আসাম

চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠক  জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীদের

চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠক জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীদের

চাবাগান থেকে চা-পাতা চুরি রোধে প্রশাসনের সঙ্গে বৈঠকে বসল জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষীরা। চাষীদের অভিযোগ, রাতের অন্ধকারে বাগান থেকে চুরি হয়ে যাচ্ছে চাপাতা। এতে সমস্যায় পড়েছে জেলার কয়েকশো চাবাগান মালিক। বিষয়টি জানিয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি‌র জেলা পুলিশ সুপারের দপ্তরে একটি বৈঠক করলেন জলপাইগুড়ি ক্ষুদ্র চা-চাষি সমিতির সদস্যরা। এই বৈঠকে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার এবং জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী। গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের দপ্তরে। জলপাইগুড়ি ক্ষুদ্র চা চাষী সমিতির সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী বলেন, পাতা চুরি রোধে প্রশাসনিক ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে।
Read More
পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম

পয়লা অক্টোবর থেকে বদলে যাচ্ছে ডেবিড কার্ডের ব্যবহারের নিয়ম। বর্তমান কোভিড আবহে অনলাইন ট্যান্সফারে বেশকিছু রদ-বদলের সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। পেমেন্ট অ্যান্ড সেটলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭-এর ১০(২) ধারায় এই নির্দেশিকাগুলি ইস্যু করা হয়েছে, জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৬ মার্চ থেকে নতুন কার্ড বা নতুন করে ইস্যু করা কার্ডগুলি শুধুমাত্র ভারতের এটিএম এবং পয়েন্ট অব সেলে (পিওএস) ব্যবহারের সুবিধা চালু থাকবে। তথ্য শেয়ার করা যাবে না অন্যদের সঙ্গে। এ ক্ষেত্রে কোনও গ্রাহক যদি অনলাইনে (দেশে-বিদেশে), বিদেশে উপস্থিত থেকে এবং কনট্যাক্টলেস (না-ছুঁইয়ে) ব্যবস্থায় ওই কার্ড ব্যবহার করতে চাইলে ব্যাঙ্কের কাছে আলাদা করে আবেদন করতে হবে। কাল থেকে নতুন কার্ডের ক্ষেত্রে…
Read More
সোনু সুদকে বিশেষ সম্মান দিল  রাষ্ট্রসঙ্ঘ

সোনু সুদকে বিশেষ সম্মান দিল রাষ্ট্রসঙ্ঘ

রিল লাইফের ভিলেন রিয়েল লাইফে দেখা দিয়েছিল নায়ক হিসেবে। কোভিড পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের পাশে ত্রাতার ভূমিকায় পাশে দাঁড়ানোর জন্য রাষ্ট্রসঙ্ঘ বিশেষ সম্মান দিল বলিউড অভিনেতা সোনু সুদ। সূত্রের খবর রাষ্ট্রসঙ্ঘের স্পেশাল হিউম্যানিটারিয়ান একশন এওয়ার্ডে সম্মানিত হন তিনি।
Read More
আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক

আগামীকাল থেকে খুলছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক

আনলক ফাইভ পর্বে আরো ছাড় ঘোষণা কেন্দ্র ও রাজ্যপ্রশাসনের । পর্যটনেও মিলছে ছাড়। কোভিড এর বিধিনিষেধ মেনে আগামীকাল থেকে খুলে যাচ্ছে বেঙ্গল সাফারি সহ রাজ্যের একাধিক পার্ক, অভয়ারণ্য। তবে মানতে হবে কোভিড গাইডলাইন। জানা গেছে আগামীকাল পার্ক খোলার আগে বেঙ্গল সাফারির কর্মচারীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছে। দীর্ঘ সাত-আট মাস পর পর্যটকদের সামনে পার্ক খোলার আগে চলে স্যানিটাইজেশনের কাজ। এছাড়াও কোভিড পরিস্থিতিতে গাইডলাইন মেনে কিভাবে পর্যটকদের ঘোরানো হবে সেবিষয়ে আজ মকড্রিলের আয়োজন করে বলে বেঙ্গল সাফারি সূত্রে জানা গিয়েছে। বেঙ্গল সাফারির অধিকর্তা বাদল দেবনাথ জানিয়েছে নকরোনায় বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি পর্যটকদের টিকিট কাটার জন্য শারীরিক দূরত্ব, স্যানিটাইজার, মাস্ক এর…
Read More
এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

এক ক্লিকেই সব হবে কলকাতা মেট্রোর নতুন অ্যাপে

করোনা সংক্রমণের জেরে মার্চ মাস থেকে বন্ধ থাকার পর ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। এই মেট্রো পরিষেবায় যাতে যাত্রীদের কোনও সমস্যা না হয়, তার জন্য নতুন অ্যাপ ‘কলকাতা মেট্রো অফিসিয়াল অ্যাপ’ নিয়ে এল কলকাতা মেট্রো। এই একটি অ্যাপেই এবার সব সুবিধা নিয়ে এল কলকাতা মেট্রো। মোবাইলে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলেই সব সুবিধা পেয়ে যাবেন যাত্রীরা। প্রত্যেক ব্যবহারকারীকে নিজের নাম, ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে। এই অ্যাপ থেকেই এবার স্মার্টকার্ড রিচার্জ করতে পারবেন তাঁরা। এমনকি ই-পাসও জেনারেট করা যাবে এই অ্যাপের মাধ্যমে। শুধুমাত্র রিচার্জ বা ই-পাস জেনারেট করা নয়, কলকাতা মেট্রো সংক্রান্ত…
Read More
মণিপুরে ডেটলের লাইফ স্কিলস প্রোগ্রাম

মণিপুরে ডেটলের লাইফ স্কিলস প্রোগ্রাম

মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী.এন. বীরেন সিং মণিপুরে 10-19 বছর বয়সের শিশুদের জন্য অনন্য জীবন দক্ষতা প্রোগ্রাম - ডিটল বিএসআই পাখি এবং মৌমাছি টক চালু করেন আরবি ছোটোদের জন্য এক অভিনব লাইফ স্কিলস প্রোগ্রাম চালু করল – ‘বার্ডস অ্যান্ড বীজ টক’। ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ডেটল ‘বনেগা স্বস্থ্‌ ইন্ডিয়া’র আওতাধীনে ও প্রাইমাস পার্টনার্সের সহযোগিতায় আরবি’র এই শিক্ষামূলক কর্মসূচির আওতায় আসবে মণিপুরের ১০ থেকে ১৯ বছর বয়স্ক ছেলেমেয়েরা। মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ও মুখ্য সচিব ড. রাজেশ কুমার এই কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।  এই যৌনশিক্ষামূলক কর্মসূচির উদ্দেশ্য হল বয়ঃসন্ধিকালের কিশোরকিশোরীদের বিভিন্ন সঠিক, বাস্তবভিত্তিক ও বয়স-উপযোগী তথ্য দ্বারা সাহায্য করা যাতে তারা বড় হওয়া, যৌনতা ও…
Read More
উত্তরপ্রদেশে ফের ধর্ষণ

উত্তরপ্রদেশে ফের ধর্ষণ

হাতরসের ঘটনায় ক্ষোভে ফুঁসছে দেশ।এরই মাঝে উত্তরপ্রদেশেই ঘটে গেল আরেকটি নির্মম গণধর্ষন। দলিত এই নির্যাতিতার বিরুদ্ধে অভিযুক্তরা সবাই উচ্চবিত্ত। যোগীরাজ্যে এবার ২২ বছর বয়সি এক দলিত তরুণী গণধর্ষণের শিকার। বলরামপুর নিবাসী ওই তরুণী একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বুধবারই তাঁর মৃত্যু হয়েছে মৃত তরুণীর পরিবারের বয়ানের বিরুদ্ধে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলরামপুরের পুলিশ । মৃতার পরিবারের বয়ান অনুযায়ী মঙ্গলবার কাজ থেতে বাড়ি ফেরেননি তিনি । অনেক খোঁজাখুজির পরেও সন্ধান মেলেনি তাঁর। গভীর রাতে অচৈতন্য অবস্থায় একটি রিক্সায় করে বাড়ি ফেরেন তিনি। হাতে গ্লুকোজ ইঞ্জেকশান সিরিঞ্জ লাগানো ছিল তাঁর। তড়িঘড়ি পরিবারের তরফ থেকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় ।…
Read More
উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গ সফর শেষে কলকাতা ফিরলেন মুখ্যমন্ত্রী

চারদিনের উত্তরবঙ্গ সফর শেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। চারদিনের সফরের শেষ দিনে ফেরার পথে শিলিগুড়ির ফুলবাড়িতে "পথশ্রী অভিযান" এর সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের অধীনে রাজ্যের প্রায় ১২০০০ কিমি গ্রামীণ রাস্তা তৈরি করা হবে এমনটাই জানিয়েছেন মমতা। এই চারদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় বসে উত্তরের প্রতিটি জেলার প্রশাসনিক কর্তা, আধিকারিকদের সঙ্গে সরাসরি এবং ভার্চুয়ালে বৈঠক করেন। জানা গেছে আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো উত্তরবঙ্গের জন্য একাধিক প্রকল্প এবং অনুদান ঘোষণা করেন। রাজবংশী এবং কামতাপুরি ভাষা একাডেমিকে ৫ কোটি, রাজবংশী উন্নয়ন পর্ষদকে ১৫ কোটি ছাড়াও রাজবংশী ভাষায় প্রাথমিক স্তরে পাঠ্যদানের বিষয়টি নিয়ে আলোচনা হয়…
Read More
চরম হয়রানি কলেজ পরীক্ষার্থীদের

চরম হয়রানি কলেজ পরীক্ষার্থীদের

কলেজের ফাইনাল বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষায় চরম অব্যবস্থার ছবি দেখা গেল সর্বত্র। ইউজিসির নির্দেশিকা মেনে উত্তরবঙ্গের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়া হয়।কিন্তু পরীক্ষার্থীদের অভিযোগ নির্ধারিত সময়ে পরীক্ষার শুরু হওয়ার পরেও ওয়েবসাইট থেকে প্রশ্নপত্র আপলোডই করতে পারেনি বহু ছাত্র। বর্তমান কোভিড পরিস্থিতির আবহে "এক্সাম ফ্রম হোম " এর ব্যবস্থা করে। এজন্য প্রয়োজনীয় প্রশ্নপত্র ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। মোট ৫০ নম্বরের দুঘন্টার পরীক্ষায় প্রশ্নপত্র আপলোড করার জন্য অতিরিক্ত ৩০ মিনিট ধার্য হয়।
Read More
শিলিগুড়িতে ফের উদ্ধার অবৈধ ড্রাগ, গ্রেপ্তার এক মহিলা

শিলিগুড়িতে ফের উদ্ধার অবৈধ ড্রাগ, গ্রেপ্তার এক মহিলা

শিলিগুড়িতে ফের উদ্ধার অবৈধ ড্রাগ। গতকাল শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন জায়গা থেকে ৬০০ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার হল এক মহিলা। গোপনসূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধ ড্রাগ সামগ্রী উদ্ধার করে। জানা গেছে ধৃত ওই মহিলা মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা। ধৃত মহিলাকে বৃহস্পতিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের মূল্য বেশ কয়েক লক্ষ টাকা বলে প্রধান নগর থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ।প্রধান নগর থানার পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করার লক্ষ্যে আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ডে নিয়েছে ।এই মহিলা এই ব্রাউন সুগার শিলিগুড়িতে কাকে বিক্রি করতে এসেছিল বা কোথা থেকে নিয়ে এসেছিলো তার তদন্ত…
Read More