আসাম

র্ষণ কাণ্ডের এফআইআর করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ,অভিযোগ

র্ষণ কাণ্ডের এফআইআর করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও পদক্ষেপ গ্রহণ করেনি পুলিশ,অভিযোগ

ইসলামপুরের ১২ বছরের নাবালিকার অপহরণ এবং ধর্ষণ কাণ্ডের এফআইআর করার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেনি ইসলামপুর থানার পুলিশ। অভিযোগ নির্যাতিতার পরিবারের। এই ঘটনায় ইতিমধ্যে ইসলামপুর সহ সমগ্র উত্তরদিনাজপুরে ক্ষোভে ফুঁসছে মানুষ। সূত্রের খবর ৬ দিন ধরে ওই নির্যাতিতাকে নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে দিনের পর দিন ধর্ষণ করে কয়েকজন যুবক। গতকাল রাতে সেই নাবালিক তার প্রাণ বাঁচানোর জন্য তার পরিবারের ফিরে আসে , তার শরীর অবনতির দিকে যাওয়ার কারণে তাকে চিকিৎসার জন্য মহাকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সে নাবালিকে সাথে ঘটে যাওয়া ঘটনা পরিবারের লোকজনকে জানিয়েছে ।তাকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে রাখা হতো এবং মাঝে…
Read More
শত চেষ্টা করেও জামিন হল না রিয়ার

শত চেষ্টা করেও জামিন হল না রিয়ার

শত চেষ্টা করেও জামিন হলো না রিয়া ও তার ভাইয়ের । ড্রাগ মামলায় আপাতত সুশান্তের বান্ধবী রিহা এবং ভাই সৌভিকের বর্তমান ঠিকানা বাইকুল্লা জেল । গত প্রায় এক মাস ধরে জেলেই রয়েছেন রিয়া ও শৌভিক রিয়া ও শৌভিকের বিচারবিভাগীয় হেফাজত ২০ অক্টোবর পর্যন্ত বাড়ানোর নির্দেশ দিয়েছে মুম্বইয়ের NDPS আদালত ।রিয়া ও শৌভিক ছাড়া ওই মামলায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর গ্রেফতার করা বাকি ১৮ জনের হেফাজতে থাকার মেয়াদও ২০ অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিয়েছে আদালত।
Read More
ফের বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ

ফের বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গ

বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমগ্র রাজ্যে ফের বৃষ্টি হতে চলেছে। পশ্চিমবঙ্গ ,উড়িষ্যা, ঝাড়খন্ড সহ বিভিন্ন রাজ্যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বলে আবহাওয়া সূত্রের খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে গেছেউত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপ। উড়িষ্যা উপকূলে যার প্রভাব সবথেকে বেশি। তার উপর আবার ওড়িশায় একটি ঘূর্ণাবর্তও রয়েছে। এর প্রভাবে আগামী কয়েকদিন ওড়িশা- ঝাড়খন্ড-গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।নিম্নচাপের জেরে উত্তরবঙ্গেও হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
অক্টোবরেই খুলছে স্কুল, যথারীতি শুরু হবে ক্লাস !

অক্টোবরেই খুলছে স্কুল, যথারীতি শুরু হবে ক্লাস !

অক্টোবরেই খুলছে স্কুল। যথারীতি শুরু হবে ক্লাস। এমনই নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক । তবে কোভিড আবহে বেশকিছু নির্দেশিকা মানতে হবে কেন্দ্রীয় এবং রাজ্যের স্কুলগুলিকে । দীর্ঘ ছয়মাস ধরে করোনা আবহে বন্ধ রয়েছে পঠনপাঠন । আনলক ৫ পর্বে ইতিমধ্যে সমস্ত কিছুই খুলে গিয়েছে । এরই মধ্যে একগুচ্ছ সরকারি নির্দেশিকা মেনে খুলতে পারবে স্কুল এবং স্কুলগুলি পাঠদান প্রক্রিয়াও চালাতে পারবে । তবে অবশ্যই মানতে হবে স্বাস্থ্যবিধি সহ নির্দেশিকা । তবে শিক্ষার্থীদের ক্লাস করা বাধ্যতামূলক নয়। শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে চাইলে অভিভাবকের অনুমতিপত্রও আনতে হবে ।সঙ্গে শারীরিক দুরত্ব মেনে বসার জায়গা, মাস্ক পড়তে হবে ছাত্রছাত্রীদের । এর পাশাপাশি স্কুলের ক্লাসগুলিকে নিয়মিত স্যানিটাইজার করতে…
Read More
অভিনব রূপে ছেলের জন্মদিন পালন শিলিগুড়ির এক বাসিন্দার

অভিনব রূপে ছেলের জন্মদিন পালন শিলিগুড়ির এক বাসিন্দার

অভিনব রূপে নিজের পুত্রের জন্মদিন পালন করলেন শিলিগুড়ির এক বাসিন্দা প্রবীর সিং। শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রবীর সিং। আজ তার পুত্র মায়াং এর জন্মদিন। এই করোনা পরিস্থিতিতে এক অভিনব রূপে ছেলের জন্মদিন পালন করলেন প্রবীর সিং।এদিন পরিবারের সদস্য ও ছেলেকে নিয়ে হায়দারপাড়া বাজারে গিয়ে  ব্যবসায়ীদের হাতে চকোলেট ও মাস্ক  তুলে দেন তিনি।এর পাশাপাশি বাজারে থাকা এক বৃদ্ধাকে পুজোর নতুন বস্ত্র তুলে দেন তিনি। প্রবীর সিং ও তার পরিবারের এই অন্যতম উদ্যোগে খুশি ব্যবসায়ীরা।
Read More
পথচলতি পথিকদের মধ্যে  মাস্ক বিতরণ

পথচলতি পথিকদের মধ্যে মাস্ক বিতরণ

পথচলতি পথিকদের মধ্যে  মাস্ক বিতরণ করল এনজেপি থানার পুলিশ। গত কয়েকদিন ধরে শুরু হয়েছে এই কর্মসূচি। ফুলবাড়ির ক্যানেল রোড দিয়ে যাতায়াতকারী সমস্ত গাড়ির চালক ও পথচলতি সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, করোনা আবহে মাস্ক পড়া বাধ্যতামূলক হলেও অনেকেই তা ব্যবহার করছেন না। বিশেষ করে গাড়ির চালকদের মধ্যে মাস্ক না পরার প্রবণতা অত্যাধিক।এই কারণে যানবাহন চালকদের সচেতন করার পাশাপাশি তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হচ্ছে।এই কর্মসূচি আরও কয়েকদিন চলবে বলে জানা গিয়েছে
Read More
কলসেন্টারের অবৈধ চক্র থেকে বেরিয়ে আসতে চাইতেই নিখোঁজ যুবক

কলসেন্টারের অবৈধ চক্র থেকে বেরিয়ে আসতে চাইতেই নিখোঁজ যুবক

বেশকিছু দিন ধরে শহরের কলসেন্টার গুলিতে অবৈধ কাজকর্মের পর্দাফাঁস হয়েছে। অভিযোগ মাটিগাড়ার আইটি পার্কের কলসেন্টার গুলিতে অবৈধ এবং নেশা চক্রের হদিস মিলেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে বেশকিছু তথ্য পেয়েছে। সূত্রের খবর গতকাল শিবমন্দিরে কলসেন্টারের কাজ করা এক যুবক নিখোঁজ রয়েছে বলে অভিযোগ মায়ের। ওই নিখোঁজ যুবকের মা পুলিশের কাছে অভিযোগ করেছেন যে তাঁর ছেলে বেশকিছুদিন ধরে বাড়ি আসছিলেন না। কল সেন্টারে অবৈধ কাজের চক্রে পড়ে চাপে ছিল ওই যুবক। মায়ের দাবি যুবকটি ওই অবৈধ চক্র থেকে বেরিয়ে আসতে চেয়েই গতকাল থেকে ফোন সুইচ অফ রয়েছে। ওই মহিলা তাঁর ছেলের প্রাণহানির সংশয় করছে বলেও জানা গেছে। ওই মহিলা ইতিমধ্যে পুলিশকে সমস্ত…
Read More
শিলিগুড়ি জংশনে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

শিলিগুড়ি জংশনে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ

এক অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হলো শিলিগুড়ি জংশন সংলগ্ন এলাকা থেকে।  আজ সকালে শিলিগুড়ি শহরের জংশন এলাকায় রেললাইনের পাশে জঙ্গলে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ দেখতে পেয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়দের মধ্যে । এরপরই ঘটনার খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত ওই ব্যক্তি শিলিগুড়ি স্থানীয় বাসিন্দা নয়, এর সুযোগ নিয়ে প্রথমে ছিনতাই এবং পরবর্তীতে তাকে খুন করা হয়েছে।ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই একটি ব্যাগ উদ্ধার হয়েছে।ব্যাগটি থেকে প্রচুর জামাকাপড় উদ্ধার হয়েছে।যদিও এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।পুলিশ ওই এলাকার আশেপাশে…
Read More
এমাসেই বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগরওয়াল

এমাসেই বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগরওয়াল

এমাসেই বিয়ের পিঁড়িতে বসছেন কাজল আগরওয়াল। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এই বিয়ের খবর জানান। অনেকদিন ধরে গুঞ্জন চলছিল অভিনেত্রীর বিয়ে নিয়ে। অবশেষে জানালেন অক্টোবরের ৩০ তারিখ মুম্বইয়ে বসছে বিয়ের আসর।পাত্র ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলু ৷ কোভিড আবহে পারিবারিক এবং ঘনিষ্ট কয়েকজনের উপস্থিতিতে সাত পাকে বাঁধা-য় পড়তে চলেছেন দক্ষিণের এই অভিনেত্রী।এদিকে করোনার জেরে মুক্তি আটকে কাজল আগরওয়াল অভিনীত ‘ইন্ডিয়ান ২’ ছবির। এখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন কমল হাসান। পরিচালনায় রয়েছেন শংকর।
Read More
সরকারি ত্রাণ চাইতে গিয়ে লাঞ্ছিত মহিলা

সরকারি ত্রাণ চাইতে গিয়ে লাঞ্ছিত মহিলা

সরকারি ত্রাণ চাইতে গিয়ে এক দুঃস্থ মহিলাকে লাঞ্ছিত হতে হলো বিডিও কর্তৃক । এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার বিডিও অফিসে । ওই দুঃস্থ মহিলার অভিযোগ সরকারী ত্রাণ চাইতে গিয়ে অফিসঘর থেকে বের করে দেয় বিডিও সাহেব । এই ঘটনার প্রতিবাদে ওই মহিলা বিডিও অফিস চত্ত্বরে ধর্ণায় বসে ।ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়লে শোরগোল পরে যায় । জানা গেছে অভিযোগকারী মহিলার নাম সুনিতা মন্ডল।যদিও এব্যাপারে কোনো লিখিত অভিযোগ হয় নি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরাতন মালদার মঙ্গলবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সুনিতা মন্ডল এদিন বিডিওর কাছে ত্রাণ সামগ্রী হিসাবে শুকনো খাবার এবং পলিথিন চাইতে গিয়েছিলেন। সেই…
Read More