আসাম

শিলান্যাস হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের

শিলান্যাস হল জলপাইগুড়ি মেডিকেল কলেজের

জলপাইগুড়িতে প্রস্তাবিত স্থানে শিলান্যাস হল মেডিকেল কলেজের। আজ উত্তরকন্যা থেকে মুখ্যমন্ত্রী রিমোট কন্ট্রোলের সাহায্যে মেডিকেল কলেজের শিলান্যাস করলেন । জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের বিপরীত দিকের জমিতে শিলান্যাস এই অনুষ্ঠান হয় । এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, টি ডাইরেক্টরটের ভাইস চেয়ারম্যান কৃষ্ণ কুমার কল্যাণী জলপাইগুড়ির জেলাশাসক অভিষেক তেওয়ারি, জলপাইগুড়ি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামানিক প্রমুখ । শিলান্যাস অনুষ্ঠানে বিজেপির সাংসদকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ। এই বিষয়ে গৌতম দেব বলেন, " ওদের ভূমিকা মানুষ দেখতে পাচ্ছেন। ওদের সম্পর্কে কিছু বলতে চাই না।
Read More
শীতলকুচিতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জেলা যুব সভাপতি

শীতলকুচিতে যুব তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে জেলা যুব সভাপতি

আগামী বিধানসভা ভোটকে লক্ষ রেখে কোচবিহারে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এদিন শীতলকুচিতে দলীয় যুবকর্মীদের হাতেকলমে ভোট-প্রারম্ভিক কাজকর্মের তদারকি এবং প্রশিক্ষণ দিলেন কোচবিহার তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এদিনের এই আলোচনা সভা ও কর্মসূচিতে অংশ নেয় শীতলকুচি ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির সদস্যরা ।হাতে গোনা মাত্র আট-নয়মাস মাত্র। তারপরই আগামী বিধানসভা সভা নির্বাচনের দিনক্ষন ঘোষণার সম্ভাবনা রাজ্যে। আর এই বিধানসভা নির্বাচনে নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলার যুবসমাজকে কাছে টানছে তৃণমূল। জেলার যুব সভাপতি অভিজিৎ দে জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে কোচবিহার জেলার ব্লক ও…
Read More
কৃষিবিলের সমর্থনে ফুলবাড়িতে পথসভা বিজেপির

কৃষিবিলের সমর্থনে ফুলবাড়িতে পথসভা বিজেপির

লোকসভা ও রাজ্যসভায় সদ্য পাশ হওয়া কৃষিবিল নিয়ে বিরোধীরা যেখানে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে শান চড়াচ্ছে , তার প্রতিবাদে এবং কৃষি বিলের সমর্থনে সেখানে আজ বিজেপির পথসভা দেখা গেল শিলিগুড়ির ফুলবাড়িতে । জানা গেছে বর্তমান মোদি সরকারের ঐতিহাসিক কৃষিবিল পাশ করার জন্য এবং এই বিলের সমর্থনে ফুলবাড়ি এবং ডাবগ্রাম মন্ডল বিজেপি যৌথভাবে এই পথসভার আয়োজন করল বিজেপি । এই পথসভাটি শিলিগুড়ির গোড়ামোর থেকে শুরু হয়ে ডাবগ্রাম-ফুলবাড়ির বিভিন্ন জায়গা পরিক্রমা করে বলে সূত্রের খবর । এই কর্মসূচিতে অংশ নেন জলপাইগুড়ি বিজেপির জেলা কমিটির সদস্য সুপেন রায় । তিনি জানিয়েছেন, কেন্দ্রের বর্তমান কৃষিবিলের ফলে দেশের সমস্ত কৃষক নিজের ইচ্ছেমতো ফসল বিক্রি করতে পারবে…
Read More
জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের শিলান‍্যাস অনুষ্ঠানে আমন্ত্রন পেলেন না সাংসদ ডাঃ জয়ন্ত‌ রায়

জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের শিলান‍্যাস অনুষ্ঠানে আমন্ত্রন পেলেন না সাংসদ ডাঃ জয়ন্ত‌ রায়

জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না জেলার সাংসদ ড. জয়ন্ত কুমার রায়। রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরের প্রাক্কালেই জলপাইগুড়িতে মেডিকেল কলেজের শিলান্যাস অনুষ্ঠান ঘিরে তৎপরতা শুরু হয়। কিন্তু অভিযোগ জেলায় মেডিকেল কলেজের স্থাপনে যার সক্রিয়তা ছিল বেশি , জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত কুমার রায়কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সৌজন্যটুকুও দেখায়নি রাজ্য ও জেলা প্রশাসন-এমনটাই অভিযোগ সাংসদের ঘনিষ্টমহলে ।এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি সাংবাদিক সম্মেলন করলেন বিজেপি-র জলপাইগুড়ি জেলা সভাপতি বাপী গোস্বামী। জলপাইগুড়ি বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামীর অভিযোগ, জলপাইগুড়ি‌তে মেডিকেল কলেজ হাসপাতালের জন‍্য অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অর্থ‌ও মঞ্জুর করা হয়েছে। অথচ যার…
Read More
আগামীকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিলান্যাস,

আগামীকাল জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিলান্যাস,

আর কয়েকঘন্টা অপেক্ষা ।রাত পোহালেই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের শিলান্যাস অনুষ্ঠান । আর এই অনুষ্ঠানকে ঘিরে জোরকদমে চলছে মঞ্চের কাজ। স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে বুধবার বেলা দুটো নাগাদ উত্তরকন্যা থেকে রিমোটের মাধ্যমে শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । তাই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন মাঠে অত্যন্ত দ্রুততার সাথে শিলান্যাস অনুষ্ঠানের জন্য মঞ্চ প্রস্তুত করতে দেখা যায় ।খুশির হাওয়া জলপাইগুড়িতে।
Read More
এখনই হচ্ছে না ফালাকাটা উপনির্বাচন

এখনই হচ্ছে না ফালাকাটা উপনির্বাচন

এখনই ফালাকাটার উপনির্বাচন হচ্ছে না , জানিয়ে দিল রাজ্য নির্বাচন কমিশন । বর্তমান পরিস্থিতি বিবেচনা করে উপনির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের । বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই রাজ্যে ফালাকাটা, হেমতাবাদ বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ধরে নিয়ে বিভিন্ন দলগুলি ইতিমধ্যেই তাদের রাজনৈতিক তৎপরতা শুরু করে দিয়েছিল । কিন্তু আজকের নির্বাচন কমিশনের সিদ্ধান্তে কিছুটা হলেও হতাশ রাজনৈতিক দল গুলি । উল্লেখ্য গতবছর ফালাকাটা বিধানসভার বিধায়ক অনিল অধিকারীর প্রয়াণে খালি রয়েছে সেই আসনটি । এরই মধ্যে বিগত কয়েকমাস আগে হেমতাবাদের বিধায়কের রহস্যজনক মৃত্যুতে সেখানেও একইসঙ্গে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে রাজ্যের বিধানসভা উপনির্বাচন পিছিয়ে যাচ্ছে ।
Read More
বন্যায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসলো ক্লাব

বন্যায় দুর্গতদের সাহায্যে এগিয়ে আসলো ক্লাব

টানা একসপ্তাহ ধরে অবিরাম বৃষ্টিতে বন্যার সৃষ্টি বালুরঘাটে । দক্ষিণদিনাজপুরের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে পড়ায় এলাকায় অঘোষিত অরন্ধন দিবস পালিত হয় । এই দুর্যোগের দিনে অসহায় মানুষের ত্রাণে এগিয়ে এল স্থানীয় ক্লাবের স্বেচ্ছাসেবকরা। জানা গেছে এদিন বন্যাকবলিত ৫০০ জন মানুষের আহারের ব্যবস্থা করেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব ।উপস্থিত ছিলেন বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব সেক্রেটারি রমণী রায়,প্রেসিডেন্ট মনোরঞ্জন দাস,তপন যুব শক্তি ফিল্ড ইউনিট মেম্বার রাজু বর্মন সহ আরো অন্যান্য ক্লাব সদস্যবৃন্দরা ।
Read More
১৪ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিং ডুয়ার্সের গাঙ্গুটিয়া চাবাগানে

১৪ শতাংশ বোনাসের দাবিতে গেট মিটিং ডুয়ার্সের গাঙ্গুটিয়া চাবাগানে

বোনাসের দাবিতে গেট মিটিং চা -শ্রমিকদের। এবারে রাজ্যে চাবাগানগুলিতে ২০ শতাংশ হারে বোনাস দেওয়ার ঘোষণা হলেও ডুয়ার্সের গাঙ্গুটিয়া চাবাগানে মালিক পক্ষ মাত্র ১২.৫ শতাংশ বোনাসের ঘোষণা।করে। এতেই ক্ষোভ উগড়ে দেয় বাগানের শ্রমিক সংগঠনগুলি। জানা গেছে ১৪ শতাংশ বোনাসের দাবিতে বাগানের সমস্ত শ্রমিক সংগঠন এই গেট মিটিংয়ে অংশগ্রহণ করে। এই বিক্ষোভ-কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সাংসদ জন বারলা। শ্রমিকদের দাবি , গাঙ্গুটিয়া চা বাগানের শ্রমিকরা জানান বেশিরভাগ চা বাগানে ২০% বোনাস দেওয়া হচ্ছে কিন্ত আমাদের চা বাগানে ১৪% বোনাস দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয় কিন্ত এখন মালিকপক্ষ জানাচ্ছে ১২.৫% বোনাস দেওয়া হবে। এই বিষয়ে সাংসদ জন বারলা জানান ১২.৫ % বোনাস মানা…
Read More
কথামতো প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিল রাজ্য প্রশাসন

কথামতো প্রাক্তন কেএলও জঙ্গিদের চাকরি দিল রাজ্য প্রশাসন

কথা রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । উত্তরবঙ্গের জঙ্গি সংগঠন কেএলও ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসা ৩৫ জনকে চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন মন্ত্রী । এদিন উত্তরকন্যায় ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের মাধ্যমে মালদার প্রাক্তন কেএলও জঙ্গিদের হাতে হোমগার্ডের চাকরির নিয়োগপত্র তুলে দিলেন মালদার জেলাশাসক ।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই ভার্চুয়াল বৈঠকের মধ্যেই এদিন প্রাক্তন ওই ৩৪ জন কেএলও জঙ্গি সংগঠনের সদস্যদের হাতে এই নিয়োগপত্র তুলে দিয়েছে জেলা পুলিশ ও প্রশাসনের কর্তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি মতো এদিন স্পেশাল হোম গার্ডের নিয়োগপত্র হাতে পেয়ে আনন্দে চোখের জল ধরে রাখতে পারেন নি প্রাক্তন কেএলও সদস্যরা। এদিন হাততালির মাধ্যমে প্রাক্তন কেএলওদের হাতে স্পেশাল হোমগার্ডের নিয়োগপত্র তুলে…
Read More
গোয়ালপোখরে খুন যুবক, গ্রেপ্তার দুই

গোয়ালপোখরে খুন যুবক, গ্রেপ্তার দুই

রহস্যজনক ভাবে খুন হলো বছর পঁয়তাল্লিশের এক যুবক। ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর এলাকায়। জানা গেছে সোমবার এক বিধবা মহিলার ঘর থেকে মঙ্গল মার্ডি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। সূত্রের খবর , মনজিলা নামে এক বিধবা মহিলার ঘরে হঠাৎই রাতের অন্ধকারে ঢুকে পড়ে ওই যুবক। বিধবা মহিলাটা প্রাণ বাঁচানোর চেষ্টায় ঘরে থাকা অস্ত্র দিয়ে মাথায় চোট মারলে যুবকটি মেঝেতে লুটিয়ে পড়ে। ঘটনায় পুলিশ এসে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। কিভাবে লোকটি ওই বিধবা মহিলাটির ঘরে ঢুকে পড়ল, যুবকটির সঙ্গে মহিলাটির প্রণয় সম্বন্ধ ছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ। মহিলাটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে বলে খবর। এর…
Read More