আসাম

মালদায় ত্রিশ কেজি গাঁজা সহ উদ্ধার অনেক নেশা সামগ্রী

মালদায় ত্রিশ কেজি গাঁজা সহ উদ্ধার অনেক নেশা সামগ্রী

পাঁচারের আগে উদ্ধার হল কয়েক কোটি টাকার নেশা সামগ্রী। প্রায় ত্রিশ কেজি গাঁজা সহ আড়াইশো বোতল ফেনসিডিল উদ্ধার করে বিএসএফ। গোলাপগঞ্জ এলাকার নোওদাপাড়া এলাকায়। বিএসএফ আধিকারিকদের থেকে জানা গেছে বাংলাদেশে পাচারের আগে বর্ডার এলাকার অসাধু ব্যবসায়ী অতুল মন্ডলের বাড়ি থেকে উদ্ধার হয় এই নেশা সামগ্রী। জানা গিয়েছে পাচারের উদ্দেশ্যে এই সামগ্রী মজুত করে রাখা হত ।বিএসএফের চোখের অলক্ষ্যে গোভীর রাত্রে পাচার করার উদ্দেশ্যে জমা করা গাঁজা ফেনসিডিল ধরে ফেলে পাচার কারিদের পরিকল্পনা বানচাল করে দেয় গোলাপগঞ্জ তদন্ত কেন্দ্রের ও সি রামচন্দ্র শ্চন্দ্র সাহা এবং তার দলবল ।
Read More
করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা আক্রান্ত কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি নিজেই জানিয়েছেন একথা। বুধবার তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। বাড়িতে আইসোলেশনেই রয়েছেন তিনি। এনিয়ে কেরল মন্ত্রিসভার পাঁচজনের করোনা সংক্রমণ হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার দাবি, দেশে রোজই বাড়ছে করোনা থেকে সুস্থতার হার। মে মাসে এই হার ছিল ৫০ হাজার। এখন তা ৫৭ হাজারের বেশি।
Read More
হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে পুরো ব্যাপারটাকেই অনার কিলিং জানিয়েছে। এই কেসের প্রধান অভিযুক্ত সন্দীপ এসপিকে চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছে। তাঁর দাবি, সে কোনওভাবেই নির্যাতিতাকে হত্যা করেনি বা তাঁর সঙ্গে কোনও ভুল কাজ করেনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, এই মামলায় তাঁরা চারজনই নির্দোষ। এব্যাপারে পালটা মন্তব্য করেছেন নির্যাতিতার বৌদি, মা ও বাবা। তাঁরা জানিয়েছেন “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের ফাঁসানো হচ্ছে”।
Read More
ভিআই গুয়াহাটিতে দিচ্ছে সর্বোচ্চ ৪জি স্পীড

ভিআই গুয়াহাটিতে দিচ্ছে সর্বোচ্চ ৪জি স্পীড

‘ওপেনসিগন্যাল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স রিপোর্ট সেপ্টেম্বর ২০২০’ জানাচ্ছে, গুয়াহাটিতে ভিআই সবথেকে দ্রুতগতির ৪জি ডাউনলোড-আপলোড স্পীড ও সেরা ভিডিয়ো অভিজ্ঞতা দিচ্ছে। ভিআই’কে ডাউনলোড ও আপলোড স্পীড, গেমস এক্সপিরিয়েন্স, ভয়েস এক্সপিরিয়েন্স ও ভিডিয়ো এক্সপিরিয়েন্সের দিক থেকে ভারতের সেরা ৪জি নেটওয়ার্ক হিসেবে বর্ণনা করা হয়েছে এই রিপোর্টে। ভারতের ৫০টি শহরে মে থেকে জুলাই (২০২০) মাস পর্যন্ত সেপ্টেম্বর ২০২০-র ওপেনসিগন্যাল রিপোর্টের জন্য টেলিকম গ্রাহকদের মোবাইল নেটওয়ার্ক এক্সপিরিয়েন্স নিয়ে সমীক্ষা করা হয়েছিল। গুয়াহাটিতে ভিআই সর্বোচ্চ ডাউনলোড/আপলোড স্পীড প্রদান করা ছাড়াও পরপর দুই ত্রৈমাসিক ধরে সেরা ভিডিয়ো এক্সপিরিয়েন্স দিচ্ছে। সেইসঙ্গে ভিআই’কে সেরা গেমস ও ভয়েস এক্সপিরিয়েন্স প্রদানকারীর স্থানেও বসানো হয়েছে। রিপোর্ট জানাচ্ছে, জাতীয় স্তরে ভিআই ‘বেস্ট ৪জি…
Read More
বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ

বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ

ট্রায়াল সফল হলদিবাড়ি- চিলাহাটি রেলপথের। কিছুটা দেরিতে হলেও শুভক্ষণ সম্পন্ন হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের। জানা যায় এদিন সকালবেলা নাগাদ নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে একটি রেল ইঞ্জিন ট্রায়ালের জন্য রওনা হয় বাংলাদেশের চিলাহাটির উদ্দেশ্যে। ট্রায়াল সফল করে ইঞ্জিনটি হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে বেলা একটায়। রেলঅধিকর্তারা জানিয়েছেন কোভিডের পরিস্থিতিতে ট্রায়াল কিছুটা দেরিতে হল। তবে ট্রায়াল সফল হয়েছে।খুব শীঘ্রই দুদেশের মধ্যে রেল পরিষেবা শুরু হবে।
Read More
বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

বিজেপির নবান্ন অভিযান ঘিরে তুলকালাম

কলকাতা: বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহরে৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বিজেপি কর্মী-সমর্থকদেকর। বিজেপির নবান্ন অভিযান শুরুতেই লাঠিচার্জের অভিযোগ৷ মিছিল শুরু সাঁতরাগাছি থেকে। এই মিছিলের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ছিলেন বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য ও রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। বিজেপিকর্মীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে সাঁতরাগাছি, হেস্টিংস মোড়ে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে৷ পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়ে বিজেপিকর্মীরা৷ সেই পরিস্থিতি মোকাবিলায় কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ ছোড়া হয় জলকামানও৷ অসুস্থ হয়ে পড়েন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। দিলীপ ঘোষের কটাক্ষ, কলকাতাকে গোটা দেশের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে এক…
Read More
আদালতে পৌঁছনোর আগেই প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেল চার আসামী

আদালতে পৌঁছনোর আগেই প্রিজন ভ্যান থেকে পালিয়ে গেল চার আসামী

সিনেমার ছবি যেন বাস্তবে ঘটল শিলিগুড়িতে । আসামীকে কোর্টে তোলার আগে পুলিশ ভ্যান থেকেই পালিয়ে গেল চার অপরাধী । সূত্রের খবর আজ একটি প্রিজন ভ্যানে চার আসামিকে শিলিগুড়ি আদালতে আনার আগেই পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল । ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সেবক রোডে । দিনের বেলা এমন জনবহুল স্থান থেকে চার আসামি ফেরার হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি জুড়ে । পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই চার আসামির নাম সুলতান, প্রানেশ অধিকারী, রাকেশ মিস্ত্রি এবং মুসকান । গত কয়েকদিন আগেই শহরে বড়সড় চুরির ঘটনায় ওই চার অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আজ ভক্তিনগর থানার পুলিশ এই চার আসামিকে জলপাইগুড়ির আদালতে নিয়ে যাওয়া…
Read More
বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ককলকাতা পুলিশ

বিজেপির নবান্ন অভিযান নিয়ে সতর্ককলকাতা পুলিশ

আজ বিজেপি ত্রিমুখী মিছিল মারফত অভিযান করবে নবান্ন। এই পরিস্থিতিতে কোনোও ভাবেই যাতে বিজেপির কর্মী সমর্থকরা নবান্নে পৌঁছতে না পারে সেই বিষয়ে আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুলিশ। নবান্ন অভিযান রুখতে হাওড়ার পাঁচটি পয়েন্টে ব্যারিকেড করেছে পুলিশ। বিজেপির নবান্ন অভিযানের অনুমতি দেয়নি লালবাজার। এই মিছিলকে কেন্দ্র করে আজ শহরে তুমুদ উত্তেজনা ছড়াতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বিজেপির প্রতিনিধি দল কলকাতা পুলিশের সদর দফতরে মিছিলের অনুমতির জন্য গেলে তাঁদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয় আইন শৃঙ্খলা ঠিক রাখতে নবান্ন অভিযানের কোনও অনুমতি দেওয়া হবে না৷ বিজেপির নবান্ন অভিযান ঘিরে কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হল গোটা হাওড়া চত্বরকে। বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ…
Read More
হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী অজয় প্রকাশ সিং। এবার হাথরাসের গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায়ও অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন তিনি। আইনজীবী দায়িত্ব নেওয়ায় অনেকেই মনে করছেন, এই মামলারও নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে নির্ভয়া মামলার মতই। হাথরাসের ঘটনায় ক্রমাগত উচ্চবর্ণের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সমর্থন পাচ্ছে অভিযুক্তরা। হাথরাসের ঘটনায় এ পি সিংকে নিয়োগ করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা নামে তথাকথিত উচ্চবর্ণদের এক সংগঠন। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে বলা হয়েছে, হাথরাস কাণ্ডে দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য ব্যবহার করা হয়েছে।
Read More
বিজেপির অভিযানের আগেই বন্ধ হল নবান্ন

বিজেপির অভিযানের আগেই বন্ধ হল নবান্ন

আগামীকাল এবং পরশু অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবার নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সূত্রের খবর আগামীকাল বিজেপি যুব মোর্চার নবান্ন চলো অভিযানের আগে নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্তে নতুন রাজনৈতিক মাত্রা যোগ করেছে । রাজ্য সরকার আগামী দুদিন নবান্ন বন্ধ রাখার কারন হিসেবে স্যানিটাইজেশন এর কথা বললেও বিজেপি নেতারা অবশ্য তা মানতে নারাজ । নবান্নে স্যানিটাইজেশনের কাজ শনি এবং রবিবার করে চললেও হঠাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার ঘোষণা করায় বিজেপি নেতাদের ঠোঁটের কোণে মুচকি হাসি । বিজেপি নেতারা অভিযোগ করে বলেছেন যে দিদি নবান্ন চলো অভিযানের আগে ভয়ে নবান্ন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি রাজ্য যুব মোর্চা অনেকদিন আগে থেকে ৮…
Read More