আসাম

করোনা কালে সুখবর

করোনা কালে সুখবর

সুখবর করোনা অতিমারি আবহের মধ্যে। কলকাতার জন্য শূন্য পদে লোক নিয়োগ করছে ভারতীয় ডাকবিভাগ। অষ্টম শ্রেণি পাশ হলেই, এই কাজের জন্য আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। মোট শূন্যপদ রয়েছে ১৯ টি। আগ্রহী চাকুরি প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য আবেদনপত্র চলতি বছরের ১ নভেম্বরের মধ্যে পাঠাতে হবে। স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। এই শূন্যপদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁদের বেতন হবে ৫ হাজার ২০০ থেকে ২০ হাজার ২০০ টাকা পর্যন্ত।
Read More
সাসপেন্ড অমিতাভ কাঞ্জিলাল

সাসপেন্ড অমিতাভ কাঞ্জিলাল

শিলিগুড়ি কলেজ থেকে সাসপেন্ড করা হল রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে। জানা গেছে আগামীকাল ১০ অক্টোবর থেকে সাসপেন্ড করা হচ্ছে অভিযুক্ত অধ্যাপককে। যতদিন না পর্যন্ত বিভাগীয় তদন্তের ফয়সালা হচ্ছে ততদিন সাসপেন্ড এ থাকবেন তিনি। গত কয়েকমাস আগেই অডিও ক্লিপে এক ছাত্রীর কাছে পাশ করিয়ে দেওয়ার নাম করে টাকা চাওয়ার অভিযোগ ওঠে। শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতির সভাপতি এদিন কলেজের সিদ্ধান্ত জানিয়েছেন। এর পাশাপাশি জানিয়েছেন অভিযোগের যথার্থতা যতদিন না বিচার হচ্ছে ততদিন সাসপেন্ড অর্ডারে থাকবেন উনি।
Read More
রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে তোপ দাগলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর

রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে তোপ দাগলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর

আজ আলিপুরদুয়ারে ঝটিকাসফরে এসে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে তোপ দাগলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। আজ সকালে শহীদ বিপুল রায়ের বাড়িতে যান সস্ত্রীক রাজ্যপাল। বিপুল রায়ের পরিবারের সঙ্গে।দেখা করে দুপুরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে ওঠেন রাজ্যপাল। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের আইন ব্যবস্থা নিয়ে সোজাসাপ্টা অভিযোগ করলেন ধনকর। তাঁর অভিযোগ বাংলায় আইন ব্যবস্থা ভেঙে গেছে। ভোট-নির্বাচনের যে হিংসা সারা বাংলা জুড়ে হয় তা অবিলম্বে ফিরিয়ে আনার দাবি তোলেন তিনি। এর পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকেও নিরপেক্ষ ভাবে কাজ করতে অনুরোধ করেছেন।তিনি জানিয়েছেন ভারত বদলাচ্ছে ,দেশে ধারা 370 সমাপ্ত হয়ে গেছে , বহু বছর…
Read More
২৪ তারিখ  বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা কক্কর

২৪ তারিখ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা কক্কর

নেহা কক্করের বিয়ে এই মাসেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন । সামনের মাসেই ২৪ তারিখ সম্ভবত বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নেহা। তবে আদিত্য নারায়নের সঙ্গে নয়। তার পুরোনো পাঞ্জাবি গায়কের সঙ্গে। নাম রোহন প্রীত সিং ।দু'বছর ধরে ভালোবাসার সম্পর্কে ছিলেন তাঁরা। এর আগে নেহা চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন হিমাংশ কোহলির সঙ্গে। চার বছরের সম্পর্ক ভেঙে যায়। এর পরই রোহনকে ভালোবাসেন নেহা। কানাঘুষো চলছিল নেহার বিয়ে নিয়ে। এবার নিজের বিয়ের সত্যতা নিয়ে কথা বললেন নেহা। তিনি জানিয়েছেন, সত্যিই বিয়ে করছেন রোহনকে। নিজেদের কিছু ছবিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানেই নেহা জানিয়েছেন এই খবর।নেহার বিয়ের খবর পাকা হওয়ায় প্রাক্তন প্রেমিক হিমাংশ কিছুটা অবাক হয়েছিলেন।…
Read More
এম্বুলেন্স অমিল, করোনা আক্রান্ত শিক্ষককে হাসপাতালে পৌঁছে দিলেন ছাত্র

এম্বুলেন্স অমিল, করোনা আক্রান্ত শিক্ষককে হাসপাতালে পৌঁছে দিলেন ছাত্র

কোভিড পজিটিভ হয়ে বাড়িতে হোম আইসলেশনে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক অনিতকুমার ঘোষ। দিন চারেকের পর শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় এম্বুলেন্সকে ফোন করেও না পেয়ে অবশেষে শিক্ষককে বাইকে বসিয়ে হাসপাতালে পৌঁছে দিল ছাত্র। সূত্রের খবর ওই ছাত্রের কাছে পিপিই কিট না থাকায় রেইনকোট এবং মুখে মাস্ক লাগিয়ে হাসপাতালে পৌঁছে দেয় শিক্ষককে। এই ঘটনায় স্বাস্থ্য ব্যবস্থার দিকে আঙ্গুল তুলেছে অনেকে।ওই ছাত্রের নাম নিত্যানন্দ বর্মন গত ৪ অক্টোবর করোনায় আক্রান্ত হন জলপাইগুড়ি নেতাজী বিদ্যাপিঠের প্রাক্তন শিক্ষক অনিত কুমার ঘোষ।অবসরের পর আর নদিয়ায় ফিরে যাননি অকৃতদার মাস্টার মশাই। অবসরের পর পাওয়া টাকার একটা বড় অংশ স্কুলের উন্নয়ন খাতে দান করে থেকে গিয়েছেন জলপাইগুড়িতেই।করোনা ধরা পড়ার পর…
Read More
পালিয়ে যাওয়া চার অপরাধীর একজন গ্রেপ্তার

পালিয়ে যাওয়া চার অপরাধীর একজন গ্রেপ্তার

তালা ভেঙে পুলিশভ্যান থেকে পালিয়ে যাওয়া চার অপরাধীর একজনকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার পুলিশ। জানা গেছে ওই অপরাধীর নাম রাকেশ মিস্ত্রি। তার বাড়ি শিলিগুড়ি সংলগ্ন খোলাচাঁদ ফাফরি এলাকায়। গতকালই জলপাইগুড়ি আদালতে নিয়ে যাওয়াকালীন সময়ে ভ্যানের তালা ভেঙে পালিয়ে যায় চার দুষ্কৃতি। এর পর থেকেই ওই অপরাধীদের ধরতে চিরুনি তল্লাশি শুরু করে ভক্তিনগর এবং শিলিগুড়ির পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো শিলিগুড়ি জুড়ে। আজ গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্ত রাকেশ মিস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি তিন পলাতকেরও খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ইতিমধ্যে এই ঘটনাটি নিয়ে বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করে কাজ শুরু করেছে।
Read More
কোভিড হাসপাতালে আর বেড ফাঁকা নেই, চিন্তায় স্বাস্থ্য দপ্তর

কোভিড হাসপাতালে আর বেড ফাঁকা নেই, চিন্তায় স্বাস্থ্য দপ্তর

আনলক ফাইভ পর্বে দেশের সমস্ত ক্ষেত্র খুলে গিয়েছে। রাজ্যে নেই আর লকডাউন। করোনা আছে খবরে আর মানুষ বেরোচ্ছে রাস্তায়, রুটিরুজির টানে । দীর্ঘ টানা সাত-আটমাস ধরে করোনায় একদিকে ধুঁকতে থাকা অর্থনীতি আরেকদিকে মানুষের স্বাভাবিক জীবনযাপনের লড়াইয়ে বাড়ছে করোনা সংক্রমণ । এমনটা যে হচ্ছে এটা অস্বীকার করবেন না কেউ। রাজ্যের সমস্ত জায়গায় যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে তার লক্ষণ দেখা যাচ্ছে শিলিগুড়িতে । শিলিগুড়িতে কোভিড চিকিৎসায় সরকারি ভাবে বরাদ্দ যে দুটি হাসপাতাল রয়েছে সে দুটি হাসপাতালে আর কোনো বেড ফাঁকা নেই । সূত্রের খবর ডিসান কোভিড হাসপাতালে ১০০ টি বেডের মধ্যে আর তিন-চারটি বেডই ফাঁকা রয়েছে। চ্যাং কোভিড হাসপাতালের অবস্থাও…
Read More
ফের ডালখোলা থেকে বেআইনি মদ বাজেয়াপ্ত করল  আবগারি দপ্তর।

ফের ডালখোলা থেকে বেআইনি মদ বাজেয়াপ্ত করল আবগারি দপ্তর।

ডালখোলায় ফের বেআইনি মদের ঠেকে হানা দিয়ে বিশাল পরিমান বেআইনি ভেজাল মদ ,স্পিরিট উদ্ধার করল উত্তরদিনাজপুর জেলা আবগারি দপ্তর। আবগারি পুলিশ সূত্রে জানা গেছে ডালখোলা এলাকার দিপচর এলাকায় অভিযান।চালিয়ে বিদেশি লেভেল লাগানো নকল মদ, কাঁচা স্পিরিট সহ অবৈধ মদ তৈরির ড্রাম উদ্ধার করে পুলিশ। পুলিশের অনুমান এই নকল মদ তৈরি হয়ে পাচার হয়ে যায় বিহারে । বর্তমানে বিহারে মদ নিষিদ্ধ। পুলিশ জানিয়েছে ডালখোলা বিহারের কাছাকাছি হওয়ায় ওই নকল মদ চড়া দামে পাচার করার চক্রটি বেশ সক্রিয়। আবগারি দপ্তর এদিন গোপন সূত্রে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে হানা দেয় ওই এলাকায়। এই অভিযানে উপস্থিত ছিলেন কাকলি চন্দন,ওসি রায়গঞ্জ আবগারি দপ্তর ।তিনি…
Read More
দুর্ঘটনা কমাতে গাড়িচালক ও ট্রাফিক পুলিশ‌দের  প্রশিক্ষণ শিবিরের আয়োজন জলপাইগুড়ি জেলা পুলিশ।

দুর্ঘটনা কমাতে গাড়িচালক ও ট্রাফিক পুলিশ‌দের প্রশিক্ষণ শিবিরের আয়োজন জলপাইগুড়ি জেলা পুলিশ।

পথ দুঘটনা কমাতে পুলিশের গাড়ি চালক এবং ট্রাফিক পুলিশকে সচেতন করতে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল জলপাইগুড়ি জেলা পুলিশ। উল্লেখ্য গত কয়েকমাসে বেশ কয়েকটি পুলিশের গাড়ি দুর্ঘটনায় পড়েছে । ওই দুর্ঘটনাগুলিতে মারা গেছেন পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক সহ একাধিক কনস্টেবল । জানা গেছে জলপাইগুড়ি পুলিশ লাইনের কনফারেন্স রুমে এই শিবিরের আয়োজন করা হয়। পুলিশের গাড়ি চালকদের বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন থানার গাড়ি চালকেরা। মূলত পথ দুর্ঘটনা কমাতেই এই বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন বলে জেলা পুলিশ সূত্রে জানা গেছে। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপন মণ্ডল, ডিএসপি ট্রাফিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা । অতিরিক্ত পুলিশ সুপার…
Read More
শহীদ বিপুল রায়ের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল

শহীদ বিপুল রায়ের বাড়িতে এলেন সস্ত্রীক রাজ্যপাল

আগাম সূচীমতো সকাল সকাল বিন্দিপাড়া গ্রামে পৌঁছে গেলেন সস্ত্রীক রাজ্যপাল। প্রত্যাশিত মতোই শহীদ বিপুল রায়ের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকর । উল্লেখ্য জুন মাসে গালোয়ান সীমান্তে চীনসেনার আগ্রাসন রুখতে গিয়ে শহীদ হন আলিপুরদুয়ারের বিন্দিপাড়ার সেনাজওয়ান বিপুল রায়। এদিন সকালে সস্ত্রীক রাজ্যপাল বাগডোগরা বিমানবন্দরে নেমে সেনা হেলিকপ্টারে আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে নামেন।সাথে ছিলেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা। সকাল সাড়ে নয়টা নাগাদ রাজ‍্যপাল শহীদ বীপুল রায়ের বাড়িতে পৌঁছান এবং প্রায় আধ ঘণ্টা শহীদের পরিবারের সাথে কথা বলেন।শহীদের মায়ের হাতে সাড়ে পাঁচ লক্ষ টাকা ও শহীদের স্ত্রী রুম্পা রায়ের হাতে আরো সাড়ে 5 লক্ষ টাকার চেক তুলে দেন রাজ‍্যপাল । রাজ্য…
Read More