পুলিশের পোষাক পড়া এক ব্যাক্তিকে দেখে তাদের সন্দেহ হয়। গাড়ীতে থাকা ওই ব্যাক্তিকে জিঞ্জাসাবাদ করলে প্রধান নগর থানার পুলিশের সন্দেহ হয়। তাদের থানায় নিয়ে আসা হয়। জেরার মুখে তারা স্বীকার করে যে টোল কর ফাঁকি দেওয়ার জন্য তারা পুলিশের পোষাক ব্যবহার করেছে। গাড়িটিতে তল্লাশি করে বেশ কিছু ধারালো অস্ত্রও উদ্ধার হয়। প্রধান নগর থানার পুলিশের অনুমান তারা বড় কোন অপরাধ করার উদ্দেশ্য…
Read More
বৃহস্পতিবার একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মালদার ধান চাষীরা

বৃহস্পতিবার একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ মালদার ধান চাষীরা

ঘূর্ণিঝড় যশের কারণে নষ্ট হয়ে যেতে পারে জমির ধান। এমনটাই আশঙ্কা করে ধান কেটে জমি পারে মজুত করে রেখেছিলেন চাষীরা। কিন্তু মালদায় ঝড়ের থেকেও বেশি হল বৃষ্টি। আর সেই বৃষ্টিতে ভাসিয়ে নিয়ে গেল মজুত রাখা চাষীদের কাটা ধান। পুরাতন মালদা ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এলাকায় কাটা ধান বৃষ্টির জলে ভেসে যাওয়ায় দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন চাষিরা। শুক্রবার সকাল থেকে কেউ কেউ খাল বিলের মধ্যে নেমেই ভেজা ধান কোনরকমে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছেন। পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি এবং যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে মূলত বেশি ধান চাষ হয়ে থাকে। আর এখানেই বেশি করে ক্ষতির মুখে পড়েছে ধানচাষীরা। যারা ঝড়ের কারণে আগাম জমি থেকে বোরো…
Read More
চোপড়ায় মর্মান্তিক ভাবে মাকে খুন করল ছেলে

চোপড়ায় মর্মান্তিক ভাবে মাকে খুন করল ছেলে

ছেলের হাতে মায়ের খুন। এই মর্মান্তিক ঘটনা চোপড়া থানা এলাকার মৌলানি অঞ্চলের বিলাতি বাড়িতে বৃহস্পতিবার রাতে ঘটেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যুবককে মারধর করে বলে অভিযোগ। মৃত মহিলার নাম মৌলামী সরকার ৫০ বছর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৌলমী সরকার ও তার ছেলে নারায়ণ সরকার একই বাড়িতে থাকতেন বৃহস্পতিবার রাতে হঠাৎ করে নারায়ন সরকার নিজের মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে, তারপরে স্থানীয় উত্তেজিত জনতা ওই যুবককে মারধর করে আহত করে দেয়, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় এবং অন্যদিকে ওই আহত যুবককে ইসলামপুর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। গোটা…
Read More
নারদ কান্ড: অবশেষে স্বস্তির জামিন মিলল শুক্রবার

নারদ কান্ড: অবশেষে স্বস্তির জামিন মিলল শুক্রবার

বিগত কদিন ধরেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। অবশেষে আজ পাওয়া গেল উত্তর। শেষ হল টানাপোড়েন। অবশেষে মিলল স্বস্তি। নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। এদিন অন্তর্বর্তী জামিন পেলেন চার নেতা। জামিন দেওয়া হল ২ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে। এর আগে গত সোমবার এবং বৃহস্পতিবার মামলাটির শুনানি হয়েছিল। জামিন দিলেও অভিযুক্তদের ওপর একাধিক শর্ত আরোপ করেছে হাইকোর্ট। মামলা সংক্রান্ত কোনও বিষয় মিডিয়ায় বলা যাবে না। মামলার তথ্য প্রমাণ বিকৃত করা যাবে না। মামলার মূল শুনানি যেমন চলছে চলবে, জানিয়ে দিল হাই কোর্ট।…
Read More