আসাম

বৃষ্টি কমলেও হরিরামপুর এলাকা এখনো জলের তলায়

বৃষ্টি কমলেও হরিরামপুর এলাকা এখনো জলের তলায়

বৃষ্টি কমলেও জল কমেনি গ্রাম থেকে। অধিকাংশ গ্রাম জলের নীচে। বাড়িতে জল ঢুকে রান্নার ন্যূনতম উপকরণটিও নেই। ফলত জলসমস্যায় কাটাতে হচ্ছে বালুরঘাটের হরিরামপুর বিধানসভার কলামতি, বজরাপুকুর সহ বিভিন্ন অঞ্চল। এদিন এই এলাকা গুলি ঘুরে দেখলেন স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। বাসিন্দাদের অভিযোগ দুই সপ্তাহ ধরে এলাকা জলমগ্ন । যাতায়াতের পথ, ঘরবাড়ি এখনো জলের নীচে। এমন অবস্থায় খুবই সমস্যায় পড়েছে স্থানীয়রা। জানা গেছে গত সপ্তাহের টানা বর্ষণে ভেসে যায় দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক। কিন্তু বর্তমানে বৃষ্টি কমলেও জল নামেনি এলাকা থেকে। এলাকা পরিদর্শনের পর সাংসদ এলাকাবাসীকে আশ্বাস দেন জলসমস্যায় বিষয়টি কেন্দ্র সরকারকে জানাবেন।
Read More
মর্মান্তিক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য

মর্মান্তিক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য

ফালাকাটা-ধুপগুড়ি জাতীয় সড়কে এক পথ দুঘটনায় প্রাণ হারাল একই পরিবারের পাঁচ সদস্য। জখম আরো দুই, তাদের অবস্থাও আশঙ্কাজনক। এমনই মর্মান্তিক পথদুর্ঘটনাটি ঘটেছে ফালাকাটার বালাসুন্দর এলাকায়। সূত্রের খবর , সোমবার সকাল সাতটা নাগাদ জাতীয় সড়কে ডুডুয়া ব্রিজের কাছাকাছি একটি শিলিগুড়িগামী ছোটগাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষে ছোটগাড়িটি রাস্তার পাশে নয়ানজুলিতে পরে যায়। ঘটনাস্থলেই ওই ছোটগাড়িতে থাকা ৫ জনের মৃত্যু হয় ।জখম হয়েছে আরো দুইজন । স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় মৃত এবং জখম ব্যক্তিদের ফালাকাটা হাসপাতালে পাঠানো হয় । স্থানীয় বাসিন্দারাই মৃত ও জখমদের উদ্ধার করে ফালাকাটা সুপারস্পেশালিটি হাসপাতালে পাঠান ।পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত…
Read More
দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ

দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ

দিনভর চেষ্টার পর অবশেষে খোঁজ মিলল নিঁখোজ কিশোরের মৃতদেহ। গতকালই জলপাইগুড়ির করলা নদীতে তলিয়ে যায় এক কিশোর। রবিবার সকাল ন'টা নাগাদ থার্মোকলের ভেলা দিয়ে করলা নদী পারাপার হ‌ওয়ার সময় জলে পড়ে তলিয়ে যায় ওই কিশোর। এরপর পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীদের পাশাপাশি এলাকাবাসীরা দিনভর নদীতে নেমে তল্লাশি চালান। আসেন জলপাইগুড়ির ডাবগ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা‌ও।জানা গেছে সিভিল ডিফেন্সের বাহিনী এসে দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজির পর অবশেষে পাওয়া যায় ওই কিশোরের লাশ উদ্ধারকর্মীদের মারফত জানা গিয়েছে মৃতদেহটি পাথরের এক কোণে আটকে ছিল । সেখান থেকে উদ্ধার করতেই এলাকায় শোকের ছায়া নেমেছে জলপাইগুড়ির কিং সাহেব ঘাট এলাকায়। মৃতদেহ‌টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে।
Read More
এবার লাইভ টেলিকাস্ট বেলুড় মঠের পুজো

এবার লাইভ টেলিকাস্ট বেলুড় মঠের পুজো

করোনা সংক্রমণ কালে বেলুড় মঠের ১১৯ বছরের ঐতিহ্যবাহী দুর্গাপুজোয় এই বছর দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল বেলুড় মঠ কর্তৃপক্ষ। এই প্রথম কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। পুজোর সবকটা দিন মায়ের পুজো লাইভ টেলিকাস্ট হবে বেলুড় মঠের নিজস্ব ওয়েবসাইটে। সেখানে দেখা যাবে। বেলুড় মঠ সূত্রে খবর, তাঁদের ওয়েবসাইটে দেখা যাবে পঞ্চমীর দিন সন্ধ্যারতি, দেবীর বোধন, ষষ্ঠীর দিন দেবীর কল্পারম্ভ আমন্ত্রণ অধিবাস। সপ্তমী, অষ্টমী, নবমীর পুজো। অষ্টমীর দিন কুমারী পুজো, দশমীর দিন দেবী বিসর্জন— দেখা যাবে সবই। প্রত্যেক বছরের মতো এই বছরও পুজো হবে সমস্ত আচার বিধি মেনে। তবে এই বছর পুজো মূল মন্দিরের ভেতরে হবে এবং প্রতিমার আকারও গতবারের তুলনায় ছোট করা হয়েছে।
Read More
সিবিআই তদন্তের শরণে যোগী আদিত্যনাথ

সিবিআই তদন্তের শরণে যোগী আদিত্যনাথ

হাথরাসকাণ্ডে দেশ জুড়ে সমালোচনার ঝড়। প্রতিবাদের আগুনে জল ঢালতে শনিবার সন্ধেয় টুইটে সিবিআই তদন্তের কথা ঘোষণা করতে বাধ্য হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশ প্রশাসন অক্ষরে অক্ষরে ‘রাজধর্ম’ পালনে ব্যস্ত। যোগী প্রশাসনের কড়া নজরে মৃতার পরিবার। খবর, গত দু’দিন ধরে পুলিশ তাঁদের কার্যত গৃহবন্দি করেছে। তাঁদের ফোনেও নজরদারি চলছে।
Read More
চালু হতে চলেছে ফুলবাগান মেট্রো স্টেশন

চালু হতে চলেছে ফুলবাগান মেট্রো স্টেশন

কলকাতা: তিন দশক পরে মহানগরে ফের চালু হবে পাতালে মেট্রো স্টেশন। ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন হবে রবিবার বিকেল ৪টে নাগাদ। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে সোমবার থেকে। রবিবার রেলমন্ত্রী পীযূষ‌ গোয়েল দিল্লি থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ফুলবাগান স্টেশনের উদ্বোধন করবেন। ফুলবাগান মেট্রো স্টেশনের দরজা খুলে গেলে দারুণ সুবিধা হবে তথ্যপ্রযুক্তি নগরীতে কর্মরত চাকরিজীবীদের। সল্টলেক সেক্টর-৫ থেকে শিয়ালদহের কাছাকাছি পৌঁছতে সময় লাগবে মাত্র ১৬ মিনিট। নতুন এই মেট্রো স্টেশনটি চালু হলে সেটি হবে কলকাতার ১৬তম ভূগর্ভস্থ মেট্রো স্টেশন।
Read More
স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিল স্বামী

স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিল স্বামী

পারিবারিক ঝামেলার জেরে স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারল স্বামী। এমনই মর্মান্তিক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গাজোল থানার দোহিল এলাকায়। জানা যায় সকালে জলখাবারে চাউমিন খাওয়া নিয়ে ঝগড়া লাগে দম্পতির মধ্যে। এই ঝগড়া যে নির্মম ঘটনার দিকে গড়াবে ভাবতে পারেনি ভট্টাচার্য্য পরিবারে। ওই অগ্নিদগ্ধ গৃহবধূর আর্তচিৎকারে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসেন। গুরুতর জখম অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হলে, বিকালে তার মৃত্যু হয়। এই ঘটনায় মৃত গৃহবধূর বাবা কালাচাঁদ দে জামাইয়ের বিরুদ্ধে গাজোল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সুধা ভট্টাচার্য (২৩)। তাদের চার বছর আগে বিয়ে হয়েছিল । দুই বছরের একটি কন্যা…
Read More
বুকের সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হলেন রবীন্দ্রনাথ ঘোষ

বুকের সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হলেন রবীন্দ্রনাথ ঘোষ

বুকের সমস্যা নিয়ে নার্সিংহোমে ভর্তি হলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে শনিবার হঠাৎ বুকের ব্যথা নিয়ে বাড়ির সিঁড়ি থেকে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে নিয়ে আসা হয় শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে। জানা গিয়েছে, রবীন্দ্রনাথ ঘোষ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন।তবে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। গতকাল তাঁর সিটি স্ক্যান করা হয়। রিপোর্টে বুকে সমস্যা ধরা পড়েছে। শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর । সেকারণে মুখ্যমন্ত্রীর সভাতেও তিনি যোগ দেননি।
Read More
আত্মহত্যাই করেছে সুশান্ত সিং রাজপুত , সাফ জানিয়ে দিল এইমস

আত্মহত্যাই করেছে সুশান্ত সিং রাজপুত , সাফ জানিয়ে দিল এইমস

আত্মহত্যাই করেছে সুশান্ত সিং রাজপুত , সাফ জানিয়ে দিল এইমস। দীর্ঘ দিন ধরে সুশান্ত সিংয়ের মৃত্যু নিয়ে জল্পনা চলছিল। সিবিআই তদন্ত শুরু করার পর একের পর এক তথ্য সামনে আসতে শুরু করে। অনেক জল ঘোলার পর সুশান্তের মৃত্যু নিয়ে বড় তথ্য জানাল অল ইন্ডিয়া ইন্সটিউট অফ মেডিক্যাল । আজ তার মামলা নিয়ে সাফ ঘোষণা করল অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স। চিকিৎসক সুধীর গুপ্তের নেতৃত্বে একটি দল অভিনেতার পোস্টমর্টেম এবং ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করার পর মৃত্যুর কারণ হিসাবে আত্মহত্যাকেই চিহ্নিত করেছেন। এবং সেই রিপোর্ট তুলেও দেওয়া হয়েছে সিবিআই-এর হাতে।
Read More
দলের সমস্ত পদ থেকে পদত্যাগ  মিহিরের !

দলের সমস্ত পদ থেকে পদত্যাগ মিহিরের !

কোচবিহারে নতুন জেলা কমিটি ঘোষণার চব্বিশ ঘন্টাও হয়নি । তার আগেই গোষ্ঠীকোন্দলের ফাটল চরমতম রূপ নিল আজ। সাংবাদিক সম্মেলন ডেকে দলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন বিধায়ক মিহির গোস্বামী। দীর্ঘদিন ধরে দলে কোণঠাসা অবস্থায় থেকে অবশেষে দলীয় সহকর্মীদের বিরুদ্ধে মুখ খুললেন তিনি। মিহির বাবুর অভিযোগ তাঁর নিজের বিধানসভা এলাকায় দলের পদাধিকারী নির্বাচনে তাঁর পরামর্শ নেওয়া হয়নি। নিজের কার্যালয়ে বসে এদিন জেলা নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগে দলের সমস্ত পদ থেকে নিজেকে সরিয়ে নিলেন। গতকালই জেলা সভাপতি পার্থপ্রতিম রায় এবং জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক নতুন জেলা কমিটি ঘোষণা করেন। এরপরই আজ মিহিরের পদত্যাগ কোচবিহার জেলা তৃণমূলে আরো বড় বিপদ…
Read More