আসাম

প্রয়াত  জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষ আব্দুর রেজ্জাক

প্রয়াত জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষ আব্দুর রেজ্জাক

প্রয়াত হলেন জলপাইগুড়ি কলেজের অধ্যক্ষ আব্দুর রেজ্জাক । জানা গিয়েছে আজ ভোরবেলা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি । তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় । তাঁরশৈশব কেটেছে তুফানগঞ্জে। রায়গঞ্জ কলেজে রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। সেখান থেকে জলপাইগুড়ি পি ডি উইমেন্স কলেজে। তারপর কোচবিহারের মেখলিগঞ্জ কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দেন। সেখান থেকে অধ্যক্ষ হিসেবে অবশেষে আনন্দচন্দ্র কলেজে যোগদান করেন ।শিক্ষকতার পাশাপাশি একজন সক্রিয় রাজনৈতিক নেতাও ছিলেন। দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পর তৃণমূলে যোগদান করেন ।রাজনীতি উনার জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত । ছিলেন রাজবংশী একাদেমীর সদস্য । জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি একজন উদারপন্থী মানুষ…
Read More
গঙ্গার ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি সাংসদ খগেন মুর্মুর

গঙ্গার ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি সাংসদ খগেন মুর্মুর

গঙ্গা ও ফুলহর নদীর ভাঙনে জেরবার মালদা জেলার বিস্তীর্ণ এলাকা । মালদার সাংসদ খগেন মুর্মু আজ গঙ্গার নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি তুলল সংসদে ।অধিবেশনের জিরো আওয়ারে সাংসদ মালদায় বন্যা পরিস্থিতি এবং ভাঙন রোধে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণের ও চেষ্টা করেন বলে জানা গেছে । সেই সঙ্গে ভাঙন রোধে রাজ্যসরকারের উদাসীনতা নিয়েই ক্ষোভ উগড়ে দিয়েছে । সাংসদ জানিয়েছেন প্রতি বর্ষায় গঙ্গা ও ফুলহর নদীর কাছাকাছি এলাকা বন্যায় ডুবে যায় মহানন্দা টোলা, ভিলাই মারি, দেবীপুর,ভাকুরিয়া সহ বিভিন্ন জায়গা বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার চাষের জমি সহ ঘরবাড়ি । ভাঙন বাড়তে বাড়তে গঙ্গা মহানন্দা টোলার কাছাকাছি এলাকায় পৌঁছে গেছে । ইতিমধ্যে…
Read More
কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত এক পুলিশ সহ চার

কোচবিহারে পথ দুর্ঘটনায় মৃত এক পুলিশ সহ চার

পথ দুর্ঘটনার কবলে পড়ে খাদে পড়ল পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কুশিয়ারবাড়ি সংলগ্ন এলাকায় । স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকাল ছয়টা নাগাদ একটি পুলিশের গাড়ি পথ দুর্ঘটনার কবলে পড়ে রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায় । গ্রামবাসীরা এসে প্রথমে উদ্ধারকাজ শুরু করে । ঘটনায় এক পুলিশ কর্মী সহ চারজন মারা গেছেন বলে জানা গিয়েছে ।আরো বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রধাননগর থানার পুলিশের গাড়ি সাহেবগঞ্জ থানা থেকে ফেরার পথে এদিন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা গ্রস্ত গাড়িটি উদ্ধার করে গোটা ঘটনার…
Read More
রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

রমনাবাগান অভয়ারণ্যে থেকে উধাও চিতাবাঘের শাবক

হদিশ পাওয়া যাচ্ছে না বর্ধমানের রমনা বাগানে জন্ম হওয়া চিতাবাঘ শাবকের। ন’দিনের শাবকটি কীভাবে উধাও হল তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভযারণ্যের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি নিয়ে উঠেছে প্রশ্ন। কর্তৃপক্ষের গাফিলতি সামনে আসছে। পশুপ্রেমীদের অনেকেরই আশঙ্কা, লকডাউনের সুযোগকে কাজে লাগিয়ে চিতা শাবকটিকে বিক্রি করে দেওয়া হতে পারে। অভয়ারণ্য কর্তৃপক্ষ ও বন দফতরের দাবি চিতাবাঘের শাবকটিকে তার মা খেয়ে ফেলেছে। কেন চিতাবাঘের শাবকটির উপর নজরদারি চালানো হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন পশুপ্রেমীরা। তাঁরা এও বলছেন মা চিতাবাঘ শাবককে খেয়ে নিয়েছে এটা বিরলতম ঘটনা। গত ১১ সেপ্টেম্বর রমনাবাগান অভয়ারণ্যে একটি শাবকের জন্ম দেয় এখানকার আবাসিক চিতাবাঘ কালী। শনিবার খাঁচা পরিদর্শনে গিয়ে চিতাশাবকটিকে দেখতে…
Read More
বাঁশ বোঝাই  লরিতে ছিড়ল বিদ্যুতের খুঁটি

বাঁশ বোঝাই লরিতে ছিড়ল বিদ্যুতের খুঁটি

বাঁশ বোঝাই একটি ওভার লোডিং লরি পকেট রুটে ঢুকে পড়ায় বিপত্তি ঘটল জলপাইগুড়িতে ।জাতীয় সড়ক হয়ে জলপাইগুড়ির গোশালা মোড় দিয়ে ডেঙ্গুয়াঝাড়ের দিকে চলে আসে বাঁশ বোঝাই লরিটি । ওভার লোডিং থাকার ফলেসরকারি পলিটেকনিক কলেজ মোড়ের কাছে ঢুকতেই বেশ কয়েকটি বিদ্যুতের তাঁর ছিড়ে কংক্রিটের খুঁটি ভেঙে যায় । বুধবার এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার ব্যবসায়ীরা। অভিযোগ, বেশ কয়েক বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়ে দোকানের উপর পড়ায় দোকানের টিনের চাল ভেঙে পড়েছে। ছিড়ে গেছে অপটিক্যাল ফাইবার সহ কিছু কেবলে টিভির তার ।এই ঘটনার জন্য বুধবার এলাকার বিদ্যুৎ পরিসেবা বন্ধ ছিল দীর্ঘক্ষণ । এদিকে স্থানীয় বাসিন্দারা লরিটিকে আটক করে বিক্ষোভ দেখান। ক্ষতিপূরণ দাবি…
Read More
পুজোর মাস থেকেই চালু পুরোহিত ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর মাস থেকেই চালু পুরোহিত ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুজোর মাস থেকে অর্থাৎ আগামী মাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতার ব্যবস্থা করল রাজ্যসরকার । আজ সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীমাস থেকেই রাজ্যের পুরোহিতদের জন্য ভাতা দেবে রাজ্যসরকার । মুখ্যমন্ত্রী এই ভাতা চালুর বন্দোবস্ত করলেও সেই প্রকল্প কিভাবে রূপায়ন করা হবে এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেনি উত্তরবঙ্গের প্রশাসনিক আধিকারিকরা । এদিকে উত্তরবঙ্গ পুরোহিত উন্নয়ন সমিতির সভাপতি বিকাশ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই ভাতা চালু করলেও কারা এই ভাতা পাবে সেবিষয়ে কিছু জানাননি । আর এই নিয়েই সংশয়ে পড়েছেন পুরোহিতরা । বিকাশ বাবু আরো জানিয়েছেন রাজ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ পুরোহিত রয়েছে । এদের মধ্যে রাজ্যসরকার…
Read More
চারদিন পর আজ কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে মাঠে নামছে মুম্বাইয়ের বিরুদ্ধে

চারদিন পর আজ কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে মাঠে নামছে মুম্বাইয়ের বিরুদ্ধে

আইপিএল শুরু হয়ে গেছে চারদিন আগেই । চারদিন পর আজ কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে মাঠে নামছে মুম্বাইয়ের বিরুদ্ধে । করোনা আবহে এবার আইপিএলের আসর বসেছে সুদূর দুবাইয়ে । যদিও তাতে টুর্নামেন্ট নিয়ে উৎসাহের ভাঁটা পড়েনি । ইতিমধ্যে টুর্নামেন্টের ভিউয়ারশিপ পৌঁছে গিয়েছে ২০ কোটিতে। যা আগামিদিনে আরও বাড়বে বলেই মনে করছে সম্প্রচারকারী সংস্থা ।এই পরিস্থিতিতে বুধবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স । যদিও আইপিএলের ইতিহাসে মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতার ট্র‌্যাক রেকর্ড মোটেই ভাল নয় । তবে এবার হিসেব উলটাতে মরিয়া নাইটরা । 
Read More
চিনের হ্যাকার নিয়ে সতর্কতা আমেরিকার

চিনের হ্যাকার নিয়ে সতর্কতা আমেরিকার

মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের মতে ভারতের সরকারি ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা চালাচ্ছে চিনের হ্যাকাররা। সে দেশের রিপোর্টে জানানো হয়েছে, পাঁচজন চিনা হ্যাকার নজর রাখছে সরকারি ওয়েবসাইটগুলির দিকে। আমেরিকার অভিযোগ, ওই হ্যাকাররা ইতিমধ্যেই মার্কিন মুলুক ও অন্য দেশের শতাধিক ওয়েবসাইট হ্যাক করেছে। তার মধ্যে রয়েছে রাজনীতিতিবিদ কিংবা বিদেশের বহু সরকারি ওয়েবসাইট। চিনের হ্যাকাররা কীভাবে চক্রান্ত করে ভারত-সহ নানা দেশের কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করতে পরিকল্পনা করেছে সে বিষয়ে বিশদে জানিয়েছে ‘ডিপার্টমেন্ট অফ জাস্টিস’ বিভাগের অ্যাটর্নি জেনারেল জেফ্রি এ রসেন জানিয়েছেন, তাঁদের ডিপার্টমেন্ট চিনা হ্যাকারদের সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করতে সমস্ত পন্থাই অবলম্বন করেন। ২০১৯ সাল থেকে ওই হ্যাকাররা চেষ্টা করে চলেছে ভারতের সরকারি ওয়েবসাইট…
Read More
নদী ভাঙন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী রবি ঘোষ

নদী ভাঙন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মন্ত্রী রবি ঘোষ

টানা তিনদিনের বৃষ্টিতে বিপর্যস্ত কোচবিহারের বিস্তীর্ণ এলাকা । বৃষ্টির জল জমে একদিকে যখন জলমগ্ন এলাকা ঠিক আরেকদিকে নদীর জলস্ফীতিতে দুশ্চিন্তা বাড়ছে শহরবাসীর । ইতিমধ্যেই কালজানি নদীতে ভাঙন শুরু হয়েছে ।এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জেলা সেচ দপ্তর সূত্রে জানানো হয়েছে, প্রায় দেড় কিলোমিটার এলাকা ভাঙ্গন কবলিত । বেশকিছু বাড়ি এবং কৃষি জমি ইতিমধ্যেই নদীগর্ভে তলিয়ে গেছে ।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 30টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে । লাগাতার বৃষ্টিতে বাঁধের বেশ কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে। সেখান থেকেই নদীর জল ঢুকছে গ্রামে। সেই বাঁধ অবিলম্বে মেরামতি করে গ্রামবাসীদের কিছুটা সুরক্ষা প্রদানের জন্য এলাকা পরিদর্শনে পৌঁছন উত্তরবঙ্গ…
Read More
যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

যুদ্ধ চায় না চিন: চিনের প্রেসিডেন্ট

সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে চিনের সংঘাত চলছে মে মাস থেকে। কোনও সমাধান বেরোচ্ছে না পর পর আলোচনার পরেও। এর মধ্যেই রাষ্ট্রপুঞ্জের ৭৫ তম সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করলেন, চিন কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ চায় না। চিনের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি চিনের সেনাবাহিনীর কম্যান্ডার ইন চিফও জিনপিং। চিনের প্রেসিডেন্ট বলেন, “কোনও দেশের সঙ্গে ঠান্ডা যুদ্ধ বা যুদ্ধ করার মানসিকতা আমাদের নেই। আমরা ক্রমাগত আলাপ-আলোচনার মাধ্যমেই অন্য দেশের সঙ্গে ব্যবধান কমানো ও সমস্যা সমাধানের কাজ চালিয়ে যাব। আমরা চাই না কোনও দেশের এলাকা অধিকার করে তাদের শান্তি বিঘ্নিত করতে।” যদিও তাঁর এই দাবি কতটা…
Read More