আসাম

আমিরকে প্রশ্ন বিশ্বহিন্দু পরিষদের

আমিরকে প্রশ্ন বিশ্বহিন্দু পরিষদের

তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে দেখা করার পর থেকে সমালোচনার মুখে আমিরখান । এবার মিস্টার পারফেকশনিস্টকে নিশানা করল বিশ্ব হিন্দু পরিষদ। তাঁদের প্রশ্ন, কাশ্মীর নিয়ে তুরস্কের মন্তব্যে চুপ কেন আমির খান? তাহলে কি তিনি এই মন্তব্যের সমর্থন করেন?বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল আমিরকে নিশানা করে বৃহস্পতিবার ট্যুইট করেন, '' দিন কয়েক আগে আমির খান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদেগানের সঙ্গে দেখা করেন। এটাকে মত প্রকাশ্যের স্বাধীনতা বলে সমর্থন করেছিলেন একদল ভারতীয়। তাঁরা আজ চুপ কেন? কাশ্মীর নিয়ে তুরস্কের মন্তব্যে আমির খান কেন কিছু বলছেন না?''  পরিষদের মুখপাত্র বিনোদ বনশল আমিরের চুপ থাকাকে ‘ভারতবিরোধী কার্যকলাপের’ সঙ্গে তুলনা করেছেন। তিনি কটাক্ষ করেন,…
Read More
পুজা নিয়ে প্রশাসনিক বৈঠক মাটিগাড়ায়

পুজা নিয়ে প্রশাসনিক বৈঠক মাটিগাড়ায়

পিতৃপক্ষ শেষ, ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা । যদিও এবার কোভিড পরিস্থিতিতে পুজো কেমন কাটবে বা কতটা জাঁকজমক পূর্নভাবে হবে সেবিষয়ে সন্দিহান থাকলেও পুজো যে হবে তার আগাম পূর্বাভাস পাওয়া গিয়েছিল ।মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিং এবং স্থানীয় পুজো কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক করল মাটিগাড়া থানার পুলিশ । এদিন মাটিগাড়া বালিকা বিদ্যালয়ের হলঘরে বৈঠকে বসে প্রশাসন। এই বৈঠকে উপস্থিত ছিল মাটিগাড়া ও শিবমন্দির সহ স্থানীয় পুজা কমিটিগুলি। কোভিড পরিস্থিতিতে এবার কিভাবে পুজো হবে বা এবারের পুজোর নির্দেশিকা নিয়ে ক্লাবকর্তাদের সঙ্গে আলোচনা হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন মাটিগাড়া থানার ওসি সুবল ঘোষ সহ বিশিষ্ট আধিকারিকরা।
Read More
পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

করোনা আক্রন্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। ভারতের পরমাণু শক্তি কমিশনের সভাপতির পদ ছিলেন তিনি। ভারতের প্রথম পরমাণুজ্বালানি চালিত ডুবোজাহাজ আইএনএস অরিহন্তের পরমাণুচুল্লির নকসা তৈরি করেছিলেন তিনি। ২০১৪ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হন শেখর বসু। এর পর তাঁকে কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে কমছিল অক্সিজেনের মাত্রা। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। বৃহস্পতিবার ভোর ৫টায় শেষ হয়ে যায় সব লড়াই। দেশকে পরমাণু শক্তিতে স্বনির্ভর করতে শেখর বসুর গবেষণা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Read More
পুজো নিয়ে  প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পুজো নিয়ে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

পিতৃপক্ষ শেষ, ঢাকে কাঠি পড়ে গিয়েছে । আর মাত্র কয়েকদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজা। যদিও এবার কোভিড পরিস্থিতিতে পুজো কেমন কাটবে বা কতটা জাঁকজমক পূর্নভাবে হবে সেবিষয়ে সন্দিহান থাকলেও পুজো যে হবে তার আগাম পূর্বাভাস পাওয়া গিয়েছিল । আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মিটিংয়ে ক্লাবগুলির সঙ্গে মিটিংয়ে অংশগ্রহণ করেন । মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবার কোভিড স্বাস্থ্যবিধি মেনে পুজো হবে। ক্লাবগুলিকে এরজন্য প্ৰয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে । প্রতিটি মন্ডপে এবার পুলিশ কর্মীর সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী । প্রতিবারের মতো এবারও ক্লাবগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেবে রাজ্যসরকার । এদিন বৈঠক শুরুর আগে মমতা ব্যানার্জি ব্রাহ্মণদের পুরোহিত ভাতাও তুলে দেন ।…
Read More
পুজো কমিটিগুলিকে পাঁচ গুণ টাকা রাজ্য সরকারের

পুজো কমিটিগুলিকে পাঁচ গুণ টাকা রাজ্য সরকারের

শারদোৎসবে সমস্ত পুজোগুলিকে প্রতিবছর ১০ হাজার টাকা করে অনুদানে দিত রাজ্য সরকার। এবার সেটাকেই পাঁচ গুণ কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একথা ঘোষণার সঙ্গে তিনি জানান দমকল, কর্পোরেশন ও অন্যান্য কর দিতে হবে না কমিটিগুলিকে। পুজো কমিটিগুলিকে বিদ্যুৎ খরচের ৫০ শতাংশ দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
Read More
প্রতিশ্রুতি মত  ১০ বছর ধরে মিনতি বর্মনের ভরণপোষণ চালাচ্ছেন শিলিগুড়ির মদন ভট্টাচার্য

প্রতিশ্রুতি মত ১০ বছর ধরে মিনতি বর্মনের ভরণপোষণ চালাচ্ছেন শিলিগুড়ির মদন ভট্টাচার্য

সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে ভুলে যাননি তিনি । দীর্ঘ দশ বছর ধরে অসহায় বৃদ্ধা মিনতি বর্মনের সমস্ত কিছু ভরণপোষণের দায়িত্ব সামলাচ্ছেন । জানা গেছে ২০০৯ সাল থেকে ফুলবাড়ীর পশ্চিম ধনতলার বাসিন্দা মিনতি বর্মনকে তার সমস্ত নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, তেল, সয়াবিন সহ প্রসাধনী সামগ্রী তুলে দিচ্ছেন শিলিগুড়ির সমাজসেবী মদন ভট্টাচার্য । মদন বাবু জানিয়েছেন দীর্ঘদিন যাবত তিনি অসহায় বৃদ্ধা মিনতি বর্মনকে সেবা করে আসছেন। উল্লেখ্য মিনতি বর্মনের স্বামী অনেকদিন আগেই মারা গেছে , বহু কষ্টে মেয়েকে বিয়ে দিয়ে এখন একাই থাকেন। প্রতি ছয়মাস অন্তর অন্তর মদন বাবু নিজে এসে সমস্ত জিনিসপত্রের সঙ্গে গ্যাসের এবং হাত খরচের টাকা দিয়ে যান। এর পাশাপাশি এলাকার…
Read More
ক্যান্সারে মারা গেলেন ভুপেশ কুমার পান্ডে

ক্যান্সারে মারা গেলেন ভুপেশ কুমার পান্ডে

বলিউডে ফের শোকের ছায়া । প্রয়াত হলেন আরও এক জনপ্রিয় অভিনেতা ! কিছুতেই যেন বলিউডের খারাপ সময় কাটতে চাইছে না । করোনা ভাইরাস আসার পর থেকে এমনিই মানুষ আতঙ্কে রয়েছে । তার মধ্যে কয়েক মাসের মধ্যেই ঋষি কাপুর, ইরফান খান, সুশান্ত সিং রাজপুত, সরোজ খান সহ আরও বেশ কিছু জনপ্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে গিয়েছেন । তাঁদের মৃত্যু শোক এখনও কাটেনি । তার মধ্যেই ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেলেন 'বিকি ডোনার' ও 'হাজারো খোয়াইশে এইসি'-তে অভিনয় করা ভুপেশ কুমার পান্ডে । বহুদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি । তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে ন্যাশনাল স্কুল অফ ড্রামা । নিজেদের ট্যুইটার পেজে লিখেছেন…
Read More
নয়া অধ্যায়ের সূচনা কলকাতার ট্রাম রুটে

নয়া অধ্যায়ের সূচনা কলকাতার ট্রাম রুটে

করোনা আবহে নয়া ইতিহাস গড়ছে কলকাতা। করোনা আর আমফানের জোড়াফলায় বিদ্ধ কলকাতার ঐতিহাসির ট্রাম রুটগুলি। ছ’টি রুটের মধ্যে আপাতত চারটি রুটে ট্রাম চলাচল শুরু করেছে। দেশে এই প্রথম মহানগরেই তৈরি হচ্ছে ট্রাম লাইব্রেরি। উদ্বোধনের প্রথম সপ্তাহে ট্রামের যাত্রীরা টিকিট কিনলেই পাবেন পেনও। ২৪ সেপ্টেম্বর, শুক্রবার থেকে শ্যামবাজার-এসপ্ল্যানেড রুটও চালু হচ্ছে। ট্রামের যাত্রা পথেই মিলবে বই পড়ার সুযোগ। ট্রামের ভিতরেই সাজানো থাকবে নানা ধরণের বই। শুধুমাত্র ছাপার অক্ষর নয়, যাত্রীরা অনলাইনেও বই পড়তে পারবেন। ট্রামেই থাকছে ফ্রি ওয়াইফাইয়ের ব্যবস্থা। এক নয়া অধ্যায়ের সূচনা করতে চলেছে কলকাতার ট্রাম।
Read More
নদীর স্রোতে ভেসে আসল  জীবিত  যুবক !

নদীর স্রোতে ভেসে আসল জীবিত যুবক !

বন্যায় ভরা নদীর স্রোতে ভেসে আসল এক যুবক । মৃত নয় জীবিত । এলাকাবাসী যুবককে উদ্ধার করেছে । এমনই চাঞ্চল্য ঘটনা ঘটেছে ধুপগুড়ির মাগুরমারী এলাকার গিলান্ডি নদীতে । সূত্রের খবর বন্যায় স্রোতে ভেসে আসা এক ব্যক্তির দেহ দেখতে পেয়ে এলাকার গ্রামবাসীরা প্রথমে হতচকিত হয়ে পড়ে । ভেসে আসা দেহটিকে দেখে গ্রামবাসীরা প্রথমে মৃত হিসেবে অনুমান করে । তারপর ওই এলাকারই দুইজন সাহস করে দেহটিকে উদ্ধার করতেই দেখে লোকটি জীবিত । তড়িঘড়ি লোকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । জানা গেছে ভেসে আসা লোকটির নাম মতিলেশ মুন্ডা । লোকটি কিভাবে বন্যার জলে ভেসে আসলো সেবিষয়ে কিছু জানা…
Read More
মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ এসএফআই এর

মাটিগাড়া বিডিও অফিসে বিক্ষোভ এসএফআই এর

শিবমন্দিরে এলাকায় একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ সহ একাধিক দাবিতে আজ মাটিগাড়া বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল এসএফআই সংগঠনের ছাত্ররা । বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি বিডিও রুনু রায়কে একটি স্মারকলিপি প্রদান করে ।তাদের দাবি,আঠারখাই এলাকায় একটি পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করতে হবে এবং বালাসন আপার প্রাইমারি স্কুলকে অবিলম্বে মাধ্যমিক স্তরে উত্তরণ করতে হবে । তারা আরো বলেন,তাদের দাবি না মেনে নিলে তারা বৃহত্তর আন্দোলনের পথে পরিচালিত হবে।
Read More